Offline calculator – কারেন্ট চলে গেলেও হিসাব করুন সহজেই

Basic ক্যালকুলটর টুল - দ্রুত গাণিতিক হিসাব করুন 

আমাদের অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করার সময় হঠাৎ কারেন্ট চলে গেলে অফলাইনেই আপনি আপনার মূল্যবান হিসাব সঠিক ভাবে সম্পন্ন করতে পারবেন। +, -, ×, ÷, % হিসাব করুন।

ক্যালকুলেটর টুলটি বিশেষ ভাবে বিশ্বব্যাপী মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। যে সমস্ত জায়গায় কারেন্ট হঠাৎ চলে যাওয়ার কারণে একজন অনলাইনে থাকা মানুষ হঠাৎ অফলাইন হয়ে যায় এবং সেখানে physical calculator না থাকার কারণে গুরুত্বপূর্ণ হিসাব সম্পন্ন করা যায় না। 
অফলাইনে চলমান ক্যালকুলেটর দেখানো হয়েছে

কিন্তু, এই সময় আমাদের এই বিশেষ ক্যালকুলেটর টুলটি ব্যবহার করলে কারেন্ট বা বিদ্যুৎ চলে গেলেও চলবে আপনার ইচ্ছা মত অনলাইন ও অফলাইনে দুটি সময়েই আপনার ক্যালকুলেশন চালিয়ে যেতে পারবেন।‌

অফলাইন ক্যালকুলেটর
0
হিস্ট্রি রেকর্ড

অফলাইন ক্যালকুলেটর কি? 

অফলাইন ক্যালকুলেটর হল একটি বিশেষ অনলাইন ক্যালকুলেটর টুল, যা অনলাইন এবং অফলাইন উভয় সময় আপনি আপনার ক্যালকুলেশন চালিয়ে যেতে পারবেন। 

আমাদের ক্যালকুলেটর টুলটি ব্যবহার করতে পারে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত এলাকায় লোডশেডিং বা ব্লাক আউট এর ঘটনা ঘটে। যেখানে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সাপ্লাইয়ের কারণে কারেন্ট থাকে না। তখন আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। 

কারেন্টের উপর নির্ভরশীল WiFi। যখন কারেন্ট চলে যায়, তখন হঠাৎ অনলাইন থেকে অফলাইনে চলে যায় একজন মানুষ। আপনি চাইলে এখন আমাদের এই টুলটি ব্যবহার করে অফলাইনে ও ক্যালকুলেশন সম্পন্ন করতে পারবেন। 

জটিল Addition (+), subtraction (-), multiplication (×), division (÷), percent (%) এর সকল গাণিতিক সমস্যা সমাধান করা যায়। 

বর্তমানে যে গাণিতিক অপারেশনগুলো ক্যালকুলেশন করা যাবে। মনে রাখা উচিত যে, এই টুলটি ব্যবহার করে ছোট থেকে বড়, সহজ থেকে জটিল সাধারণ অঙ্ক সমাধান করা সম্ভব। নিচে কিছু উদাহরণ দেওয়া হল: 
  • যোগ (+), 25 + 15 = 40
  • বিয়োগ (−), 25 - 15 = 10
  • গুণ (×), 25 × 4 = 100
  • ভাগ (÷), 25 ÷ 5 = 5
  • দশমিক (.), 12.5 + 2.5 = 15
  • বন্ধনী (( )), (10 + 5) × 2 = 30

কীভাবে অনলাইন থেকে অফলাইনে ক্যালকুলেটরটি করবেন? 

অসাধারণ ক্যালকুলেটরটি অনলাইন এবং অফলাইন দুটি সময়েই হিসাব সঠিক ভাবে সম্পন্ন করতে পারে। তবে, আপনি প্রথমেই সরাসরি আমাদের onlinesubj.online সাইটে প্রবেশ করে অফলাইনে কোন ধরনের ক্যালকুলেশন করতে পারবেন না। 

তাহলে কীভাবে আমাদের offline calculator tool ব্যবহার করবেন? 
  1. ১. প্রথমে আমাদের onlinesubj.online সাইটে এ প্রবেশ করুন। অথবা পেজে আসার পর আপনার মোবাইল ডাটা অফ করুন বা WiFi বন্ধ করুন। 
  2. ২. এরপর, আপনি অনলাইনে এবং অফলাইনে ও আমাদের টুলটি ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা হবে না। 

ক্যালকুলেটর টুলটির ফিচার ও সুবিধা 

আমাদের এই প্রফেশনাল ক্যালকুলেটর টুলটির প্রধান ফিচার হল মৌলিক গাণিতিক হিসাব করা। যেমন: যোগ (+), বিয়োগ (−), গুণ (×) এবং ভাগ (÷) সহজে সম্পন্ন করা যায়। এছাড়াও আরো কি কি করা যায় চলুন জেনে নিই। 

১. দশমিক সংখ্যা সাপোর্ট - 12.5, 3.75 ইত্যাদি দশমিক সংখ্যা দিয়ে নির্ভুলভাবে হিসাব করা যায়। 

২. Parentheses Support - () ব্যবহার করে জটিল গাণিতিক Expression তৈরি ও হিসাব করা যায়।

৩. গাণিতিক Operator Precedence - প্রচলিত গাণিতিক নিয়ম অনুযায়ী গুণ ও ভাগ আগে এবং যোগ ও বিয়োগ পরে হিসাব করা হয়।

৪. রিয়েল-টাইম Expression Display - হিসাব করার আগে সম্পূর্ণ Expression স্ক্রিনে দেখা যায়। অর্থাৎ, কোন সংখ্যা কখন, কোথায়, কোন সংখ্যার পর টাইপ করছেন তা দেখতে পাবেন।‌

৫. Result Display - = চাপলে হিসাবের ফলাফল আলাদাভাবে প্রদর্শিত হয়। 

৬. DEL / Backspace - ভুলভাবে প্রবেশ করা শেষ অক্ষর বা সংখ্যাটি দ্রুত মুছে ফেলা যায়। 

৭. Clear (C) Button - এক ক্লিকেই বর্তমান Expression ও Result সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায়।

৮. Calculation Error Handling - ভুল বা অসম্পূর্ণ Expression হলে Calculator ক্র্যাশ না করে Error দেখায়।
৯. Decimal Precision Control - দীর্ঘ দশমিক ফলাফলকে সর্বোচ্চ ৮ ঘর পর্যন্ত সীমিত করে তুলনামূলকভাবে পরিষ্কার Result দেখানো হয়।

১০. Calculation History - পূর্বে সম্পন্ন করা হিসাবগুলো History Panel-এ সংরক্ষণ করা হয়।

১১. সর্বোচ্চ ১৫টি History Record - সর্বশেষ ১৫টি হিসাব সংরক্ষণ করা হয়, ফলে History অতিরিক্ত বড় হয়ে যায় না।

১২. History থেকে পুনরায় হিসাব - History-এর কোনো Expression-এ ক্লিক করলে সেটি আবার Calculator-এ লোড করা যায়।

১৩. Clear History - এক ক্লিকেই সম্পূর্ণ Calculation History মুছে ফেলা যায়।

১৪. Local Storage Support - Browser-এর localStorage ব্যবহার করায় পেজ Refresh করলেও History সংরক্ষিত থাকে।

১৫. Offline Support - কোনো Backend বা Server ছাড়াই Calculator-এর মূল ফিচারগুলো Browser-এর মধ্যেই কাজ করে।

১৭. Responsive Design - Mobile, Tablet এবং Desktop স্ক্রিনের জন্য উপযোগী Layout ব্যবহার করা হয়েছে।

১৮. Mobile-Friendly Interface - বড় ও স্পষ্ট Button এবং Touch-friendly spacing থাকায় মোবাইলে ব্যবহার সহজ।

১৯. Modern Light UI - White ও Blue Color Scheme, Rounded Corners, Soft Shadow এবং পরিষ্কার Typography ব্যবহার করা হয়েছে।

২০. Scrollable Display - দীর্ঘ Expression বা Result স্ক্রিনের প্রস্থের বাইরে চলে গেলে Horizontal Scrolling করা যায়।

২১. Scrollable History Panel - অনেকগুলো History Record থাকলে নির্দিষ্ট Panel-এর মধ্যে Scroll করা যায়।

২২. Calculation State Management - একটি হিসাব সম্পন্ন হওয়ার পর নতুন সংখ্যা বা Expression শুরু করলে Calculator স্বয়ংক্রিয়ভাবে নতুন Calculation Mode-এ যায়।

২৩. Zero Handling - শুরুতে 0 থাকার সময় নতুন সংখ্যা দিলে অপ্রয়োজনীয় Leading Zero প্রতিরোধ করা হয়।

২৪. Lightweight Frontend Architecture - HTML, CSS এবং JavaScript দিয়েই সম্পূর্ণ Calculator তৈরি করা হয়েছে; আলাদা Framework বা Database প্রয়োজন নেই।

অনলাইন ক্যালকুলেটর: যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও শতাংশের হিসাব

এই অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন গাণিতিক হিসাব দ্রুত ও সহজে করা যায়। এতে যোগ (+), বিয়োগ (−), গুণ (×), ভাগ (÷), শতাংশ (%) এবং বন্ধনী ( ) ব্যবহার করে সাধারণ ও একাধিক ধাপের হিসাব করা যায়। বন্ধনী ব্যবহার করলে জটিল Expression-ও গাণিতিক নিয়ম অনুযায়ী হিসাব করা সম্ভব।

১. যোগ (+) - Addition

দুটি বা তার বেশি সংখ্যাকে একসঙ্গে যোগ করে মোট বা যোগফল বের করতে + অপারেটর ব্যবহার করা হয়। সূত্র: প্রথম সংখ্যা + দ্বিতীয় সংখ্যা = যোগফল। উদাহরণ: 25 + 15 = 40। আপনি চাইলেই ক্যালকুলেটর ব্যবহার দীর্ঘ বা বড় ক্যালকুলেশন করতে পারেন। সেটা হতে পারে, দশক, শতক, হাজার দিয়ে। 

২. বিয়োগ (−) - Subtraction

একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বাদ দিয়ে বিয়োগফল বের করতে এই চিহ্ন ব্যবহার করা হয়। সূত্রটি হল:
প্রথম সংখ্যা − দ্বিতীয় সংখ্যা = বিয়োগফল। উদাহরণ:
50 − 20 = 30। Calculator দিয়ে subtraction করা যায়। আপনি চাইলে একবার চেষ্টা করতে পারেন। 

৩. গুণ (×) - Multiplication

একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করে গুণফল বের করতে × অপারেটর ব্যবহার করা হয়। সুত্র:
প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = গুণফল। উদাহরণ:
12 × 5 = 60। এই ক্যালকুলেটর টুলটি ব্যবহার করে আপনি Multiplication calculator এর মত গুণ সমাধান করতে পারবেন। 

৪. ভাগ (÷) - Division

একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফল বের করতে ÷ অপারেটর ব্যবহার করা হয়। সূত্র: ভাজ্য ÷ ভাজক = ভাগফল। উদাহরণ: 100 ÷ 4 = 25। এই ক্যালকুলেটর টুলটি ব্যবহার করে আপনি সব ধরনের ভাগ বা division calculator এর মত ভাগ সমাধান করতে পারবেন। 

৫. শতাংশ (%) - Percentage

কোনো সংখ্যার নির্দিষ্ট শতাংশ বের করতে % বা শতাংশের হিসাব ব্যবহার করা হয়। শতাংশের মাধ্যমে কোনো পরিমাণ মোট সংখ্যার কত অংশ তা বোঝানো যায়। শতাংশের সূত্র: শতাংশ = (অংশ ÷ মোট) × 100। উদাহরণ: 20 ÷ 100 × 100 = 20%

কোনো সংখ্যার নির্দিষ্ট শতাংশ বের করার সূত্র

যদি আপনি নির্দিষ্ট শতাংশ  বের করতে চান, সেক্ষেত্রে সূত্রটি হল: সংখ্যা × শতাংশ ÷ 100। উদাহরণ: 500 × 10 ÷ 100 = 50। অর্থাৎ, 500-এর 10% = 50।

৬. বন্ধনী ( ) - Parentheses

একটি Expression-এর নির্দিষ্ট অংশকে আগে হিসাব করতে () বন্ধনী ব্যবহার করা হয়। সাধারণভাবে বন্ধনীর ভেতরের হিসাব আগে সম্পন্ন করা হয়। সূত্র:
(প্রথম সংখ্যা + দ্বিতীয় সংখ্যা) × তৃতীয় সংখ্যা। উদাহরণ:
(10 + 5) × 2 = 30। কারণ, প্রথমে 10 + 5 = 15, এরপর 15 × 2 = 30।

৭. একাধিক অপারেশনের হিসাব


একটি Expression-এ +, −, × এবং ÷ একসঙ্গে থাকলে গাণিতিক operator precedence অনুসরণ করা হয়। সাধারণ নিয়মে বন্ধনী আগে, এরপর গুণ ও ভাগ, তারপর যোগ ও বিয়োগ করা হয়। ক্রম অনুযায়ী একাধিক গাণিতিক চিহ্ন ব্যবহার অঙ্ক করতে পারবেন। যেমন:
( ) → × ÷ → + −। উদাহরণ স্বরূপ : 45 + 45 − 5 × 5 প্রথমে:
5 × 5 = 25। তারপর: 45 + 45 − 25 = 65। এখানে উত্তর: 65

৮. বন্ধনী ও একাধিক অপারেশনের হিসাব

বন্ধনী এবং একাধিক অপারেটর একসঙ্গে ব্যবহার করে আরও জটিল হিসাব করা যায়। উদাহরণ: 12 − (12 − 45)। 
প্রথমে বন্ধনীর হিসাব: 12 − 45 = −33। তারপর: 12 − (−33) = 45। এখানে উত্তর: 45

উপসংহার 

শেষে বলা যায় যে, calculator টুলটি অনলাইন ও অফলাইন ব্যবহার করুন কারেন্ট ছাড়াই। কারেন্ট চলে গেলে ও ক্যালকুলেশন চালিয়ে যেতে পারবেন। এখনি ক্যালকুলেটর ব্যবহার করুন এবং আপনার সকল গাণিতিক হিসাব সঠিক সম্পন্ন করুন। +,-,×,÷ সব ফলাফল সঠিকভাবে পান সহজেই। 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url