বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন ২০২৬ (postpaid)

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন ২০২৬ (postpaid)

আপনার বাড়িতে কি পল্লী বিদ্যুৎ বিল এর কাগজ আছে এবং এই মাসের কারেন্ট বিল পরিশোধ করতে চান। কিন্তু কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বুঝছেন না, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। 

আজকের এই প্রতিবেদনটি থেকে জানতে পারবেন বিকাশ অ্যাপ ব্যবহার কীভাবে পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করতে হয় এবং bill pay এর ধাপ গুলো ছবিসহ দেখানো হবে, ছবি দেখে খুব সহজেই আপনি আপনার পল্লী বিদ্যুৎ postpaid বিল পরিশোধ করতে পারেন। 
পল্লী বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপে পরিশোধ

এখন ঘরে বসেই গ্ৰামের কারেন্ট এর বিল পেমেন্ট করুন খুব সহজেই।‌ ২০২৬ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী বিল পরিশোধের সহজ নিয়ম ও গুরুত্বপূর্ণ টিপস জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

বিকাশে অ্যাপে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ২০২৬

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় MFS হল বিকাশ, বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিতে চাইলে আপনার একটি সচল বিকাশ একাউন্ট, bkash অ্যাপে পর্যাপ্ত পরিমাণ balance, এবং বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল এর কাগজ আপনার কাছে থাকতে হবে। 
  • বিকাশ অ্যাপ লগ ইন করুন।
  • Pay bill বা পে বিল সিলেক্ট করুন।
  • Electricity বা বিদ্যুৎ সিলেক্ট করুন।
  • Palli bidyut (postpaid) অপশন সিলেক্ট করুন।
  • এসএমএস হিসাব নম্বর দিন।
  • সব তথ্য দেখুন।
  • আপনার বিকাশ পিন দিন।
  • ট্যাপ করে ধরে রাখুন। 
  • বিকাশ পে বিল সফল হয়েছে। 
এরপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন, ছবি সহ সকল ধাপ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

১. বিকাশ অ্যাপে লগইন করুন
প্রথমে আপনার bkash App ওপেন করে PIN দিয়ে লগইন করুন।
বিকাশ লগ ইন পেজ দেখানো হয়েছে

২. পে বিল (Pay Bill) অপশনে যান। হোমপেজ থেকে Pay Bill অথবা পে বিল অপশনে ক্লিক করুন।
পে বিল অপশন দেখানো হয়েছে

৩. বিদ্যুৎ (Electricity) নির্বাচন করুন । এখানে বিভিন্ন bill category থাকবে। সেখান থেকে বিদ্যুৎ নির্বাচন করুন।
বিদ্যুৎ বা electricity দেখানো হয়েছে

৪. বিদ্যুৎ এর বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা থেকে Palli bidyut postpaid নির্বাচন করুন। এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড লিখাটি দ্বিতীয় অপশনে রয়েছে।
Palli bidyut postpaid select করা হয়েছে

৫. Customer Number দিন। আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজে থাকা সঠিক এসএমএস হিসাব নম্বর লিখুন এবং পরবর্তী বা next বাটনে ক্লিক করুন। 
গ্ৰাহক একাউন্ট নাম্বার দিন বা এস এমন এসএমএস হিসাব নম্বর দিন

৬. বিল যাচাই করুন। সিস্টেম আপনার bill information দেখাবে। সব তথ্য ঠিক আছে কিনা যাচাই করুন এবং কারেন্ট বিল এর কাগজের সাথে বিকাশে দেখানো টাকার পরিমাণ একই কিনা চেক করুন। 
সব তথ্য দেখানো হয়েছে

৭. Payment Confirm করুন। এখন amount confirm করে আপনার bkash PIN দিন। 
বিকাশ পিন এর সেকশন দেখানো হয়েছে


৮. বিকাশ অ্যাপে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে ট্যাপ করুন। 
নিচের বড়ো বাটনে ট্যাপ করা হয়েছে

৮. সফলভাবে বিল পরিশোধ
পেমেন্ট সফল হলে আপনি একটি confirmation message এবং ট্রানজেকশন আইডি পাবেন। 
বিকাশে পল্লী বিদ্যুৎ বিল সফল হয়েছে

পল্লী বিদ্যুৎ postpaid বিল এখন কয়েক মিনিটেই বিকাশ দিয়ে পরিশোধ হয়ে গেল। এখন আপনার যতবার ইচ্ছা এভাবে কারেন্ট বিল পরিশোধ করতে পারবেন। 

FAQs (frequently ask questions)

৮ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল: 

১. আগে বেশ কয়েকবার বিদ্যুৎ বিল বিকাশ জমা দেওয়া হয়েছে, আবারো কি আমার number দিতে হবে? 

না, একবার এসএমএস নাম্বার দিয়ে থাকলে পরবর্তী সময়ে একই পল্লী বিদ্যুৎ গ্ৰাহকের নাম্বার লাগবে না। যদি গ্ৰাহক ভিন্ন হয় তাহলে লাগবে। উদাহরণ স্বরূপ, সখিনা বিবির এবং হাজেরা বেগম এর দুটি আলাদা বিদ্যুৎ বিল কাগজ থাকলে দুটি SMS account number দুই বার ব্যবহার করে কারেন্ট বিল দিতে হবে। 

২. বিকাশে বিদ্যুৎ বিল postpaid জমা দিলে কি ফি বা টাকা লাগে? 

না, বিকাশে অ্যাপ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে কোনো প্রকার ফি, চার্জ বা টাকা লাগে না। যদি কোন এজেন্ট বা দোকানীর মাধ্যমে কারেন্ট বিল দিতে যান, তাহলে ১০, ১৫ বা ২০ টাকা নিতে পারে। 

৩. ভেরিফাইড বিকাশ না থাকলে কি বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করা যাবে না? 

৪. বিকাশ কারেন্ট বিল পরিশোধ করতে চাই, কিন্তু বিকাশে টাকা নেই কি করব? 

আপনার বাড়ির আশেপাশে থাকা বিকাশ এজেন্ট দোকান খুঁজে বের করুন এবং আপনার কাছে থাকা ক্যাশ টাকা বিকাশ এজেন্ট কে দিন এবং বলুন আমার পার্সোনাল বিকাশ একাউন্ট এই টাকা পাঠিয়ে দিন এবং আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি দিতে ভূলবেন কিন্তু।‌

৫. পল্লী বিদ্যুৎ bill দিতে customer number কোথায় পাব?

আপনার মাসিক বিদ্যুৎ বিলের কাগজে Customer Number দেখতে পাবেন। এটি এসএমএস হিসাব নম্বর নামে পরিচিত। 

৬. বিকাশে bill payment instant হয়?

হ্যাঁ, সাধারণত payment instant update হয়।

৭. Postpaid আর prepaid bill এর পার্থক্য কী?

Postpaid এর ক্ষেত্রে আগে বিদ্যুৎ ব্যবহার করা হয় পরে bill আসে, আর prepaid এর ক্ষেত্রে আগে recharge করতে হয়। অর্থাৎ, আপনি যদি গ্ৰামে বসবাস করেন, তাহলে ইতিমধ্যেই দেখে থাকবেন প্রতি মাসে কারেন্ট বিল এর কাগজ আসে। অর্থাৎ, আগে কারেন্ট বা বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং পরে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। 

কিন্তু, যদি আপনার মিটারে টাকা রিচার্জ করে বা prepaid বিল দিয়ে যে কারেন্ট ব্যবহার করেন সেটাই হলো prepaid bill। prepaid পল্লী বিদ্যুৎ bill দিতে হলে মিটার কার্ড দেখে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। বিল বিল এর কাগজ দেখে নয়। 

৮. বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিলে কী চার্জ কাটে? 


বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২টি ফ্রি বিদ্যুৎ বিল দেওয়া যায়, এতে কোনো চার্জ ছাড়াই (ফ্রি) দেওয়া যায়। তবে, দুইয়ের অধিক বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করতে চাইলে চার্জ প্রযোজ্য হবে। 

উপসংহার 

আসা করি, আপনার পল্লী বিদ্যুৎ বিল বিকাশ থেকে পরিশোধ করেছেন। পরবর্তীতে, পল্লী বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ এর নিয়ম গুলো ফলো করে যে কোন মাসের বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন। যদি কোন প্রশ্ন থাকে, কমেন্ট করে জানাতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url