বিকাশ অ্যাপে পল্পী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করুন
বিকাশ অ্যাপে পল্পী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করুন
আপনার গ্ৰামের বাড়িটি মিটার প্রিপেইড মিটার হয়, যেখানে আগে টাকা রিচার্জ করতে হয় এবং পরে বিদ্যুৎ পাওয়া যায়, তাহলে এখনি পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করুন। আজকের এই আর্টিকেলটি দেখে।
কারণ, এখন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত সময়ের মধ্যে bKash অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে নিরাপদভাবে রিচার্জ সম্পন্ন করতে পারেন। অনেকেই এখনো জানেন না কীভাবে বিকাশ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে হয়, কী কী তথ্য লাগে, অথবা কত চার্জ কাটা হয়।
এই গাইডে আমরা ধাপে ধাপে দেখাবো—বিকাশ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করার সঠিক নিয়ম, প্রয়োজনীয় তথ্য, সম্ভাব্য খরচ, এবং সাধারণ সমস্যার সহজ সমাধান।
আপনি নতুন ব্যবহারকারী হোন বা আগে চেষ্টা করেছেন এই আর্টিকেলটি আপনার জন্য একটি সম্পূর্ণ ও নির্ভরযোগ্য নির্দেশনা হিসেবে কাজ করবে। ছবি সহ দেখে নিন কীভাবে বিকাশ অ্যাপে প্রিপেইড মিটার রিচার্জ করবেন।
ধাপ গুলো অনুসরণ করলেই আপনি আপনার বিকাশ অ্যাপে প্রিপেইড মিটার রিচার্জ পে বিল পরিশোধ করতে পারবেন।
প্রিপেইড মিটার কি?
প্রিপেইড মিটার হল হল এমন একটি বিশেষ বিদ্যুৎ মিটার, যে মিটার ব্যবহার করার জন্য আগাম টাকা রিচার্জ করতে হয় এবং পরে বিদ্যুৎ পাওয়া যায়। অর্থাৎ, আগে থেকে টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করার জন্য মিটারে ব্যালেন্স যোগ করা।
উদাহরণ স্বরূপ: আপনি আগে টাকা (যেমন: ৫০০ টাকা) রিচার্জ করবেন, পরে সেই টাকার উপর ভিত্তি করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যদি টাকা শেষ হয়, আবার রিচার্জ করতে হবে।
মূল কথা হল: “আগে টাকা, পরে বিদ্যুৎ ব্যবহার”। এটিই প্রিপেইড মিটার রিচার্জের মূল ধারণা।
বিকাশ অ্যাপে প্রিপেইড মিটার রিচার্জ করবেন যেভাবে
বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিপেইড মিটার রিচার্জ করতে চাইলে প্রিপেইড মিটার নাম্বার এবং মোবাইল নাম্বার লাগবে। এছাড়াও, যত টাকা রিচার্জ করবেন, সেই পরিমাণ টাকা বিকাশ অ্যাপে থাকতে হবে। ১০টি ধাপে পল্লী বিদ্যুৎ মিটার রিচার্জ করুন।
১. আপনার “বিকাশ অ্যাপ লগ ইন” করুন।
২. এরপর, বিকাশ এর হোমপেজ থেকে “পে বিল” সিলেক্ট করুন।
৩. এরপর, প্রতিষ্ঠানের ধরণ সেকশন থেকে “বিদ্যুৎ” অপশন সিলেক্ট করুন।
৪. অনেক ভাবে বিদ্যুৎ বিল পরিশোধ এর অপশন দেখাবে, তার মধ্য থেকে “palli bidyut (prepaid)” অপশনে ক্লিক করুন।
৫. এরপর, আপনার prepaid মিটার কার্ড দেখে "মিটার নাম্বার দিন এবং কন্ট্যাক্ট নাম্বার দিন" এবং "পরবর্তী" বাটনে ক্লিক করুন।
৬. এরপর, কত টাকা মিটার এ যোগ করতে চান তার পরিমাণ যোগ করুন। উদাহরণ স্বরূপ: ১৫০০। রিচার্জ এর পরিমাণ যোগ করার পর “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
৭. এরপর, সব তথ্য দেখাবে। নিশ্চিত হওয়ার পর পরবর্তী ধাপে যান।
৮. এরপর, আপনার “বিকাশ অ্যাপের পিন” দিন। তীরে ক্লিকে করে সামনে এগিয়ে যান।
১০. এরপর, আপনি দুটি মেসেজ পাবেন, প্রথমটি বিকাশ অ্যাপে দেখতে পাবেন এবং দ্বিতীয়টি আপনার মোবাইলে মেসেজ অ্যাপে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ বিল রিচার্জ করা সফল হয়েছে।
১১. রিসেট সংগ্ৰহ করতে চাইলে, পে বিল সিলেক্ট করে এবং রিসিট এবং টোকেন বাটনে ক্লিক করুন।
FAQ (Frequently Asked Questions)
৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল:
১. পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার কীভাবে কাজ করে?
প্রিপেইড মিটারে আগে টাকা রিচার্জ করতে হয়, তারপর সেই ব্যালেন্স অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা যায়। ব্যালেন্স শেষ হলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং পুনরায় রিচার্জ করতে হয়।
২. বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করতে কী কী লাগবে?
একটি সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট, প্রিপেইড মিটার নাম্বার, মোবাইল নাম্বার এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। এই তথ্যগুলো ছাড়া রিচার্জ সম্পন্ন করা সম্ভব নয়।
৩. বিকাশ অ্যাপে প্রিপেইড মিটার রিচার্জ করতে কত সময় লাগে?
সাধারণত কয়েক মিনিটের মধ্যেই রিচার্জ সম্পন্ন হয়। সব ধাপ সঠিকভাবে অনুসরণ করলে তাৎক্ষণিকভাবে মিটারে ব্যালেন্স যোগ হয়।
৪. বিকাশ অ্যাপে কোন অপশন থেকে প্রিপেইড মিটার রিচার্জ করতে হয়?
বিকাশ অ্যাপে লগইন করে “পে বিল” অপশন থেকে “বিদ্যুৎ” নির্বাচন করতে হবে। এরপর “palli bidyut (prepaid)” অপশন বেছে নিয়ে রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর, প্রয়োজনীয় তথ্য দিলেই আপনার পল্লী মিটার সফলভাবে রিচার্জ হয়ে যাবে।
৫. রিচার্জ সফল হয়েছে কিনা কীভাবে বুঝবো?
রিচার্জ সফল হলে বিকাশ অ্যাপে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে একটি নোটিফিকেশন পাবেন। এই দুটি বার্তা সফল লেনদেনের প্রমাণ।
৬. কত টাকা দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করা যায়?
আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো নির্দিষ্ট পরিমাণ টাকা (যেমন: ৫০০, ১৫০০) রিচার্জ করতে পারেন। তবে, সেই পরিমাণ টাকা বিকাশ অ্যাপে থাকতে হবে।
৭. রিচার্জ করার সময় ভুল তথ্য দিলে কী হবে?
ভুল মিটার নাম্বার বা তথ্য দিলে রিচার্জ অন্য মিটারে চলে যেতে পারে। তাই রিচার্জ করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি।
৮. আমি কি সহজে বিকাশ দিয়ে মিটার রিচার্জ করতে পারবে?
হ্যাঁ, ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করলে আপনি খুব সহজে আপনার মিটার রিচার্জ করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখানো হয়েছে।
উপসংহার
আসা করি, বিকাশ অ্যাপে পল্পী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ সম্পন্ন করেছেন এবং পল্লী বিদ্যুৎ বিল ও পরিশোধ করেছেন। যত বার চান আর্টিকেল এই নিয়ম অনুসরণ করে প্রিপেইড মিটার রিচার্জ সম্পন্ন করতে পারবেন সফল ভাবে। যদি সমস্যায় পড়েন, তাহলে কোন নিকটস্থ বিকাশ এজেন্ট এর সাথে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন,
১. বিকাশ অ্যাপ রেফার করে ইনকাম করুন
২. নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম













অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url