২০২৬ বিকাশ অ্যাপ রেফার করলেই ১০০৳ বোনাস
২০২৬ বিকাশ অ্যাপ রেফার করলেই ১০০৳ বোনাস (নিয়ম ও লিংক জেনে নিন)
বিকাশ অ্যাপ অন্য কে রেফার করে ও ইনকাম দিচ্ছে বিকাশ কতৃপক্ষ। নিয়ম মেনে তাদের অ্যাপ অন্য জন কে শেয়ার করলে নিয়ম অনুযায়ী ১০০ টাকা বোনাস পাবেন।
এই জন্য জানতে হবে,
- বিকাশ অ্যাপ রেফার কী?
- বিকাশ অ্যাপ রেফার করার ধাপ বা রেফারাল লিংক কীভাবে পাবেন?
- বিকাশ অ্যাপে রেফার করে বোনাস কিভাবে পাবেন
- রেফার করার আগে সতর্কতা
- বিকাশ অ্যাপ কোথায় রেফার করব
- উপসংহার
বিকাশ অ্যাপ রেফার কী?
বিকাশ অ্যাপ রেফার হল বিকাশ (bkash) এর একটি রেফারেল প্রোগ্রাম পদ্ধতি, যেখানে একজন বিকাশ গ্ৰাহক বিকাশ অ্যাপ অন্যদের কাছে শেয়ার করলে বিকাশ কর্তৃপক্ষ বোনাস দেয়। ২০২৬ সালে কোনো বিকাশ ব্যবহারকারী যদি নতুন বিকাশ গ্ৰাহক তৈরি করতে পারে, তাহলে সে ব্যবহারকারী ১০০ টাকা পাবেই।
উদাহরণ স্বরূপ, আপনি আপনার বিকাশ অ্যাপ এ প্রবেশ করার পর বিকাশ অ্যাপ রেফার লিংক শেয়ার করে, যদি অন্য কোনো বিকাশ গ্ৰাহক তৈরি করতে পারেন, তাহলে আপনি ১০০ টাকা পাবেন।
বিকাশ রেফার মূলত (refer & earn) প্রোগ্ৰাম এর একটি অংশ, যেখানে প্রতিটি বিকাশ গ্ৰাহক অন্যদের কাছে বিকাশ অ্যাপ লিংক শেয়ার বা প্রমোট করে টাকা ইনকাম করতে পারে। এটি বিকাশ থেকে ইনকাম একটি অন্যতম সহজ এবং জনপ্রিয় পদ্ধতি, যেখানে প্রতিটি বিকাশ গ্ৰাহক অর্থ ইনকাম এর সুযোগ পায়।
হুম টাকা ইনকাম এখন বিকাশ থেকে!
যাইহোক, মনে রাখা উচিত যে, এমন ব্যক্তি কে বিকাশ অ্যাপ এর লিংক শেয়ার করতে হবে, যার বিকাশ এ এখনো বিকাশ একাউন্ট নেই। অর্থাৎ, এমন একজন মানুষ কে রেফার লিংক শেয়ার করতে হবে, যার এমন একটি মোবাইল নাম্বার আছে, যা ব্যবহার করে এখনো বিকাশ একাউন্ট খোলা হয়নি।
মানে হল, নতুন একটি মোবাইল নাম্বার, সেটা হতে পারে গ্ৰামীণ, বাংলালিংক, রবি, টেলিটক, সিটিসেল, বা অন্য কোন সিম। আরো মনে রাখা উচিত যে, একটি সিমে একের অধিক বিকাশ একাউন্ট খোলা যায় না, অর্থাৎ কারো যদি গ্ৰামীণ সিম নাম্বার এ একটি বিকাশ একাউন্ট থাকে, তাহলে সেই নাম্বার ব্যবহার করে আর বিকাশ রেফার করে টাকা ইনকাম করা যাবে না।
পরিশেষে বলা যায় যে, নতুন নাম্বার, নতুন গ্ৰাহক এবং ১০০ টাকা। পুরোনো গ্ৰাহক এর একই নাম্বার ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলে ইনকাম করা সম্ভব নয়, তবে, পুরোনো গ্ৰাহক এর নতুন মোবাইল নাম্বার ব্যবহার করে আপনার বিকাশ রেফার লিংক ব্যবহার করে একাউন্ট খুললে টাকা ইনকাম হবে।
কীভাবে বিকাশ অ্যাপ রেফার লিংক পাবেন?
শুধু শুনে বসে থাকলেই হবে না, রেফারাল লিঙ্ক কোথায় পাবেন তা জানতে হবে, যা ব্যবহার করে আপনি নতুন গ্ৰাহক তৈরি করতে পারবেন এবং আপনার ইনকাম হবে। আসুন ধাপে ধাপে জেনে নিন কীভাবে বিকাশ রেফার লিংক পাবেন।
১. প্রথমে আপনাকে আপনার বিকাশ অ্যাপ এ চলে যেতে হবে, বিকাশ অ্যাপ মোবাইল নাম্বার ও পিন কোড দিয়ে লগইন করুন।
২. এরপর, বিকাশ এর হোমপেজ থেকে মেনু বার এ (☰) ক্লিক করুন। বিকাশ অ্যাপ এর মেনু বার ডান দিকের উপরের কর্নারে আছে।
৩. এরপর, আপনি বিভিন্ন বিকাশ এর অপশন দেখতে পাবেন, এর মধ্যে থেকে “রেফার বিকাশ অ্যাপ” অপশন এর উপর ক্লিক করুন।
৪. এরপর, বিকাশ অ্যাপ রেফার করার সহজ ধাপ গুলো দেখতে পাবেন। একটু উপরে খেয়াল করুন শেয়ার আইকন এবং শেয়ার লিখা রয়েছে এখানে ক্লিক করুন, তবে, আপনি চাইলে বিকাশ রেফার করার নিয়ম ও শর্তাবলী পড়তে পারেন। যাইহোক, শেয়ার বাটন এর উপর ক্লিক করুন।
৫. এরপর, বিকাশ লিংক শেয়ার করার জন্য বিভিন্ন স্যোশাল মিডিয়া অ্যাপ দেখতে পাবেন, যেমন: Facebook, WhatsApp, messenger ইত্যাদি। যেকোনো একটিতে ক্লিক করুন। আমি বোঝানোর জন্য WhatsApp এ লিংক করলাম।
৬. এরপর, আমার ইচ্ছা মত আমার যেকোনো ফ্রেন্ড বা রিলেটিভ এর WhatsApp একাউন্ট এ ক্লিক করলাম। সাথে সাথেই নিতে বিকাশ রেফার লিংক দেখতে পাবেন, আপনি চাইলে লিংক কপি করতে পারেন এবং দ্বিতীয় বার বিকাশ একাউন্ট এ না প্রবেশ করেই বিকাশ রেফার এর কাজ চালিয়ে যেতে পারেন, এছাড়াও বিভিন্ন জায়গায় এই লিংক শেয়ার করতে পারেন। যাইহোক, তিন কোন বিশিষ্ট আইকন এর উপর ক্লিক করে বিকাশ অ্যাপ শেয়ার সম্পন্ন করুন এবং বিকাশ রেফার কোড হল শেষে থাকা কিছু অক্ষর ও সংখ্যা, যেমন: ছবিতে দেখতে পাচ্ছেন C1BM0DFW2 (সিঅনবিএমজিরোডিএফডাব্লিউটু) হল বিকাশ রেফার কোড। এছাড়াও, বিকাশ রেফার লিংক হল: https://bka.sh/next?c=signup&uuid=C1BM0DFW2
বিকাশ অ্যাপে রেফার করে বোনাস কিভাবে পাবেন?
বিকাশ রেফার করে ১০০ টাকা বোনাস পাওয়া যায়, কিন্তু, কীভাবে বোনাস পাবেন? বিকাশ কি আপনাকে একবারে ১০০ টাকা দিবে, নাকি ধাপে ধাপে বিকাশ এর ক্রাইটেরিয়া পরিপূর্ণ করার পর টাকা দিবে? আপনার এই সকল প্রশ্ন কিন্তু জানা উচিত। আসুন, আপনাকে জানিয়ে দেয়, যেভাবে আপনি ১০০ টাকা বিকাশ থেকে পাবেন।
বিকাশ আপনাকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বোনাস দেয়। এই বোনাস তিনটি ধাপে পাওয়া যায়:
১. আপনার রেফার করা ব্যক্তি অ্যাপ ইনস্টল করে লগইন ও পিন সেট করলে আপনি পাবেন ২৫ টাকা।
২. রেফার করা ব্যক্তি প্রথমবার অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে আপনি আরো ২৫ টাকা বোনাস পাবেন।
৩. এছাড়াও, পরবর্তী ২ মাসে অ্যাপ থেকে নির্দিষ্ট লেনদেন (যেমন: সেন্ড মানি, বিল পেমেন্ট, অ্যাড মানি, কার্ড টু বিকাশ ইত্যাদি) করলে আপনি আরো ৫০ টাকা পাবেন।
অর্থাৎ, মোট মিলিয়ে ২৫ + ২৫ + ৫০ = ১০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব একজন বন্ধু বা রিলেটিভ কে আপনার বিকাশ রেফার লিংক শেয়ার করে একাউন্ট খোলাতে পারলে।
মনে রাখা উচিত যে, যদি কেউ আপনার লিংক এ ক্লিক করে শুধু একাউন্ট খুলে লগইন করে কিন্তু রিচার্জ এবং লেনদেন না করে তাহলে আপনি শুধু ২৫ টাকা পাবেন।
যদি লগইন এবং রিচার্জ করে, তাহলে ৫০ টাকা পাবেন আবার যদি লগইন, রিচার্জ, লেনদেন করে তাহলে মোট ১০০ টাকা পাবেন। তবে ২ মাসের মধ্যে নতুন ইউজার লেনদেন না করলে ৫০ টাকা পাবেন না। অর্থাৎ, ১০০ টাকা থেকে ৫০ টাকা বিয়োগ, শুধু আপনি ৫০ টাকা পাবেন।
রেফার করার আগে সতর্কতা
bKash অ্যাপের Refer & Earn অফার ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। অনেকেই শুধু রেফার লিংক পাঠিয়ে দেন, কিন্তু সঠিক নিয়ম না মেনে কাজ করার কারণে, কোন বোনাস পান না, ফলে বিকাশ কে দোষারোপ করে, যা ঠিক না। তাই নিচের বিষয়গুলো খেয়াল করুন।
- ১. নতুন ব্যবহারকারী হতে হবে: একই নাম্বার এ দ্বিতীয়বার বিকাশ একাউন্ট খোলা যাবে না, নতুন মোবাইল নাম্বার ও নতুন nid কার্ড থাকতে হবে, যেনো বিকাশ একাউন্ট খোলা যায়।
- ২. অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে: কোনো ওয়েবসাইট থেকে apk ব্যবহার করা যাবে না। বিকাশ এর অফিসিয়াল অ্যাপ play store থেকে ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে পাওয়া রেফারাল লিঙ্ক শেয়ার করতে হবে।
- ৩. সম্পূর্ণ অ্যাকাউন্ট সেটআপ করতে হবে: একটি পরিপূর্ণ বিকাশ একাউন্ট খোলা লাগবে এবং লগইন করতে হবে। যদি বিকাশ অ্যাপ লগইন করতে সমস্যা হয়, তাহলে সম্পূর্ণ অ্যাকাউন্ট সেটআপ করা হয়নি।
- ৪. নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে: বিকাশ রেফার এ কোন নির্দিষ্ট সময় নেই।
- ৫. একই ব্যক্তি কে বারবার রেফার করা যাবে না: যার ইতিমধ্যেই বিকাশ এর একজন গ্ৰাহক তার কাছে বিকাশ রেফার লিংক শেয়ার করা বোকামি। নতুন এবং এখনো বিকাশ একাউন্ট খোলা হয়নি, এমন লোক কে টার্গেট করে রেফার করা উচিত
- ৬. প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করা যাবে না: বিকাশ রেফার লিংক শেয়ার করলেন এবং বললেন বিকাশ একাউন্ট খুললেই ৫০০৳ বোনাস, এমন কোন ভূয়া এবং প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করে বিকাশ লিংক মার্কেটিং করা যাবে না। তবে, বিকাশ এর সুযোগ সুবিধা নতুন ব্যক্তির নিকট তুলে ধরতে হবে, যেনো বিকাশ এ একাউন্ট খুলতে আগ্ৰহী হয়।
বিকাশ অ্যাপ কোথায় রেফার করব?
বর্তমানে bKash Referral program এর মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় আপনার রেফার লিংক শেয়ার করতে পারেন। সঠিক জায়গায় শেয়ার করলে নতুন ব্যবহারকারী পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি ফ্রি এবং পেইড উভয় মেথড ব্যবহার করে রেফার কার্যক্রম শুরু করতে পারেন।
ফ্রি মেথড ব্যবহার করে রেফার
ফ্রিতে বিকাশ রেফার লিংক শেয়ার করার জন্য Facebook, tiktok, YouTube, telegram, এবং WhatsApp জনপ্রিয় এবং স্বীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন।
পেইড মেথড ব্যবহার করে রেফার
ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এডস রান করা প্রতিটি রেফার থেকে যদি ১০০ টাকা আসে, তাহলে তো ইনকাম হবে দারুন।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
নিচে আপনি প্রায়ই জিজ্ঞাসা করেন, এমন প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
১. বিকাশ রেফারেন্স নাম্বার কি?
বিকাশ অ্যাপ রেফারেন্স নাম্বার হল কিছু ইংরেজি অক্ষর ও সংখ্যা সংবলিত একটি uuid, যা মূলত একজন বিকাশ অ্যাপ রেফারকারী পায়, যেমন: ইংরেজি C1BM0DFW2 (বাংলা সিঅনবিএমজিরোডিএফডাব্লিউটু) হল একটি বিকাশ রেফারেন্স নাম্বার। এটির ইংরেজি ব্যবহার করতে পারেন।
৩. বিকাশ রেফার লিংক এর কুকি টাইম আছে কি এবং কীভাবে ইনকাম কাউন্ট হয়?
না, বিকাশ রেফারাল লিংক এর কুকি টাইম আছে নেই, এখানে ইনকাম কাউন্ট হবে। যখন কোন বিকাশ ব্যবহারকারী লিংক শেয়ার করবেন এবং সেই লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলবে। তখনি আপনি টাকা ইনকাম করতে পারবেন।
উদাহরণ স্বরূপ, কেউ আপনার লিংক এ ক্লিক করলো এবং বিকাশ অ্যাপ আপনার লিংক থেকে ডাউনলোড করলো এবং একাউন্ট ও তৈরি করলো না, তাহলে আপনি টাকা পাবেন। যদি লিংক এ ক্লিককারী বিকাশ অ্যাপ ডাউনলোড করে এবং একাউন্ট খুলে লেনদেন শুরু করে।
৪. রেফার লিংক এ ক্লিক করে একাউন্ট খুললেই কি বিকাশ বোনাস দেয়?
হ্যাঁ, রেফার লিংক এ ক্লিক করে একাউন্ট খুললেই বিকাশ ২৫ টাকা বোনাস দেয়। তবে, লগইন করতে হবে।
৫. কীভাবে বিকাশ অ্যাপ রেফার করলে টাকা পাবো না?
বিকাশ অ্যাপ এর রেফারাল লিঙ্ক শেয়ার করলেই টাকা পাবেন না, নিশ্চিত করতে হবে নতুন বিকাশ গ্ৰাহক আপনার লিংক ব্যবহার বিকাশ অ্যাপ লগইন করেছে, একটি রিচার্জ সম্পন্ন করেছে, এবং বিভিন্ন ভাবে লেনদেন সম্পন্ন করেছে, তাহলেই আপনি ১০০ টাকা পাবেন।
৬. কতবার ১০০ টাকা দেয়?
একবার, মোট তিনটি ধাপ পরিপূর্ণ করতে পার ককলে ১০০ টাকা পাবেন, “বিকাশ অ্যাপে রেফার করে বোনাস কিভাবে পাবেন” এখানে এর ব্যাখ্যা দেওয়া আছে।
৭. অন্যকে বিকাশ অ্যাপ খুলে দিয়ে কি আয় করা যায়? কিন্তু কীভাবে?
হ্যাঁ, আয় করা যাবে, অন্যকে বিকাশ অ্যাপ খুলে দিয়ে আয় করা যায়। যদি আপনি আপনার বিকাশ একাউন্ট এ প্রবেশ করে রেফার লিংক শেয়ার করতে পারেন এবং সেই লিংক এ ক্লিক করে কেউ একাউন্ট খুলে লেনদেন, মোবাইল রিচার্জ, ইত্যাদি শুরু করলে আয় হবে ১০০ টাকা পর্যন্ত।
৮. নিজের অন্য নাম্বারে বিকাশ খুললে কি বোনাস বা টাকা পাবো?
হ্যাঁ, আপনার যদি এমন কোন নাম্বার থেকে থাকে, যা ব্যবহার করে ইতিমধ্যে বিকাশ খোলা হয়নি। তাহলে আপনার শেয়ার কৃত রেফার লিংক ব্যবহার করে একাউন্ট করে লেনদেন শুরু করলেই বোনাস বা টাকা পাবেন।
৯. রেফার থেকে প্রাপ্ত বোনাস বা টাকা কোথায় পাবো?
রেফার থেকে প্রাপ্ত বোনাস বা টাকা আপনার বিকাশ একাউন্ট এ দেখতে পাবেন এবং এই টাকা উত্তোলন করতে পারবেন।
১০. ১০০ টাকা কীভাবে পাবো? ধাপ সমূহ
১. নতুন বিকাশ গ্ৰাহক একাউন্ট খুলে লগইন করলে
২. যেকোনো পরিমাণ রিচার্জ করলে
৩. লেনদেন করলে।
সব মিলিয়ে ১০০ টাকা পাবেন।
১১. অ্যাপ রেফার করে কত জন কে বিকাশে যুক্ত করতে পারব?
আপনি bkash app refer করে ইচ্ছে মত নতুন বিকাশ গ্ৰাহক তৈরি করতে পারবেন এবং বিকাশ এর প্রতিটি রেফার থেকে ১০০ টাকা কমিশন পেতে পারেন। একটি পরিপূর্ণ রেফার এ ১০০ টাকা, অর্থাৎ এভাবে ১০ বা ১০০ জনকে রেফার করতে পারলে হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।
উপসংহার
বিকাশ হল বৃহত MFS প্লাটফর্ম, যেখানে প্রতিদিন কোটি কোটি গ্ৰাহক বিভিন্ন ভাবে বিকাশে লেনদেন সম্পন্ন করে। এর রেফারাল প্রোগ্রাম রয়েছে, যা ব্যবহার করে প্রতিটি বিকাশ ইউজার টাকা ইনকাম করতে পারে। তবে, ১০০ টাকা দিলে ও এর ধাপ গুলো একটু জটিল এবং অনেক নতুন রেফারার এগুলো বোঝে না। যাইহোক, বুঝে bkash রেফার করতে পারলে টাকা নিশ্চিত আপনার একাউন্টে।







অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url