ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে বক্তব্য দিন
আত্মবিশ্বাস এর সঙ্গে কথা বা বক্তব্য দিন সবখানে
আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, যখন মনের মধ্যে অনেক কথা থাকলেও অন্যের সামনে বলতে গিয়ে হঠাৎ সবকিছু গুছিয়ে বলতে পারেন না? হয়তো কারও সঙ্গে কথা বলার সময় আপনার কণ্ঠস্বর কেঁপে যায়, কথা আটকে যায়, চোখে চোখ রাখতে অস্বস্তি হয়, অথবা নিজের মতামত প্রকাশ করার আগেই মনে হয় "মানুষ কী ভাববে?" এমন অভিজ্ঞতা হয়তোবা আপনি ও পড়েছেন।
কোন জায়গায় বক্তব্য বা কথা বলার আগে আমাদের লজ্জা লাগে, ভয় পান, নার্ভাসনেস ও দ্বিধাবোধ হয়। এগুলো আসলে কেন হয়? কারণ হল, আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এই সমস্যা গুলো স্বাভাবিক।
তবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা জন্মগত কোনো বিশেষ ক্ষমতা নয়। এটি নিয়মিত চর্চা, সঠিক প্রস্তুতি এবং নিজের চিন্তাকে স্পষ্টভাবে প্রকাশ করার দক্ষতার মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব?
আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি যদি পড়েন। তাহলে, আপনি Communication Skill ও Personality উন্নত করতে পারবেন। সাধারণ কথা-বর্তা, অনুষ্ঠানে বক্তব্য, Interview, Presentation, Meeting, Public Speaking এবং Social Conversation দেওয়ার সময় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন।
আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং প্রতিটি স্থান, অবস্থান, প্লাটফর্মে আপনি আপনার সরাসরি বক্তব্য, কথা বা নিজের মনের কথা গুলোকে সবার সাথে ভাগ করতে পারবেন।
এই আর্টিকেলের মধ্যে থাকবে, কীভাবে প্রতিদিনের সহজ অনুশীলনের মাধ্যমে মনের ভিতর আত্মবিশ্বাস তৈরি করবেন, কথা বলার আগে কীভাবে প্রস্তুতি নেবেন এবং মানুষের সামনে কথা বলার সময় কীভাবে নিজের কণ্ঠস্বর, Body Language ও চিন্তাকে নিয়ন্ত্রণ করে আরও আত্মবিশ্বাসী কথা গুলো অপরের কাছে প্রকাশ করবেন?
চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ classটি। আমরা অনেক ধীরে ধীরে সামনে এগিয়ে যাব এবং আমরা বক্তব্য দেওয়ার জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠবো।
আত্মবিশ্বাস অর্জনের জন্য নিয়মিত কী কী বিষয় চর্চা করতে হবে?
আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের চিন্তা প্রকাশ, শরীরের ভাষা নিয়ন্ত্রণ এবং মানুষের সামনে স্বাভাবিকভাবে কথা বলার অভ্যাস তৈরি করতে হয়। বিশেষ করে যারা ভবিষ্যতে বক্তা, Presentation বা Stage Speaking করতে চান, তাদের জন্য নিচের চর্চাগুলো অত্যন্ত কার্যকর।
১. প্রতিদিন অন্যের সঙ্গে নিজের মতামত প্রকাশ করুন
আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিজের মতামত প্রকাশের অভ্যাস তৈরি করা। কোনো বিষয় নিয়ে আলোচনা হলে শুধু অন্যের কথা শুনে চুপ না থেকে নিজের চিন্তাটিও শান্তভাবে প্রকাশ করুন।
কথা বলার সঙ্গী হতে পারে, বন্ধু-বান্ধব, মা-বাবা, আত্মীয়-স্বজন। গল্প করার সময় আপনি ও আপনার অভিমত প্রকাশ করুন।
তবে মতামত প্রকাশ করার সময় অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না। বরং বলতে পারেন, আমার দৃষ্টিতে বিষয়টি এমন..., অথবা আমি মনে করি, এর একটি ভালো দিক হলো...। এতে আপনি নিজের বক্তব্যকে যুক্তিসংগতভাবে প্রকাশ করতে শিখবেন এবং ধীরে ধীরে মানুষের সামনে কথা বলার ভয় কমবে।
আপনার মতামতের সঙ্গে ছোট একটি কারণ বা উদাহরণ যোগ করার অভ্যাস করুন। এতে কথা আরও পরিষ্কার হবে এবং ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় একটি বিষয়কে ব্যাখ্যা করার দক্ষতা তৈরি হবে।
উদাহরণ স্বরূপ, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এমন সময় তাঁরা বলছে পিকনিকে কি কি রান্না করা যায়। এই সম্পর্কে আলোচনা করছে। এখন আপনার কাজ হবে, তাদের সাথে শুধু বসে না থেকে আপনার মনের কথা তাদের সামনে বলা। তাঁদের আপনি বলুন, “আমি মনে করি আমাদের বিরিয়ানি রান্না করা উচিত। কারণ, এটি সবাই খেতে পছন্দ করে এবং এটি পৃথিবীর অন্যতম সেরা খাবার। আমি আমার পরিবারের সাথে পিকনিক করলে ও বিরিয়ানি রান্না করে খায়।”
এভাবে বিভিন্ন জায়গায় আপনি কথা বলার চেষ্টা করুন। এই ছোট্ট চর্চা আপনার কথা বলার আগে মনের ভয় দূর করবে, লজ্জা কমে যাবে এবং আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারবেন।
২. শারীরিক অঙ্গভঙ্গি বা Body Language-এর চর্চা করুন
আত্মবিশ্বাস শুধু কথার মধ্যে প্রকাশ পায় না; আপনার দাঁড়ানোর ভঙ্গি, চোখের যোগাযোগ, মুখের অভিব্যক্তি এবং হাতের ব্যবহারও আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে।
কোথায় চর্চা করবেন শারীরিক অঙ্গভঙ্গি গুলো। সবচেয়ে ভালো উপায় হলো আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় শরীর সোজা রাখুন, কাঁধ স্বাভাবিক রাখুন এবং মুখে স্বাভাবিক অভিব্যক্তি রাখুন, হাতে কোন বস্তু যেমন কলম রাখুন, কথা বলার সময় হাতের পজিশন আপনার মুখ বরাবর রাখুন, যেনো ছোট, বড়, কম, বেশি, সংখ্যা বলার সময় আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে তা ফুটিয়ে তোলা যায়।অর্থাৎ, কথা বলার সময় প্রয়োজন অনুযায়ী হাতের স্বাভাবিক অঙ্গভঙ্গি ব্যবহার করুন।
অস্থিরভাবে হাত-পা নাড়ানো, বারবার শরীর দোলানো বা নিচের দিকে তাকিয়ে থাকার অভ্যাস কমানোর চেষ্টা করুন।
বিশেষ করে Stage Speaking-এর জন্য Body Language খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্রোতারা শুধু আপনার কথা শোনে না। আপনার আচরণও লক্ষ্য করে। তাই আপনার বক্তব্যের বিষয়বস্তুর সঙ্গে আপনার অঙ্গভঙ্গির সামঞ্জস্য থাকা উচিত। গুগল এর CEO সুন্দর পিচাই, ফেসবুকের মার্ক জুকারবার্গ এর বক্তব্য গুলো খেয়াল করলে আপনি আরো পরিষ্কার বক্তব্য দেওয়ার কৌশল বুঝতে পারবেন।
৩. পড়ার অভ্যাস তৈরি করুন
ভালো বক্তা হতে হলে শুধু কথা বলার অনুশীলন করলেই হবে না, আপনাকে নিয়মিত পড়তে হবে। বই, সংবাদ, প্রবন্ধ ও জ্ঞানমূলক লেখা পড়লে আপনার শব্দভাণ্ডার বাড়বে, চিন্তার পরিধি বিস্তৃত হবে এবং বিভিন্ন বিষয়ে কথা বলার মতো তথ্য ও উদাহরণ আপনার কাছে থাকবে। ফলে, বক্তব্যের প্রয়োজন অনুযায়ী শব্দ গুলো ব্যবহার করতে পারবেন।
আসলে কথা বলার সময় আমরা থেমে যায় বা নার্ভাস ফিল হয় এবং এক সময় আমরা বলি বক্তব্য দিতে পারব না। মনে রাখবেন বক্তব্য বা কথা বলার সময় আটকে যাওয়ার মানে হল আপনার উক্ত বিষয়ে জ্ঞান কম।
তাই, কোন কথা না বক্তব্য দেওয়ার আগে আপনার জ্ঞান ভান্ডার কে সমৃদ্ধ করুন। আপনি দেখতে পাবেন অটোমেটিক আপনার মনের কথা গুলো অন্যান্য মানুষের সাথে প্রকাশ করতে পারছেন।
এছাড়াও, আপনি পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজের ভাষায় বোঝার চেষ্টা করুন। এরপর বই বন্ধ করে সেই বিষয়টি ১-২ মিনিট নিজের ভাষায় ব্যাখ্যা করুন। এতে আপনার পড়া, বোঝার সক্ষমতা, চিন্তা করার সক্ষমতা, এবং বলার সক্ষমতা ও দক্ষতা একসঙ্গে উন্নত হবে। ফলে, আপনি কথা বলায় পরিপক্কতা অর্জন করতে পারবেন।
মনে রাখবেন, বক্তব্য দেওয়ার সময় শুধু সুন্দর শব্দ ব্যবহার করাই যথেষ্ট নয়; আপনার বক্তব্যে তথ্য, যুক্তি, উদাহরণ এবং পরিষ্কার চিন্তা থাকা দরকার। নিয়মিত পড়াশোনা আপনাকে বক্তব্য বা কথা বলার সময় বাক্য ও শব্দ সঠিক জায়গায় ব্যবহার করতে সাহায্য করবে। তাই, পড়ুন এবং বক্তব্য দিন বা কথা বলুন।
৪. প্রতিদিন দুই মিনিট কথা বলার অভ্যাস করুন
প্রতিদিন একটি সহজ বিষয় বেছে নিয়ে অন্তত দুই মিনিট একটানা কথা বলুন। যেমন: আজকের দিনটি কেমন গেল, আমার প্রিয় বই, বই পড়া কেন গুরুত্বপূর্ণ, সময়ের মূল্য বা আমার ভবিষ্যৎ লক্ষ্য ইত্যাদি।
মনে রাখুন যে বিষয়ে দুই মিনিট কথা বলতে চান, সেই বিষয়ের উপর অন্তত দশ থেকে পনেরো মিনিট পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কি পড়েছেন?
প্রথম দিকে কথা আটকে যেতে পারে বা কী বলবেন বুঝতে সমস্যা হতে পারে। এতে থেমে যাবেন না। কয়েক সেকেন্ড ভেবে আবার শুরু করুন। লক্ষ্য হবে দ্রুত কথা বলা নয়; বরং একটি বিষয়ের ওপর চিন্তা গুছিয়ে ধারাবাহিকভাবে কথা বলা।
কয়েক সপ্তাহ পর একই অনুশীলন ৩–৫ মিনিট পর্যন্ত বাড়িয়ে দিন। এতে হঠাৎ কোনো বিষয়ে কথা বলতে বলা হলে আপনার মস্তিষ্ক দ্রুত চিন্তা সংগঠিত করে বক্তব্য তৈরি করতে অভ্যস্ত হবে।
৫. আয়নার সামনে কথা বলার চর্চা করুন
আয়নার সামনে কথা বলা নিজের সঙ্গে কথা বলার একটি সহজ কিন্তু কার্যকর অনুশীলন। এতে আপনি নিজের চোখের যোগাযোগ, মুখের অভিব্যক্তি এবং Body Language পর্যবেক্ষণ করা যায়।
আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে নিজের পরিচয় দিন। এরপর কোনো একটি বিষয় নিয়ে দুই মিনিট কথা বলুন। কথা বলার সময় নিজের চোখের দিকে তাকানোর চেষ্টা করুন এবং স্বাভাবিকভাবে হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করুন।
আপনি যদি বক্তব্য দেওয়ার আগে নার্ভাস হয়ে যান, তাহলে আয়নার সামনে পুরো বক্তব্যটি একবার অনুশীলন করতে পারেন। এতে স্টেজে ওঠার আগে আপনার মস্তিষ্ক বক্তব্যের কাঠামো ও বলার ধারার সঙ্গে পরিচিত হয়ে যাবে।
৬. ভুল হলে স্বীকার করুন
আত্মবিশ্বাসী হওয়ার অর্থ কখনো ভুল না করা নয়; বরং ভুল হয়ে গেলে নিজেকে সামলে নিয়ে আবার স্বাভাবিকভাবে কথা চালিয়ে যাওয়া।
বক্তব্য দেওয়ার সময় কোনো শব্দ ভুল বললে বা একটি তথ্য ভুলভাবে উপস্থাপন করলে আতঙ্কিত হবেন না। প্রয়োজনে বলুন, "আমি কথাটি ঠিকভাবে বলতে পারিনি, আবার পরিষ্কার করে বলছি।" এরপর স্বাভাবিকভাবে বক্তব্য চালিয়ে যান।
ভুল লুকানোর জন্য অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিতে থাকলে আপনার নার্ভাসনেস আরও বেড়ে যেতে পারে। তাই ছোট ভুলকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। মনে রাখবেন, শ্রোতারা সাধারণত আপনার প্রতিটি ছোট ভুলকে যতটা বড় করে দেখেন, আপনি নিজে তা তার চেয়ে বেশি বড় করে দেখেন।
তবে, এর চেয়ে ভালো হল: ছোট ছোট জায়গায় বক্তব্য বা কথা বলুন এবং ভূল থেকে শিক্ষা গ্ৰহণ করুন। একদিন না একদিন ভালো উপস্থাপক, ভালো বক্তা, ভালো presenter, ভালো boss হবেন। শুধু ছোট থেকে শুরু করুন, ভূল থেকে শিক্ষা নিন এবং আপনার অনুশীলন ধারাবাহিক করুন।
৭. ভালো বক্তাদের ভিডিও দেখে চর্চা করুন
শুধু বক্তব্য শোনা নয়, ভালো বক্তারা কীভাবে কথা বলেন সেটিও পর্যবেক্ষণ করুন। তারা কীভাবে বক্তব্য শুরু করেন, কোথায় বিরতি দেন, কীভাবে শ্রোতাদের দিকে তাকান, কীভাবে হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করেন এবং কীভাবে একটি বিষয় থেকে অন্য বিষয়ে যান। কীভাবে শ্রোতার যোগাযোগ রক্ষা করে এবং ২ মিনিট, ৩ মিনিট নয় এক ঘন্টার ভিডিও গুলো দেখুন। কীভাবে শুরু করল বক্তব্য বা কথা এবং কীভাবে শেষ করল তা বোঝার চেষ্টা করুন।
তবে তাদের কথা বা Style হুবহু নকল করার চেষ্টা করবেন না। বরং তাদের কাছ থেকে Presentation Technique শিখে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী ব্যবহার করুন। সবচেয়ে ভালো উপায় হল, সবার থেকে অল্প অল্প করে কথার বলার technic আয়ত্ব করা। এই মুহূর্তে একটি কবিতার কিছু অংশ মনে পড়ে গেল। সেটি হল:
“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
মনে রাখুন এবং অল্প অল্প করে গ্ৰহণ করুন।
ভিডিও দেখার সময় আপনি চাইলে একটি ছোট অংশ দেখে Pause করে নিজে একই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করতে পারেন। এরপর নিজের বক্তব্য রেকর্ড করে মূল বক্তার সঙ্গে তুলনা করতে পারেন। এতে আপনার Voice Modulation, Pause, Body Language এবং Delivery ধীরে ধীরে উন্নত হবে।
৮. নিজের কণ্ঠস্বর রেকর্ড করুন
নিজের কণ্ঠস্বর রেকর্ড করা আত্মবিশ্বাস ও বক্তব্য দেওয়ার দক্ষতা উন্নত করার একটি অন্যতম কার্যকর অনুশীলন। কারণ কথা বলার সময় নিজের দুর্বলতা সবসময় বোঝা যায় না, কিন্তু রেকর্ডিং শুনলে তা সহজে ধরা পড়ে।
রেকর্ডিং শুনে দেখুন, আপনি খুব দ্রুত কথা বলছেন কি না, কণ্ঠস্বর খুব নিচু হয়ে যাচ্ছে কি না, একই শব্দ বারবার ব্যবহার করছেন কি না অথবা বাক্যের শেষে কণ্ঠস্বর দুর্বল হয়ে যাচ্ছে কি না সব পর্যবেক্ষণ করুন।
প্রথম রেকর্ডিংকে বিচার করার পরিবর্তে সেটিকে একটি Baseline হিসেবে ব্যবহার করুন এবং কয়েক দিন শুধু বক্তব্য গুলো রেকর্ড করতে থাকুন।
কয়েক সপ্তাহ পর আবার রেকর্ড করুন এবং আগের রেকর্ডিংয়ের সঙ্গে তুলনা করুন। এতে নিজের উন্নতি নিজেই বুঝতে পারবেন।
আশা করি, উপরের বক্তব্য দেওয়ার কৌশল গুলো টানা ৩ মাস চর্চা করবেন। এরপর, আপনার ভয়, লজ্জা, নার্ভাসনেস কমেছে কিনা পরীক্ষা করুন। আয়নার সামনে দাঁড়ান এবং বক্তব্য শুরু করুন। ভূল হলে শিক্ষা নিন এবং আবার continue করুন।
এরপরের অধ্যায়ে আমি আপনাকে জানাবো বক্তব্য কীভাবে প্রস্তুত করতে হয়।
বক্তব্য বা কথা বলার আগে কী কী চর্চা করতে হবে?
নিয়মিত অনুশীলনের পাশাপাশি একটি নির্দিষ্ট বক্তব্য দেওয়ার আগে সঠিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো প্রস্তুতি আপনার নার্ভাসনেস কমায় এবং বক্তব্যের সময় কী বলতে হবে তা নিয়ে বিভ্রান্তি দূর করে।
১. বক্তব্যের মূল পয়েন্টগুলো লিখে রাখুন
পুরো বক্তব্য শব্দে শব্দে মুখস্থ করার চেষ্টা না করে মূল বিষয়গুলো পয়েন্ট আকারে লিখে রাখুন। প্রথমে ঠিক করুন, আপনার বক্তব্যের শুরুতে কী বলবেন, মাঝখানে কোন বিষয়গুলো ব্যাখ্যা করবেন এবং শেষে কীভাবে বক্তব্য শেষ করবেন।
ধরুন, আপনার বক্তব্যের বিষয় "বই পড়া কেন গুরুত্বপূর্ণ"। তাহলে মূল পয়েন্ট হতে পারে:
একটি বইয়ের মধ্যে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকে, কেন আমরা বই পড়ব, এরপর কারণ গুলো পয়েন্ট আকারে লিখুন। আপনি দশ থেকে পনেরোটি পয়েন্ট লিখুন। এছাড়াও, বই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধৃতি দিন। শেষে উপসংহার বলে শেষ করা।
এভাবে মূল পয়েন্ট লিখে রাখলে বক্তব্যের সময় পুরো লেখা মনে করার চাপ থাকে না। আপনি নিজের ভাষায় স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন।
২. বক্তব্য দেওয়ার আগে তিন থেকে চারবার চর্চা করুন
বক্তব্য একবার পড়ে স্টেজে উঠে যাওয়া উচিত নয়। অন্তত তিন থেকে চারবার জোরে জোরে অনুশীলন করুন।
- প্রথমবার: বক্তব্যের বিষয় ও ধারাবাহিকতা বুঝে বলুন।
- দ্বিতীয়বার: বক্তব্যের কোথায় আটকে যাচ্ছেন বা কোন অংশ বলতে গিয়ে আটকে যাচ্ছেন তা খুঁজে বের করুন।
- তৃতীয়বার: সময় মেপে স্বাভাবিকভাবে বক্তব্য দিন ও কণ্ঠস্বরের ঠিক করুন।
- চতুর্থবার: স্টেজে দাঁড়ানোর মতো করে Body Language, Eye Contact এবং শান্ত ভাবে পুরো বক্তব্য দিন।
প্রতিবার অনুশীলনের পর একটি বা দুটি দুর্বলতা ঠিক করুন। তবে পুরো বক্তব্য মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনার বক্তব্যের বিষয়িভালোভাবে বোঝা এবং নিজের ভাষায় প্রকাশ করতে হবে।
FAQs (frequently ask questions)
১. কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা যায়?
নিয়মিত কথা বলার অনুশীলন, নিজের মতামত প্রকাশ, পড়াশোনা, আয়নার সামনে কথা বলা এবং নিজের কণ্ঠস্বর রেকর্ড করার মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা শেখা যায়।
২. আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় কী?
প্রতিদিন ছোট ছোট পরিস্থিতিতে নিজের মতামত প্রকাশ করা, মানুষের সঙ্গে কথা বলা এবং ভুলকে ভয় না পেয়ে নিয়মিত অনুশীলন করা আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর উপায়।
৩. মানুষের সামনে কথা বলতে ভয় লাগে কেন?
প্রস্তুতির অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি, ভুল করার ভয়, অন্যরা কী ভাববে, এই ধরনের চিন্তা এবং অতিরিক্ত নার্ভাসনেসের কারণে মানুষের সামনে কথা বলতে ভয় লাগতে পারে।
৪. আয়নার সামনে কথা বললে কি আত্মবিশ্বাস বাড়ে?
হ্যাঁ, আয়নার সামনে কথা বললে নিজের চোখের যোগাযোগ, মুখের অভিব্যক্তি, Body Language এবং কথা বলার ধরন পর্যবেক্ষণ করা যায়, যা আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
৫. প্রতিদিন কতক্ষণ কথা বলার অনুশীলন করা উচিত?
শুরুতে প্রতিদিন অন্তত দুই মিনিট কোনো একটি বিষয় নিয়ে কথা বলার অনুশীলন করুন। ধীরে ধীরে সময় বাড়িয়ে ৫–১০ মিনিট পর্যন্ত নিয়ে যেতে পারেন।
৬. বক্তব্য দেওয়ার আগে কীভাবে প্রস্তুতি নিতে হয়?
প্রথমে বক্তব্যের বিষয় ভালোভাবে বুঝুন, এরপর মূল পয়েন্টগুলো লিখে রাখুন এবং অন্তত তিন থেকে চারবার জোরে জোরে অনুশীলন করুন। পাশাপাশি সময়, Voice Modulation, Eye Contact এবং Body Language-এর দিকেও নজর দিন।
৭. বক্তব্য দেওয়ার সময় ভুল হলে কী করা উচিত?
ভুল হলে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে ভুলটি সংশোধন করে বক্তব্য চালিয়ে যেতে হবে। প্রয়োজনে বলতে পারেন, “আমি কথাটি ঠিকভাবে বলতে পারিনি, আবার পরিষ্কার করে বলছি।”
৮. ভালো বক্তা হওয়ার জন্য কি নিয়মিত পড়াশোনা করা জরুরি?
হ্যাঁ, নিয়মিত পড়াশোনা করলে জ্ঞান, শব্দভাণ্ডার ও চিন্তার পরিধি বাড়ে। ফলে বিভিন্ন বিষয়ে যুক্তি, তথ্য ও উদাহরণসহ নিজের বক্তব্য সহজে প্রকাশ করা যায়।
৯. ভালো বক্তাদের ভিডিও দেখা কি কথা বলার দক্ষতা বাড়াতে পারে?
হ্যাঁ, ভালো বক্তাদের ভিডিও পর্যবেক্ষণ করলে বক্তব্য শুরু ও শেষ করার পদ্ধতি, Pause, Voice Modulation, Eye Contact এবং Body Language সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।
১০. আত্মবিশ্বাসী বক্তা হতে কতদিন অনুশীলন করতে হবে?
আত্মবিশ্বাস তৈরির নির্দিষ্ট সময় সবার জন্য এক নয়। তবে প্রতিদিন নিয়মিত অনুশীলন করলে কয়েক সপ্তাহের মধ্যেই উন্নতি অনুভব করা সম্ভব এবং কয়েক মাসের ধারাবাহিক চর্চায় কথা বলার দক্ষতা আরও শক্তিশালী হতে পারে। তবে, তিন সময় দেওয়া উচিত সঠিক ভাবে তথ্য সহ বক্তব্য শেখার জন্য।
উপসংহার
আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেওয়া কোনো জাদুকরী দক্ষতা নয়। এটি তৈরি হয় নিয়মিত কথা বলার চর্চা, পড়াশোনা, নিজের মতামত প্রকাশ, Body Language উন্নত করা, বক্তব্যের আগাম প্রস্তুতি এবং বাস্তব পরিস্থিতিতে বারবার অনুশীলনের মাধ্যমে।
নিয়মিত অনুশীলন করুন, প্রথমে ২ মিনিটি। এরপর, পাঁচ মিনিট, এরপর সাত মিনিট। এভাবে পর্যাক্রমে নিজের বক্তব্য বা কথা বলার সক্ষমতা বৃদ্ধি করুন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url