এআই এজেন্ট কি এবং এর কাজ কি?

এআই এজেন্ট কি এবং এর কাজ কি? AI Agent কিভাবে কাজ করে

আপনি কি জানেন, বর্তমানে অনেক ব্যবসা, অ্যাপ এবং ওয়েবসাইটে মানুষের পরিবর্তে AI নিজেই সিদ্ধান্ত নিচ্ছে এবং কাজ সম্পন্ন করছে? ঠিক এখানেই উঠে আসে এআই এজেন্ট এর কাজ সম্পর্কে জানার গুরুত্ব। 

এআই এর যুগে AI Agent শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং ডেটা বিশ্লেষণ, অটোমেশন, কাস্টমার সাপোর্ট, টাস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট সিদ্ধান্ত গ্রহণের মতো কাজও করতে পারে। তাই প্রযুক্তি, ব্যবসা বা অনলাইন জগতে আগ্রহী যে কারও জন্য AI Agent সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এই আর্টিকেলে আপনি জানবেন এআই এজেন্ট কি, AI Agent কিভাবে কাজ করে, এর প্রধান বৈশিষ্ট্য, বাস্তব জীবনে ব্যবহার এবং ভবিষ্যতে এটি মানুষের কাজের ধরন কতটা পরিবর্তন করতে পারে। 

এআই এজেন্ট কি এবং এর কাজ কি?

শেষ পর্যন্ত পড়লে আপনি বুঝতে পারবেন কেন AI Agent কে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অটোমেশন সিস্টেমগুলোর একটি বলা হচ্ছে।

এআই এজেন্ট কি এবং এর কাজ কি?

এআই এজেন্ট ( ai agent) হল একটি ডিজিটাল সহকারী, যা একজন মানুষ কে ব্যক্তিগত ভাবে ২৪ ঘন্টা সাহায্য করার জন্য তৈরি করা হয়ে থাকে। Ai agent এর কাজ গুলো হল Calendar চেক করা, Meeting Time নির্বাচন করা, যেকোনো বিষয়ে রিসার্চ করা, Reminder সেট করা এবং Email Invitation পাঠানো সহ বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে একটি ai assistant. 

একটি agentic ai এর সক্ষমতা একজন মানুষের চাইতেও বেশি এবং এটি ক্লান্তিহীন ভাবে ডিজিটাল কাজ গুলো সঠিকভাবে এবং দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারে, যদি একজন মানুষ কে হায়ার করা হয় আপনার যেকোন ডিজিটাল কাজ সম্পন্ন করার জন্য, তখন একজন মানুষ ৬-৮ ঘন্টা কাজ করে হাঁপিয়ে যেতে পারে এবং বিশ্রাম এর প্রয়োজন দেখা দেবে। কিন্তু একটি বুদ্ধিমান অনলাইন এজেন্ট পুরো দিন, পুরো সপ্তাহ, পুরো দিন, পুরো বছর আপনার সাথে কাজ করতে পারে।‌ 

এআই এবং এআই এজেন্ট এর মধ্যে বড় প্রার্থক্য হল এআই যেমন chatgpt, Gemini, Grok, এর মত এআই আপনাকে ঐ সমস্ত প্রশ্নের উত্তর দেয় যা আপনি করবেন। কিন্তু এআই আপনাকে প্রতিদিন ঐ একই কাজ স্বাধীন ভাবে করে দিতে পারবে না। 

মজার ব্যাপার হলো: এআই এজেন্ট কে শুধু আপনি যদি বলে দেন আমাকে প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠাবে এবং গুরুত্বপূর্ণ কাজের ইমেল গুলোর একটি সামারি প্রস্তুত করে আমাকে দেবে, তাহলে এআই এজেন্ট আপনার এই কাজটি প্রতিদিন খুব দক্ষতার সম্পন্ন করে দিবে।‌

একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি দ্রুত পরিবর্তন আনছে পুরো ডিজিটাল বিশ্বে। আগে AI শুধু প্রশ্নের উত্তর দিত বা সাধারণ কিছু কাজ করত। এআই সাধারণত যে সমস্ত কাজ গুলো করে, যেমন: আর্টিকেল তৈরি করা, ভিডিও তৈরি করা, ইমেজ তৈরি করা, utility tool তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা, ইত্যাদি। 

কিন্তু এখন AI নিজে সিদ্ধান্ত নিতে পারে, পরিকল্পনা করতে পারে এবং ধাপে ধাপে কাজ সম্পন্ন করতে পারে। এই নতুন প্রযুক্তিকেই বলা হচ্ছে AI Agent বা এআই এজেন্ট।

ChatGPT, Google এর Google Gemini, Microsoft এর Microsoft Copilot এর মতো প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পর “AI Agent” শব্দটি আরও বেশি আলোচনায় এসেছে।

এখনকার AI শুধু মানুষের প্রশ্নের উত্তর দেয় না, বরং নিজে থেকে কাজও করতে পারে। এটা বর্তমানে অনেক বুদ্ধিমান, দক্ষ, এবং expert হয়ে গেছে। তাই অনেক বিশেষজ্ঞ AI Agent কে ভবিষ্যতের ডিজিটাল সহকারী বা ডিজিটাল কর্মচারী হিসেবে দেখছেন।

এআই এজেন্ট কি এবং কীভাবে কাজ করে? 

এআই এজেন্ট হলো একটি বুদ্ধিমান সফটওয়্যার সিস্টেম, যা বড় ভাষা মডেল (LLM) ব্যবহার করে কাজ সম্পন্ন করে। এআই এজেন্ট গুলো Generative ai model ব্যবহার করে। এটি মানুষের নির্দেশনা বুঝে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য নিজে সিদ্ধান্ত নিতে, পরিকল্পনা করতে এবং কাজ সম্পন্ন করতে পারে।

সহজভাবে বললে, AI Agent হলো এমন একটি AI সিস্টেম যা শুধু “চ্যাট” করে না, বরং বাস্তব কাজও সম্পন্ন করে। একটি Ai agent তার মালিকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রয়োজন মাফিক ai ব্যবহার করে কাজ সম্পন্ন করে।

অর্থাৎ, ai agent হল প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন এআই মডেল ব্যবহার করে বলেই এটি নাম এআই এজেন্ট। একটি এআই এজেন্ট মস্তিষ্ক হল এআই মডেল, যা ব্যবহার করে সকল কাজ সঠিকভাবে সম্পন্ন ভাবে সম্পন্ন করে ‌ 

একটি AI Agent এর কি কি কাজ করতে পারে? 

  • মানুষের নির্দেশনা বুঝতে পারে।
  • যে কোন তথ্য কে বিশ্লেষণ করতে পারে।
  • ভূল বা সঠিক বুঝতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে।
  • মানুষের মত পরিকল্পনা তৈরি করতে পারে।
  • বিভিন্ন এআই মডেল ব্যবহার করতে পারে।
  • স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করতে পারে।

এআই এজেন্ট কীভাবে কাজ করে? 

  • ১. Input গ্রহণ করা: AI Agent প্রথমে ব্যবহারকারীর নির্দেশনা বা প্রশ্ন গ্রহণ করে।
  • ২. নির্দেশনা বুঝে বিশ্লেষণ করা: এরপর এটি ব্যবহারকারীর উদ্দেশ্য ও কাজ বুঝে বিশ্লেষণ করে।
  • ৩. পরিকল্পনা তৈরি করা: AI Agent কাজটিকে ছোট ছোট ধাপে ভাগ করে পরিকল্পনা তৈরি করে।
  • ৪. Tool বা Software ব্যবহার করা: প্রয়োজন অনুযায়ী বিভিন্ন App, API বা Software ব্যবহার করে কাজ সম্পন্ন করে।
  • ৫. Final Output প্রদান করা: সব কাজ শেষ হলে এটি ব্যবহারকারীকে চূড়ান্ত ফলাফল দেখায়।

আসুন একটি বিস্তব উদাহরণ দেয়, ধরুন আপনি একটি এআই এজেন্ট কে একটি কমান্ড দিলেন। এরপর, কীভাবে এআই এজেন্ট আপনার কাজকে সম্পন্ন করবে দেখুন। 

AI Agent প্রথমে ব্যবহারকারীর নির্দেশনা বা প্রশ্ন গ্রহণ করে। যেমন, কেউ যদি বলে “একটি রিপোর্ট তৈরি করো” বা “আমার ইমেইলগুলো সাজিয়ে দাও”, তাহলে AI Agent প্রথমে সেই নির্দেশনা বুঝে নেয় এবং কী কাজ করতে হবে তা শনাক্ত করার চেষ্টা করে।

এরপর AI Agent ব্যবহারকারীর নির্দেশনা বিশ্লেষণ করে। এটি Natural Language Processing (NLP) ব্যবহার করে মানুষের ভাষার অর্থ বুঝতে পারে। উদাহরণ হিসেবে, যদি কেউ বলে “আমার আগামীকালের মিটিংগুলো সাজিয়ে দাও”, তাহলে AI Agent বুঝতে পারে এটি Calendar এবং Schedule সম্পর্কিত কাজ।

নির্দেশনা বোঝার পরে AI Agent একটি পরিকল্পনা তৈরি করে। এটি কাজটিকে ছোট ছোট ধাপে ভাগ করে যেমন তথ্য সংগ্রহ, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি এবং ফাইল পাঠানো। এতে পুরো কাজটি দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করা যায়।

কাজ সম্পন্ন করার জন্য AI Agent বিভিন্ন Tool, Software বা API ব্যবহার করে। যেমন Email App, Calendar, Spreadsheet বা Browser Search ব্যবহার করে এটি তথ্য সংগ্রহ ও কাজ পরিচালনা করতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ব্যবহারকারী যদি মিটিং ও ইমেইল একসাথে সাজাতে বলে, তাহলে AI Agent বিভিন্ন অ্যাপ থেকে তথ্য নিয়ে একটি সংগঠিত তালিকা তৈরি করতে পারে।

সবশেষে AI Agent ব্যবহারকারীকে Final Output প্রদান করে। এটি রিপোর্ট, চার্ট, ইমেইল বা অন্য কোনো ফলাফল আকারে দেখানো হতে পারে। যেমন, রিপোর্ট তৈরির কাজ শেষ হলে AI Agent একটি সম্পূর্ণ PDF রিপোর্ট বা Document ব্যবহারকারীর সামনে উপস্থাপন করতে পারে।

এআই এজেন্টের প্রধান কাজ কি?

একটি শক্তিশালী এআই এজেন্ট ব্যাক্তিগত জীবনের কাজ থেকে শুরু করে কর্ম জীবন এর প্রতিটি কাজে আপনাকে সাহায্য করতে পারে, যেমন: Automation, Information Search, Decision Making, Content Creation, Coding Assistance, Data Analysis, Scheduling এবং Task Management, এবং Customer Support। 

১. Automation বা প্রতিদিনের কাজ

বারবার করা কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার জন্য AI Agent কে ব্যবহার করা হয়। উদাহরণ:

  • Email Reply
  • Data Entry
  • Report Generation

AI Agent ব্যবসা ও অফিসের পুনরাবৃত্তিমূলক কাজগুলো দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। যেমন: প্রতিদিনের ইমেইলের উত্তর দেওয়া, বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ করা বা নির্দিষ্ট সময়ে রিপোর্ট তৈরি করার মতো কাজগুলো AI Agent মানুষের পরিবর্তে করতে সক্ষম। এর ফলে সময় ও শ্রম দুটোই কম লাগে।

২. Information Search

AI Agent ইন্টারনেট বা বিভিন্ন ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে। উদাহরণ:

  • মার্কেট রিসার্চ
  • ট্রেন্ড বিশ্লেষণ
  • নিউজ সারাংশ তৈরি

যখন কোনো কোম্পানি বাজার সম্পর্কে তথ্য জানতে চায়, তখন AI Agent বিভিন্ন ওয়েবসাইট, নিউজ এবং ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে পারে। এটি বর্তমান ট্রেন্ড শনাক্ত করতে, গুরুত্বপূর্ণ খবরের সারাংশ তৈরি করতে এবং মার্কেট রিসার্চ রিপোর্ট প্রস্তুত করতে সাহায্য করে।

৩. Decision Making

ডাটা বিশ্লেষণ করে AI Agent বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। উদাহরণ:

  • কোন বিজ্ঞাপন বেশি কার্যকর
  • কোন পণ্যের চাহিদা বেশি
  • কোন কাস্টমারের Risk বেশি

AI Agent বিভিন্ন ধরনের ডাটা বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন: কোন বিজ্ঞাপন থেকে বেশি বিক্রি হচ্ছে, কোন পণ্যের বাজারে চাহিদা বাড়ছে বা কোন গ্রাহকের ঝুঁকি বেশি—এসব তথ্য বিশ্লেষণ করে AI Agent দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত দিতে পারে।

৪. Customer Support

বর্তমানে অনেক কোম্পানি ২৪/৭ Customer Support পরিচালনার জন্য AI Agent ব্যবহার করছে। এটি দ্রুত গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে।

AI Agent সাধারণত নিচের কাজগুলো করে:

  • প্রশ্নের উত্তর দেয়।
  • সমস্যার সমাধান করে।
  • Order Status জানায়।
  • কাস্টমারকে সঠিক তথ্য প্রদান করে।

যখন কোনো গ্রাহক অনলাইনে একটি পণ্যের Order Status জানতে চান, তখন AI Agent স্বয়ংক্রিয়ভাবে অর্ডারের তথ্য খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে আপডেট জানাতে পারে। আবার কোনো সমস্যা হলে এটি প্রাথমিক সমাধানও দিতে পারে। এর ফলে কোম্পানির Customer Support দ্রুত, কার্যকর এবং সবসময় সক্রিয় থাকে।

৫. Content Creation

AI Agent এখন বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করতে সক্ষম। এটি খুব দ্রুত লেখালেখি, আইডিয়া তৈরি এবং কনটেন্ট সাজানোর কাজ করতে পারে।

AI Agent যেসব কনটেন্ট তৈরি করতে পারে:

  • Blog Article তৈরি করা। 
  • Email তৈরি করা।
  • Script লেখা।
  • Social Media Caption তৈরি করা।
  • Product Description লিখা ইত্যাদি।

ধরুন, একজন ব্লগার নতুন একটি প্রযুক্তি বিষয়ক আর্টিকেল লিখতে চান। তখন AI Agent বিষয় বিশ্লেষণ করে SEO-friendly Blog Article তৈরি করতে পারে। আবার সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় Caption বা YouTube Script লেখার কাজও এটি দ্রুত সম্পন্ন করতে পারে। এর ফলে Content Creation আরও সহজ এবং সময় সাশ্রয়ী হয়ে যায়।

৬. Coding Assistance

ডেভেলপারদের জন্য AI Agent বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। এটি Programming এর বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে।

AI Agent যেসব Coding কাজ করতে পারে:

  • Code লিখতে পারে
  • Bug Fix করতে পারে
  • কোড Suggestion দিতে পারে
  • Code Optimization করতে পারে

GitHub Copilot বর্তমানে Coding Assistant হিসেবে ব্যাপক জনপ্রিয়। এটি ডেভেলপারদের কোড লেখার সময় স্বয়ংক্রিয় সাজেশন দেয় এবং ভুল শনাক্ত করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে, কোনো প্রোগ্রামার যদি একটি Website Login System তৈরি করেন, তাহলে AI Agent প্রয়োজনীয় কোড সাজেস্ট করতে পারে এবং কোডের Bug খুঁজে সমাধান দিতে পারে।

৭. Scheduling এবং Task Management

AI Agent দৈনন্দিন কাজের সময়সূচি এবং Task Management পরিচালনা করতে পারে। এটি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বা অফিসের Digital Assistant হিসেবে কাজ করে।

AI Agent যেসব কাজ করতে পারে:

  • Meeting Schedule তৈরি
  • Reminder সেট করা
  • Task Management
  • কাজের অগ্রগতি ট্র্যাক করা

ধরুন, একটি অফিসে প্রতিদিন অনেক Meeting এবং Task পরিচালনা করতে হয়। তখন AI Agent স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের সময় নির্ধারণ, Reminder পাঠানো এবং গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করতে পারে। এর ফলে কর্মীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হয়।

৮. Data Analysis

বড় পরিমাণ ডাটা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে AI Agent ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এটি দ্রুত ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে।

AI Agent বিশেষভাবে নিচের ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয়:

  • Business Analytics
  • Banking
  • Healthcare
  • Marketing

উদাহরণ হিসেবে, একটি কোম্পানি তাদের বিক্রির ডাটা বিশ্লেষণ করতে AI Agent ব্যবহার করতে পারে। Agent কোন পণ্যের চাহিদা বেশি, কোন বিজ্ঞাপন বেশি কার্যকর এবং কোন গ্রাহক বেশি কেনাকাটা করছেন তা বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে পারে। Banking ও Healthcare ক্ষেত্রেও AI Agent গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে।

FAQs (frequently ask questions)

৩টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল: 

১. একটি এআই এজেন্ট কতগুলো কাজ করতে পারে? 

একটি এআই এজেন্ট ২৪ ঘন্টা কোনো বিশ্রাম ছাড়াই অবিরত কাজ সম্পন্ন করতে পারে। এটি অনলাইনের সকল বিষয়ে অভিজ্ঞ এবং যার কাছে এআই এজেন্ট থাকে, সে এই এআই এজেন্ট দিয়ে সব কাজ করিয়ে নিতে পারে। 

২. এআই এজেন্ট কোন পদ্ধতিতে কাজ করে? 

একটি এআই এজেন্ট স্বায়ত্তশাসন (Autonomy) পদ্ধতিতে যে কোন কাজ সম্পন্ন করতে পারে।

৩. এটি মানুষের মতোই কি বিভিন্ন কাজ সম্পাদন করতে বিভিন্ন টুলস, অ্যাপস, সহ বিভিন্ন api ব্যবহার করে? 

হ্যাঁ, একটি এআই এজেন্ট বিভিন্ন ধরনের টুলস, অ্যাপস, সহ বিভিন্ন api ব্যবহার করে কাজ সম্পাদন করতে করে। যেমন: যদি কোন রিমাইন্ডার সেট করতে বলো, তাহলে ai agent ক্যালেন্ডার ব্যবহার করে রিমাইন্ডার সেট করবে। 

উপসংহার 

এআই এর কীভাবে কাজ করে এটি বুঝে থাকলে। এবার এআই এজেন্ট ব্যবহার আপনি কি কি কাজ করাতে পারেন তার একটি লিস্ট তৈরি করা উচিত। কারণ, এআই এজেন্ট মানুষের চাইতেও বেশী কাজ দ্রুত এবং দক্ষতার সাথে করতে পারে। আপনি এআই এজেন্ট তৈরি করেছেন কি? 

আরো পড়ুন,

১. কৃত্রিম বুদ্ধিমত্তা বা ai কি? 

২. অটোমেশন এবং এআই অটোমেশন সিস্টেম প্রার্থক্য? 

৩. এআই অটোমেশন সিস্টেম কি? 

৪. Moltbook এআই দের সোশ্যাল মিডিয়া 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url