অনলাইন কি - কি কি করা যায় এবং সুবিধা ও অসুবিধা

অনলাইন কি - কি কি করা যায় এবং সুবিধা ও অসুবিধা 

ডিজিটাল দুনিয়ায় প্রবেশের মাধ্যমে হল অনলাইন। এটি ব্যবহার করে আপনি ডিজিটাল দুনিয়ায় প্রবেশের এর অনুমতি পেয়ে যান। আপনি কি কখনো ভেবেছেন অনলাইন আসলে কি, কাকে বলে, বা অনলাইন বলতে কি বোঝায়।
অনলাইন কি ছবি

যদি অনলাইন সম্পর্কে ধারণা পেতে চান, তাহলে আসুন এটি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দেয়, 

অনলাইন কি? 

অনলাইন অর্থ ইন্টারনেট ভিত্তিক সক্রিয়তা, যা আপনার উপস্থিতি কে জানান দেয়। এটি বর্তমানে যোগাযোগ একটি নতুন জগত, যা একমাত্র ইন্টারনেট এর মাধ্যমে সম্ভব হয়েছে। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ এর ব্যবহার করে যখন আপনি কোন ইন্টারনেটে কোন কিছু দেখেন, শোনেন, মেসেজ, ব্রাউজিং করেন, কেনাকাটা করেন তখনই মূলত অনলাইন থাকেন। সহজ কথায়, mb, WiFi, বা অন্য কোন মাধ্যমে নেটে প্রবেশ এর নামই অনলাইন। 

অনলাইন বলতে আপনার কাছে থাকা ডিভাইস ব্যবহার করে একজন ব্যক্তির সংযুক্তি কে বোঝায়, যখন আপনি মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক, ইউটিউব এ ভিডিও বা পোস্ট গুলো দেখেন এটি আপনাকে অনলাইন উপস্থিত আছেন বলে জানান দেয়। 

অনলাইন এর সহজ সরল মানে হলো আপনার অবস্থান চিহ্নিত করণ এর একটি উপায়, উদাহরণ স্বরূপ: যখন আপনি খেলার মাঠে থাকেন, তখন আপনাকে মাঠে থাকার একটি উপস্থিত আছেন তা অন্য সকল মানুষ বুঝতে সাহায্য করে। 

ঠিক তেমনি, বাড়িতে থাকলে আপনার অবস্থান বাড়ি, হাটে আপনি অবস্থান করলে আপনি হাটে আছে তা বোঝা যায়। ঠিক একই ভাবে যখন আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ডেক্সটপ ইত্যাদিতে মোবাইল নেটওয়ার্ক বা wifi ব্যবহার করে যখন ম্যাসেঞ্জার এ মেসেজ দেন, স্যোশাল মিডিয়ায় ভিডিও দেখেন, WhatsApp এ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এর সাথে কথা বলেন, তখন আপনাকে অনলাইন উপস্থিত আছেন বলে জানা যায়। 

আসুন একটি বাস্তবিক উদাহরণ দেওয়া যাক, দুই জন বন্ধু school থেকে আসার পথে বললো আমার আম্মা তোমার আম্মার সাথে বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে চাই, তুমি বাড়ি গিয়ে আমাকে WhatsApp এ কল দিবে। 

অপর বন্ধু বললো ঠিক আছে আমি বাড়ি গিয়ে WhatsApp এ তোমাকে কল করব। এই বলে বাড়ি চলে যায় দুই বন্ধু। 

কিন্তু, বাড়ি গিয়ে ভূলে যায় তার বন্ধু, এবং পরের দিন তার বন্ধু বললো কিরে তোকে যে WhatsApp এ ফোন দিতে বললাম। 

অপর বন্ধু বললো, সরি দোস্ত আসলে আমি কালকে অনলাইন ছিলাম না। আমি নানি বাড়ি মামাকে দেখতে গিয়েছিলাম। মামা খুব অসুস্থ হয়ে পড়েছিল। 

উপরের গল্লটি থেকে বোঝা যায় যে, অনলাইনে সক্রিয় না থাকার কারণে একজন বন্ধু অন্য জন কে ফোন করতে পারেনি। 

অনলাইনে কী কী করা যায়?

অনলাইনে আপনি অনেক কাজ করতে পারেন, এটি আপনার অনলাইন উপস্থিতি কে জানান দিবে এবং আপনি আপনার কাছের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এর সাথে যোগাযোগ করতে পারেন। 
  • ওয়েবসাইটে টুলস এর ব্যবহার করা ও অনলাইন নিউজ পড়া এবং (multiprotool.com, prothoalo.com) 
  • ইমেইল বা মেসেজ পাঠানো ও গ্রহণ করা (Gmail, messenger) 
  • ভিডিও দেখা (যেমন: YouTube, Facebook)
  • অনলাইন শপিং (রকমারি, daraz, amazon)
  • সামাজিক মাধ্যম ব্যবহার (Facebook, YouTube, Instagram)
  • ভিডিও কল/মিট করা (WhatsApp, imo, Google meet, zoom) 
  • অনলাইন গেম খেলা (free fire, pubji)

মনে রাখা উচিত যে, আপনি যখন মোবাইল এর connection বিচ্ছিন্ন করেন, তখন আপনি আর অনলাইনে কল করা, মেসেজ করা, ভিডিও দেখা ইত্যাদি দেখতে পাবেন না এবং আপনি তখন অফলাইন থাকেন। 

অর্থাৎ, WiFi বা মোবাইল নেটওয়ার্ক বন্ধ করলেই আপনি অনলাইনে অনুপস্থিত এবং mobile data বা wifi অন করলেই আপনি অনলাইনে উপস্থিত। 

অনলাইনে থাকার সুবিধা ও অসুবিধা 

১. বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, বা কাছের মানুষের সাথে যোগাযোগ করা যায়। দূর থেকে কথা বলা যায় ও দেখা যায়, ভিডিও কন্টেন্ট দেখা যায়, অনলাইনে কেনাকাটা করা যায়, গুগলে যে কোন বিষয়ে জানতে পারা যায় ইত্যাদি। 

২. বিশ্ব ব্যাপী মানুষ এর কাছে পন্য বা সেবা পৌঁছানো যায়। ধরুন, আপনি একটি ব্যাগ বিক্রি করবেন, যদি আপনি অফলাইন বিক্রি করেন, তবে কিছু সক্ষক কাস্টমার পাবেন। কিন্তু যদি আপনি একটি এডস রান করেন, ফেসবুক পোস্ট বা ইউটিউব এ ভিডিও পাবলিশ করেন, তবে খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক কাস্টমার এর কাছে যেতে পারবেন এবং আরো বেশি পন্য বা সেবা বিক্রি করতে পারেন। এক্ষেত্রে, ই-কমার্স সাইট তৈরি করে নেওয়া ভালো, ইতিমধ্যে Amazon, rokomari, daraz, govaly তাদের পন্য ও সেবা অনলাইনে বিক্রি শুরু করেছে। 

৩. বর্তমানে, অনলাইন খেলাপড়া, খেলাধুলার score দেখা যাচ্ছে, এবং বিভিন্ন রকম কার্যকলাপ অনলাইনে চলছে। 

৪. অনলাইনে অতিরিক্ত সময় দিলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। যেমন: স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, পড়ালেখার ক্ষতি, এবং সময়ের অবমূল্যায়ন বৃদ্ধি পায় ফলে সকল কাজ ব্যহত হয়।‌ 

উপসংহার 

বর্তমানে ইন্টারনেট বা অনলাইন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং আমাদের শুধু অনলাইন ব্যবহার করলেই চলবে না, কারণ এটির সুবিধা ও অসুবিধা দুটোই আছে। আমরা অবশ্যই প্রয়োজনে অনলাইন ব্যবহার করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url