ক্যাশ অন ডেলিভারি কি: সুবিধা ও ঝুঁকি
ক্যাশ অন ডেলিভারি কি: সুবিধা ও ঝুঁকি
ক্র্যাশ অন ডেলিভারি (Cash on delivery) অর্থ হল প্রথমে আপনি অনলাইনে পন্য অডার করবেন এবং যখন ডেলিভারি ম্যান, আপনার বাড়ির সামনে আসবে, তখন পন্যের মূল্য পরিশোধ করবেন। এটার সুবিধা ও ঝুঁকি রয়েছে, এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
- ক্যাশ অন ডেলিভারি কি?
- কীভাবে এটি ব্যবহার করে পন্য অডার করবেন?
- COD এর সুবিধা এবং ঝুঁকি
ক্যাশ অন ডেলিভারি (COD) কি?
ক্যাশ অন ডেলিভারি (COD অর্থ Cash on delivery) হল একটি জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি, যেখানে অনলাইনে কোন ই-কমার্স সাইট থেকে কাস্টমার পন্য অডার দেয় এবং পরে ডেলিভারি ম্যান কে তার পন্যের মূল্য বা অর্থ পরিশোধ করে। এটি গ্ৰাহকের জন্য অনলাইন কেনাকাটায় খুবই গুরুত্বপূর্ণ এবং অনলাইন উদ্যোক্তা বা বিক্রেতার জন্য জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
COD হল একটি কাস্টমার এর জন্য সুবিধাজনক পেমেন্ট সিস্টেম, যাকে বিভিন্ন সময়, বিভিন্ন জন, বিভিন্ন নামে ডাকে, যেমন: Cash on demand, payment on delivery, এবং Collection on demand।
COD প্রায় সকল ই-কমার্স প্লাটফর্ম এর একটি গুরুত্বপূর্ণ পেমেন্ট সিস্টেম, এটি Advanced payment এর বিপরীত, যা কাজ করে কাস্টমার এর চাহিদা বা সিলেশন এর উপর। যখন কাস্টমারের পন্যটি চেকআউট পর্যায়ে থাকে, তখন কাস্টমার কে “COD” ও অন্যান্য পেমেন্ট সিস্টেম যোগ করতে বলে, তখন কাস্টমার Cash on delivery সিলেক্ট করার মাধ্যমে অডার টি কম্পিলিট করে।
আপনি যখন একজন কাস্টমার হিসেবে COD (Cash on Delivery) পদ্ধতিতে পণ্য অর্ডার করবেন, তখন পণ্যটি আগে অর্ডার করা হবে কিন্তু মূল্য পরিশোধ করতে হবে ডেলিভারির সময়। অর্থাৎ ডেলিভারি ম্যান যখন আপনার বাড়ি বা অফিসে পণ্য পৌঁছে দেবে, তখন তাকে পণ্যের মূল্য ও ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
বাস্তবিক উদাহরণ হল: আপনি যখন একটি দোকানে কোন পন্য ক্রয় করতে যান, তখন দোকানদার এর কাছ থেকে আগে পন্য নেন এবং পরে পন্যের মূল্য পরিশোধ করেন।
এই একই উপায়ে ও অনলাইনে পন্য অডার করার সময় Advanced payment না করে, পন্যটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান কে পন্যের দাম দিয়ে দিতে হয়। অনলাইনে পন্য অডার করার ক্ষেত্রে প্রার্থক্য শুধু এতটুকুই যে, লোকাল দোকানে আমরা দোকানদার কে পেমেন্ট করি, আর অনলাইন (COD) এর ক্ষেত্রে ডেলিভারি ম্যান কে পন্যের মূল্য পরিশোধ করতে হয়।
COD সিস্টেম এর মূল উদ্দেশ্য হল কাস্টমার কে আগে পন্য দেওয়া এবং পরে পন্যের মূল্য নেওয়া। এটি মূলত এক হাতে পন্য এবং অন্য হাতে মূল্য দেওয়ার ফর্মূলার উপর ভিত্তি করে চলে। এটি কাস্টমার কে পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ এর সুযোগ দেয়, যেখানে কাস্টমার এবং ই-কমার্স প্লাটফর্ম এর মধ্যে শিপিং কোম্পানি বা ডেলিভারি ম্যান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
বর্তমানে আধুনিক যুগে, দুই ধরনের পন্য অনলাইনে অডার দেওয়া যায়, প্রথমটি হল ডিজিটাল পন্য, এবং দ্বিতীয়টি হলো ফিজিক্যাল পন্য, দুই জায়গাতেই COD পদ্ধতি চলে না, শুধু ফিজিক্যাল পন্য এর ক্ষেত্রেই COD প্রয়োজন হয়। কারণ, ডিজিটাল পন্য বাড়িতে এসে ডেলিভারি দেওয়ার প্রয়োজন নেই, ডিজিটাল পন্য গুলো মোবাইল, বা কম্পিউটারে অটোমেটিক চলে আসে - পেমেন্ট করার সাথে সাথেই।
অর্থাৎ, পোশাক, জুতা, বই, ইলেকট্রনিক্স পণ্য, ইত্যাদি অডার করার সময় COD ব্যবহার করা যায়। এটা কাস্টমার এর জন্য Safe process, যখন কাস্টমার এর কাছে অনলাইনে মূল্য পরিশোধ এর সুযোগ না থাকে এবং কাস্টমার পন্য না পাওয়ার আশংকায় থাকে।
খুশির খবর হল: আপনি অনেক গুলো পন্য অডার করার সময় COD অপশন সিলেক্ট করতে পারেন এবং অনেক পরিমাণ পন্য অডার দিতে পারেন এবং এর নির্দিষ্ট কোন সংখ্যা নেই। অর্থাৎ, আপনি চাইলেই অনেক গুলো পন্য এক সাথে payment on delivery এর মাধ্যমে ক্রয় করতে পারেন। আপনি পন্য হাতে না পাওয়া পর্যন্ত এক টাকা ও অগ্ৰিম পেমেন্ট করতে হবে না।
কীভাবে Cash on delivery তে পন্য অডার করবেন?
COD ব্যবহার করে পন্য অডার করতে চাইলে বেশ কিছু ধাপ অনুসরন করতে হবে, এরপর ক্যাশ অন ডেলিভারি তে পন্য অডার করতে পারবেন - যেকোনো ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর থেকে।
প্রথমে যে কোন ই-কমার্স সাইট বা অনলাইন স্টোরে প্রবেশ করুন, এরপর আপনার পছন্দ হয় এমন পন্য গুলো add to cart 🛒 করুন, এরপর, Go to cart এ যান, বা 🛒 কার্টে ক্লিক করুন এবং দেখে নিন পন্য গুলো যুক্ত হয়েছে কিনা, এরপর আপনাকে checkout পেজ থেকে “Cash on delivery” সিলেক্ট করে কনফার্ম করলেই COD এর মাধ্যমে অডার সম্পন্ন হবে।
COD এর সুবিধা এবং ঝুঁকি
COD মূলত এর কাস্টমার, অনলাইন উদ্যোক্তা, ই-কমার্স সাইট, অনলাইন স্টোর বা ক্রেতা ও বিক্রেতার জন্য সুবিধা এবং ঝুঁকি রেখেছে। এখানে ক্রেতা ও গ্ৰাহকেররা অনেক সুবিধা পাবে, এবং যিনি বিক্রেতা, উদ্যোক্তা, বা মালিক তার ঝুঁকি আছে।
COD এর সুবিধা
- ১. পন্য হাতে পেয়ে পেমেন্ট করার সুযোগ: আপনি অনলাইনে পন্য অডার করলে হাতে পন্য দেখতে পান না এবং COD এর মাধ্যমে অডার করলে পন্য দেখে এবং ফিজিক্যাল ভাবে পন্য হাতে পাওয়ার পর পন্যের মূল্য পরিশোধ করা যায়। অর্থাৎ, একজন কাস্টমার পন্য পরীক্ষা করে দেখতে পারে এবং মানসম্মত পন্য পাওয়ার নিশ্চয়তা পায়।
- ২. Advanced বা আগাম পেমেন্ট করতে হয় না: অনলাইন পেমেন্ট এর জন্য ক্রেডিট ও ডেবিট কার্ড, MFS, ব্যাংক ইত্যাদি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যায়। কিন্তু Cod অপশন সিলেক্ট করার পর অডার কনফার্ম করলে আগাম কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টাকা দিতে হয় না। অর্থাৎ, অডার করার সময় টাকা লাগে না।
- ৩. কাস্টমার এর নিরাপত্তা নিশ্চিত হয়: আগাম পেমেন্ট এর ফলে কাস্টমার দুশ্চিন্তায় ভোগে যে, কখন তার পন্য হাতে পাবে। আর যদি COD এর মাধ্যমে অডার করে, তাহলে কাস্টমার কে চিন্তা করতে হয় না এবং যদি কোন ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর খারাপ পন্য দেয়, তাহলে কাস্টমার দেখে রিটার্ন করার সুযোগ পায়।
- ৪. ক্রেতা বা গ্ৰাহকের আগ্ৰহ বৃদ্ধি পায়: একটি ই-কমার্স সাইট বা অনলাইন স্টোরের মধ্যে COD অপশন যদি থাকে, তাহলে ক্রেতারা আগ্ৰহের সাথে পন্য অডার করে। যদি এটি না থাকে কোনো ব্যবসার মধ্যে, তাহলে কাস্টমার কমে যায় এবং ব্যাবসা ডাউন হতে পারে।
COD এর ঝুঁকি
COD পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা অনলাইন উদ্যোক্তা বা বিক্রেতার অসুবিধা বয়ে আনতে পারে এবং বেশ ঝুঁকিপূর্ণ ও হতে পারে।
- ১. পন্যের অডার ক্যানসেল হওয়ার ঝুঁকি: একজন কাস্টমার পন্য অডার করল এবং বুঝতে পারলো তার কাছে পন্যের মূল্য পরিশোধ এর পর্যাপ্ত পরিমাণ টাকা নেই বা ভূল পন্য অডার করে ফেলেছে, তখন কাস্টমার পন্যের অডার ক্যানসেল করে দিতে পারে। পন্য ক্যানসেল হওয়ার ফলে, যে ডেলিভারি ম্যান কাস্টমার এর কাছে আসছিল সে পন্য নিয়ে ব্যাক যায় এবং এতে করে অনলাইন উদ্যোক্তা বা বিক্রেতার সময় এবং অর্থ লস হয়।
- ২. ডেলিভারি ম্যান এর অর্থ চুরির ঘটনা ঘটতে পারে: যখন কাস্টমাররা পন্য হাতে পেয়ে বিল পরিশোধ করে, তখন সেই বিল নিয়ে ডেলিভারি ম্যান তার গন্তব্যে যাওয়ার সময় নগদ অর্থ চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভবনা থাকে, যা ডেলিভারি ম্যান এর চাকরি চলে যাওয়ার সঙ্কা দেখা দিতে পারে, যা বিক্রেতা এবং ডেলিভারি সাপোর্ট উভয়ের জন্য ঝুঁকি তৈরি করে।
- ৩. ডেলিভারি খরচ ও লগিস্টিক সমস্যা: ডেলিভারি ম্যান যখন কোনো যাত্রা শেষ করে পণ্য ফেরত পাঠাতে বাধ্য হন, তখন অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হয়, যা সামগ্রিক ডেলিভারি খরচ বাড়িয়ে দেয় এবং ব্যবসার মোট ব্যয় বৃদ্ধি করে। এর সঙ্গে যুক্ত হয় পণ্য পুনরায় প্যাকেজিং, রিটার্ন প্রসেসিং এবং নতুন রিসিপ্ট তৈরি করার প্রয়োজনীয়তা, যা সব মিলিয়ে প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে।
- ৪. বিক্রেতার অর্থ কমে যাওয়ার ঝুকি তৈরি করে: বহু COD অর্ডার একসাথে এলে এটা বিক্রেতার অর্থ কমিয়ে দিতে পারে এবং একজন নতুন বিক্রেতা বা উদ্দোক্তার ব্যবসায়িক মন্দা তৈরি করতে পারে।
- উদাহরণ স্বরূপ: কোন কাস্টমার পাঁচটি পন্য একসাথে অডার করল এবং পরে অডার ক্যানসেল করে দিল, এতে করে বিক্রেতার পন্যের প্যাকেজিং খরচ, ডেলিভারি খরচ বৃদ্ধি পায় এবং অন্যান্য কাস্টমার এর পন্য ডেলিভারি দিতে দেরি হওয়ার ফলে, তারা ও যদি পন্যের অডার ক্যানসেল করে, তাহলে এক দিকে দুটি ক্ষতির সম্মুখীন হতে হয়, যা বিক্রেতার লাভের উপর অতিরিক্ত অর্থের চাপ তৈরি হয়।
- ৫. ফ্যাক বা ভূয়া অডার বৃদ্ধি: যেহেতু COD ব্যবহার করে পন্য অডার দিলে ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর গুলো কে Advanced payment করতে হয় না, এতে করে দুষ্টু প্রকৃতির কাস্টমার ফ্যাক বা ভূয়া অডার দেয়, যা ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত করে একজন অনলাইন উদ্যোগ বা ই-কমার্স সাইট কে।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হল:
১. প্রতিটি ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর এ কি COD অপশন রয়েছে?
জি, প্রতিটি প্রতিটি ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর এ ক্যাশ অন ডেলিভারি বা COD অপশন Available থাকে। তবে, ভিন্ন খবর হলো ডিজিটাল পন্য ক্রয়ের ক্ষেত্রে, এখানে আপনি COD অপশন Available থাকে না।
২. COD রয়েছে এমন ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর এর নাম কি কি?
যে সকল ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর এ COD রয়েছে তা হল: রকমারি, Daraz, govaly, Chaldal ইত্যাদি।
৩. কখন COD অপশন চালু করার অপশন পাওয়া যায়?
ই-কমার্স সাইট গুলোতে অডার কনফার্ম এর আগে COD অপশন চালু করার অপশন পাওয়া যায়। অর্থাৎ, ই-কমার্স সাইটে পন্য চেক আউটের সময় Advanced payment নাকি COD তা সিলেক্ট করতে হয় একজন কাস্টমার কে।
৪. COD এ পন্য ডেলিভারি নেওয়ার সময় কি MFS বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করা যায়?
জি, আপনার পন্য যখন ডেলিভারি ম্যান আপনাকে দিবে, তখন পন্য বুঝিয়ে পাওয়ার পর MFS বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তবে, যদি ডেলিভারি ম্যান ডিজিটাল মাধ্যমে পেমেন্ট নিতে আগ্ৰহী হয়।
৫. COD পেমেন্ট গেটওয়ে কার জন্য ভালো?
COD পেমেন্ট গেটওয়ে প্রতিটি কাস্টমার বা গ্ৰাহকের জন্য ভালো, এখানে কাস্টমার এর ক্ষতি নেই বরং লাভ আছে। যদি ও বিক্রেতা বা অনলাইন উদ্যোক্তাদের জন্য একটু ঝুঁকি পূর্ণ, কারণ কাস্টমার অডার ক্যানসেল করার একটি সুবিধা পায়, যা বিক্রেতা বা অনলাইন উদ্যোক্তাদের জন্য মোটেও সুখকর নয়।
আরো পড়ুন,


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url