বালুচরে একদিন - একটি ভ্রমণ গল্প

গল্প বালুচরে একদিন

প্রকৃতি মানুষের মনে আনন্দ ও প্রশান্তি এনে দেয়। আর আনন্দ ও প্রশান্তি গুলো এনে দেয় নদী, পাখি, গাছপালা এবং গ্রামের মনোরম পরিবেশ, যা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে। যদি ও শুধু আমাদের প্রকৃতি প্রকৃতি আকৃষ্ট করে না।

বালুচরে একদিন এর একটি ছবি

আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের সহজ-সরল জীবনযাত্রা আমাদের মুগ্ধ করে। “বালুচরে একদিন” গল্পে তেমনি একটি গ্রামের সুন্দর পরিবেশ, নদীর চর এবং একটি ছোট মেয়ের আনন্দময় অভিজ্ঞতার চিত্র তুলে ধরা হয়েছে।

বালুচরে একদিন

ঢাকা থেকে অনেক দূরে ছোট একটা গ্রাম। নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা গ্রামে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে।

গ্রামে এসে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ! কত পাখি উড়ে যায় আকাশের পথে! সুপারি গাছের সারির মধ্য দিয়ে উঁকি দেয় সকালের সূর্য।

গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে। মাছ ধরতে চলে যান একেবারে মাঝনদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি।

নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন, পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে। মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে। মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম! গণেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন।

এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো, ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার। দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির।

একটু পেরুতেই চোখে পড়ল কুমায়পাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধু পাল। তিনি মাটি দিয়ে শখের হাঁড়ি বানান। রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাঁড়ি দিলেন। বললেন, বাসায় সাজিয়ে রেখো।

আরেকটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো, বেড়িয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই। ঝড়-বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে।

নৌকা আবার চলতে শুরু করল। তিথি দেখল, টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিলো। কী শীতল!

অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাঁটাঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে শোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। ললখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূবদিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাঙচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা, কী সুন্দর!

চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে! এতো দেখি নাদের চাচা! তাঁর ঝুড়ি ভরতি মাছ। পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন।

গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর-পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল।

গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগল, পাখিগুলো এখন কী করছে!

“বালুচরে একদিন” গল্পের Moral of the Story

এই গল্পের মূল শিক্ষা হলো—প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য সম্পর্কে জানতে হবে। পাশাপাশি মানুষে মানুষে সহযোগিতা, গ্রামের সরল জীবনযাপন এবং সময়-সচেতনতার গুরুত্বও গল্পে ফুটে উঠেছে।

“বালুচরে একদিন” অনুচ্ছেদ

“বালুচরে একদিন” একটি সুন্দর প্রকৃতিনির্ভর গল্প। গল্পে তিথি গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের প্রকৃতি, নদী ও পাখির প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়। একদিন গণেশ কাকা নৌকায় করে তিথি ও তার পরিবারকে নদীর চরে নিয়ে যান। সেখানে তিথি বিভিন্ন পাখি, কাশবন এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। নাদের চাচার মাছ ধরা এবং গ্রামের মানুষের আন্তরিক আচরণও গল্পে উঠে এসেছে। শেষে আকাশে মেঘ জমে এবং ঝড় আসার আগেই সবাই ফিরে আসে। গল্পটি প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতার শিক্ষা দেয়।

“বালুচরে একদিন” প্রশ্ন–উত্তর:

৮টি সহজ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো: 

১. তিথিদের গ্রামের নাম কী?

উত্তর: তিথিদের গ্রামের নাম অচিনপুর।

২. নাদের চাচা কী কাজ করতেন?

উত্তর: নাদের চাচা একজন জেলে ছিলেন।

৩. মধু পাল কী বানাতেন?

উত্তর: মধু পাল মাটি দিয়ে শখের হাঁড়ি বানাতেন।

৪. তিথি চরে কী কী পাখি দেখেছিল?

উত্তর: তিথি শালিক, সাদা বক, মাছরাঙা ও গাঙচিল দেখেছিল।

৫. নাদের চাচার ঝুড়িতে কী কী মাছ ছিল?

উত্তর: পাবদা, পুঁটি এবং একটি মাঝারি আকারের বোয়াল মাছ ছিল।

৬. সবাই কেন দ্রুত ফিরে আসতে চেয়েছিল?

উত্তর: আকাশে মেঘ জমে ঝড় আসার সম্ভাবনা ছিল, তাই দ্রুত ফিরতে চেয়েছিল।

৭. গল্পের প্রধান চরিত্র কে?

উত্তর: গল্পের প্রধান চরিত্র তিথি।

৮. তিথি শেষে কী ভাবতে লাগল?

উত্তর: তিথি ভাবতে লাগল, ঝড়ের সময় পাখিগুলো এখন কী করছে।

বালুচরে মিনু
গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url