১০টি সহজ উপায়ে নিজের মূল্য অপরের কাছে বাড়ান বহু গুণ
১০টি সহজ উপায়ে নিজের মূল্য, গুরুত্ব, সম্মান ও মর্যাদা অপরের কাছে বাড়ান
মানুষের কাছে নিজের মূল্য, গুরুত্ব, সম্মান ও মর্যাদা অর্জন করা শুধু ভাগ্যের বিষয় নয়; বরং এটি আপনার আচরণ, ব্যক্তিত্ব, আত্মসম্মান, যোগাযোগ দক্ষতা, কর্মনিষ্ঠা এবং দৈনন্দিন অভ্যাসের ওপর অনেকটাই নির্ভর করে। আপনি পরিবারে, বন্ধুদের মাঝে, কর্মক্ষেত্রে, ব্যবসায় বা সমাজে যেখানেই থাকুন না কেন, মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই বেশি মূল্য দেয়। যে ব্যক্তি আত্মবিশ্বাসী, সৎ, দক্ষ, দায়িত্বশীল এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এখন অনেকেই মনে করবেন। তাহলে কি মানুষের সম্মান পাওয়ার জন্য ধনী, ক্ষমতাবান বা জনপ্রিয় হওয়া প্রয়োজন। না, এটা বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। ছোট ছোট কিছু ইতিবাচক অভ্যাস, সঠিক মানসিকতা এবং ধারাবাহিক আত্মউন্নয়নের মাধ্যমে যে কেউ নিজের মূল্য, গুরুত্ব ও মর্যাদা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন। চাইলে আপনি ও নিজেকে অপরের কাছে মূল্যবান হিসেবে বিবেচিত হতে পারেন।
যদি নিজের সময়কে মূল্য দেন, আত্মসম্মান বজায় রাখেন, প্রতিশ্রুতি রক্ষা করেন, নতুন দক্ষতা অর্জন করেন, যে কোন মানুষের সাথে কার্যকরভাবে যোগাযোগ রক্ষা করতে পারেন এবং সুস্থ Personal Boundaries তৈরি করতে পারে। তাহলে, এই সকল গুণাবলী আপনাকে মানুষের প্রতি আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী ও সম্মানযোগ্য করে তুলবে।
আপনি যদি জানতে চান কীভাবে নিজের ভ্যালু বাড়াতে বাড়াবেন, কীভাবে মানুষের সম্মান ও শ্রদ্ধা অর্জন করবেন, কীভাবে নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় ও প্রভাবশালী করে তুলবেন, অথবা কীভাবে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে আরও গুরুত্ব পাবেন, তাহলে এই নিবন্ধটি আপনার জন্য।
নিজেকে মূল্যহীন, তুচ্ছ, গরিব, আমাকে দিয়ে কিছু হবে না, না ভেবে আমাদের এই আর্টিকেলটি পড়ুন এবং এখানে ১০টি সহজ, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদে কার্যকর উপায় ধাপে ধাপে আলোচনা করা হয়েছে, যা আপনাকে আপনার ব্যক্তিত্বকে মানুষের সামনে সুন্দর করে represent করবে।
১০টি সহজ উপায়ে নিজেকে মূল্যবান করে তুলুন এখনি
- ১. নিজেকে সম্মান করুন (Self-Respect গড়ে তুলুন)
- ২. আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন ও চলাফেরা করুন
- ৩. সব সময় সহজলভ্য থাকবেন না
- ৪. কথার চেয়ে কাজে প্রমাণ দিন
- ৫. নিজের দক্ষতা ও জ্ঞান নিয়মিত বাড়ান
- ৬. ভদ্রতা, সততা ও ভালো চরিত্র বজায় রাখুন
- ৭. প্রয়োজন হলে 'না' বলতে শিখুন
- ৮. অন্যের প্রতি সম্মান ও সহানুভূতি দেখান
- ৯. নিজের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য পরিষ্কার রাখুন
- ১০. ইতিবাচক ও আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব গড়ে তুলুন
১. নিজেকে সম্মান করুন (Self-Respect গড়ে তুলুন)
আপনি যদি চান মানুষ আপনাকে যথাযথ সম্মান দিক, তাহলে প্রথমেই নিজেকে সম্মান করার অভ্যাস গড়ে তুলতে হবে; কারণ অন্যের সম্মান পাওয়ার ভিত্তি তৈরি হয় নিজের Self-Respect থেকে।
আজ থেকেই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন, অপমানজনক আচরণ মেনে নেওয়া বন্ধ করুন এবং এমন কাজ করুন, যা আপনার আত্মসম্মান বজায় রাখে।
উদাহরণ স্বরূপ, এমন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এর সঙ্গ ত্যাগ করুন, যারা আপনাকে নিম্নতম মূল্য দেয় না এবং সকল জায়গায় আপনাকে হাসি ঠাট্টা তামাশা করে।এই ধরনের লোকের সঙ্গ সামান্য পরিমাণ ছেড়ে দিন।
নিজেকে smart, আকর্ষণীয়, এবং মূল্যবান ভাবুন।
এভাবেই ধীরে ধীরে মানুষও আপনার মূল্য ও সম্মান দিতে শুরু করবে। তবে, সামান্য কথাবার্তা, ঝামেলা এবং কথাকাটাকাটি বাদ দিন এবং সবার সাথে এমন ভাবে চলুন যেনো তাঁরা আপনাকে বোকা না ভেবে।
২. আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন ও চলাফেরা করুন
আপনার মূল্য ও গুরুত্ব বাড়ানোর অন্যতম কার্যকর উপায় হলো আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, চলাফেরা করা এবং নিজের Body Language ও Communication Skills ইতিবাচকভাবে উপস্থাপন করা। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিদিন নিয়মিত আয়নার সামনে কথা বলা চর্চা করতে পারেন। এই ছোট্ট অভ্যাস আপনাকে Communication Skills এ সেরা করে তুলবে।
কথা বলার সময় স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করুন এবং মুখের জড়তা দূর করুন। কারণ, মুখের জড়তা একটি বড় বাঁধা, যখন আপনি চান সবার সাথে smartly কথা বলতে, চোখে চোখ রেখে কথা বলতে।
এছাড়াও, খারাপ অভ্যাস এর জন্য নিজেকে অপ্রয়োজনীয়ভাবে ছোট করবেন না। বরং, নিয়মিত চর্চা আপনার কথা বলার style কে ধীরে ধীরে উন্নতি করতে সাহায্য করবে। শুধু ধৈর্য্য ধরে চর্চা করুন।
এই ছোট অভ্যাসগুলোই আপনার প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস বাড়াবে এবং আপনাকে মানুষ একজন জ্ঞানী, বিজ্ঞ, দক্ষ এবং শিক্ষিত মানুষ হিসেবে চিনবে।
৩. সব সময় সহজলভ্য থাকবেন না
যদি আপনি চান মানুষ আপনার সময়, ব্যক্তিত্ব ও মূল্যকে গুরুত্ব দিক, তাহলে সব সময় সবার জন্য সহজলভ্য না থেকে সুস্থ Personal Boundaries বজায় রাখতে শিখুন।
নিজের কাজের সময় নির্ধারণ করুন, অপ্রয়োজনীয় অনুরোধে বিনয়ের সঙ্গে 'না' বলুন এবং সবার জন্য সব সময় নিজেকে উন্মুক্ত রাখবেন না। তাহলেই মানুষ আপনার সময় ও গুরুত্ব বুঝতে শিখবে।
উদাহরণ স্বরূপ, আপনি একজন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরীজীবী বা অন্য পেশার একজন মানুষ। তাহলে, অবশ্যই আপনার কর্মক্ষেত্রে যথাযথ সময় দিন এবং আপনার কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকুন। এটি আপনাকে অপরের নিকট একজন ব্যস্ত মানুষ হিসেবে উপস্থাপন করবে এবং আপনার সময় কে মূল্যবান হিসেবে বিবেচিত হতে সাহায্য করবে। ফলে মানুষ আপনার থেকে সবসময় গুরুত্ব দিয়ে আপনার কাছ থেকে সময় চাইবে।
যদি আপনি চান, আপনার কাজের কোন চাপ নেই, তাহলে সাক্ষাৎ করুন এবং শেষে তাঁকে সালাম দিয়ে আপনার আলোচনা শেষ করুন।
যার ফলে, মানুষ ভাববে আপনি অনেক ব্যস্ত মানুষ এবং আপনি যে তাঁকে সময় দিয়েছেন তা খুবই মূল্যবান।
৪. কথার চেয়ে কাজে প্রমাণ দিন
শুধু ভালো কথা নয়, ধারাবাহিক ভালো কাজই মানুষের কাছে আপনার মূল্য, মর্যাদা ও Credibility সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়। কম কথা বলুন এবং এক কথার উপর অটল থাকুন এবং নিজের দেওয়া ওয়াদা পূরণ করুন।
যতটুকু প্রতিশ্রুতি দেবেন ততটুকুই পালন করুন, সময়মতো কাজ শেষ করুন এবং ফলাফল দিয়ে নিজেকে প্রমাণ করুন।
কারণ, মানুষ বক্তব্য শুনতে চাই না। মানুষ চাই কথা বলার পর, কথার বাস্তবায়ন। যদি কথার সাথে কাজের মিল না থাকে, তাহলে মানুষ আপনাকে তুচ্ছ, মুনাফিক, এবং অহংকারী হিসেবে চিনবে।
সুতরাং, নিজের গুরুত্ব অপরের কাছে বাড়াতে কথার সাথে কাজের প্রমাণ দিন। আপনার সময়, সক্ষমতা, এবং কি পরিমান কাজ শেষ করতে পারবেন তাঁর উপর নির্ভর করে কথা বলুন। এতে করে, মানুষ বুঝবে আপনি সৎ, পরিশ্রমী, এবং কাজের প্রতি যত্নশীল।
এভাবেই মানুষের বিশ্বাস ও সম্মান অর্জন করা যায়।
৫. নিজের দক্ষতা ও জ্ঞান নিয়মিত বাড়ান
আপনি যত বেশি দক্ষ, জ্ঞানী এবং সমস্যার সমাধান দিতে সক্ষম হবেন, তত বেশি আপনার মূল্য, গুরুত্ব ও গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়বে।
নিয়মিত নতুন বই পড়ার অভ্যাস করুন, প্রতিদিন নিজের এবং অপরের ভূল থেকে শিক্ষা নিন এবং নিজের দক্ষতায় নিয়মিত অনুশীলন করুন।
নিজের দক্ষতা ও জ্ঞান নিয়মিত বাড়ানোর পর বাস্তবে তা কাজে লাগান। এতে মানুষ আপনার যোগ্যতাকে সম্মান করতে বাধ্য হবে।
উদাহরণ স্বরূপ, আপনি যদি একজন ভালো শিক্ষার্থী, ভালো খেলোয়াড়, ভালো বিতার্কিক, ভালো উপস্থাপক হন। তাহলে, আপনি একজন শিক্ষার্থী হিসেবে সবার আগে সকল ক্ষেত্রে নির্বাচিত হবেন এবং আপনাকে প্রথমে মূল্যায়ন করবে।
৬. ভদ্রতা, সততা ও ভালো চরিত্র বজায় রাখুন
দীর্ঘমেয়াদে মানুষের কাছে মূল্য, শ্রদ্ধা ও মর্যাদা অর্জন করতে চাইলে ভদ্রতা, সততা এবং উত্তম আচরণের কোনো বিকল্প নেই।
সব পরিস্থিতিতে সত্য কথা বলার চেষ্টা করুন, প্রতারণা থেকে দূরে থাকুন এবং সবার সঙ্গে সম্মানজনক আচরণ করুন এবং অপরের সাথে মারামারি, ধাক্কাধাক্কি, ঝগড়া, খুনসুটি, ত্যাগ করুন।
বরং আপনি অন্যকে সকল কাজে সাহায্য করুন, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা বন্ধ করুন, সবার চাহিদা পূরণ করা ইত্যাদি। এই অভ্যাসগুলোই আপনাকে একজন মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত করবে।
৭. প্রয়োজন হলে 'না' বলতে শিখুন
সবাইকে খুশি করার চেষ্টা না করে প্রয়োজন হলে ভদ্রভাবে 'না' বলতে পারা আপনার আত্মসম্মান, মূল্য ও ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে।
যে কাজ আপনার লক্ষ্য, সময় বা মানসিক শান্তির ক্ষতি করে, সেগুলোতে কোন অপরাধবোধ ছাড়াই বিনয়ের সঙ্গে 'না' বলুন এবং সে সকল কাজ থেকে বিরত থাকুন।
উদাহরণ স্বরূপ, আপনি ছবি আঁকতে জানেন না। সবার সামনে শিক্ষক জিজ্ঞাসা করল, তুমি কি ছবি আঁকতে জানো। তখন তুমি উত্তরে বল আমি জানি না স্যার। তবে, পরবর্তীতে শেখার চেষ্টা করব।
“না” বলার সময় লজ্জা, সম্মান, এবং কে কি বলবে এমন ভয় ত্যাগ করুন এবং আপনার না বলার অভ্যাস চর্চা করতে থাকুন। এতে মানুষ আপনার সীমারেখা ও ব্যক্তিত্বকে সম্মান করতে শিখবে।
৮. অন্যের প্রতি সম্মান ও সহানুভূতি দেখান
অন্যকে সম্মান করা এবং Empathy (সহানুভূতি) দেখানো এমন একটি গুণ, যা আপনার নিজের সম্মান ও মর্যাদা কে মানুষের কাছে বহু বাড়িয়ে তোলে।
মানুষের কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের মতামতকে গুরুত্ব দিন, প্রয়োজনে সহযোগিতা করুন, তাদের দুঃখ, ব্যথা, এবং শেষে তাঁদের শান্তনা দিন। বেদনা কে অনুভব করার চেষ্টা করুন এবং এভাবে আপনি অন্যের হৃদয়ে স্থায়ী সম্মান ও শ্রদ্ধার জায়গা তৈরি করতে পারবেন।
৯. নিজের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য পরিষ্কার রাখুন
যাদের জীবনে স্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা এবং উদ্দেশ্য থাকে, তাদের মূল্য ও গুরুত্ব অন্যদের কাছে স্বাভাবিকভাবেই বেশি হয়ে থাকে।
নিজের লক্ষ্য লিখে রাখুন, প্রতিদিন সেই লক্ষ্য অনুযায়ী কাজ করুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা কমিয়ে দিন।
ফলে আপনি ব্যক্তিগত ভাবে দ্রুত সফল হতে পারবেন এবং সামাজিক ভাবে মূল্যবান মানুষ হিসেবে পরিচিত হতে পারবেন।
এতে মানুষ আপনাকে দায়িত্বশীল ও মূল্যবান ব্যক্তি হিসেবে দেখবে।
১০. ইতিবাচক ও আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব গড়ে তুলুন
আপনার ব্যক্তিত্বই মানুষের মনে প্রথম ধারণা তৈরি করে, তাই মূল্য, মর্যাদা ও সম্মান বাড়াতে ইতিবাচক, যোগ্য এবং আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিচ্ছন্ন থাকুন, সময়ানুবর্তী হোন, রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করুন এবং প্রতিদিন নিজের একটি ভালো অভ্যাস গড়ে তুলুন। এই ধারাবাহিক পরিবর্তনগুলোই দীর্ঘমেয়াদে আপনার মূল্য, সম্মান, মর্যাদা ও গুরুত্ব বাড়িয়ে দেবে।
উদাহরণ স্বরূপ, নিজের প্রতি ও অন্যান্য মানুষের প্রতি ইতিবাচক ধারণা রাখুন এবং নিজের মর্যাদা অক্ষুন্ন রাখতে নিজেকে সম্মান করুন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহ বিভিন্ন লোকের প্রয়োচনায় কান দিয়ে মাদক দ্রব্য সেবন, অন্যের সাথে ঝগড়া করা, আড্ডা দেওয়া এবং সবার সাথে মেশা বন্ধ করুন। তবে, সৎ, পরিশ্রমী, জ্ঞানী মানুষের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে পারেন। তাহলেই মানুষ আপনাকে সম্মান দিবে।
১০টি ছোট প্রশ্ন ও উত্তর (FAQ)
১. নিজের মূল্য কীভাবে বাড়ানো যায়?
উত্তর: নিজেকে সম্মান করা, দক্ষতা বাড়ানো এবং আত্মবিশ্বাসী আচরণের মাধ্যমে নিজের মূল্য বাড়ানো যায়।
২. মানুষ কেন কাউকে বেশি সম্মান করে?
উত্তর: সততা, ভালো আচরণ, দায়িত্বশীলতা এবং আত্মমর্যাদার কারণে মানুষ বেশি সম্মান করে।
৩. আত্মসম্মান কীভাবে বাড়াবো?
উত্তর: নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন, নিজের সীমা বজায় রাখুন এবং নেতিবাচক আচরণ এড়িয়ে চলুন।
৪. নিজের গুরুত্ব কীভাবে বাড়ানো যায়?
উত্তর: নিজের সময়ের মূল্য দিন, দক্ষতা উন্নত করুন এবং কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করুন।
৫. সব সময় সহজলভ্য থাকা কি ভালো?
উত্তর: না, নিজের সময় ও ব্যক্তিগত সীমারেখা বজায় রাখলে মানুষ আপনার মূল্য বেশি বুঝবে।
৬. আত্মবিশ্বাস কীভাবে বাড়াবো?
উত্তর: নিয়মিত অনুশীলন, ইতিবাচক চিন্তা এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে।
৭. কী করলে মানুষ শ্রদ্ধা করবে?
উত্তর: ভদ্রতা, সততা, ভালো ব্যবহার এবং প্রতিশ্রুতি রক্ষা করলে মানুষের শ্রদ্ধা অর্জন করা যায়।
৮. ‘না’ বলা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: প্রয়োজনের সময় ‘না’ বলতে পারলে নিজের সময়, লক্ষ্য ও আত্মসম্মান রক্ষা করা যায়।
৯. ব্যক্তিত্ব কীভাবে উন্নত করা যায়?
উত্তর: ভালো অভ্যাস, পরিষ্কার চিন্তা, যোগাযোগ দক্ষতা এবং শৃঙ্খলার মাধ্যমে ব্যক্তিত্ব উন্নত হয়।
১০. নিজের মর্যাদা কীভাবে বজায় রাখবো?
উত্তর: নিজের নীতি, মূল্যবোধ ও আত্মসম্মান ধরে রেখে আচরণ করলে মর্যাদা বজায় থাকে।
উপসংহার
নিজের মূল্য, সম্মান, মর্যাদা ও গুরুত্ব বাড়াতে কোনো শর্টকাট নেই। আত্মসম্মান বজায় রাখা, দক্ষতা উন্নত করা, আত্মবিশ্বাসী হওয়া এবং ভালো চরিত্র গড়ে তোলার মাধ্যমে ধীরে ধীরে মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করা যায়।
আমি জানি নিজের মূল্য অপরের কাছে বাড়ানোর উপায় গুলো একটু কঠিন। আজ থেকেই এই ১০টি উপায় নিয়মিত অনুসরণ করার পর দেখবেন, সময়ের সঙ্গে সঙ্গে আপনার মূল্য অন্যদের কাছে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url