Ai ব্যবহার করে ছবি দিয়ে ভিডিও তৈরি করুন ১০০% free
Ai ব্যবহার করে ছবি দিয়ে ভিডিও তৈরি করুন ১০০% free
Ai (artificial intelligence) দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করুন এখনি। Gemini থেকে ছবি তৈরি করুন এবং Grok এ প্রবেশ করে ভিডিও তে রুপান্তর করুন। বাংলা, ইংরেজি ভাষা ব্যবহার করে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন।
যারা জানেন না এআই কি? Ai হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা ব্যবহার বর্তমানে ছবি, ভিডিও, অডিও, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয়। এটি মানুষ কে বিভিন্ন কাজে সাহায্য করে। উদাহরণ স্বরূপ: কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও তৈরি করতে সাহায্য করে।
আপনি যদি একজন ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এ ভিডিও পাবলিশ করে অর্থ উপার্জন করতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি থেকে এআই ছবি থেকে ভিডিও তৈরি করার প্রসেস জেনে নিন। এই প্রতিবেদনে, ছবিতে দেখানো হয়েছে কীভাবে এআই ভিডিও তৈরি করবেন এবং ai prompt একে বারে ফ্রিতে পাবেন।
আজকের এই প্রতিবেদনে আপনি যা জানবেন
- AI দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করা কী
- কেন AI দিয়ে ভিডিও তৈরি করবেন?
- AI দিয়ে ভিডিও তৈরি করতে কী কী লাগবে?
- Gemini AI দিয়ে ছবি তৈরি করার ধাপ
- Grok AI দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করার ধাপ
- AI ভিডিও আরও ভালো করার কৌশল
- AI ভিডিও কোথায় ব্যবহার করা যায়
- AI দিয়ে ভিডিও বানিয়ে কীভাবে ইনকাম করা যায়
AI দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করা কী
AI video generation হল একটি Generative ai মডেল, যা ব্যবহার করে ক্যামেরা বা মোবাইলে ভিডিও ধারণ করা ছাড়াই (veo3, Grok, ইত্যাদি) এআই মডেল ব্যবহার করে দ্রুত এবং খুব সহজেই বাড়িতে বসে ভিডিও তৈরি করতে পারবেন।
আমরা আজকে শিখবো কীভাবে বিভিন্ন এআই Image থেকে এআই video তৈরি করার সহজ প্রসেস, যা অনুসরণ করে আপনি খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এর জন্য ভিডিও তৈরি করতে পারবেন।
এআই দিয়ে image to video তৈরির ধাপ গুলো মূলত ধাপে ধাপে কাজ করে, যেমন: প্রথমে ইমেজ তৈরি করতে হয়, এরপর, ইমেজ এর সাথে ভিডিও তৈরির prompt যুক্ত হয়ে একটি এআই ভিডিও তৈরি হয়।
এটা একটি বেশ সহজ এবং বিগিনার বান্ধব একটি ভিডিও তৈরির কাজ, যদিও একই কাজ করার জন্য আগে অনেক সময় লাগতো। আগে ভিডিও বানাতেই পুরো দিন বা আরো বেশি সময় লাগত, আর বর্তমানে তো কয়েক মিনিটেই Ai short এবং long ভিডিও তৈরি করা যাচ্ছে।
এখন AI এর ফলে ভিডিও তৈরির কাজ সহজ হয়ে গিয়েছে। এখন, আপনি মোবাইল বা কম্পিউটার অপেন করে Gemini তে গিয়ে বলুন “আমাকে কিউট একটা আপেল এর ছবি দাও, আপেলটির চোখ, মুখ, কপাল, ভুরু, হাত, পা থাকবে। আপেল এর কালার হবে সবুজ, মাথায় টুপি দেওয়া থাকবে” ইত্যাদি ইত্যাদি।
কিছুক্ষণ পর, Gemini আপনাকে একটি ইমেজ তৈরি করে দিবে। যে ইমেজটি আপনাকে Gemini তৈরি করে দিল, সেই ইমেজ নিয়ে গিয়ে Grok এ গিয়ে পেস্ট করুন। মনে রাখবেন, ড্রপ ডাউন মেনু থেকে ভিডিও সিলেক্ট করতে হবে এবং ইমেজ ভিডিও তে রুপ দিতে বাংলা অথবা ইংলিশ prompt দিতে হবে, যেনো ইমেজটি আপনার prompt অনুযায়ী কথা বলতে পারে এবং এটি ভিডিও হিসেবে তৈরি হয়।
আপনি Grok এ ৬ সেকেন্ড করে আনলিমিটেড ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন। এভাবে, সেইম ইমেজ দিয়ে আপনার আরো prompt ব্যবহার করে long ভিডিও তৈরি করতে পারেন।
লেখাগুলো পড়ে ঝামেলার মনে হচ্ছে, চিন্তা করবে নিচের ধাপগুলোতে prompt সহ পুরো প্রক্রিয়াটি বুঝনো হবে তখন prompt কপি করবেন এবং বুম, আপনার ভিডিও রেডি।
কেন AI দিয়ে ভিডিও তৈরি করবেন
Ai লঞ্চ হওয়ার পর থেকে এআই বিভিন্ন ভাবে মানুষ কে সাহায্য করছে, বর্তমানে তো ক্যামেরা বা মোবাইল নিয়ে দোড়াদোড়ি করে ভিডিও ও করার প্রয়োজন নেই। এখন, এআই দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে। মূল কথা হলো কেন এআই দিয়েই ভিডিও তৈরি করব?
- কোন ভিডিও এডিটিং দক্ষতা লাগে না: ভিডিও তৈরি করার পর সবচেয়ে ঝামেলার কাজ হলো ভিডিও এডিটিং করা, কিন্তু, এআই দিয়ে ভিডিও তৈরি করলে ভিডিও জন্য আলাদা করে scene তৈরি করা, animation তৈরি করা, কালার ঠিক করা, ভয়েস কভার দেওয়া ইত্যাদি কাজ সম্পন্ন করতে হয় না। যদি এই সব কাজ করতে হতো, তাহলে এডিটিং বেশ সময় সাপেক্ষ এবং এডিটিং দক্ষতা সম্পন্ন মানুষ ছাড়া সম্ভব হতো না।
- সময় কম লাগে: আপনি নিজেই বলুন, আগে একটি ভিডিও তৈরি এবং এডিটিং করতে কত লাগতো, হয়তো বা একবেলা বা একদিন যদি ছোট ভিডিও হয়। আর বর্তমানে, ১০ থেকে ১৫ মিনিট এর মধ্যে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা যাচ্ছে।
- ১০০% ফ্রি টুল পাওয়া যায়: আপনি চেষ্টা করলে ভিডিও তৈরি করার কৌশল ব্যবহার করলে ১০০% ফ্রি এআই টুল ব্যবহার করে ফ্রিতে এআই ভিডিও তৈরি করতে পারেন। কোনো পেইড সাবস্ক্রিপশন এর প্রয়োজন নেই।
- সোশ্যাল মিডিয়ার জন্য দ্রুত ভিডিও তৈরি করা যায়: স্যোশাল মূলত নিজের নিজের মতামত, যোগ্যতা, ইত্যাদি শেয়ার করার অনলাইন জায়গা। অর্থাৎ, আপনি যদি একটি এআই ভিডিও তৈরি করতে পারেন তা স্যোশাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
- ইউটিউব শর্টস / রিলস বানানো সহজ: বর্তমানে ছোট ভিডিও মানুষ বেশি দেখছে, এই সুযোগ কাজে লাগিয়ে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব শর্টস অথবা রিলস এ হিসেবে আপলোড করতে পারেন। বর্তমানে তো এআই ভিডিওর ট্রেড চলছে।
AI দিয়ে ভিডিও তৈরি করতে কী কী লাগবে
ফ্রিতে এআই (Ai) ব্যবহার করে ভিডিও তৈরি করতে চাইলে আপনার কিছু অনলাইন টুলস, একটি ভিডিও তৈরির আইডিয়া, এবং ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হবে।
প্রয়োজনীয় টুল ও বিষয়াদি
- Gemini AI (ছবি তৈরি করার জন্য)
- Grok AI (ভিডিও তৈরি করার জন্য)
- একটি স্ক্রিপ্ট বা আইডিয়া
- ইন্টারনেট সংযোগ
- Ai prompt
Gemini AI দিয়ে ছবি তৈরি করার ধাপ
চলুন জেমিনি দিয়ে ছবি তৈরি করবেন কীভাবে তা জানিয়ে দেয়, এটি একটি সহজ এবং কার্যকর একটি সমাধান ফ্রি এআই ছবি তৈরি করার জন্য।
১. গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এ গিয়ে সার্চ দিন Gemini AI লিখে অথবা play store থেকে অ্যাপ ও ডাউনলোড করতে পারেন। এরপর Gemini তে প্রবেশ করুন।
২. একটি সঠিক prompt লিখুন, চিন্তা করবেন না আমার দেওয়া নিচের Prompt টি ফলো করুন এবং আপনার নিজের মত করে কাস্টমাইজ করে এখনি ব্যবহার করুন। নিচের prompt টি কপি করুন।
উদাহরণ prompt
“আমি (নাম লিখুন, যেমন: খেজুর, গাছ, বা সাদা ছোট মেয়ে) ক্যারেক্টার এর উপর ভিডিও তৈরি করতে চাই, ক্যারেক্টারটির চোখ, মুখ, কপাল, ভুরু, হাত, পা, থাকবে।
অবস্থা: শুয়ে, বসে, দাঁড়িয়ে
দেখতে: রাগান্বিত, কিউট, lovely, সুন্দর
কোথায় থাকবে: এক বা একাধিক
ফলের style: realistic, cinematic, classic
রেডিও: ২:৩, ৯:১৬, ১৬:৯
ছবি তৈরি করো।”
এছাড়াও, আপনি একটি ছেলে বা মেয়ের ক্যারেক্টার ও তৈরি করতে পারেন, যেমন: “আমাকে একটি সাদা ছোট মেয়ে ক্যারেক্টার বানিয়ে দাও, যে দাঁড়িয়ে আছে, সাদা সুন্দর পোশাক পড়ে”
৩. ছবি generate বাটনে ক্লিক করুন। তিন কোনা এরোর উপর ক্লিক করুন।
৪. ছবি উপর ক্লিক করে ছডি download করুন, অথবা ডাউনলোড আইকন এ ক্লিক করে ছবি ডাউনলোড করুন।
এভাবে একাধিক ছবি ডাউনলোড করতে পারেন, এবং আপনার প্রয়োজন অনুযায়ী ছবি তৈরি করুন।
ছবি তৈরি করার জন্য, meta ai, Gemini, chatgpt, এবং Whisk - labs.google/fx এর image generation ব্যবহার করে ছবি তৈরি করতে পারেন। যেকোনোটি ব্যবহার করলেই হয়।
Grok AI দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করার ধাপ
এবার আপনি Gemini ai ব্যবহার করে যে, ছবি তৈরি করেছেন, তা Grok AI এসে ইনসার্ট করুন। চলুন ধাপে ধাপে জেনে নেই।
১. গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এ গিয়ে সার্চ দিন Grok AI লিখে অথবা play store থেকে অ্যাপ ও ডাউনলোড করতে পারেন। এরপর Grok AI তে প্রবেশ করুন।
২. এরপর, মেনু বারে ☰ ক্লিক করুন।
৩. এরপর, আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, এখান থেকে “Imagine” অপশনে ক্লিক করুন।
৪. এরপর, video সিলেক্ট করুন, image নয়। এখান থেকে ভিডিওর রেসিও সিলেক্ট করুন, যেমন: ২:৩, ১৬:৯, ৯:১৬ ইত্যাদি। এরপর, +gallery বাটনে ক্লিক করে animate image অপশন সিলেক্ট করুন।
৫. এরপর, আপনাকে আপনার Gallery তে নিয়ে যাবে, সেখানে থেকে একটি ইমেজ সিলেক্ট করুন এবং ইমেজের নিচে বাংলা, ইংরেজি যেকোনো ভাষায় আপনি যা ইমেজ থেকে বলাতে চান তা লিখুন, যেমন: “আমি খেজুর, আমাকে ইফতারিতে ও সেহরিতে খাও। এটা নবির সুন্নাত।” মনে রাখবেন, যদি কোন টেক্সট না দেন, তাহলে আপনার দেওয়া ইমেজ শুধু অ্যানিমেট হবে। কোনো কথা থাকবে ভিডিওর মধ্যে। ৬. এরপর, enter বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার এআই ভিডিও তৈরি হয়ে যাবে।
৭. এরপর, রিজেনারেট বাটনে ক্লিক করলে ছবি পুনরায় তৈরি হওয়া শুরু হবে এবং যদি আপনার Grok এর এআই ভিডিওটি ভালো লাগে, তাহলে ডাউনলোড আইকনে ক্লিক করে, ভিডিও ডাউনলোড করুন।
এভাবে করে এক ক্যারেক্টার ব্যবহার করে, বড় এআই ভিডিও তৈরি করা যায়। শুধু prompt আলাদা দিতে হবে, কিন্তু ছবি একই থাকবে।
এরপর, ভিডিও গুলো কে capcut ব্যবহার করে ইডিট করুন বা অন্যান্য টুল ও ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন: ভিডিও এডিটিং ক্যারিয়ার
AI ভিডিও আরও ভালো করার কৌশল
শুধু আপনাকে এআই দিয়ে ভিডিও তৈরি করলেই হবে না, অবশ্যই ভিডিওতে কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং দর্শক আকর্ষণ করে এমন ভিডিও তৈরি করতে হবে। যদি ভালো ভিডিও তৈরি করতে না পারেন, তাহলে ভিউজ ডাউন হতে পারে। তাহলে, আপনাকে কি কি করতে হবে?
- High quality prompt ব্যবহার করুন: কী নিয়ে ভিডিও তৈরি করছেন, কাদের জন্য ভিডিও তৈরি করছেন, কি কি থাকবে এবং কি কি থাকবে ইত্যাদি খুব নির্দিষ্ট করে একটি এআই prompt তৈরি করতে হবে।
- একই style এর ছবি তৈরি করুন: আপনি ভিডিও তৈরি করছেন, একটি কালো একটি মেয়ের জীবন নিয়ে, হঠাৎ ভিডিও এর মধ্যে সাদা মেয়ে কথা বলছে। এই কারণে ভিজিটর বুঝতে পারে, ভিডিও তৈরি করা ঠিক হয় নি এবং তাদের জন্য এই ভিডিও কোনো কাজে আসবে এবং শেষে ভিডিও skip করে চলে যায়। তাই, একই style ব্যবহার করে ছবি তৈরি করুন, যেনো একই ভিডিও তৈরি হয়।
- ভিডিওর জন্য story line রাখুন: প্রতিটি এআই ভিডিও তৈরি করার আগে story line ঠিক রেখে ভিডিও তৈরি করুন। অর্থাৎ, একে একে ছবি থেকে ভিডিও তৈরি করুন, ছোট ছোট ভিডিও তৈরি করুন।
- Background music যোগ করুন: সুন্দর করে একটি ভিডিও তৈরি করলেন, কিন্তু ভিডিওর মধ্যে মিউজিক এড না করার কারণে ভিডিওটি একটি নিষ্প্রাণ হয়ে গেল, যা ভিডিওর জন্য কখনোই উপযোগী নয়। তাই, কিছু সিমপুল এবং সহজ মিউজিক যুক্ত করতে পারেন।
- caption ব্যবহার করুন: আপনার ভিডিওর ভাষা অনুযায়ী caption তৈরি করুন। যেমন: ভিডিওতে যদি বলে, “আমি আজ সকালে মুরগির মাংস খেয়েছি” তাহলে এই লেখাটির ক্যাপশন তৈরি করুন।
AI ভিডিও কোথায় ব্যবহার করা যায়
আপনি ছবি থেকে এআই ভিডিও গুলো তৈরি সকল জায়গায় ব্যবহার করতে পারেন, যা একটি বড় সুবিধা। আপনি এআই ভিডিও গুলো নিয়ে হাঁসি মজা করা থেকে শুরু করে এখান থেকে অর্থ উপার্জন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
- YouTube ভিডিও: আপনি জানেন যে, ইউটিউব (YouTube) একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি চাইলে এখানে লং এবং শর্ট এআই ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। ইতিমধ্যেই সারা পৃথিবীতে হাজার হাজার ইউটিউবার হাজার হাজার ডলার ইনকাম করছে। আপনি ও শুরু করতে পারেন আজি।
- Facebook কন্টেন্ট: ফেসবুকে ভিডিও শেয়ার করে থেকে ইনকাম পাওয়া যায়, এটা নতুন নয়। আগে থেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। আপনি চাইলে এআই ভিডিও গুলো ফেসবুক ও পাবলিশ করতে পারেন।
- TikTok ভিডিও: TikTok ছোট ভিডিও শেয়ারিং এর জন্য একটি বিখ্যাত প্লাটফর্ম, যেখানে মজার মজার এআই ভিডিও গুলো ভাইরাল হবে আরো দ্রুত। এখনি এআই ভিডিও আপলোড করা শুরু করুন।
- Instagram Reels: ফেসবুক এর মত Instagram ও ভিডিও শেয়ার করা যায়।
- বিজ্ঞাপন ভিডিও: এআই ভিডিও গুলো ইতিমধ্যেই বিজ্ঞাপনে ব্যবহার শুরু হয়েছে। আপনি চাইলে ছোট একটি ভিডিও বিজ্ঞাপন এর জন্য তৈরি করতে পারেন।
- প্রেজেন্টেশন: ধরুন, আপনি কিডনি সম্পর্কে বিস্তারিত শিক্ষার্থীদের বোঝাচ্ছেন, কিন্তু, এআই ব্যবহার করে কিডনি তার নিজের সম্পর্কে বিস্তারিত বলছে। এটা বেশ interesting না। হ্যাঁ, এভাবে আপনি ও চাইলে এমন ভিডিও তৈরি করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারেন। যার ফলে, একদিকে যেমন শিক্ষার্থীরা শিখবে অন্য দিকে এমন এআই ভিডিও বিনোদন ও দিবে।
FAQ (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
মোট ১১টি প্রশ্নের উত্তর দেওয়া হল:
১. AI দিয়ে কি ফ্রি ভিডিও তৈরি করা যায়?
হ্যাঁ, AI দিয়ে ফ্রি ভিডিও তৈরি করা যায়। আপনি চাইলে এআই ভিডিও জেনারেশন টুল দিয়ে লং এবং শর্ট ভিডিও তৈরি করতে পারেন।
২. Gemini কি ছবি তৈরি করতে পারে?
হ্যাঁ, গুগলের এর Gemini এআই ছবি তৈরি করতে পারে। আপনি Gemini প্রতিদিন অসংখ্য ছবি তৈরি করতে পারেন।
৩. AI video কি ইউটিউবে ব্যবহার করা যায়?
হ্যাঁ, এআই ভিডিও ইউটিউব প্লাটফর্মে ব্যবহার করা যায় এবং এই জন্য ইউটিউব কতৃপক্ষের কোন আপত্তি নেই। তবে, অন্যের ভিডিও ডাউনলোড করে কপি করা যাবে না, আপনাকে নিজে নিজে এআই ভিডিও তৈরি করতে হবে।
৪. AI ভিডিও কি copyright free?
হ্যাঁ, এআই ভিডিও গুলো কপিরাইট ফ্রি হয় এবং এই ভিডিও আপনি ব্যবহার করতে পারেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, সহ অন্যান্য প্লাটফর্মে।
৫. আনলিমিটেড ফ্রি ভিডিও তৈরি করা যায় কি?
হ্যাঁ, আপনি Grok এআই ব্যবহার করে আনলিমিটেড ফ্রি ভিডিও তৈরি করতে পারেন। বর্তমানে, Grok এ ৬ সেকেন্ড করে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। এখনি একবার চেষ্টা করুন।
৬. এআই মডেল ব্যবহার করে কি বাংলা ভাষার ভিডিও তৈরি করতে পারব?
হ্যাঁ, আপনি এআই মডেল ব্যবহার করে বাংলা ভাষায় ভিডিও তৈরি করতে পারবেন। ইতিমধ্যেই, হয়তো আপনি ইউটিউব এবং ফেসবুক এআই ভিডিও দেখে ফেলেছেন, যা বাংলা ভাষায় তৈরি করা হয়েছে।
৭. এআই ভিডিও আপলোড করে কি ফেসলেস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ পরিচালনা করতে পারব?
হ্যাঁ, আপনি চাইলেই খুব সহজেই এআই ভিডিও আপলোড করে ফেসলেস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ পরিচালনা করতে পারবেন। বর্তমানে, পরিস্থিতি এমন হয়ে গেছে যে, যে কোন ধরনের চ্যানেল বা পেজ এআই ভিডিও ব্যবহার করে পরিচালনা করতে পারেন।
৮. অন্যের ছবি থেকে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করলে কি কপিরাইট আইন ভঙ্গ হবে?
না, অন্যের ছবি থেকে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করলে কপিরাইট আইন ভঙ্গ হবে না। অর্থাৎ, আপনার এআই ভিডিওতে কপিরাইট ও আসবে না এবং মনিটাইজেশন ও পাবেন। হা হা হা হা।
৯. একটি এআই ভিডিও কত জায়গায় ব্যবহার করা যায়?
একটি এআই ভিডিও প্রায় সকল জায়গায় এবং সকল প্লাটফর্মে ব্যবহার করা যায়, এতে করে কোন সমস্যা তৈরি হওয়ার কোন কারণ নেই। কারণ, আপনি ভিডিও আপনি কত জায়গায় ব্যবহার করবেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত মেটার।
১০. একটি এআই দ্বারা তৈরি ভিডিও এবং একটি ক্যামেরা বা মোবাইলে ধারণ করা ভিডিও কি একই?
হ্যাঁ, দুটি ভিডিওই একই এবং দুটি ভিডিও দ্বারাই একই কাজ পরিচালনা করতে ব্যবহার করতে পারেন।
১১. AI দিয়ে ভিডিও বানিয়ে কীভাবে ইনকাম করা যায়?
আপনি বিভিন্ন ভাবে AI দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন, যেমন: YouTube monetization, Facebook content monetization, Fiverr video service, stock video selling ইত্যাদি।
উপসংহার
অনলাইনে AI এখন ছবি থেকে ভিডিও তৈরি করা অনেক সহজ করে দিয়েছে। Gemini, meta ai, whisk, chatgpt দিয়ে ছবি তৈরি করে Grok ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে ভিডিও বানানো সম্ভব। নতুন এই সুযোগ কাজে লাগান এবং ক্যামেরা বা মোবাইল ভিডিও বাদ দিয়ে এআই ভিডিও ব্যবহার শুরু করুন। তবে, সব ভিডিও এআই দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ সকল মানুষ সব ভিডিও এআই দিয়ে তৈরি হওয়ার কারণে অবিশ্বাস তৈরি করে। ফলে, আপনার ভিডিও অথেনথিটির এর অভাব তৈরি হতে পারে। যা কখনোই সুখকর নয়।






অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url