অ্যাফিলিয়েট মার্কেটিং: হালাল অনলাইন আয়ের একটি বৈধ সুযোগ

অ্যাফিলিয়েট মার্কেটিং: হালাল অনলাইন আয়ের একটি বৈধ সুযোগ

হালাল অ্যাফিলিয়েট মার্কেটিং এর ছবি

অ্যাফিলিয়েট মার্কেটিং, হালাল আয়ের একটি জনপ্রিয় উপায়, যা আপনাকে ইনকাম তৈরিতে, ক্যারিয়ার গড়তে, এবং ইসলাম মেনে জীবন গড়তে সাহায্য করতে পারে? 

যেভাবে আপনি হালাল উপায়ে অনলাইন ইনকাম করতে পারবেন 
  • হালাল আয় করতে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং কি তা বুঝতে হবে? 
  • অ্যাফিলিয়েট মার্কেটিং কি হালাল এবং ইসলামে এফিলিয়েট মার্কেটিং কি হালাল?
  • কীভাবে হালাল উপায়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব? 
  • হালাল অ্যাফিলিয়েট করে আয়ের সুবিধা 

অ্যাফিলিয়েট মার্কেটিং কি? 

অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন অনলাইন কোম্পানি বা ওয়েবসাইট এর পন্য বা সার্ভিস সমূহের লিংক প্রচার ও প্রসার করার মাধ্যমে যখন কোন সেলস হয়, তখন উক্ত বিক্রির উপর কিছু পার্সেন্ট কমিশন আয় করার একটি পায়। 

এটি মুলত একটি ধরনের মার্কেটিং, যেখানে কোম্পানি বা ওয়েবসাইটের মালিক তাদের পন্য বা সার্ভিস প্রোমোট করে না, বরং আপনার মত কিছু ব্যক্তি যারা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, তারাই পন্য বা সার্ভিস গুলো বিক্রি করে। 

উদাহরণ স্বরূপ: একজন সেলসম্যান, যিনি কোম্পানি পন্য সেল করে এবং কোম্পানি তাকে মাস শেষে নির্দিষ্ট একটি বেতন দেন। অপর দিকে একজন অ্যাফিলিয়েট মার্কেটার ও কোম্পানি বা সাইট এর পন্য বা সার্ভিস সেল করে লিংক এর মাধ্যমে এবং কমিশন পায়। 

এখানে মূল পার্থক্য হল সেলস ম্যান নির্দিষ্ট পরিমাণ বেতন পান এবং একজন অ্যাফিলিয়েট মার্কেটার (যিনি পন্য বা সার্ভিস মাকেটিং করেন) ইচ্ছে মত মার্কেটিং করে আয় করতে পারে। 

মনে রাখা উচিত যে, সেলস ম্যান যেমন অসৎ উপায়ে, শরীয়ত বিরোধী পন্য ও সার্ভিস বিক্রি করে, প্রতারণা করে কোন যদি কোন পন্য বা সার্ভিস করে সেটা যেমন হারাম হয়।

ঠিক তেমনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার অনলাইনে কোনো পন্য যদি সেলসম্যান এর মত বিক্রি করে তাহলে সেটা হারাম ইনকাম হবে, যা ইসলাম এর দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং অবৈধ। 

ইসলামে এফিলিয়েট মার্কেটিং কি হালাল?

মূল কথা হল ইসলামে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পূর্ণ রূপে হালাল, যদি আপনি একজন মুসলিম অ্যাফিলিয়েট মার্কেটার হন এবং বৈধ ও শরীয়ত সম্মত কোম্পানি, পন্য ও সার্ভিস হয়, কোন অশ্লীল ছবি ও ভিডিও এর মাধ্যমে অ্যাডস, প্রচার বা প্রচারণা না থাকে, অসত্য তথ্য ও উপাত্ত যদি না থাকে তাহলে ঐ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় বৈধ এবং হালাল হবে। 

একটি অ্যাফিলিয়েট কমিশন কে কীভাবে হালাল করবেন? 

বৈধ ও শরীয়ত সম্মত কোম্পানি, পন্য ও সার্ভিস হয় প্রচার করুন, যেমন: হালাল এবং অশ্লীল নয় কাপড়, জুতা, পন্য ও সার্ভিস মার্কেটিং করতে পারেন। কোন অবৈধ ও জুয়া বা বেটিং সাইট বা কোম্পানির পন্য বা ব্র্যান্ড কে প্রচার করা এবং সেখান থেকে কমিশন নেওয়া ভাবে না। 

হালাল কোম্পানি বা অ্যাফিলিয়েট সাইট হল: রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ডারাজ, অ্যামাজন, আলিবাবা, booking.com ইত্যাদি। এই সকল সাইট বা কোম্পানির পন্য ও সার্ভিস গুলোর মধ্যে থেকে ভালো, বৈধ, হালাল এবং অশ্লীল নয় এমন পন্য মার্কেটিং করতে পারেন। 

হারাম কোম্পানি বা অ্যাফিলিয়েট সাইট হল: Baji, Betvisa, Mostbet, on exbet, KheloVIP, এবং বিভিন্ন game সাইট ও খেলা, লোন এবং সুদ দেয় এমন অনলাইন ব্যাংক, ইত্যাদি। এই সকল সাইট বা কোম্পানি শেয়ার করা বা প্রচার থেকে কমিশন ইসলামে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ, যা থেকে প্রতিটি মুসলিম নর ও নারী কে বিরত থাকবে এবং হালাল কোম্পানি ও Brand, পন্য ও সার্ভিস গুলোই মার্কেটিং করে অনলাইন ইনকাম করতে হবে। 

মনে রাখা উচিত যে, অ্যাফিলিয়েট মার্কেটিং ইসলামে সম্পূর্ণ হালাল, কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম টি, পন্য, ও সার্ভিস টি যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে এর মার্কেটিং থেকে কমিশন হারাম হবে। 

হালাল এবং হারাম অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা কোম্পানি, পন্য ও সার্ভিস গুলোর এর লিস্ট

হালাল এবং হারাম কোম্পানি, পন্য ও সার্ভিস গুলো দেওয়া হল: 

হালাল অ্যাফিলিয়েট প্রোগ্রাম ও ক্যাটাগরি

১. ডিজিটাল পণ্য ও সার্ভিস: যেমন ওয়েব হোস্টিং
ডোমেইন, সফটওয়্যার (ডিজাইন, ভিডিও এডিটিং, SEO, AI টুল), অনলাইন কোর্স (স্কিল, শিক্ষা, ইসলামিক শিক্ষা) ইবুক, টেমপ্লেট, থিম, প্লাগইন ইত্যাদি।‌

২. ফিজিক্যাল পণ্য (হালাল): যেমন: বই, মোবাইল, ল্যাপটপ, গ্যাজেট, ইলেকট্রনিক্স, কাপড় (শালীন)
হালাল খাবার ও পানীয় ইত্যাদি। 

৩. সার্ভিস: যেমন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস (Upwork, Fiverr টাইপ), SaaS টুল, ডিজিটাল মার্কেটিং টুল, 
শিক্ষা ও ক্যারিয়ার প্ল্যাটফর্ম ইত্যাদি। 

হারাম অ্যাফিলিয়েট প্রোগ্রাম ও ক্যাটাগরি

১. অর্থনৈতিক এবং ব্যবসায়িক: হারাম এগুলো থেকে বিরত থাকতে হবে সকল মুসলিম অ্যাফিলিয়েটদের, যেমন: সুদভিত্তিক ব্যাংক, ক্রেডিট কার্ড (Interest-based), লোন অ্যাপ (সুদসহ), ফরেক্স ট্রেডিং (Retail margin, swap interest)
CFD, Binary Options

২. জুয়া ও বেটিং: অনলাইন গেম ও খেলার বাজি ধরা হারাম এবং এর অ্যাফিলিয়েট ও হারাম, যেমন: Casino, Betting, Gambling Apps
Lottery, Prediction-based earning

৩. হারাম পণ্য: ইসলামী শরিয়তে বলা হয়েছে যে, হারাম পন্য দিয়ে ব্যবসা করা, এর প্রচার করা, এবং কমিশন গ্ৰহণ করা হারাম। হারাম অ্যাফিলিয়েট পন্য গুলো হল: অ্যালকোহল, শূকরের পণ্য, সিগারেট, ভ্যাপ
ড্রাগস, Adult পণ্য ও কনটেন্ট ইত্যাদি। 

“কুরআনে আল্লাহ তায়ালা বলেন: হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও।”

সূরা আল-মায়িদা ৫:৯০

এছাড়াও যদি এমন পন্য ও সার্ভিস নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, যেখানে আপনার সন্দেহ হয় যে, এটি হারাম হতে পারে তাহলে তা ত্যাগ করা। 

কারণ হাদিসে এসেছে, আলীর পুত্র হাসান (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (এ হাদীস) স্মরণ রেখেছি, তা বর্জন কর, যা তোমাকে সন্দেহে ফেলে এবং তা গ্রহণ কর, যাতে তোমার সন্দেহ নেই।

(তিরমিযী ২৫১৮, নাসাঈ, ৫৭১১, সহীহুল জামে’ ৩৩৭৭)

কীভাবে হালাল উপায়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব? 

হালাল উপায়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাইলে হারাম কোম্পানি, পন্য ও সার্ভিস প্রচার করা থেকে বিরত থেকে হালাল মার্কেটিং করে ইনকাম করতে হবে। যদিও একটু জটিল মনে হচ্ছে, চলুন সুন্দর করে বুঝিয়ে বলি। আপনি ৬টি ধাপে বৈধ ও হালাল উপায়ে শুরু করতে পারবেন। 

১. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) শিখুন। 

২. হালাল অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন।

৩. আপনার পছন্দের নিস বা আগ্ৰহ অনুযায়ী কোম্পানি বা ব্র্যান্ড, পন্য ও সার্ভিস বেছে নিন। 

৪. এরপর, আপনার অ্যাফিলিয়েট একাউন্ট থেকে অ্যাফিলিয়েট লিংক জেনারেট করুন। 

৫. এরপর, অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করুন। 

৬. প্রতিটি বৈধ ক্রয়ের উপরে শতাংশ হারে কমিশন গ্ৰহণ করুন। 


বিস্তারিত নিচে দেওয়া হল: ৬টি ধাপে ব্যাখ্যা

১. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) শিখুন। 

ফ্রি এবং পেইড উভয় ভাবেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং Skill develop করতে পারেন, ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে ইউটিউব, আর্টিকেল, এবং এআই এর মাধ্যমে শিখতে পারেন। 

এছাড়াও, আপনি যদি একজন প্রফেশনাল মুসলিম অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান, তখন আপনাকে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স সম্পন্ন করে মার্কেটিং লিখতে পারেন। 

২. হালাল অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন।

সুদ, ব্যাটিং, হারাম এবং অশ্লীল পন্য ও সার্ভিস বিক্রি করে এমন অনলাইন ভিত্তিক অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন। কিছু বাংলাদেশি অ্যাফিলিয়েট প্রোগ্রাম হল: রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইত্যাদি। 

৩. আপনার পছন্দের নিস বা আগ্ৰহ অনুযায়ী কোম্পানি বা ব্র্যান্ড, পন্য ও সার্ভিস বেছে নিন। 

ধরুন, আপনি রকমারির অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়েছেন, এখন আপনাকে রকমারির অফিসিয়াল সাইট থেকে একটি পন্যের লিংক কপি করুন, সেটা হতে পারে জনপ্রিয় বই বা অনলাইন বেশি চাহিদা এমন যে কোন পন্য। 

৪. এরপর, আপনার অ্যাফিলিয়েট একাউন্ট থেকে অ্যাফিলিয়েট লিংক জেনারেট করুন। 

এরপর আপনাকে উক্ত পন্য ও বই এর লিঙ্ক কপি করে নিয়ে আপনার rokomari affiliate একাউন্ট এসে উক্ত পন্য ও বই এর লিংকটি নিয়ে জেনারেট লিংক অপশন থেকে লিংক জেনারেট করতে হবে। 

৫. এরপর, অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করুন। 

আপনার হালাল পণ্য ও সার্ভিস এর জেনারেটকৃত লিংক বা কপিকৃত লিংক স্যোশাল মিডিয়া পোস্টের মধ্যে, ব্লগ আর্টিকেল এর মধ্যে, অর্গানিক ট্রাফিক এবং পেইড ট্রাফিকের মাধ্যমে Affiliate link 🔗 মার্কেটিং করুন। 

আপনি একজন Beginner হিসেবে স্যোশাল মিডিয়ার পোস্টের মধ্যে অ্যাফিলিয়েট লিংক প্রচার করতে পারেন (ফেসবুক পেজ, x একাউন্ট, Instagram account, tiktok account) ইত্যাদি। 

কৌশল করে অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করতে হবে, যাকে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করবেন সে যেনো ভাবে আপনি তার সুবিধার জন্য কিনতে বলছেন। 

কখনোই শুধু লিংক শেয়ার করবেন না, সাথে কিছু টেক্সট শেয়ার করবেন, যেনো কাস্টমার পড়ে বুঝতে পারে এবং আপনার লিংক থেকে কিনতে পারে।‌

৬. প্রতিটি বৈধ সেলের উপরে শতাংশ হারে কমিশন গ্ৰহণ করুন। 

অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা কোম্পানি গুলো অ্যাফিলিয়েটদের বৈধ সেলের উপর কমিশন দেয়। অর্থাৎ, শুধু পন্য বা সার্ভিস এর অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করলেই হবে না, বরং মার্কেটিং থেকে সেল জেনারেট করতে হবে। 

হালাল অ্যাফিলিয়েট করে আয়ের সুবিধা 

১. মুসলিম হিসেবে ইহকালে কল্যাণ ও পরকালে নাজাত পাওয়া যায়, কারণ, হারাম খাদ্য দ্বারা তৈরি শরীর জান্নাতে প্রবেশ করবে না। 

২. ঘরে বসে ইনকাম করা যায়, বর্তমান যামানা খুবই কঠিন এবং হালাল উপায়ে অর্থ উপার্জন করা খুবই কঠিন, তবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে হালাল উপায়ে অর্থ উপার্জন করা যাচ্ছে। 

৩. বাংলাদেশি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার সুযোগ, অন্য দেশের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন না করে এখন আপনি দেশি অ্যাফিলিয়েট সাইট বা কোম্পানিতে জয়েন করা যায়। 

৪. প্যাসিভ ইনকাম এর সুযোগ রয়েছে, recurring commission এর মাধ্যমে আপনি বার বার আয় করতে পারেন। 

৫. পৃথিবীতে দশটি সেরা ইনকাম গুলোর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যতম সেরা। মিলিয়নিয়ার হওয়ার ও সুযোগ রয়েছে।

FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর) 

হালাল অ্যাফিলিয়েট marketing সম্পর্কে ৩টি অসাধারণ প্রশ্ন ও উত্তর। 

১. অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি হালাল? 

হ্যাঁ, অ্যামাজন (Amazon) affiliate marketing সম্পূর্ণ হালাল এবং আপনি একজন মুসলিম অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করতে পারে। তবে, অ্যামাজন থেকে এমন কোন অশ্লীল, অবৈধ, এবং হারাম পন্য প্রচার করা যাবে না, যা ইসলামী শরিয়ত বিরোধী। 

২. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল অর্থ কি? 

অ্যাফিলিয়েট মার্কেটিং (affiliate marketing) এর মূল অর্থ হল কোম্পানি বা ব্র্যান্ড, পন্য বা সার্ভিস এর মালিক না হয়েও পন্য ও সার্ভিস বিক্রি করে ইনকাম করা। অর্থাৎ, একজন ব্যবসায়ী না হয়েও একটি ব্যবসার অংশ হয়ে যাওয়া। 

৩. হালাল উপায়ে অ্যাফিলিয়েট করে কত টাকা আয় করা যায়? 

হালাল উপায়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো আয় করা সম্ভব, এমনকি ডলারে আয়ের সুযোগও আছে। পৃথিবী ও বাংলাদেশে হাজার হাজার হালাল অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং অসংখ্য হালাল পণ্য ও সেবা রয়েছে। সঠিকভাবে শুরু করলে এটি একটি বৈধ ও দীর্ঘমেয়াদি আয়ের পথ হতে পারে।

আরো পড়ুন: 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url