প্রচলিত Automation vs AI Automation: মূল পার্থক্য, কাজের ধরন ও বাস্তব উদাহরণ
প্রচলিত Automation vs AI Automation: মূল পার্থক্য, কাজের ধরন ও বাস্তব উদাহরণ
প্রচলিত Automation এবং Ai automation দুটি আলাদা স্বয়ংক্রিয় প্রযুক্তি, আপনি হয়তো ভাবছেন এটা এক, কিন্তু এদের কাজ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কর্মপদ্ধতিতে ভিন্নতা রয়েছে।
যাইহোক, আপনি এখন জানবেন,
- প্রচলিত বা traditional Automation কি?
- Ai automation কি?
- Automation vs AI Automation: মূল পার্থক্য, কাজের ধরন ও বাস্তব উদাহরণ
- Ai automation and Automation এর মিল
- আরো অনেক কিছু …
Traditional Automation এবং Ai automation এর মূল কথা
প্রচলিত Automation হল স্বয়ংক্রিয় পদ্ধতি বা প্রযুক্তি, এটি মানুষের ইনপুটকৃত Logic এর উপর নির্ভর করে কাজ করে বিশ্রামহীন ভাবে।
বাস্তবিক উদাহরণ হল: আমরা যত গুলো প্রযুক্তি দেখছি সব অটোমেশন এর কাজ বা অটোমেশন দ্বারাই চলছে, যেমন: মোবাইল, ক্যালকুলেটর, ওয়াশিং মেশিন, ফ্যান, ড্রোন ইত্যাদি।
আর Ai automation হল স্বয়ংক্রিয় আই পদ্ধতি বা প্রযুক্তি, যা মানুষের তৈরি করা হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যালগরিদম ইত্যাদির সাথে Ai বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি যুক্ত করে বুদ্ধিবৃত্তিক কাজ করে বিশ্রাম হীন ভাবে।
বাস্তবিক উদাহরণ হল: AI Chatbot ও Customer Support Automation, যেখানে একজন আই WhatsApp বা messenger এ কাস্টমার দের সাথে কথা বলে, আপনার হয়তো ইতিমধ্যেই অভিজ্ঞতা হয়েছে যে, অনেক অনলাইন ভিত্তিক প্লাটফর্ম এর কাস্টমার কেয়ার এর দায়িত্বে নিয়োজিত আছে একজন ai এজেন্ট।
এটাই কে কি ai automation ও automation এর মূল প্রার্থক্য? না এটা মূল প্রার্থক্য নয়, আসুন এর মূল প্রার্থক্য জেনে নিই।
প্রচলিত Automation vs AI Automation: মূল পার্থক্য
Traditional Automation এবং ai automation এর বিভিন্ন ক্ষেত্রে ভিন্নতা উপলব্ধি করা যায়, যেমন: ডেটার ভূমিকা, প্রযুক্তি ব্যবহার, শেখার ক্ষমতা, Error Handling, কাজের ধরন ইত্যাদি। আসুন বিভিন্ন প্রার্থক্য জানি।
সংজ্ঞায় প্রার্থক্য
প্রচলিত Automation হল পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করা, উদাহরণ স্বরূপ: অটোমেশন নির্দিষ্ট সময় ইমেইল পাঠায় কিন্তু AI Automation ডেটা দেখে নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করে, উদাহরণ স্বরূপ: AI Automation কোন ইমেইল কাকে পাঠাতে হবে তা নিজে ঠিক করে। অর্থাৎ, অটোমেশন শুধু কোন নির্দিষ্ট কাজ করে, অপর দিকে ai automation বুদ্ধি দিয়ে কাকে কোন ইমেল পাঠাতে হবে, সেটাও নির্ধারণ করে কাজ করে।
সিদ্ধান্ত গ্রহণ ও শিক্ষা
প্রচলিত Automation সিদ্ধান্ত নেয় না, শুধু নির্দেশ মানে, অর্থাৎ অটোমেশন কোন কিছু শেখে না অন্যদিকে AI Automation: পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়, কারণ ai automation (ML) Machine Learning ব্যবহার করে শেখে।
ডেটার ভূমিকা
Traditional Automation ডেটা বা তথ্য থাকলেও বিশ্লেষণ করে না যদিও AI Automation ডেটা বিশ্লেষণই মূল ভিত্তি এবং পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেয়। অর্থাৎ, অটোমেশন পূর্বনির্ধারিত ডেটার উপরই কাজ করে, কোন কিছু নতুন শিখতে পারে না।
উদাহরণ, অটোমেশন ব্যবহার করে কোন রোবোট কে পরিষ্কার করার কাজ দিলে, সেই রোবোট ঐ নির্দিষ্ট কাজই করবে। আবার যদি এই অটোমেশন এর মধ্যে এআই যুক্ত করা হয়, তাহলে ঐ রোবোট বুঝবে কখন, কোথায়, এবং কি কি পরিষ্কার করতে হবে।
Error Handling এবং মানব নির্ভরতা
Traditional Automation ভুল হলে থেমে যায় এবং মানুষ এটি পুনরায় ঠিক করে দেয়, তবে AI Automation একটু আলাদা, এটি ভুল থেকে শিখে ভবিষ্যৎ ঠিক করে এবং বারবার মানুষের হস্তক্ষেপ এর দরকার হয় না, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ কম লাগে।
একজন সহকারীর মত আপনার সমস্যা নিজেই হ্যান্ডেল করে এবং বিশ্রাম হীন ভাবে কাজ করে, এই ai automation এক ধরনের এজেন্ট, যে আপনার ব্যাক্তিগত কাজ থেকে শুরু করে ব্যবসায়িক কাজ ও করে দিতে পারে।
প্রযুক্তি ব্যবহার, কাজের ধরন
প্রচলিত Automation Script base, Rule based Engine এর উপর ভিত্তি করে কাজ করে থাকে, তাই এর কাজ সীমিত পরিসরে হয়ে থাকে এবং এটি শুধু এক ধরনের কাজ গুলোই সম্পন্ন করতে পারে।
আর AI Automation AI, ML, NLP, Computer Vision এর মত বৃহৎ প্রযুক্তি নিয়ে কাজ করে, তাই এর মাধ্যমে এক ধরনের কাজ + Analytical কাজ গুলো করানো যায়।
মনে রাখা উচিত AI Automation দিয়ে যেমন অনেক উচ্চমাত্রার কাজ করানো যায়, কিন্তু Automation দিয়ে অনেক বড় কাজ করানো যায় না, এটির কাজ সীমিত।
খরচ কাঠামো ও ব্যবহার ক্ষেত্র
Ai automation Vs প্রচলিত automation এর তৈরি খরচ এবং রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে ai automation সবচেয়ে লাভজনক এবং একবার তৈরি করে লাইফটাইম ব্যবহার করা যায়, যেমন: What'sapp and messenger chatbot.
প্রচলিত Automation শুরুতে কম খরচ এবং AI Automation: শুরুতে বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে লাভজনক, তবে এখানে আপনি দুটিই ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনার পছন্দ।
Pro tips: আমি মনে করি, আপনার ai automation ব্যবহার করা উচিত, কারণ এটি নতুন এবং বুদ্ধিমান। যা আপনার কাজের অগ্রগতি কে তরান্বিত করবে এবং এটি কে আপনি সব কজেই ব্যবহার করতে পারেন।
শিখতে পারে কোনটি
প্রচলিত Automation বনাম ai automation এর মধ্যে স্কেল করার ক্ষমতা বা শেখার সক্ষমতা ai automation এর সবচেয়ে বেশি।
একটি traditional Automation কে স্কেল বা দক্ষ করা কঠিন, কারণ এটি কে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে এর ভিতর অনেক তথ্য ও উপাত্ত সংযুক্ত করতে হবে এবং নতুন কিছু যুক্ত করতে হলে পুনরায় আপডেট করতে হয়, যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
নতুন AI Automation এ কোন কিছু শিখাতে হয় না, এবং এটি এআই দ্বারা চালিত হওয়াই একে দক্ষ করার প্রয়োজন পড়ে না, এটা নিজে নিজে শেখে। অর্থাৎ, সময়ের সাথে আরও উন্নত হয়।
সিদ্ধান্তের গুণগত মান
আউটপুট বা উত্তর traditional Automation গুলো Static ভাবে দেয় এবং AI Automation Dynamic ও Context-aware উত্তর দেয়। দুটি উদাহরণ নিচে দেওয়া হল:
একটি প্রচলিত Automation এর উদাহরণ হল ক্যালকুলেটর, যখন আপনি এটি টাইপ করেন, ২ + ২ এরপর = বাটনে ক্লিক করেন, তখন ৪ আসবে। এটা পারমানেন্ট, ক্যালকুলেটর আপনাকে কখনো এর ব্যাখ্যা বলতে পারবে না।
অন্যদিকে, একটি Ai automation এর উদাহরণ হল, যখন আপনি একটি এআই চ্যাটবট কে ইনপুট দিবেন, hello, তখন উত্তর দিবে hi, এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তখন উত্তর দিবে অটোমেটিক এবং ইউজার এর context বুঝে। একটি Automation সাধারণ প্রক্রিয়া উত্তর দেয় , কিন্তু একটি এআই অটোমেশন ব্যক্তি ভিত্তিক, ব্যক্তির চাহিদা অনুযায়ী, পছন্দ, আচরণ, ইত্যাদির উপর ভিত্তি করে উত্তর দেয়।
ব্যর্থতার ঝুঁকি
প্রচলিত Automation vs ai automation এর মধ্যে ai automation এর ব্যর্থতার ঝুঁকি কম, যেমন: অটোমেশন নিয়ম ভাঙলে সম্পূর্ণ ব্যর্থ।
উদাহরণ স্বরূপ, অটো ইমেল এর যে অটোমেশন শুধু ইমেল শুভেচ্ছা বার্তা দেয়, সেই অটোমেশন ইমেল লিখে কাস্টমার কে পাঠাতে পারে না।
অন্যদিকে AI Automation বুদ্ধিদীপ্ত জ্ঞানের মাধ্যমে কাস্টমার কে পছন্দের ইমেল পাঠায় এবং এভাবে কথোপকথন চালাতে পারে। কাস্টমার বুঝতেই পারে না।
ভবিষ্যৎ সম্ভাবনা
ভবিষ্যৎ (Future) এ প্রচলিত Automation এর ব্যবহার কমে যাবে এবং এটি সীমিত পরিসরে দেখা যেতে পারে। বর্তমান ডিজিটাল যুগে কাজের গতি, নির্ভুলতা এবং খরচ কমানোর জন্য Automation একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছিলো।
তবে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সাধারণ Automation বা শুধুই অটোমেশন দিয়ে কাজ সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না। বর্তমানে Automation এ নতুন মাত্রা যোগ হয়েছে, সেটা হল Ai।
Ai এবং Automation যুক্ত হয়ে তৈরি হয়েছে নতুন ধারার অটোমেশন সেটা হল ai automation, যা হল ভবিষ্যৎ অটোমেশন, এ intelligent automation সকল অটোমেশন কে টেক্কা দিবে। AI Automation প্রায় সব শিল্পে বিস্তৃত সম্ভাবনা নিয়ে আনবে বলে আশা করছে অনেক বিশেষজ্ঞরা।
এছাড়াও ai automation কে IBM তাদের ডকুমেন্টেশনে এটিকে বলে Intelligent Automation।
Source: IBM AI Automation Overview
Ai automation and Automation এর মিল
Ai automation and প্রচলিত Automation দুটিই অসাধারণ প্রযুক্তি, যা মানুষের সময় বাচায়, দ্রুত কাজ করে, ভূল কম, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
- মানুষের সময় বাঁচায়: কথায় আছে “time is money”। অর্থাৎ, কাজের পেছনে সময় ব্যয় করার কারণে মানুষ কে সময় টাকা এনে দেয়, যত সময় টাকা ইনকাম এর পেছনে ব্যয় করবে তত বেশি লাভ। এখন মানুষ পুরো কাজ অটোমেশন বা এআই অটোমেশন সিস্টেম দিয়ে করিয়ে নিচ্ছে এবং মানুষের অনেক সময় বেচে যাচ্ছে।
- পুনরাবৃত্তিমূলক কাজ দ্রুত সম্পন্ন করা: ধরুন আপনার কাজ প্রতিদিন অফিসে এসে বিভিন্ন দরকারি ফাইল পিডিএফ বানিয়ে আপনার বস কে পেরণ করা। এই কাজ অটোমেশন বা এআই অটোমেশন এর মাধ্যমে করিয়ে নিতে পারেন।
- প্রচলিত Automation এবং Ai automation এর ভুল কম: আপনি হয় তো জানেন মেশিন বা প্রযুক্তি কখনো ভূল করে না, শুধু মানুষ ভূল করে। তবে, যদি মেশিন বা প্রযুক্তি ভূল করে তাহলে এটা মানুষের তৈরি করার সময় ভূল হয়েছে বলে ধরে নেওয়া যায়, কারণ মেশিন বা প্রযুক্তি আপনার কমান্ড ফলো করে। এখানে অটোমেশন বা এআই অটোমেশন ভূল করে না।
- উৎপাদনশীলতা বৃদ্ধি করে: একজন অফিস সহকারী দিনে কত গুলো কাজ করতে পারে, ১টা , ২টা, ৩টা আর অন্যদিকে অটোমেশন বা এআই অটোমেশন ক্লান্তি বা বিশ্রাম নেওয়া ছাড়াই বিরাম হীন ভাবে লাখ লাখ কাজ সম্পন্ন করতে পারে।
উপসংহার
Ai automation vs প্রচলিত automation দুটি ভিন্ন প্রযুক্তি এবং Automation এর নতুন আপডেট ভার্সন হল ai automation। বর্তমানে যত গুলো সাধারন automation তৈরি হচ্ছে, সেই সকল অটোমেশন সিস্টেম এর সাথে এআই যুক্ত করে এটা কে আরো বুদ্ধি সম্পন্ন করে তুলছে। ফলে আগের অটোমেশন এর তুলনায় বর্তমান অটোমেশন সিস্টেম আরো Advanced এবং আরো বেশি ব্যবহার যোগ্য।
Traditional Automation Vs ai automation দুটি একেবারেই আলাদা নয়, এখন হয়তোবা বুঝতে পেরেছেন। শুধু বর্তমানে Automation এর সাথে Ai যুক্ত হয়েছে।
আরো পড়ুন,


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url