রাখাল ও বাঘের গল্প - চালাক রাখালের পরিণতি

রাখাল ও বাঘের গল্প - চালাক রাখালের গল্প 

মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো অনেকের কাছে মজার মনে হতে পারে। কিন্তু বারবার মিথ্যা বললে এক সময় মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। তখন সত্য কথা বললেও কেউ আর তা বিশ্বাস করতে চায় না। আজকের গল্পে আমরা এমনই এক রাখালের কাহিনি জানব, যে নিজের দুষ্টুমি আর মিথ্যার কারণে ভয়ংকর পরিণতির শিকার হয়েছিল।

রাখাল কে বাঘ তাড়া করেছে

চালাক রাখাল ও বাঘের গল্প 

এক দেশে ছিল এক রাখাল। তার কাজ ছিল গরু নিয়ে রাখালি করা। সে মাঠে অনেক গরু নিয়ে রাখালি করত। সে মাঠে গরু চরাত। যখন একঘেয়েমি লাগত, তখন রাখাল বাঁশি বাজাত।

তবু তার সময় কাটত না। তার মনে হল শুধু বাঁশি বাজালেই হবে না, কিছু মজাদার কাজ করতে হবে। 

একদিন সে মজা করার জন্য প্রস্তুতি নিল এবং সে গাছের আড়ালে লুকাল। যেনো তাকে কেউ না দেখতে পায়। 

তারপর রাখাল উচ্চস্বরে গ্ৰামের দিকে মুখ করে বলল, বাছ এসেছে, বাছ এসেছে। 

রাখাল বাঘ এসেছে, বাঘ এসেছে কথা শুনে সবাই মাঠে রাখাল এর নিকট দৌড়ে এল। গ্ৰামবাসীরা মাঠে এসে দেখলো কোনো বাঘ 🐅 নেই। শুধু রয়েছে গরু আর গরু। 

গ্ৰামবাসীরা তেমন কোন প্রতিক্রিয়া না করে চলে গেল। অনেকে তো বলতে লাগলো কোথায় বাঘ, আর বাঘ যদি আসত। তাহলে তো গরু গুলো ছুটোছুটি করত। সবাই বোকার মত মাঠ ঘুরে চলে গেল। 

রাখাল গ্ৰামবাসীকে বোকা বানিয়ে খুব মজা পেল। এ রকম সে অনেক দিন করল। যতবার গ্ৰামবাসীরা আসে তখন দেখতে পায় মাঠে কোনো বাঘ। 

গ্রামবাসীরা খুব রাগ করল এবং সিদ্ধান্ত নিল এবার যদি রাখাল বাঘ, বাঘ, বলে চিৎকার করে। তাহলে তাঁরা আর মাঠে যাবে না। 

একদিন সত্যিই বাঘ এল। এবার, গ্ৰামবাসীরা আর এলো না। তারা সবাই ভেবে নিয়েছে, এবার ও তাদের বোকা বানানোর জন্য বাঘ এর নাম করে ডাকা হচ্ছে। 

রাখাল চিৎকার করল, বাঘ, বাঘ, বাঘ! এবার আর কেউ এল না। বাঘ রাখালকে নিয়ে গেল। আর বাঘ খুব মজা প্রতারক রাখালের মাংস খেলো। 

রাখাল ও বাঘের গল্পের মূলভাব (Moral of the Story)

মিথ্যা কথা বারবার বললে মানুষ এক সময় বিশ্বাস হারিয়ে ফেলে। তাই সব সময় সত্য কথা বলা উচিত। প্রয়োজনের সময় সত্য বললেও কেউ বিশ্বাস নাও করতে পারে। সততা মানুষের সবচেয়ে বড় গুণ, আর মিথ্যার পরিণতি সব সময় খারাপ হয়। তাই, খারাপ পরিণতি ভোগ করতে না চাইলে সত্য কথা বলতে হবে এবং দুষ্টুমি, বাঁদরামি, মিথ্যা, এবং বানোয়াট কথা ছেঁড়ে দিতে হবে। 

রাখাল ও বাঘের গল্পের প্রশ্ন ও উত্তর

বাঘ ও রাখাল গল্পের ১২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

১. রাখালের কাজ কী ছিল?

উত্তর: রাখালের কাজ ছিল মাঠে গরু চরানো।

২. রাখাল সময় কাটানোর জন্য কী করত?

উত্তর: সে বাঁশি বাজাত।

৩. রাখাল কেন গ্রামবাসীদের ডেকেছিল?

উত্তর: মজা করার জন্য সে মিথ্যা বলে গ্রামবাসীদের ডেকেছিল।

৪. রাখাল কী বলে চিৎকার করেছিল?

উত্তর: সে "বাঘ এসেছে, বাঘ এসেছে" বলে চিৎকার করেছিল।

৫. গ্রামবাসীরা মাঠে এসে কী দেখল?

উত্তর: তারা দেখল সেখানে কোনো বাঘ নেই, শুধু গরু রয়েছে।

৬. রাখাল গ্রামবাসীদের বোকা বানিয়ে কেমন অনুভব করেছিল?

উত্তর: সে খুব মজা পেয়েছিল।

৭. গ্রামবাসীরা কেন রাগ করেছিল?

উত্তর: রাখাল বারবার মিথ্যা বলে তাদের বোকা বানিয়েছিল বলে তারা রাগ করেছিল।

৮. গ্রামবাসীরা কী সিদ্ধান্ত নিয়েছিল?

উত্তর: তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ভবিষ্যতে রাখাল ডাকলেও তারা আর মাঠে যাবে না।

৯. একদিন সত্যিই কী ঘটেছিল?

উত্তর: একদিন সত্যিই একটি বাঘ মাঠে এসেছিল।

১০. যখন সত্যি বাঘ এসেছিল, তখন গ্রামবাসীরা কেন আসেনি?

উত্তর: তারা ভেবেছিল রাখাল আবার মিথ্যা বলছে।

১১. বাঘ রাখালের কী ক্ষতি করেছিল?

উত্তর: বাঘ রাখালকে ধরে নিয়ে গিয়েছিল।

১২. গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?

উত্তর: সব সময় সত্য কথা বলা উচিত এবং মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত। 
রাখাল ও বাঘের গল্পের ১ম পৃষ্টা

রাখাল ও বাঘের গল্পের ২য় পৃষ্টা

রাখাল ও বাঘের গল্পের ৩য় পৃষ্টা




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url