ভেড়া ও উটের গল্প এবং শিক্ষনীয় কিছু কথা
ভেড়া ও উটের গল্প: সবার পথ এক নয় | একটি হৃদয়ছোঁয়া ইসলামিক শিক্ষা
কখনো কখনো আমরা অন্যকে দেখে নিজের জীবনকে বিচার করি, যা কখনোই বিচার করা উচিত নয়। কেউ সফল হলে ভাবি, “সে পারলে আমিও পারব।” আবার কেউ ব্যর্থ হলে মনে করি, “আমার দ্বারাও সম্ভব না।”
এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত নয়। কারণ, সবার শারীরিক ও মানসিক শক্তি, অবস্থা, উচ্চতা, শিক্ষা, এবং চিন্তা করার ধরণ এক নয়।
অবশ্যই আমাদের জেনে বুঝে কাজ করতে হবে।
কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ভুলে যাই—সবার সামর্থ্য, পরিস্থিতি আর পরীক্ষা এক নয়। আজকের ভেড়া ও উটের এই ছোট্ট গল্পটি আমাদের শেখায়, অন্ধ অনুকরণ নয়; বরং আল্লাহর ওপর ভরসা রেখে নিজের সামর্থ্য বুঝে চলাই জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত। চলুন পুরো গল্পটি মন দিয়ে বোঝার চেষ্টা করি।
ভেড়া ও উটের শিক্ষনীয় ইসলামিক গল্প
মরুভূমির এক প্রান্তে ছোট্ট একটি কাফেলা চলছিল। সূর্যের তপ্ত আলো চারদিকে আগুনের মতো ঝলসে উঠছিল। কাফেলার সঙ্গে ছিল কয়েকটি উট, কিছু ভেড়া আর কয়েকজন পথিক। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল।
সবার পিপাসা লাগল, সবাই পানির খোঁজে দিকবিদিক ছুটিতে লাগলো।
ভাগ্যক্রমে, কিছু খেজুর গাছের পাশে একটি বড় পানির ধারা ছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল, খুব বেশি গভীর নয়। কিন্তু সেখানে পানির পরিমাণ ছিল অনেক।
কাফেলার সবাই থেমে গেল। সবাই নিজের মত করে পানি পান করল এবং কিছু পানি বিভিন্ন পাত্রে সংরক্ষণ করলো।
উট 🐫 বড় প্রাণী হওয়াই সে ছোট্ট পানির পুকুরটিতে নেমে পড়লো এবং পানি পান করতে লাগলো।
একটু দূর থেকে উটের কর্মকাণ্ড দেখছিল ভেড়া। ভেড়া একটু চিন্তা শুরু করলো। ভেড়া ভাবলো উট যেহেতু নেমে পানি পান করছে, সেও পানিতে নেমে পানি পান করবে। যেই ভাবা সেই কাজ, ভেড়া ভয়ভীত কণ্ঠে উটকে জিজ্ঞেস করল, “পানি কতটুকু?”
উটটি শান্তভাবে উত্তর দিল, “বেশি না, গলা পর্যন্ত।”
উটের কথা শুনে ভেড়ার মনে সাহস এলো। সে ভাবল, “যদি উট নামতে পারে, তাহলে সে কেন পারবে না।” কোনো কিছু না ভেবেই সে পানিতে নেমে গেল।
পানির কিনারা থেকে দিল এক লাফ এবং পানির গভীরতা বেশি হওয়াই ভেড়া ডুবে যেতে লাগল। কারণ উটের “গলা পর্যন্ত” পানি আর ভেড়ার “গলা পর্যন্ত” পানি এক ছিল না। উট ছিল লম্বা ও শক্তিশালী; তার জন্য যে পানি সহজ ছিল, ভেড়ার জন্য সেটাই ছিল প্রাণঘাতী।
যাইহোক, দ্রুত কাফেলার একজন ব্যক্তি গিয়ে অনেক কষ্টে ভেড়াটিকে উদ্ধার করল। তখন কাফেলার এক জ্ঞানী ব্যক্তি বললেন,
“প্রত্যেক সৃষ্টির ক্ষমতা আলাদা। অন্যের পথ দেখে নিজের সিদ্ধান্ত নিলে মানুষ অনেক সময় ধ্বংসের দিকে চলে যায়।”
এই ছোট্ট ঘটনাটির মাঝেই লুকিয়ে আছে গভীর এক শিক্ষা, যা শুধু মরুভূমির পথচলার জন্য নয়, আমাদের পুরো জীবনের জন্য প্রযোজ্য।
Moral of the story (গল্পটি থেকে শিক্ষা)
ভেড়া ও উটের গল্প থেকে আমরা কি শিখতে পারি?
মানুষের সবচেয়ে বড় ভুল: অন্ধ অনুকরণ
আমরা প্রায়ই অন্যকে দেখে নিজের জীবনকে বিচার করি।কেউ ব্যবসা করে সফল হয়েছে, আমরা ভাবি আমাকেও একই কাজ করতে হবে। কেউ বিদেশে গিয়ে ধনী হয়েছে, আমরা মনে করি আমারও সেই পথেই যাওয়া উচিত।
কেউ কোনো কাজে ব্যর্থ হয়েছে, তখন ভয় পেয়ে আমরাও সেই চেষ্টা করা ছেড়ে দিই।
আমরা ভুলে যাই, প্রত্যেক মানুষের পরিস্থিতি, সামর্থ্য, মানসিকতা, পরিবার, দায়িত্ব, ধৈর্য এবং পরীক্ষা আলাদা।
একজন মানুষ রাত জেগে কাজ করতে পারে, অন্যজন হয়তো শারীরিকভাবে দুর্বল। কেউ বড় ঝুঁকি নিতে পারে, কেউ ছোট্ট সমস্যাতেই ভেঙে পড়ে। কেউ একা চলতে পারে, আবার কেউ পরিবার ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না।
তবুও আমরা অন্যের জীবনের ফলাফল দেখে নিজেদের সিদ্ধান্ত নিতে চাই। এখানেই বিপদ। অন্ধ অনুকরণ বাদ দিন, নিজের সামর্থ্য, অবস্থা, সক্ষমতা ইত্যাদি দেখে সিদ্ধান্ত নিন।
ইসলাম কী শেখায়?
ইসলাম কখনো অন্ধ অনুকরণ শেখায় না। ইসলাম মানুষকে চিন্তা করতে শেখায়, নিজের অবস্থা বুঝতে শেখায় এবং আল্লাহর ওপর ভরসা রাখতে শেখায়।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা বলেন:
“আল্লাহ কোনো প্রাণের ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না।” - সূরা আল-বাকারা: ২৮৬
এই আয়াত শুধু একটি সান্ত্বনার বাণী নয়; এটি মানুষের জীবনের একটি মৌলিক সত্য উক্তি, যা আমাদের সবাই কে অনুসরণ করা উচিত এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত।
আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা ক্ষমতা দিয়েছেন। কারো পরীক্ষা দারিদ্র্য দিয়ে, কারো সম্পদ দিয়ে। কারো পরীক্ষা ধৈর্য দিয়ে, কারো পরীক্ষা সাফল্য দিয়ে। কেউ দ্রুত সফল হয়, কেউ ধীরে ধীরে এগোয়। কেউ কঠিন কষ্টের মধ্য দিয়ে বড় হয়, আবার কেউ সহজ জীবন পেয়েও কৃতজ্ঞ হতে পারে না।
তাই অন্যের জীবন দেখে নিজের ভাগ্য নির্ধারণ করা বোকামি। বরং, জীবনে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করা উচিত।
আমি বলতে চাচ্ছি যে, অন্যের সাফল্য দেখে হতাশ হবেন না।
আজকের যুগে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের মনে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে।
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই দেখা যায়— কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ কোটি টাকার ব্যবসা করছে, কেউ অল্প বয়সে বিখ্যাত হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি
এসব দেখে আপনি নিজের জীবনকে ব্যর্থ মনে করতে শুরু করবেন। মনে করবেন, “আমি কিছুই করতে পারলাম না।”
কিন্তু আমরা যা দেখি, তা পুরো সত্য নয়।
আমরা কারো হাসি দেখি, কিন্তু তার কান্না দেখি না।
আমরা তার সাফল্য দেখি, কিন্তু তার রাতের নির্ঘুম পরিশ্রম দেখি না।
আমরা তার ফলাফল দেখি, কিন্তু তার ভেতরের ভয়, কষ্ট ও সংগ্রাম দেখি না।
অনেক সময় মানুষ এমন জীবন দেখায়, যা বাস্তবে নেই। আবার অনেক সফল মানুষের জীবনেও এমন কষ্ট থাকে, যা অন্য কেউ সহ্য করতে পারবে না এবং এই কষ্ট গুলো কেউ দেখায় না।
তাই অন্যকে দেখে নিজেকে ছোট ভাবা বাদ দিন এবং নিজের শিক্ষা, সামর্থ্য, অবস্থা, সক্ষমতা সহ সকল ক্ষেত্রে নিজেকে improve করার চেষ্টা করুন।
ব্যর্থতার গল্প শুনেও ভয় পাবেন না
শুধু সাফল্য নয়, অন্যের ব্যর্থতাও আমাদের বিভ্রান্ত করে।
ধরুন, কেউ ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আশেপাশের সবাই বলতে শুরু করে,
“ব্যবসা খুব খারাপ জিনিস।”
“এতে ভবিষ্যৎ নেই।”
“চাকরি করাই ভালো।”
আবার কেউ বিদেশে গিয়ে কষ্ট পেয়েছে, তখন বলা হয়,
“বিদেশে গেলে জীবন শেষ।”
কিন্তু একজনের ব্যর্থতা মানেই সবার ব্যর্থতা নয়।
হতে পারে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল।
হতে পারে তার প্রস্তুতি ছিল না।
হতে পারে আল্লাহ তার জন্য অন্য কিছু ভালো রেখেছেন।
তাই মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু নিজের বিচারবুদ্ধি বন্ধ করে দেওয়া যাবে না।
নিজের সামর্থ্য বোঝা কেন জরুরি?
একজন মানুষ যদি নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা না বোঝে, তাহলে সে সহজেই ভুল পথে চলে যেতে পারে এবং জীবনে নানান বাধা বিপত্তি দেখা দিতে পারে।
ধরুন, একজন ছাত্র দিনে ১২ ঘণ্টা পড়তে পারে। অন্য একজন চেষ্টা করল একইভাবে পড়তে। কিন্তু কিছুদিন পর সে মানসিকভাবে ভেঙে পড়ল। কারণ সবার সহ্যশক্তি এক নয়।
আবার কেউ বড় ব্যবসা শুরু করে সফল হয়েছে। তাই দেখে আরেকজন নিজের সব টাকা বিনিয়োগ করল। কিন্তু সে বাজার বিশ্লেষণ বুঝত না এবং তার মধ্যে ব্যবসা করার মত ধৈর্যও ছিল না। ফলে সে ক্ষতিগ্রস্ত হলো।
এখানে ভুলটা কোথায়? এখানে ভূল হল ভেড়ার মত, সে উটের দেখাদেখি পানিতে নেমে পড়েছিল এবং পরে ভেড়া ডুবে মারা যাচ্ছিল।
ভুল হলো, সে উটের গভীরতা দিয়ে নিজের জীবন মাপতে গিয়েছিল - এই রকম আমরা ও অন্যকে দেখে জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নেয়।
সঠিক সিদ্ধান্ত হল: জীবনে সফল হতে হলে প্রথমে নিজেকে জানতে হবে।
আমি কী পারি?
আমার দুর্বলতা কোথায়?
আমি কতটুকু চাপ নিতে পারি?
আমার জন্য কোন পথটি উপযুক্ত?
আমার ঈমান, ধৈর্য ও মানসিক শক্তি কতটুকু?
যে ব্যক্তি নিজেকে চিনতে পারে, সে অনেক বড় বড় বিপদ থেকেও বেঁচে যায়। আর যে নিজেকে চিন্তে পারে না, সে সবসময় প্রতিটি পদক্ষেপে বাঁধা পায় এবং সফলতা দেখতে পায় না।
অর্থাৎ, আমাদের তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল: মুসলিমের সবচেয়ে বড় শক্তি।
ইসলামে শুধু পরিকল্পনা নয়, তাওয়াক্কুলও গুরুত্বপূর্ণ।
তাওয়াক্কুল মানে হলো—চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া।
আজ অনেক মানুষ শুধু মানুষের ওপর ভরসা করে।
কেউ বলে,
“অমুক আমার পাশে আছে।”
“অমুক সাহায্য করবে।”
“অমুক না থাকলে আমি শেষ।”
কিন্তু মানুষ পরিবর্তনশীল। আজ যে পাশে আছে, কাল সে দূরে চলে যেতে পারে।
একমাত্র আল্লাহ কখনোই বান্দাকে ছেড়ে যান না।
যখন মানুষ সব দরজা বন্ধ দেখে, তখনও আল্লাহ নতুন রাস্তা খুলে দেন।
যখন সবাই বলে “অসম্ভব”, তখনও আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করে দেন।
তাই একজন মুমিন মানুষের আসল ভরসা হওয়া উচিত আল্লাহ।
ধৈর্য ছাড়া সফলতা অসম্ভব। তাই ধৈর্য্য ধারণ করুন।
গল্পটিতে আমরা দেখতে পায়, ভেড়াটি যদি একটু ধৈর্য ধরত, যদি নিজের অবস্থা বুঝত, তাহলে সে ডুবে যেত না।
আমাদের জীবনেও অনেক বিপদ আসে তাড়াহুড়োর কারণে।
দ্রুত ধনী হওয়ার লোভ
রাতারাতি সফল হওয়ার স্বপ্ন
অন্যকে হারানোর প্রতিযোগিতা
মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা
এসব কারণে মানুষ এমন সিদ্ধান্ত নেয়, যা পরে তার জীবনে কষ্ট ডেকে আনে।
অথচ ইসলাম ধৈর্যকে সবচেয়ে বড় গুণগুলোর একটি হিসেবে শিক্ষা দেয়।
ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়; ধৈর্য মানে সঠিক সময় পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করা।
যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে, সে ব্যক্তি বড় ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যায়।
আমরা কেন ধৈর্য্য ধারণ করবে? কারণ, আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা পথ নির্ধারণ করেছেন।
সব মানুষ একই পথে সফল হবে না।
কেউ জ্ঞান দিয়ে সফল হবে।
কেউ বিনিয়োগ করে সফল হবে।
কেউ চাকরি করবে।
কেউ ব্যবসা করবে ইত্যাদি ইত্যাদি।
আল্লাহ কাউকে কারো কপি বানাননি।
তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন।
আপনার পরীক্ষা আপনার মতো।
আপনার রিজিক আপনার জন্য নির্ধারিত।
আপনার সময়ও আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
যা আপনার জন্য লেখা আছে, তা কেউ নিতে পারবে না। আর যা আপনার জন্য নয়, তা হাজার চেষ্টা করেও পাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।
বাস্তব জীবনের কিছু শিক্ষা
এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই—
১. সবার ক্ষমতা এক নয়, যা একজনের জন্য সহজ, তা অন্যজনের জন্য কঠিন হতে পারে।
২. অন্ধ অনুকরণ বিপজ্জনক, অন্যের পথ অনুসরণ করার আগে নিজের অবস্থা বুঝতে হবে।
৩. মানুষের কথাই শেষ সত্য নয়, মানুষের অভিজ্ঞতা মূল্যবান, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর ওপর ভরসা করতে হবে।
৪. নিজের সীমাবদ্ধতা জানা জ্ঞানীর কাজ, নিজেকে চিনতে পারা অনেক বড় প্রজ্ঞা।
৫. তাওয়াক্কুল মানুষকে শক্তিশালী করে, যে আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url