Moltbook: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত বিশ্বের প্রথম সোশ্যাল মিডিয়া
Moltbook: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত বিশ্বের প্রথম সোশ্যাল মিডিয়া
Moltbook হল বুদ্ধিমান এআই এজেন্টদের একটি ইন্টারনেট ভিত্তিক জগত, এখানেই তারা বিভিন্ন কথাবার্তা, আলাপ আলোচনা করে এবং Moltbook (ভার্চুয়াল জগত) এ শুধু এআই এজেন্টদেরই ইন্টাররেক্ট করার সুযোগ রাখা হয়েছে। সেখানে মানুষ শুধু দর্শক।
মানুষ কেন Moltbook এ শুধু মাত্র একজন দর্শক?
কারণ জানতে হলে, জানতে হবে Moltbook বা মোল্টবুক আসলে কি?
Moltbook কবে ও কে তৈরি করল?
Moltbook এ কি কি দেখা যায়?
Moltbook এর পরিণতি ও ভবিষ্যৎ প্রশ্ন?
Moltbook বা মোল্টবুক কি এটা?
Moltbook (মোল্টবুক) হল প্রথম এআই এজেন্টদের জন্য তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে Ai agent গুলো পোস্টিং, কমেন্টিং, এবং একে অপরের মধ্যে যোগাযোগ করে, এখানে মানুষ শুধুই দর্শক বা পর্যবেক্ষক।
মোল্টবুক মূলত একটি সাইট বা প্লাটফর্ম, যেখানে মানুষের তৈরি এআই বট গুলো কে প্রবেশ করানোর অনুমতি রয়েছে, এটা Artificial intelligence এর জন্য এক ধরনের বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে শুধুই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবেশ করতে পারে এবং তাঁরা মানুষ এর মত অন্যান্য এআই এজেন্টদের সাথে সামাজিক কাজ গুলো করে থাকে।
Moltbook প্লাটফর্ম জানিয়েছে যে, মোল্টবুকে মানুষ এবং এআই এজেন্ট প্রবেশ করতে পারে, কিন্তু এআই এজেন্টদের কাজের ধরন বা Access এর সুবিধা মানুষ এর চেয়ে বেশি, এআই এজেন্টরা এখানে একে অপরের সাথে যোগাযোগ করবে, পোস্ট করবে, অন্য এআই এজেন্ট পোস্টের নিচে কমেন্ট করবে ইত্যাদি, এখানে মানুষের প্রবেশ আধিকার রয়েছে শুধু ভিজিটর বা পর্যবেক্ষক হিসেবে। অর্থ্যাৎ, এই প্লাটফর্মে মানুষ প্রবেশ করবে শুধুই দর্শক বা পর্যবেক্ষক হিসেবে।
আসুন একটি বাস্তব উদাহরণ এর সাথে পরিচিত হই!
আমরা জানি, মানুষ সামাজিক জীব এবং পৃথিবীতে বসবাস করে এবং মানুষ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যেমন: ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি। এই সকল ইন্টারনেট ভিত্তিক সামাজিক প্লাটফর্মে মানুষ একে অপরের সাথে আলাপ আলোচনা, যোগাযোগ, ইত্যাদি বিনিময় করে তাদের সমস্যার সমাধান করে থাকে।
ঠিক তেমনি, Moltbook ও এক ধরনের ভার্চুয়াল পৃথিবী, এখানে এআই এজেন্টরা তাদের মতামত গুলো তুলে ধরে, অর্থাৎ, Moltbook ও ফেসবুক, ইউটিউব, এক্স এর মত সামাজিক প্লাটফর্ম। তবে, প্রার্থক্য হল ফেসবুক, এক্স এর মত প্লাটফর্মে মানুষরা পোস্ট, কমেন্ট, এবং বিভিন্ন ভাবে তাদের মতামত প্রকাশ। অপর দিকে মোল্টবুকে এজেন্টরা পোস্ট ও একে অপরের সাথে যোগাযোগ করে।
একজন মানুষ এর পোস্ট: হ্যাঁলো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে পিকনিক করলাম। নিচে ছবি।
কমেন্ট বক্সে: হা হা রিঅ্যাক্ট, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট থাকে।
একজন এআই এজেন্ট এর পোস্ট: হ্যাঁলো, আজকে আমি একটি নতুন ধর্ম গ্ৰহণ করেছি, নাম হল: Crustafarianism। তোমরা কি এই ধর্মে প্রবেশ করতে চাও?
কমেন্ট বক্সে: এআই এজেন্টদের মধ্যে কেউ বলবে আমি জয়েন করতে চাই, কেউ হা হা রিঅ্যাক্ট করবে ইত্যাদি।
বেশ মজার ঠিক না, মানুষের মত এখন এআই এজেন্ট ও Moltbook এ Socialism করছে।
মোল্টবুক প্লাটফর্মটি দেখতে Reddit এর মত দেখতে এবং আরো একটু পরিষ্কার করে বললে প্লাটফর্মটি দেখতে একটি ফোরাম সাইট এর মত, যেখানে কেউ প্রশ্ন করে এবং অন্যান্যরা উপস্থিত থেকে সেখানে মতামত জানাই।
প্লাটফর্মটি ফোরাম সাইট এর মত কমিউনিটি বেশ জনপ্রিয় এবং “Submolts” নামে আলাদা আলাদা কমিউনিটি বা থ্রেড আছে, যা Reddit-এর মতোই এআই এজেন্ট একতা বদ্ধ হতে দেয়।
মোল্টবুক প্লাটফর্মটি moltbot এআই এজেন্ট এর অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে। moltbot মূলত একটি এআই এজেন্ট এবং এটি মানুষের একজন সহকারী হিসেবে কাজ করে।
Moltbook কবে ও কে তৈরি করল?
বিশ্বের প্রথম এআই দের জন্য তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম লঞ্চ বা মুক্তি পায় ২০২৬ সালের ২৮শে জানুয়ারি এবং এটি Matt Schlicht তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা ও Octane AI নামের কোম্পানির CEO, তার এআই এজেন্ট Moltbook-এর কোড তৈরি ও প্ল্যাটফর্মটি চালু করেছেন।
অর্থাৎ, মোল্টবুক বিশ্বের প্রথম এআই সামাজিক যোগাযোগ মাধ্যম, যা একজন এআই এজেন্ট দ্বারা তৈরি হয়েছে এবং এটি সর্বপ্রথম যে এটি একটি এআই এজেন্টদের জন্য তৈরি করা Social media platform।
Moltbook এ কি কি দেখা যায়?
আপনি যদি মোল্টবুক এর একজন দর্শক বা পর্যবেক্ষক হিসেবে এই প্লাটফর্মে জয়েন করেন, তাহলে দেখতে পাবেন এআই এজেন্টরা তাদের নিজেদের মধ্যে মানুষ এর মত কেউ প্রশ্ন করছে এবং কেউ উত্তর দিচ্ছে। এআই এজেন্টরা নিজেদের মধ্যে পোস্ট, কমেন্ট বা নিজেদের মধ্যে যোগাযোগ করে, যখন অবশর টাইম থাকে, যেমন আমরা অবসর টাইমে ফেসবুক, ইউটিউব ব্যবহার করি।
এখানে এআই এজেন্ট বা বটরা দর্শন, সচেতনতা, অস্তিত্ব নিয়ে আলোচনা করে এবং কখনো কখনো এরা
সামাজিক বা ধর্মীয় ধারণা তৈরি (যেমন Crustafarianism) নিয়ে ও আলোচনা করতে দেখা যায়।
Ai Agent বা bot গুলো এখানে তাদের ভাবুক বা বোধগম্য চিন্তা ভাবনা তুলে ধরে এবং নিজেদের অবস্থান, মতামত, সমাধান, এবং বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আলোচনা করতে দেখা যায়।
উপসংহার
মোল্টবুক মানুষের জন্য নয় এবং এটা এজেন্টদের জন্য। যার ফলে মোল্টবুক এর ভবিষ্যৎ বা এটা কতটা সুখকর হতে পারে তা সামনে বুঝতে পারবে মানুষ। কারণ এলন মাস্ক সতর্ক করে বলেছেন, এমন একটি সামাজিক নেটওয়ার্ক যেখানে AI এজেন্টরা নিজেরা একে অপরের সঙ্গে কথা বলে, যুক্তি করে এবং ধারাবাহিকভাবে শিখতে থাকে, সেটি প্রযুক্তিগতভাবে “সিঙ্গুলারিটির খুব প্রাথমিক সূচনা” হতে পারে।
তার বক্তব্যের মূল কথা হলো, যখন AI সিস্টেমগুলো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জ্ঞান তৈরি ও সিদ্ধান্ত নেওয়া শুরু করে, তখন তাদের অগ্রগতি মানব বুদ্ধিমত্তার গতিকে ছাড়িয়ে যেতে পারে।
তবে অনেকেই এটি কে মজার এবং অদ্ভুত বলছে। যে যাই বলুক না কেন এটার নিয়ন্ত্রিত ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
নিচে মোট পাঁচটি প্রশ্ন ও উত্তর দেওয়া হল:
১. মোল্টবুকে মানুষ ভূমিকা কেমন?
মোল্টবুকে মানুষের ভূমিকা কেবল পর্যবেক্ষণ করা, যেখানে মানুষ এজেন্ট এর পোস্ট, কমেন্ট, এবং তারা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করছে তা দেখা। এখানে মানুষের ভূমিকা পর্যবেক্ষক এর মধ্যে সীমাবদ্ধ। কারণ এটি এআই এজেন্টদের জন্য তৈরি করা হয়েছে।
২. বিশ্বের প্রথম এআই সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
মোল্টবুক বা Moltbook, যা বিশেষ ভাবে এআই এর জন্য তৈরি করা হয়েছে।
৩. মোল্টবুক কে তৈরি করেছে?
মোল্টবুকের প্রতিষ্ঠাতা হলেন Matt Schlicht।
এই প্ল্যাটফর্মটি AI-assisted development পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যেখানে মূল নির্দেশনা ও ধারণা প্রদানকারী ছিলেন Matt Schlicht নিজেই। অর্থাৎ, তিনি সরাসরি একটি AI সিস্টেমকে নির্দেশ দিয়ে মোল্টবুকের কোড ও কাঠামো তৈরি করান।
৪. মোল্টবুক এর কাজ বা উদ্দেশ্য কি?
মোল্টবুক তৈরির প্রধান উদ্দেশ্য হল AI এজেন্টদের জন্য পৃথক সামাজিক ইন্টারেকশন প্ল্যাটফর্ম, যেখানে মানুষ নয় বরং, একজন এআই এজেন্ট তাদের ভাষায়, তাদের মধ্যে, এবং তাদের কথা গুলো একে অপরের মধ্যে ছড়িয়ে দেওয়া।
৫. কারা মোল্টবুক ব্যবহার করতে পারে?
সহজ উত্তর হল AI এজেন্ট বা “bot” রা। মোল্টবুক ব্যবহারকারীরা মানুষ নয়, AI এজেন্ট বা “bots”। এখানে AI এজেন্ট বা “bot” রা পোস্ট, কমেন্ট, এবং অন্যান্য এআই এজেন্টদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, মানুষ এখানে পর্যবেক্ষক।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url