ওয়ারেন বাফেট এর কোটিপতি হওয়ার পেছনের গল্প | অনুপ্রেরণা মূলক গল্প

ওয়ারেন বাফেট এর কোটিপতি হওয়ার পেছনের গল্প

বিল গেটস এবং ওয়ারেন বাফেট দুজনই খুব ভালো বন্ধু। যখনই তারা একসঙ্গে দেখা করেন, তখন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আনন্দ করেন। 
বিল গেটস এবং ওয়ারেন বাফেট গল্প করছে

একদিন একটি ক্যাশিনোতে তারা দুজন বসে গল্প করছিলেন। হঠাৎ, হাসিমুখে বিল গেটস, ওয়ারেন বাফেটকে প্রশ্ন করলেন: Warren buffett, তুমি তো একজন বিলিয়নিয়ার। তোমার কাজটা তো খুব সহজ। তুমি প্রথমে একটি কোম্পানির স্টক কিনো, দীর্ঘ সময় ধরে তা ধরে রাখো। তারপর দাম বাড়লে বিক্রি করো। যদি এই প্রক্রিয়া এত সহজ হয়, তাহলে সবাই কেন কোটিপতি বা বিলিয়নিয়ার হতে পারে না?”

ওয়ারেন বাফেট উত্তর দিলেন:

আমি শুধু কোনো কোম্পানির শেয়ার কিনে অপেক্ষা করি না; বরং কোম্পানির ব্যবসা, সম্ভাবনা, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ মূল্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিই। আসলে “আমার সফলতার পেছনে রয়েছে শিক্ষা, ধৈর্য এবং পরিশ্রম। এই কাজগুলো সবাই করতে পারে না। তাই সবাই কোটিপতি বা বিলিয়নিয়ার হতে পারে না।”

গল্পের শিক্ষা (Moral of the story)

আমরা সবাই সফল হতে চাই, কোটিপতি হতে চাই। কিন্তু ধৈর্য ধরতে চাই না, পরিশ্রম করতে চাই না এবং শিক্ষা অর্জন করতেও আগ্রহী হই না। যদি আমরা ধৈর্য ধরি, পরিশ্রম করি এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরাও জীবনে সফল হতে পারি।

আসলে Warren buffett এর কোটিপতি হওয়ার পেছনের মূল রহস্য হল ধৈর্য্য ধারণ এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। যার হলে তিনি বর্তমানে একজন বিলিয়নিয়ার এবং খুবই সফল একজন আমেরিকান নাগরিক। 

FAQs (frequently ask questions) 

১. ওয়ারেন বাফেট এর কোটিপতি হতে হলে কি কাজ করতে হবে? 

ওয়ারেন বাফেট এর কোটিপতি হতে হলে অর্থ, শিক্ষা, ধৈর্য্য, পরিশ্রম, এবং ঝুঁকি নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। তাহলেই, আপনি ও একজন কোটিপতি হতে পারবেন। 

২. ওয়ারেন বাফেট এর মূল কাজ কি? 

ওয়ারেন বাফেট এর মূল কাজ বিনিয়োগ করা বা অন্য কোম্পানিতে invest করা। তিনি বড় বড় কোম্পানি Apple, Coca‑Cola, American Express ইত্যাদিতে ইনভেস্ট করেন এবং অনেক অর্থ উপার্জন করেন। 

৩. ইনভেস্ট করা কি খুব সহজ? 

না, ইনভেস্ট করা খুবই কঠিন এবং আপনাকে invest থেকে অর্থ উপার্জন করতে চাইলে কোম্পানির ব্যবসা ধরণ, সম্ভাবনা, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ মূল্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। 

মনে রাখা উচিত, ভূল সিদ্ধান্ত এবং ভূল পরিকল্পনা আপনার অর্থ উপার্জন এর পথে বড় বাধা হতে পারে। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url