ব্যাঙের সাজা গল্প - শিক্ষামূলক এবং বেদনাদায়ক গল্প

ব্যাঙের সাজা গল্প

“ব্যাঙের সাজা” একটি শিক্ষামূলক ও মজার গল্প। এই গল্পে দেখানো হয়েছে, কীভাবে একটি ছোট মিথ্যা কথা বা গুজব অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। বনের বিভিন্ন প্রাণীর মধ্যে একের পর এক ঝামেলা তৈরি হয় এবং শেষ পর্যন্ত জানা যায়, সব ঘটনার মূল কারণ ছিল ব্যাঙের ছড়ানো ভুল কথা। গল্পটি আমাদের শিক্ষা দেয় যে, না জেনে কোনো কথা বিশ্বাস করা বা অন্যের মাঝে ছড়ানো উচিত নয়। গুজব সমাজে অশান্তি সৃষ্টি করে এবং এর পরিণতি সবসময় খারাপ হয়। 
রাজা সহ ব্যাঙ ও সকল প্রাণী

ব্যাঙের মূল গল্পটি

একবার বনে খুব অশান্তি শুরু হলো।

এক পিপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন। মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে।

রাজা সিপাইদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো।

মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই।

সিপাইরা সাপকে ধরে আনল। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন, রাজা মশাই।

সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনল। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম। তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে।

রাজা বললেন, সারস পাথিকে ধরে নিয়ে এসো।

সিপাইরা সারস পাথিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল। তাই আমি গলা পরিস্কার করতে থকথক করেছিলাম। আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন, রাজা মশাই।

রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন, রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে বড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে। রাতে বড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন, রাজা মশাই।

রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কী হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেঁইও, হেঁইও-

ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ, তুমি মিথ্যা বলেছিলে কেন?

ব্যাং বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম, রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে, রাতে বড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম

রাজা বললেন, তুমি শহরের গুজব শুনে বলে রটিয়েছ। বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শান্তি হবে।

রাজার সিপাইরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগল। কিন্তু বারবার চাবুক গিয়ে লাগল কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কম গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে।

তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল।

ব্যাঙের সাজা গল্পের সারাংশ

বনের মধ্যে একের পর এক ঘটনার কারণে অশান্তি সৃষ্টি হয়। পিঁপড়ার বাসা ভাঙার অভিযোগ থেকে শুরু করে মুরগি, সাপ, হরিণ, সারস ও বুলবুলি—সবাই নিজেদের দোষ অন্যের ওপর চাপায়। শেষ পর্যন্ত জানা যায়, ব্যাঙ শহরের গুজব শুনে বুলবুলিকে ভয় দেখিয়েছিল যে “রাতে বড় হবে”। সেই ব্যাঙের মিথ্যা গুজব থেকেই সব সমস্যার শুরু। রাজা ব্যাঙকে গুজব ছড়ানোর অপরাধে শাস্তি দেন। চাবুক মারার সময় কাঁঠালের আঘাতে ব্যাঙের গায়ে দাগ পড়ে যায়।

ব্যাঙের সাজা গল্পের মূলভাব

ব্যাঙের সাজা গল্পের মূলভাব হলো—মিথ্যা কথা ও গুজব সমাজে মারাত্মক অশান্তি সৃষ্টি করে। না জেনে কোনো কথা বিশ্বাস করা বা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নয়। কারণ একটি ছোট ভুল তথ্যও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং নির্দোষ প্রাণীদেরও সমস্যায় ফেলতে পারে। তাই সবসময় সত্য যাচাই করে কথা বলা এবং দায়িত্বশীলভাবে আচরণ করা উচিত।

ব্যাঙের সাজা অনুচ্ছেদ

ব্যাঙের সাজা একটি শিক্ষামূলক গল্প। একদিন বনের মধ্যে অনেক অশান্তি শুরু হলো। পিঁপড়া অভিযোগ করল যে মুরগি তার বাসা ভেঙে দিয়েছে। মুরগি বলল, সাপ তার ডিম ভেঙেছে। সাপ বলল, হরিণ তার লেজে আঘাত করেছে। হরিণ বলল, সারসের ডানা ঝাপটানোর কারণে সে ভয় পেয়ে দৌড়েছিল। সারস বলল, বুলবুলি তার মুখে ঢুকে পড়েছিল। পরে বুলবুলি জানাল, ব্যাঙ তাকে মিথ্যা ভয় দেখিয়েছিল যে রাতে বড় হবে। তখন রাজা বুঝলেন সব ঘটনার মূল কারণ ব্যাঙের ছড়ানো গুজব। তাই ব্যাঙকে শাস্তি দেওয়া হলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে, গুজব ও মিথ্যা কথা সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই সত্য যাচাই ছাড়া কোনো কথা বিশ্বাস বা প্রচার করা উচিত নয়।

ব্যাঙের সাজা গল্পের প্রশ্ন উত্তর

গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেওয়া হলো:

১. বনে কী কারণে অশান্তি শুরু হয়েছিল?

উত্তর: ব্যাঙের ছড়ানো মিথ্যা গুজবের কারণে বনে অশান্তি শুরু হয়েছিল।

২. প্রথমে কারা রাজদরবারে অভিযোগ নিয়ে এসেছিল?

উত্তর: প্রথমে পিঁপড়া রাজদরবারে অভিযোগ নিয়ে এসেছিল।

৩. পিঁপড়া কার বিরুদ্ধে অভিযোগ করেছিল?

উত্তর: পিঁপড়া মুরগির বিরুদ্ধে অভিযোগ করেছিল যে মুরগি তার বাসা ভেঙে দিয়েছে।

৪. মুরগি কী বলেছিল?

উত্তর: মুরগি বলেছিল সাপ তার ডিম ভেঙেছে।

৫. সাপ কার ওপর দোষ দিয়েছিল?

উত্তর: সাপ হরিণের ওপর দোষ দিয়েছিল।

৬. হরিণ কী অজুহাত দিয়েছিল?

উত্তর: হরিণ বলেছিল সারসের ডানা ঝাপটার কারণে সে ভয় পেয়ে দৌড়েছিল।

৭. সারস কাকে দোষ দিয়েছিল?

উত্তর: সারস বুলবুলিকে দোষ দিয়েছিল।

৮. বুলবুলি কী বলেছিল?

উত্তর: বুলবুলি বলেছিল ব্যাঙ তাকে মিথ্যা ভয় দেখিয়েছিল যে রাতে সে বড় হবে।

৯. আসল দোষী কে ছিল?

উত্তর: আসল দোষী ছিল ব্যাঙ।

১০. রাজা ব্যাঙকে কী শাস্তি দিয়েছিলেন?

উত্তর: রাজা ব্যাঙকে গুজব ছড়ানোর জন্য শাস্তি দিয়েছিলেন।

১১. এই গল্প থেকে কী শিক্ষা পাওয়া যায়?

উত্তর: এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে, গুজব ও মিথ্যা কথা সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই সত্য যাচাই ছাড়া কোনো কথা বিশ্বাস বা প্রচার করা উচিত নয়।

ছবি সহ গল্পটি পড়ো 

পিঁপড়া রাজা কে বিভিন্ন গুজব বলছে

সারস, ব্যাঙ, সহ সকল প্রাণী কে দেখা যাচ্ছে



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url