কাঠুরিয়ার রুপার কুড়াল | পরীর গল্প

এক কাঠুরিয়ার রুপার কুড়াল পাওয়ার গল্প 

গরিব কাঠুরিয়া নয়ন একদিন গাছ কাটতে গেল এবং গাছ কাটতে কাটতে শেষে গাছের ভিতর ঢুকে গেল এবং পরীদের রুপার রাজ্যে পৌঁছে গেল।
কাঠুরিয়া ও পরী রানী

সেখানে পরী রানী শর্ত দিল এবং নয়ন কাঠুরিয়া নিজ বাড়িতে ফিরে এলো। পরী রানী নয়ন কাঠুরিয়াকে কি উপহার দিল। জানতে পুরো গল্লটি পড়ুন।

এক কাঠুরিয়ার রুপার কুড়ালের গল্প 

এক বনের মধ্যে বসবাস করত এক গরিব কাঠুরিয়া। তার নাম নয়ন। সে প্রতিদিন বনে গাছ কাটতে যেতো এবং এভাবেই তার সংসার চলত। তার পরিবারের দুটি ছোট ছোট ছেলে ও তার স্ত্রী স্বপ্না থাকে। 

সকালে নয়ন গাছ কাটার উদ্দেশ্য বনে ভিতর চলে গেল এবং বিভিন্ন ধরনের গাছ দেখতে থাকলো। কোন গাছই পছন্দ হচ্ছে নয়ন কাঠুরিয়ার। সে বনের শেষে একটি বিশাল পাইন গাছ দেখতে পেল। 

তারপর, নয়ন কাঠুরিয়া পাইন গাছ কাটার জন্য তাঁর কুড়াল দিয়ে গাছ কাটতে আরম্ভ করল। 

কিছুক্ষণ পর….. কাঠুরিয়া কে কুড়াল সহ গাছের ভিতল টেনে নিল। 

কাঠুরিয়া চিৎকার দিয়ে উঠলো এবং বলল আমাকে বাঁচাও বাঁচাও আমি গাছের ভিতর চলে যাচ্ছি। কেউ তাঁকে বাঁচাতে এলো না। 

নয়ন কাঠুরিয়া গাছের ভিতর এক রুপার এক সুন্দর রাজ্য দেখতে পেল। সে রুপার রাজ্য দেখে বিমোহিত হল এবং চারিদিকে তাকলো এবং দেখলো চারিদিকে শুধু রুপার ছড়াছড়ি। 

সেখানকার রাজ্যের সকল ঘরবাড়ি, গাছপালা, নদীনালা, খালবিল, আকাশ সব কিছু রুপা দিয়ে তৈরি। 

নয়ন কাঠুরিয়া একটু সামনে এগিয়ে গেল এবং একটি গাছের আড়াল থেকে দেখলো ডানাওয়ালা সুন্দর সুন্দর পরীদের। সে দেখল পরী গুলো এক সাথে উড়াউড়ি করছে। 

হঠাৎ, গাছের আড়ালে থাকা নয়ন কাঠুরিয়া কে দেখে ফেলল এক সুন্দরী রুপার পরী। 

সে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি এখানে কি করছো? তোমাকে তো আমাদের মধ্যকার কেউ মনে হচ্ছে না? 

নয়ন কাঠুরিয়া ভয় পেয়ে গেল এবং বলল আমি মানুষ? বনের মধ্যে আমার বাড়ি? বনে গাছ কাটার সময় তোমাদের এই রুপার রাজ্যে চলে এসেছি।

পরীটি ছিল খুব ভালো। তাই পরী বলল, তুমি যখন এখানে চলে এসেছো। তখন আমি তোমাকে আমাদের পরী রানীর কাছে নিয়ে যাব। সে তোমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করবে। 

পরী কাঠুরিয়া কে নিয়ে রানীর কাছে নিয়ে গেল।

পরীটি রানীকে সব ঘটনা খুলে বলল।

এরপর, রানী কাঠুরিয়া বলল তুমি কি কর? 

নয়ন কাঠুরিয়া বলল আমি বনে কাঠ কাটি। আমার একটা ছোট্ট সংসার আছে। আমাকে বাড়ি পাঠিয়ে দিন। 

পরী রানী কাঠুরিয়া কে বলল হে কাঠুরিয়া, তুমি এখানে থেকে ছাড়া পাবে। তবে আমার কিছু শর্ত আছে। 

কাঠুরিয়া বলল কি কি শর্ত আছে?

পরী রানী বলল, তোমাকে আমাদের কিছু পরী কে রুপার গাছ কাটা শেখাতে হবে। যদি তুমি গাছ কাটা শেখাতে পারো। তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। 

কাঠুরিয়া বলল, আচ্ছা আমি পরীদের গাছ কাটা শেখাবো। 

নয়ন কাঠুরিয়া কয়েকদিনের মাথায় পরীদের গাছ কাটা শেখালো এবং পরীরা এখন উড়ে উড়ে রুপার গাছ কাটে। 

গাছ কাটা শেখানোর পর রানী কাঠুরিয়াকে একটা রুপার কুড়াল উপহার দিল এবং একটি পরী কাঠুরিয়া কে ধরে নিয়ে গিয়ে একটি ফুল স্পর্শ করালো এবং নয়ন কাঠুরিয়া বনের ভিতর একটি গাছের নিচে চলে এলো। 

নয়ন কাঠুরিয়ার খুব আনন্দ হল এবং তাঁর বাড়িতে কাঠুরিয়া ফেরত গেল এবং আবার সুখে শান্তিতে বসবাস শুরু করল। 

কাঠুরিয়ার রুপার কুড়াল এর গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

৭টি ছোট প্রশ্ন ও উত্তর

১. নয়ন কে ছিল? 

উত্তর: নয়ন একজন গরিব কাঠুরিয়া ছিল।

২. নয়ন কাঠুরিয়া কোন রাজ্যে গিয়ে ছিল?

উত্তর: রুপার রাজ্যে

৩. রুপার রাজ্যে কারা বসবাস করত? 

উত্তর: পরীরা বসবাস করত? 

৪. কাঠুরিয়ার কাছে পরী রানীর শর্ত কি ছিল? 

উত্তর: রুপার গাছ কাটা শেখানো

৫. পরী রানী কাঠুরিয়া কে কি উপহার দিয়েছিল? 

উত্তর: রুপার কুড়াল। 

আরো গল্প পড়ুন,






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url