রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম (Registration, Login, এবং লিংক তৈরি)
রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম (Registration, Login, লিংক তৈরি, এবং ইনকাম)
রকমারি হল একটি একটি অনলাইন ভিত্তিক বই এবং ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি লাখ লাখ পন্য ও বই ঘরে বসেই অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। রকমারি (rokomari.com) ই-কমার্স প্লাটফর্ম এর রয়েছে বিশাল কাস্টমার যারা রকমারি থেকে নিয়মিত বিভিন্ন পন্য ও বই অর্ডার করছে।
আপনি জেনে খুশি হবেন যে, রকমারির রয়েছে affiliate program, যা ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটার বা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন তারা রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ Registration করে, আজি ইনকাম শুরু করতে পারেন।
রকমারি affiliate program নতুন এবং পুরাতন অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য একটি অন্যতম পছন্দের একটি প্লাটফর্ম, যেখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন খুব সহজে এবং রকমারি খুব দ্রুত approved ও করে। ফলে, তেমন কোন ঝামেলা বা requirements পূরণ না করেই রকমারি অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করে ইনকাম করতে পারেন।
আছকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি তাদের জন্য, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, কিন্তু সহজ কোন অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে পাচ্ছেন না এবং একেবারে নতুন। নতুনরা যারা অনলাইনে ইনকাম করতে চান, তাদের ও আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হলো: বিগিনার বা নতুনরা যেনো অনলাইন ইনকাম করতে পারে, এই জন্য ছবি সহ প্রতিটি ধাপ গাইড করা হবে।
আজকের এই প্রতিবেদনটিতে থেকে জানতে পারবেন।
- রকমারি অ্যাফিলিয়েট কি?
- রকমারি অ্যাফিলিয়েট একাউন্ট খোলার নিয়ম (Main Section 🔥)।
- রকমারি অ্যাফিলিয়েট লগইন করার নিয়ম।
- রকমারি অ্যাফিলিয়েট লিংক তৈরি করার নিয়ম
- কিভাবে ইনকাম করবেন (High Value Section 💰)।
- কমিশন ও পেমেন্ট সিস্টেম।
রকমারি অ্যাফিলিয়েট কি?
রকমারি অ্যাফিলিয়েট (Rokomari affiliate program) হল রকমারি কর্তৃক পরিচালিত একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যেখানে আপনি রকমারি (rokomari.com) সাইট এর বিভিন্ন পন্য ও বই গুলোর ইউনিক অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করে অনলাইন ইনকাম করা যায়। অর্থাৎ, একজন রকমারির অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে রকমারির লাখ লাখ বই, ইলেকট্রনিক্স পন্য, গুলো মার্কেটিং করা।
চিন্তা করবেন, রকমারির সুপরিকল্পিত ভাবে affiliate program চালায়, যেখানে প্রতিটি রকমারি অ্যাফিলিয়েট মার্কেটার এর যে কোন সমস্যা দ্রুততার সাথে সমাধান করা হয়। রকমারির অ্যাফিলিয়েট মার্কেটারদের নিয়ে গঠিত WhatsApp group রয়েছে, যেখানে প্রতিটি রকমারি অ্যাফিলিয়েট মার্কেটার এর বিভিন্ন সমস্যার সমাধান দেয়। অর্থাৎ, আপনি খুবই বিশ্বাস, আগ্ৰহ, এবং উদ্দীপনার সাথে মার্কেটিং করতে পারবেন।
রকমারি অ্যাফিলিয়েট লিংক বিভিন্ন স্যোশাল মিডিয়া প্লাটফর্ম, যেমন: ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টেলিগ্ৰাম, সহ যেকোন মাধ্যমে ষশেয়ার বা প্রমোট করার পর কোন কাস্টমার যদি আপনার অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে কোন পন্য বা বই অর্ডার করে তাহলে উক্ত কেনাকাটার উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
- রকমারি অ্যাফিলিয়েট লিংক টাইম বা কুকি টাইম: ৭ দিন
- পেমেন্ট গেটওয়ে: বিকাশ, এবং ব্যাংকিং মাধ্যম
- প্রতিটি বই ও পন্যে কমিশন: সর্বোচ্চ ১০% এর মধ্যে
- মার্কেটিং ডিমান্ড: সকল ধরনের বই
- প্রতিটি রকমারি অ্যাফিলিয়েট লিংক এর মেয়াদ: ১ বছর। অর্থাৎ, একটি লিংক শেয়ার করার পর ঐ লিংক থেকে যতবার ১ বছরের মধ্যে কোনো পন্য ও বই কিনবে তার উপর নিদিষ্ট পরিমাণ কমিশন আপনি পাবেন।
- প্যাসিভ ইনকাম করা সম্ভব: হ্যাঁ
- ক্যারিয়ার হিসেবে গ্ৰহণ করা যায়: হ্যাঁ
- Minimum payout: ৫০ টাকা
৪. রকমারি অ্যাফিলিয়েট একাউন্ট খোলার নিয়ম (Main Section 🔥)
রকমারিতে অ্যাফিলিয়েটর একাউন্ট তৈরি করতে আপনাকে আপনার মোবাইল, ইন্টারনেট, মোবাইল, নাম্বার, পাসওয়ার্ড, এবং জিমেল একাউন্ট লাগবে। আসুন, Step-by-step জানার চেষ্টা করি।
১. রকমারির ওয়েবসাইটে যান অথবা রকমারি অ্যাফিলিয়েট লিখে গুগলে সার্চ দিন। Registration link
2. এরপর, রকমারি সাইটে Affiliate section খুঁজে বের করুন এবং এটি রকমারি ওয়েবসাইটের ফুটার মেনুতে আছে।
3. Registration form পূরণ করুন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, নিচের ছবিতে দেওয়া তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন।
4. শেষে Email verification সম্পন্ন করলেই আপনি একজন রকমারির অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন হয়ে যাবেন।
5. Approval process শেষে আপনার একাউন্ট লগইন করুন। নিচে লগইন প্রসেস কম্পিলিট করুন।
রকমারি অ্যাফিলিয়েট লগইন করার নিয়ম
১. রকমারির Login পেজে যান। এখানে ক্লিক করে লাগইন করুন। Affiliate Login link. Email/Password ব্যবহার করে login করুন।
রকমারি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড overview
Rokomari affiliate dashboard এ বিভিন্ন ধরনের ফিচার বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন: Generate Affiliate Link, মোট ব্যালেন্স, Number Of Sales, Total Sales, Total Commission, Total Clicks, Conversion Rate, Total Bonus, Payment Report, এবং Target Report। এগুলো প্রতিটি রকমারি অ্যাফিলিয়েটর এর জানা প্রয়োজন। আসুন এই সকল বৈশিষ্ট্য বা ফিচার সম্পর্কে বিস্তারিত জানি।
- 1. Generate Affiliate Link: এটি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। আপনি এই ফিচার ব্যবহার করে যেকোনো বই বা প্রোডাক্টের জন্য একটি ইউনিক অ্যাফিলিয়েট লিংক তৈরি করতে পারেন। খুশির খবর হল: এই লিংকের মাধ্যমে কেউ ক্লিক করে কেনাকাটা করলে আপনি কমিশন পাবেন
- 2. Total Balance (মোট ব্যালেন্স): আপনার এখন পর্যন্ত অর্জিত মোট অর্থ দেখায়, এই টাকা তখনই তৈরি হয় যখন আপনার কমিশন অনুমোদিত হয়। রকমারিতে এখানে টাকার পরিমাণ ৪৯ টাকা হলে, এই টাকা সাধারণত উইথড্র করার জন্য ব্যবহার করা যায়।
- 3. Number of Sales (বিক্রয়ের সংখ্যা): কমারির এই অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড ফিচার থেকে আপনি জানতে পারবেন, আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে মোট কয়টি অর্ডার হয়েছে, যেমন: 1, 2,3, 4, 5, 6 ইত্যাদি।
- 4. Total Sales (মোট বিক্রয়): রকমারিতে অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট কত টাকার পণ্য আপনার মাধ্যমে বিক্রি হয়েছে, তার পরিমাণ এখানে আপনি দেখতে পাবেন। উদাহরণ:যদি ১০০০ টাকার বই ১০ বার বিক্রি হয়, তাহলে Total Sales = ১০,০০০ টাকা
- 5. Total Commission (মোট কমিশন): রকমারিতে যে সকল পন্য ও বই প্রচার বা প্রোমোট করার পর মোট বিক্রয়ের উপর আপনি কত কমিশন পেয়েছেন তা Total Commission এর মধ্যে দেখতে পাবেন। যদি কমিশন রেট ১০% হয়, তাহলে ১০,০০০ টাকার বিক্রয়ে আপনি পাবেন ১,০০০ টাকা।
- 6. Total Clicks (মোট ক্লিক): আপনার অ্যাফিলিয়েট লিংকে কাস্টমার বা আপনার টার্গেটেড অডিয়েন্স মোট কতবার ক্লিক করেছে তা এখানে দেখতে পাবেন। যেমন: ৯০, ১০০, ২০, ২০০ ইত্যাদি সংখ্যা দেখতে পাবেন।
- 7. Conversion Rate (কনভার্সন রেট): আপনার জেনারেটেড লিংক এ ক্লিকের মধ্যে কত শতাংশ মানুষ কিনেছে তা এই ফিচার এর মাধ্যমে দেখতে পাবেন। উদাহরণ: ১০০ ক্লিক এ ৫টি সেল, Conversion Rate = ৫%। আপনি চাইলে গানিতিক হিসাব করতে পারেন, যেমন: ফর্মুলা: Conversion Rate = (Sales ÷ Clicks) × 100
- 8. Total Bonus (বোনাস): Total Bonus হল এমন একটি ফিচার যেখানে আপনি যদি টার্গেটেড সেলস নিয়ে আসতে পারেন, তাহলে রকমারি আপনাকে অতিরিক্ত আয় বা ইনসেনটিভ দিবে তা এখানে আপনি দেখতে পাবেন। আপনি জেনে খুশি হবেন যে, রকমারি মাঝে মাঝে টার্গেট পূরণে বোনাস দেয়। যেমন: ৩০ হাজার টাকার সেলের উপর ১০০০ টাকা বোনাস, অথবা ৫০ হাজার টাকার উপর ২০০০ টাকা বোনাস। এভাবে, যত টাকা বোনাস পাবেন তা এখানে দেখতে পাবেন।
- 9. Payment Report (পেমেন্ট রিপোর্ট): আপনি এখানে দেখতে পাবেন রকমারি কখন পেমেন্ট করেছে, কত টাকা করেছে, পেমেন্টের স্ট্যাটাস (Pending / Paid), এবং তারিখ সহ।
- 10. Target Report (টার্গেট রিপোর্ট): নির্দিষ্ট সময়ের জন্য আপনার বিক্রয় টার্গেট। আপনি এখানে আপনি কত টার্গেট পূরণ করেছেন তা দেখতে পাবেন। উদাহরণ: ১ সেট বই বিক্রি করতে পারলে ১২০ টাকা অতিরিক্ত।
৬. অ্যাফিলিয়েট লিংক তৈরি করার নিয়ম
রকমারিতে পন্য ও বই গুলো প্রচার এবং প্রমোট করে ইনকাম করতে চাইলে অ্যাফিলিয়েট লিংক তৈরি করুন। কীভাবে রকমারি অ্যাফিলিয়েট লিংক তৈরি করবেন?
রকমারির অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আপনি যে পন্যটি বা বইটি প্রমোট করে চান তার Product link কপি করুন। উদাহরণ নিচের ছবিতে দেওয়া হল:
এরপর, Affiliate link generate করার জন্য রকমারি অ্যাফিলিয়েট লাগইন পেজে যান এবং আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এরপর, অ্যাফিলিয়েট ডেসবোর্ডে আসার পর আপনার কপিকৃত Product link অ্যাফিলিয়েট ডেসবোর্ডের উপরের কর্নারে থাকা “অ্যাফিলিয়েট লিংক” এ ক্লিক করুন এবং এখানে আপনার Product link টেস্ট করুন এবং অ্যাফিলিয়েট লিংক কপি করুন এবং ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। কেউ আপনার লিংক ব্যবহার করে কোন পন্য বা বই অর্ডার করার পর ডেলিভারি সম্পন্ন হলে আপনার রকমারি অ্যাফিলিয়েট ডেসবোর্ডে অ্যাফিলিয়েট কমিশন দেখতে পাবেন।
৭. কিভাবে ইনকাম শুরু করবেন (step by step)
রকমারি থেকে ইনকাম করার অন্যতম প্রধান এবং জনপ্রিয় উপায় হল রকমারির পন্য ও বই গুলো একজন রকমারির অ্যাফিলিয়েটর হিসেবে মার্কেটিং করে ঘরে বসে ইনকাম করা। কিন্তু কীভাবে শুরু করবেন? আসুন শুরু করার ধাপ গুলো জানিয়ে দেয়, যেনো আপনি Rokomari থেকে দ্রুত ইনকাম তৈরি করতে পারেন।
১. একটি রকমারি অ্যাফিলিয়েট লিংক তৈরি করুন: গুগলে Rokomari affiliate program বা রকমারি অ্যাফিলিয়েট অথবা chatgpt, Gemini, Grok এর মত এআই ব্যবহার করে ও ব্রাউজ করতে পারেন।
২. লিংক তৈরি করুন: এরপর, রকমারি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে উপরে থাকা লিংক জেনারেটর বাটনে ক্লিক করুন এবং রকমারি থেকে কপি কৃত পন্য ও বই এর লিঙ্ক পেস্ট করুন এবং জেনারেট বাটনে ক্লিক করলেই একটি ইউনিক লিংক পাবেন। এটি আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (যেমন: ফেসবুক, ইউটিউব, টিকটক, ইন্সটাগ্রাম) এবং ব্লগ আর্টিকেল এর মধ্যে ও পেস্ট করে মার্কেটিং করতে পারেন।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
৯টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল:
১. অ্যাকাউন্ট approve না হলে কি করব?
আমার অভিজ্ঞতা অনুযায়ী তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন এর জন্য আবেদন করা প্রতিটি অ্যাফিলিয়েটর কে approval দেয়। যদি না দেয়, পুনরায় চেষ্টা করুন এবং আপনার তথ্য গুলো পুনরায় সাবমিট করুন।
২. লগইন না হলে কি করব?
Rokomari affiliate program এ লগইন না হলে আপনার পাসওয়ার্ড ও নাম্বার চেক করুন, পুনরায় চেষ্টা করুন অথবা নতুন একাউন্ট খুলুন। এছাড়াও, যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে Forgot password এর উপর ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করুন।
৩. লিংক কাজ না করলে কি করব?
যদি কোন কারণে রকমারির অ্যাফিলিয়েট লিংক কাজ না করে, তাহলে রকমারির WhatsApp group এ জানাতে পারেন, তাদের WhatsApp group এ রকমারি মার্কেটারদের লিংক না কাজ করলে, এর সমস্যার সমাধান দেওয়া হবে। এছাড়াও, আপনি এই গ্ৰুপে বিভিন্ন ধরনের সমস্যার কথা জানালে তাঁরা আপনার সমস্যা অনুযায়ী ব্যবস্থা নেবে।
৪. রকমারি অ্যাফিলিয়েটর হিসেবে কি কি সুবিধা পাওয়া যায়?
রকমারি অ্যাফিলিয়েটর হিসেবে সবচেয়ে বড় সুবিধা হল এখানে জয়েন বা রেজিস্ট্রেশন করতে কোন requirements এর প্রয়োজন নেই। এছাড়াও, বিশেষ সুবিধা হল: বাংলাদেশি টাকায় কমিশন উপার্জন এবং টাকা উত্তোলন, ঘরে বসে ইনকাম করার সুযোগ, প্যাসিভ ইনকাম করা যায়, ক্যারিয়ার হিসেবে গ্ৰহণ করা যায়, যে কোন মানুষ ইনকাম করতে পারে এবং কুপোন কোড পাওয়া যায় (পন্য ও বই এ বিশেষ ছাড় পাওয়া যায়) ।
৫. রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন এর নিম্নতম requirements কি কি?
রকমারি কতৃপক্ষ তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন এর তেমন কোন requirements নেই। যে কেউ চাইলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করে, রকমারির পন্য ও বই গুলো মার্কেটিং বা বিপণন করতে পারে।
৬. রকমারির কোন লিংক গুলোর অ্যাফিলিয়েট লিংক তৈরি করা ও মার্কেটিং করে কোন লাভ নেই?
রকমারির অফিসিয়াল লিংক, এবং রকমারির হোমপেজের লিংক গুলো অ্যাফিলিয়েট লিংক তৈরি করে ও মার্কেটিং করে কোন লাভ নেই। কারণ, আপনি একজন রকমারির অ্যাফিলিয়েটর হিসেবে তাদের পন্য ও বই এর অ্যাফিলিয়েট লিংক তৈরি করে মার্কেটিং করলে প্রতিটি সেলে কমিশন পাওয়া যায়।
৭. রকমারিতে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন কি ফ্রি?
হ্যাঁ, রকমারিতে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফ্রি, জয়েন হতে কোন টাকা লাগে না। রকমারি ডট কম এর পন্য মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। এখনি বিনামূল্যে টাকা পেতে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৮. বাংলাদেশে ঘরে বসে অনলাইন ইনকাম এর জনপ্রিয় উপায় কি?
বাংলাদেশে ঘরে বসে অনলাইন ইনকাম করার জনপ্রিয় উপায় গুলোর মধ্যে অন্যতম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করা। আপনি চাইলে ঝামেলা ছাড়াই এবং কোনো টাকা পয়সা বিনিয়োগ ছাড়াই Rokomari এর অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম এ জয়েন করে অনলাইন ইনকাম শুরু করতে পারেন।
৯. Student হিসেবে রকমারি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা যায় কি?
জি হ্যাঁ, আমি আপনি যদি একজন Student (ছাত্র বা ছাত্রী) হন, তাহলে আপনি রকমারির অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। কারণ, রকমারি সকল নারী ও পুরুষ কে তাদের অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন হতে দেয়। এখানে বয়সের কোনো কারণ নেই। কম পক্ষে এস এস সি পাস সকল ছাত্র-ছাত্রী জয়েন হতে পারে।
উপসংহার
রকমারি ডট কম থেকে বই ও পন্য শুধু অর্ডার করা যায়, এটা সত্য নয়। এখান থেকে আপনি অন্যজন কে বই ও পন্য গুলো অর্ডার করার জন্য অনুরোধ করেও ইনকাম করতে পারেন। একটু মার্কেটিং skill এবং প্রতিটি অনলাইন রকমারির কেনাকাটায় কমিশন অর্জন এখন শুধু কল্পনা নয় এটা বাস্তব। আজি, রকমারির অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন করুন এবং বাংলাদেশে বসে রকমারির সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন।
আরো পড়ুন,






অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url