Otp কোড কি এবং ওটিপি কেন পাঠানো হয়?

ওটিপি কি এবং ওটিপি কেন পাঠানো হয়? 

OTP হল একবার ব্যবহার করা যায় এমন পাসওয়ার্ড, যা ব্যবহার করা হয় লগইনকারী আসল কিনা যাচাই করতে। যদি, লগইনকারী আসল হয়, তাহলে otp কোডটি লগইনকারীর মোবাইল sms আকারে যাবে বা email এর মাধ্যমে আসবে। আর যদি লগইনকারী হ্যাকার হয়, তাহলে সে এই পাসওয়ার্ড পাবেন না, কারণ ওটিপি পাসওয়ার্ড তো চলে গেছে আসল লগইনকারীর কাছে। তাই, এটা বেশ নিরাপদ। মনে রাখুন, অন টাইম পাসওয়ার্ড কেউ চাইলে দিবেন না। 

বুঝতে পেরেছেন কি? বিস্তারিত সহ বুঝতে আরো পড়ুন। 
  • ওটিপি কোড কি?
  • OTP কোড কিভাবে কাজ করে?
  • OTP এর সুবিধাও সুবিধা।
  • ওটিপি নিরাপত্তা। 
  • এটি কখন পাঠানো হয়? 
ওটিপি সম্পূর্ণ গাইড করা হয়েছে

ওটিপি কোড কি?

Otp কোড (পূর্ণরূপ হল: one time password) যাকে বাংলায় এক কালীন পাসওয়ার্ড ও বলা হয়। এটি একটি একবার ব্যবহারযোগ্য নিরাপদ কোড। এই ধরনের কোড সমূহ পায়ই 4–8 ডিজিটের হয়ে থাকে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এর মধ্যে ব্যবহার করতে হয়। উদাহরণ কোড গুলো হল: 123456, 847291, 5673, এবং 58825। অনলাইন একাউন্ট গুলোর নিরাপত্তায় ব্যবহৃত হওয়া এই ধরনের কোড কাস্টমার বা ব্যবহারকারীর নিজের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ এর মধ্যে থাকা Messages app, Email app, এবং Authentication App এর মাধ্যমে কোম্পানি বা প্লাটফর্ম পাঠিয়ে থাকে।

অনলাইন নিরাপত্তায় OTP এর গুরুত্বপূর্ণ অপরিসীম, যা আমাদের অর্থনৈতিক, সামাজিক, এবং ব্যবসায়িক একাউন্ট গুলোর নিরাপত্তায় কাজ করে। এটি মূলত এক ধরনের নিরাপত্তা প্রহরী, যা আমাদের সকল একাউন্ট গুলো কে পাহারা দেয়। 

যদি আমাদের একাউন্ট গুলো কে কে ইচ্ছাকৃত সাইবার হামলা করতে চাই বা অপরিচিত কেউ লগইন করার চেষ্টা করে, তাহলে আমাদের এই এক কালীন পাসওয়ার্ড সাথে সাথেই messages app এবং email address এর মাধ্যমে আমাদের জানিয়ে দেয়। যদি আমরা নিজে নিজের একাউন্ট লগইন করি, তখন আমরা এই কোড পায় এবং কোডটি লিখলে বা পেস্ট করলেই আমাদের একাউন্ট এ প্রবেশ এর access দেয়। 

OTP code হল কোম্পানি, প্রতিষ্ঠান বা প্লাটফর্ম এর এক ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যেখানে ব্যবহারকারী বা কাস্টমার এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যবস্থা রাখা হয়, যেনো হ্যাকার বা অপরিচিত কেউ লগইন করে সরাসরি একাউন্ট এ প্রবেশ করতে না পারে। 

এক কালীন পাসওয়ার্ড হল কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এর জন্য একটি অস্থায়ী পাসওয়ার্ড ব্যবস্থা, যা স্থায়ী পাসওয়ার্ড এর বিপরীত। ব্যবহারকারীর বা কাস্টমার এর sign up এর সময় তৈরি করা পাসওয়ার্ড হল স্থায়ী পাসওয়ার্ড, যা কখনো পরিবর্তন করার প্রয়োজন নেই, যদি দরকার না হয়। 

অপরদিকে, অস্থায়ী পাসওয়ার্ড বা কোড গুলো যখন নতুন ভাবে একাউন্ট sign up বা লগইন করবেন, তখন প্রয়োজন হয়। অর্থাৎ, স্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে ব্যবহারকারী বা কাস্টমার নিজের একাউন্ট এর সুরক্ষা নিশ্চিত করে, এবং এক কালীন পাসওয়ার্ড ব্যবহার করে কোন কোম্পানি, প্রতিষ্ঠান বা প্লাটফর্ম তাঁদের কাস্টমার ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে, যেনো কাস্টমার বা ব্যবহারকারীর একাউন্ট এর নিরাপদ থাকে। 

আমরা সবাই চাই, যেনো আমাদের একাউন্ট গুলো সুরক্ষিত থাকে এবং আমাদের পার্সোনাল ডেটা, এবং অর্থ চুরি করতে না পারে। 

ওটিপি কি তা বলা হয়েছে
One time password এখন প্রায় সব অ্যাপ বা ওয়েবসাইট এ ব্যবহার করা হচ্ছে। কারণ, বর্তমানে হ্যাকাররা এতোটাই smart এবং বুদ্ধিমান হয়ে গেছে যে, যেকোনো ভাবে ব্যবহারকারীর বা কাস্টমার এর স্থায়ী পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে এবং ব্যবহারকারী বা কাস্টমার এর একাউন্ট এর মধ্যে সফলভাবে লগইন করে ফেলছে। 

তাই, এখন প্রতিটি কোম্পানি, প্রতিষ্ঠান ও প্লাটফর্ম গুলো তাদের ব্যবহারকারীদের বা কাস্টমার ইমেল ঠিকানা বা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড থাকা সত্ত্বেও one time password ব্যবহার করে ভেরিফাই করে যে, কাস্টমার বা ব্যবহারকারী আসল না নকল। 

বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও প্লাটফর্ম বিভিন্ন ভাবে one time password ব্যবহার করে, উদাহরণ স্বরূপ: অনলাইন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া লগইন এবং পেমেন্ট সিস্টেম এ জয়েন বা লগইন করার সময় one time password ব্যবহার করতে হয়। 

OTP code কীভাবে কাজ করে

ওটিপি কীভাবে কাজ করে তা বলা হয়েছে

ওটিপি (OTP) হল এক ধরনের অস্থায়ী কোড, যা আমাদের সিকিউরিটি প্রদান করার জন্য কিছু নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকে, যা কাস্টমার বা ব্যবহারকারীর সাথে কোম্পানি, প্রতিষ্ঠান বা প্লাটফর্ম এর মধ্যে অটোমেটিক সিস্টেম এর মাধ্যমে ঘটে থাকে। 

প্রথমে ব্যবহারকারী বা কাস্টমার লগইন বা ট্রানজেকশন শুরু করে‌। এই সময় ব্যবহারকারী বা কাস্টমার তাদের কাছে থাকা ইমেইল ঠিকানা বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বা ট্রানজেকশন এর জন্য লগইন বা ট্রানজেশন বাটনে ক্লিক করে। 

এরপর, অটোমেটিক কোম্পানি বা প্লাটফর্ম এর সার্ভার একটি OTP তৈরি করে। এটা কাস্টমার বা ব্যবহারকারীর নিয়ন্ত্রণ এর বাইরে এই বিশেষ কাজটি ঘটে থাকে। 

এরপর, সার্ভার এ তৈরি হওয়া OTP Code SMS / Email / App এর মাধ্যমে লগইন বা ট্রানজেকশন কারীর কাছে পাঠানো হয়। এখানে, কাস্টমার বা ব্যবহারকারী তার ডিভাইসে One time password দেখতে পায়। 

এরপর, ব্যবহারকারী বা কাস্টমার কোডটি কপি করে ওটিপি পেজ এর ফাঁকা জায়গায় ইনপুট দেয়। এখানে এক কালীন পাসওয়ার্ড ৪ থেকে ৮ ডিজিটের হয় এবং এই কোডটি কিছু সময় স্থায়ী হয় এবং পরবর্তীতে এই কোড আর প্রয়োজন হয় না। 

এরপর, কাস্টমার বা ব্যবহারকারীর ইনপুটকৃত কোডটি সঠিক না ভূল তা যাচাই করে। এখানে কোডটি সার্ভার যাচাই করে, তার কাছে থাকা বিভিন্ন ডেটার উপর ভিত্তি করে। 

শেষে, কাস্টমার বা ব্যবহারকারী তার একাউন্টে সফলভাবে লগইন হতে পারে। 

OTP এর সুবিধা ও অসুবিধা

ওটিপি এর রয়েছে সুবিধা ও অসুবিধা দুটোই। এটি যেমন আমাদের একদিকে সুবিধা দেয়, অপরদিকে এটি আমাদের কিছু সমস্যা ও তৈরি করে। 

OTP এর সুবিধা

  • ১. নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায়: বর্তমানে অনলাইন যুগে সহজেই বিভিন্ন মানুষের কাছ থেকে তার একাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া খুব সহজ এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে অনেকে এই খারাপ কাজ গুলো করে থাকে। আর এখানেই ওটিপি আমাদের নিরাপত্তা দেয়, যখন হ্যাকার বা অপরিচিত কেউ লগইন details পেয়ে যায় এবং ওটিপি এর কারণে কোন তথ্য চুরি করতে পারে না।
  • ২. হ্যাকিং কম হয়: ওটিপি এর কারণে আসল একাউন্ট এর ব্যবহারকারীর কাছে কোড যায় এবং সহজেই আসল একাউন্ট এর ব্যবহারকারী বুঝতে পারে তার লগইন বা ট্রানজেশন এর তথ্য অন্য কেউ পেয়ে গেছে। ফলে, সতর্ক হয় এবং হ্যাকিং হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। 
  • ৩. One time password ব্যবহার করা সহজ: এই password ব্যবহারকারী বা কাস্টমার এর নিজ ডিভাইসে আসে, তাই এটি ব্যবহার করা সহজ। 
  • ৪. ২৪ ঘন্টা ব্যবহার করা যায়: যখনি আপনার লগইন করা বা ট্রানজেকশন এর প্রয়োজন হোক না কেন ২৪ ঘন্টা ব্যবহার করা যায়। অর্থাৎ, অটোমেটিক সিস্টেম এ ওটিপি পাসওয়ার্ড আপনার কাছে আসবে, রাতে বা দিনে সব সময়। 

OTP এর অসুবিধা সমূহ 

  1. ১. নেটওয়ার্ক একটি বড় সমস্যা, যখন আপনি ওটিপি পাসওয়ার্ড এর মাধ্যমে আপনার একাউন্ট সিকিউরিটিফুল করতে চান। ধরুন, ১০ সেকেন্ড এর একটি ওটিপি কোড আপনার ডিভাইস এ পাঠানো হল, কিন্তু দুর্বল নেটওয়ার্ক এর কারণে ১০ সেকেন্ড অতিবাহিত হয়ে গেল। ফলে এই অস্থায়ী কোড unvalid হয়ে গেল এবং এটি উক্ত ট্রানজেকশন বা লগইন এর সময় ব্যবহার করা যাবে। দ্বিতীয়বার আবার চেষ্টা করতে হবে। 
  2. ২. বার বার ব্যবহার করতে হয়, যখনি আপনি ট্রানজেকশন বা লগইন করবেন, তখন আপনার ডিভাইসে ওটিপি কোড আসবে। এটি নিশ্চিত। 
  3. ৩. দ্রুত ট্রানজেকশন বা লগইন করা যায় না: ধরুন, আপনার একটি আরজেন্ট কাজ আছে এবং দ্রুত ট্রানজেকশন বা লগইন করতে চান। কিন্তু অস্থায়ী পাসওয়ার্ড এর জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে।‌ 

OTP নিরাপত্তা টিপস

OTP এর প্রক্রিয়া সমূহ

ওটিপি কোড হল আসল একাউন্ট ব্যবহারকারী বা কাস্টমার এর জন্য একটি অন্যতম বিশেষ সিকিউরিটি সম্পন্ন কোড, যা শুধু একাউন্ট খোলা, লগইন, এবং পেমেন্ট ট্রানজেকশন এর সময় ব্যবহার করতে হয়। OTP শুধু একাউন্ট ব্যবহারকারীর একান্তই ব্যক্তিগত অস্থায়ী পাসওয়ার্ড, এটা অন্য কাউকে দেওয়ার প্রয়োজন নেই। আপনার একাউন্ট এর নিরাপত্তায় নিচের পয়েন্ট গুলো মনে রাখুন, যখন আপনার এক বা একাধিক একাউন্ট থেকে থাকে। 
  • OTP কোড কেউ চাইলে কখনোই কাউকে কোড দিবেন না, যদি কোনো কোম্পানি বা প্লাটফর্ম এর কোনো কর্তৃপক্ষ হয়। 
  • কেউ যদি কখনো ফোন কল বা মেসেজে বলে আপনার কাছে একটি কোড গেছে, অনুগ্ৰহ কোডটি দিন আপনার একাউন্ট এর আপডেটের কাজ চলছে।‌ এই রকম প্রতারণায় ভূল করেও পা দেবেন। 
  • ব্যাংক, MFS কর্তৃপক্ষ, বা কোম্পানি কখনও কোড চায় না। অর্থাৎ, ভূল করেও অন্য কাউকে কোড দিবেন না। 
  • আপনার ডিভাইসে যদি কেউ সন্দেহজনক লিংক পাঠাই এবং বলে এখানে ক্লিক করলে ফ্রিল্যান্সিং ফ্রিতে শুরু করতে পারবেন বা লিংক এ ক্লিক করলে ৫০০০ টাকা পাবেন, তাহলে ভূল করেও এমন ফিসিং লিংক এ ক্লিক করবেন না। কারণ, যদি লিংক এ ক্লিক করেন, তাহলে আপনার কাছে থাকা সকল তথ্য হ্যাক করে নিবে। 

কখন ওটিপি নাম্বার দরকার হয়? 

তিনটি অনলাইন কাজ করার সময় ওটিপি নাম্বার দরকার হয়। ১. নতুন একাউন্ট খোলার সময়, ২. লগইন করার সময়, ৩. ট্রানজেকশন এর সময়
  1. ১. নতুন একাউন্ট খোলার সময়: অনলাইনে প্রায় সব ওয়েবসাইট ও অ্যাপস এ একাউন্ট খোলার পর কতৃপক্ষ চেক করতে চাই, আপনি আসল ইমেইল ঠিকানার মালিক অথবা মোবাইল নাম্বার এর মালিক কিনা। উদাহরণ স্বরূপ: 
  2. ২. লগইন করার সময়: প্রতিবার আপনার নিজের একাউন্ট লগইন করার সময় এক কালীন পাসওয়ার্ড আপনার ডিভাইসে আসবে। তবে, কিছু ব্যতিক্রমী কোম্পানি বা প্লাটফর্ম আছে, যাদের লগইন পেজের মাধ্যমে লগইন করার সময় কোন কোড পাঠাই না। 
  1. ৩. ট্রানজেকশন এর সময়: আপনার ডিজিটাল ওয়ালেট বা ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট লেনদেন করার সময় একটি নির্দিষ্ট কোড এটাই মূলত ট্রানজেকশন কোড। 

FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর) 

নিচে মোট সাতটি প্রশ্নের উত্তর দেওয়া হল: 

১. Otp kivabe ber korbo? 

আপনি কি আসল লগইনকারী, যদি আপনি আসল লগইনকারী হন, তাহলে Otp কোড আপনার messages অ্যাপ বা email এ থাকতে পারে। এখনি চেক করে দেখুন। যদি না পান, তাহলে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল ঠিকানা ঠিক আছে কিনা চেক করুন এবং পুনরায় চেষ্টা করুন। 

২. One time passcode না দিলে কি হয়? 


ওটিপি হল একটি একাউন্ট এ প্রবেশ এর সিকিউরিটি কোড, যা না দিলে আপনি আপনার একাউন্ট এ প্রবেশ ও ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন না। তাই, অবশ্যই আপনার ডিভাইস এ আসা কোডটি কপি করে কোড ইনপুট সেকশন পেস্ট করুন। 

গুরুত্বপূর্ণ কিছু পেয়েন্ট 
  • লগইন হবে না
  • ট্রানজেকশন সম্পন্ন হবে না
  • অ্যাকাউন্ট নিরাপত্তা বজায় থাকবে না 

৩. মোবাইল ওটিপি কিভাবে পাবো?

প্রথমত আপনাকে আপনার মোবাইল থেকে পেমেন্ট, সাইন আপ বা লগইন করার সময় আপনার মোবাইলে ওটিপি পাবেন। One time code না পেলে আপনার একাউন্ট লগইন details ঠিক আছে কিনা চেক করুন, আপনার সিম নেটওয়ার্ক বা অনলাইনে আছেন কিনা চেক করুন এবং পুনরায় চেষ্টা করুন। 

৪. ওটিপি কোড কি অটো ফিল হতে পারে? 

হ্যাঁ, অনেক MFS কোম্পানি আছে, এদের সার্ভিস নিলে আপনার ডিভাইসের সাথে যুক্ত হয়ে অটো ফিল হয়। যেমন: উপায় অ্যাপ। 

৫. ওটিপি কত মিনিট থাকে?

সাধারণত 30-120  সেকেন্ড বা আরো বেশি সময় লাগতে পারে। এটা নির্ভর করে কোম্পানি বা প্লাটফর্ম এর সিকিউরিটি কতটা শক্তিশালী তার উপর। 

৬. ওয়ান টাইম কোড শেয়ার করলে কি সমস্যা? 

হ্যাঁ, আপনি হ্যাক হতে পারেন। 

৭. ওটিপি কেন বারবার আসে? 

ওটিপি বিভিন্ন কারণে বার বার মোবাইল বা অন্যান্য ডিভাইস এ যেতে পারে, যেমন: এমন প্লাটফর্ম যেখানে সিকিউরিটি অনেক উচু লেভেলের জন্য আসতে পারে তার থেকে বার বার একবার এক সময় কোড আসা করি। এছাড়াও, হ্যাকার দ্বারা আক্রান্ত হলে বার বার কোড আসতে পারে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url