রকমারি ডট কম (জানুন, অর্ডার করুন, এবং ইনকাম করুন)
রকমারি ডট কম (জানুন, অর্ডার করুন, এবং ইনকাম করুন)
আপনি কি জানেন? রকমারি ডট কম সম্পর্কে আপনার জানা উচিত, কারণ এখানে বিভিন্ন পন্য ও বই অর্ডার দেওয়া যায় এবং এখানে অনেক ইনকামের উপায় রয়েছে, যা ব্যবহার করে ইনকাম করা যায়।
তাহলে জেনে নিন!
- রকমারি ডট কম আসলে কী, ইতিহাস, কিভাবে কাজ করে ইত্যাদি?
- রকমারিতে পন্য ও বই অর্ডার করার নিয়মাবলী
- রকমারি ডট কম এ ইনকাম করার উপায় সমূহ
- উপসংহার
রকমারি ডট কম আসলে কী?
রকমারি ডট কম মূলত একটি ডোমেইন নেম এবং রকমারি ই-কমার্স ওয়েবসাইটের একটি নাম। যদি ও এটি রকমারি (Rokomari) নামে বেশ জনপ্রিয় এবং সবার মাঝে পরিচিতি।
রকমারি একটি অনলাইন ভিত্তিক অনলাইন ই-কমার্স প্লাটফর্ম, যদি ও এটি প্রথমে বই নিয়ে যাত্রা শুরু করে। তবে, বাংলাদেশে জনপ্রিয় হওয়ার কারণে এখানে অনেক ব্র্যান্ড যুক্ত হয়েছে, যার ফলে রকমারি বর্তমানে বই ও পন্য বিক্রি করছে।
Rokomari বর্তমানে ইবুক সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স পন্য, দেশি ও বিদেশি বই, গ্ৰোসারি পন্য সহ লাখ লাখ পন্য পাওয়া যাচ্ছে। তাই, এটি শুধু এখন একটি অনলাইন বুকস্টোর নয়, এটি হল একটি পরিপূর্ণ ই-কমার্স প্লাটফর্ম।
Rokomari এর অফিসিয়াল সাইট হল rokomari.com, যা ২০১২ সালের ১৯শে জানুয়ারি মাত্র ১০০টি বই বিক্রির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। বাংলাদেশি এই ই-কমার্স প্রতিষ্ঠানটি লেখক, প্রকাশকদের বই গুলো খুবই আন্তরিকতার সাথে যুক্ত করে এবং খুচরা বিক্রি করে।
রোকোমারি মোট পাঁচজন উদ্দোক্তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, খায়রুল আনাম রনি, মাহমুদুল হাসান সোহাগ, আহতেশামুল শামস রাকিব আবুল হাসান লিটন, এবং জুবায়ের বিন আমিন।
আরো পড়ুন: বাংলাদেশের সেরা ই-কমার্স প্লাটফর্ম লিস্ট
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- নাম: রকমারি বা Rokomari
- অফিসিয়াল সাইট: rokomari.com
- Rokomari এর CEO: খায়রুল আনাম রনি
- ইবুক: রকমারি ইবুক কিনুন।
- বইয়ের ক্যাটাগরি: একসাথে সব বই
- অফিস ঠিকানা: 2/1/E, Eden Center, Arambag, Motijheel, Dhaka-1000
- কাস্টমার কেয়ার: Hotline নাম্বার 16297 ( সকাল 9 AM to রাত 8 PM পর্যন্ত)। এছাড়াও, ইমেল পাঠাতে পারেন, আপনার অভিযোগ জানাতে। ই-মেল: care@rokomari.com
- Rokomari affiliate: sign up page এবং login page
- Rokomari order track: track your order now
- Rokomari order support: যে কোন পন্য ও বই অর্ডার করতে যোগাযোগ করুন।
রকমারিতে পন্য ও বই অর্ডার করার নিয়মাবলী
রকমারি ডট কম একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি ঘরে বসে মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে অনলাইন পন্য ও বই অর্ডার করতে পারবেন। তবে, অডার করার জন্য কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। মোট তিনটি নিয়ম অনুসরণ করুন।
১. সঠিকভাবে ভাবে অডার করতে হবে: যেমন, প্রথমে রকমারি ডট কম সাইটে গিয়ে পন্য বা বই গুলো পছন্দ করতে হবে, এরপর পছন্দ হলে add to cart 🛒 করতে হবে, এভাবে এক বা একাধিক পন্য ও বই add to cart করতে হবে, এরপর উপরে ডান দিকের কর্নারে Cart 🛒 যেতে হবে, Cart 🛒 এ ক্লিক করার পর delivery address দিতে হবে। এরপর, শেষে ক্যাশ অন ডেলিভারি (cash on delivery) সিলেক্ট করুন অডার কনফার্ম করতে হবে।
২. ভূল কোন তথ্য দেওয়া যাবে না। যেমন: ডেলিভারি ঠিকানার মধ্যে।
৩. যদি আপনি নিজে কোন পন্য বা বই অর্ডার করতে না পারেন, তাহলে এখনি যোগাযোগ করুন। এখানে, আপনি আপনার পছন্দের পন্য ও বই বলে দিবেন রকমারি থেকে তারা আপনার অর্ডার কম্পিলিট করে দিবে। তাদের কোনো টাকা দিতে হবে না।
রকমারিতে ইনকাম করুন
রকমারি ডট কম সাইটে বিভিন্ন ভাবে ইনকাম করার সুযোগ রয়েছে। এখানে উদ্দোক্তা ও সাধারণ মানুষ এর ইনকাম উপায় রয়েছে। Rokomari তে আপনি ৪টি উপায়ে টাকা ইনকাম করতে পারেন।
একজন সেলার হিসেবে ইনকাম করুন
রকমারিতে এখন সেলার হওয়া যায়, এখানে আপনি আপনার বিভিন্ন ধরনের পছন্দের পন্য বিক্রি করতে পারবেন। অর্থাৎ, ব্র্যান্ড আপনার সেল করবে Rokomari। একজন সেলার হিসেবে যুক্ত হতে ইমেল করুন। ই-মেল ঠিকানা: seller@rokomari.com।
একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে ইনকাম করুন
রকমারিতে রয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যা ব্যবহার করে ঘরে বসে আপনি সর্বোচ্চ ১০% কমিশনে অ্যাফিলিয়েট মার্কেটিং যাত্রা শুরু করতে পারবেন। এখানে, আপনি আপনার নিস অনুযায়ী পন্য সমূহ পেয়ে যাবেন।
একজন ইবুক রাইটার হিসেবে ইনকাম করুন
আপনি যদি লেখালিখি পছন্দ করেন বা একজন লেখক হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ডিজিটাল বুক রকমারিতে পাবলিশ করে টাকা ইনকাম করতে পারেন। প্রতিটি ইবুক সেলের উপর রকমারি ৫০% প্যাসিভ ইনকাম প্রদান করে।
মানে হলো: যদি আপনার ইবুক এর মূল্য ১০০ টাকা হয়, তাহলে রকমারি ৫০ টাকা দিবে এবং বাকি ৫০ টাকা আপনার ইনকাম। এভাবে, যত পিস ইবুক বিক্রি হবে, তার উপর ৫০% ইনকাম পাবেন লাইফটাইম।
একজন লেখক বা প্রকাশক হিসেবে ইনকাম করুন
আপনার কাছে যদি যে কোন নিজস্ব বই থাকে, তাহলে একজন লেখক হিসেবে রকমারির মাধ্যমে বই বিক্রি করে ইনকাম করতে পারবেন। Writer/Publisher Request করুন এখনি। As a publisher এবং as a writer যোগ দিন এখনি।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল:
১. বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান কোনটি?
রকমারি হলো বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান, যেখানে আপনি আপনার পছন্দের একাডেমীক বই, উপন্যাস, দেশি ও বিদেশি বই, ইসলামিক বই, এবং আত্মউন্নয়ন মূলক বই।
২. Rokomari তে সবচেয়ে কত কম দামে ইবুক কেনা যায়?
হ্যাঁ, Rokomari তে ইবুক কেনা যায়। এখানে আপনি মাত্র ৫ টাকা দামের ইবুক পেয়ে যাবেন এবং ফ্রি অনেক ইবুক রয়েছে, যা আপনি ফ্রিতে পড়ার সুযোগ পাবেন।
৩. আমার ছোট্ট F-commerce ব্যবসা আছে, আমি কি রকমারিতে সেলার হতে পারব?
হ্যাঁ, রকমারিতে আপনার ছোট্ট F-commerce ব্যবসা কে দাঁড় করাতে পারবেন। কিন্তু কীভাবে?
সেলার হতে আজি যোগাযোগ করুন। ই-মেল ঠিকানা: seller@rokomari.com ।
৪. বাংলাদেশের সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম কোনটি?
বাংলাদেশের সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম হল রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কারণ, এখানে আপনি বিভিন্ন পন্য ও বই পেয়ে যাবেন, যা ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন।
৫. রকমারি থেকে ইবুক কেনা যায় কি?
হ্যাঁ, রকমারিতে ফিজিক্যাল বই কেনার পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এবং ট্যাব এ পড়ার জন্য পারফেক্ট ইবুক পেয়ে যাবেন। যে কোন জায়গায় বই বহন করার প্রয়োজন নেই। আপনার ডিভাইস আপনার কাছে থাকলেই ইবুক পড়তে পারবেন। খুশির খবর হল যে, আপনি ফিজিক্যাল বই এর তুলনায় কম মূল্যে ভালো মানের ইবুক পড়তে পারবেন। যেমন: MD. Tipu Sultan এর Bonus বই এর মূল দাম ২১০ টাকা হলেও, Bonus বই এর ইবুক ভার্সন মাত্র ৯০ টাকায় পাবেন।
উপসংহার
rokomari.com হল বাংলাদেশি মালিকানাধীন একটি ই-কমার্স মার্কেটপ্লেস, যেখানে বই ও পন্য পাওয়া যায়। অর্থাৎ, এখানে অনলাইনে বই ক্রয় করার পাশাপাশি বিভিন্ন পন্য ও অর্ডার দেওয়া যায়।
রোকোমারি Amazon ই-কমার্স প্লাটফর্ম এর মত কাজ করে, Amazon যেমন প্রথমে বই দিয়ে তাদের ব্যবসা শুরু করছিল, বর্তমানে অ্যামাজন একটি অনলাইন ভিত্তিক জায়ান্ট ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঠিক তেমনি, Rokomari ও একই স্টাইলে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। রকমারি একটি বাংলাদেশী ব্র্যান্ড, যারা বিশ্বমানের ই-কমার্স প্লাটফর্ম এর কাজ করছে।
আপনি কি কখনো রকমারি পন্য ও বই অর্ডার করেছেন? কমেন্ট করুন এখনি।




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url