চেষ্টা করো পারবে তুমিও (গল্প)

চেষ্টার মাধ্যমে সবকিছু জয় করা যায় - মা হাঁস ও তাঁর বাচ্চ গুলোর সাঁতার শেখার মূহূর্ত 

আপনি কি জানেন, ছোট্ট হাঁসের বাচ্চারা জন্মের পর থেকেই সাঁতার কাটতে পারে? কিন্তু প্রথমবার পানিতে নামার সময় তারাও ভয় পায়। তখন একজন মায়ের সাহস আর ভালোবাসাই তাদের সেই ভয় জয় করতে শেখায়। 
মা হাঁস ও তাঁর বাচ্চা গুলো সাঁতার কাটছে

আজ জানবেন, এক মা হাঁস ও তার ছোট্ট বাচ্চাদের সাহস, চেষ্টা এবং আত্মবিশ্বাসের হৃদয়ছোঁয়া গল্প।

চেষ্টা করো পারবে তুমিও - হাঁসের বাচ্চাদের থেকে শেখো 

একটি বিশাল বড় জঙ্গলে বসবাস করত একটি মা হাঁস। অল্প কিছুদিন হল মা হাঁসটি অনেক গুলো ডিম পেড়েছে।‌ সে ডিমে তা দিতে ব্যস্ত সময় পার করছে। 

কয়েকদিন পর মা হাঁসের কষ্টের ফল পেলেন। মা হাঁস অনেক গুলো ডিম থেকে অনেক গুলো হাঁসের জন্ম হল। মা হাঁস অনেক খুশি হল এবং তাঁর জীবনের একটি নতুন যাত্রা শুরু হল। 

সে এখন একা নয়। তার সাথে আছে তাঁর অনেক বাচ্চা হাঁস। তাঁরা দেখতে খুব সুন্দর ছিল। 

কয়েকদিন পর, মা হাঁস তার ছোট ছোট হাঁসের বাচ্চাদের পুকুরে নিয়ে গেল। কারণ, পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হবে। 

মা হাঁস বাসা থেকে সকল বাচ্চাদের বাইরে নিয়ে এলো। মা হাঁস আগে আগে হাঁটছে এবং সাথে সাথে হাঁটছে তাঁর ছোট ছোট বাচ্চাগুলো। বাচ্চাগুলো তাঁর মায়ের হাঁটাচলা লক্ষ্য করে চলছে। 

হাঁটতে হাঁটতে মা হাঁস একটি পুকুরের সামনে এসে দাঁড়ালো। 

প্রথমে মা হাঁসটি পুকুরে ভয় না পেয়ে নেমে গেল এবং সাঁতর কাটা শুরু করলো।‌ কিন্তু ছোট্ট বাচ্চা গুলো পুকুরে নামতে ভয় পাচ্ছে। 

ভয় কাটানোর জন্য মা হাঁস পুকুর পাড়ে উঠে এলো এবং দ্বিতীয়বার পুকুরে নামলো। এভাবে বেশ কয়েকবার মা হাঁসটি পুকুরে উঠা নামা করলো। 

তবুও, ছোট হাঁসের বাচ্চা গুলো ভয় পাচ্ছিল এবং তার মাকে পিক পিক…… আওয়াজ করে ডাকছিল। 

মা হাঁস ও প্যাক প্যাক…… আওয়াজ করছিল এবং মা হাঁসের ভাব দেখে মনে হল। সে ডাকছে এবং বলছে, "ভয় পেও না। শুধু একবার চেষ্টা করো।"

মা হাঁস ও বাচ্চা গুলো অনেকক্ষণ ডাকার পর একটি বাচ্চা সাহস করে পুকুরের পানিতে নেমে গেল এবং দু পা দিয়ে সাঁতার কাটতে কাটতে তাঁর মায়ের কাছে পৌঁছালো। 

একটি হাঁসের বাচ্চা কে পুকুরে নামতে দেখে আরো কয়েকটি হাঁসের বাচ্চা পুকুরে নামলো এবং শেষে সবাই একসাথে দল বেঁধে নেমে গেল।‌

বাচ্চাগুলো কে পুকুরে সাঁতার কাটতে দেখে মা হাঁস অনেক খুশি হল এবং সবাই মিলে একসাথে পুকুরে সাঁতার কাটতে লাগল। 

পরের দিন তাঁর মায়ের দেখাদেখি ভয় না পেয়ে ছোট হাঁসের বাচ্চা গুলো ছোট ছোট পায়ে সাঁতার কাটতে লাগল। 

গল্পের শিক্ষা (Moral of the story) 

চেষ্টা করো পারবে তুমিও। পৃথিবীতে কেউ কখনো কোন জিনিস শিখে আসে না। তাঁকে শিখতে হয় চেষ্টা করার মাধ্যমে। 

যদি চেষ্টা করো। তাহলে, একদিন সফল হবেই। কারণ, পরিশ্রম, চেষ্টা, এবং শিক্ষা কখনোই ব্যর্থ হয় না। শিখতে থাকুন, তুমি ও পারবে সফল হতে। 

মা হাঁস ও তাঁর বাচ্চা গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন: মা হাঁস কোথায় বসবাস করত?

উত্তর: একটি বিশাল বড় জঙ্গলে।

২. প্রশ্ন: মা হাঁস কী পেড়েছিল?

উত্তর: অনেকগুলো ডিম।

৩. প্রশ্ন: ডিম ফুটে কী জন্ম হলো?

উত্তর: অনেকগুলো হাঁসের বাচ্চা।

৪. প্রশ্ন: মা হাঁস বাচ্চাদের কোথায় নিয়ে গেল?

উত্তর: একটি পুকুরে।

৫. প্রশ্ন: হাঁসের বাচ্চারা প্রথমে কেন পানিতে নামেনি?

উত্তর: তারা ভয় পেয়েছিল।

৬. প্রশ্ন: মা হাঁস কীভাবে বাচ্চাদের সাহস দিল?

উত্তর: বারবার পানিতে নেমে এবং প্যাক প্যাক করে ডেকে।

৭. প্রশ্ন: প্রথমে কে পানিতে নেমেছিল?

উত্তর: একটি সাহসী হাঁসের বাচ্চা।

৮. প্রশ্ন: এরপর কী ঘটল?

উত্তর: অন্য বাচ্চারাও একে একে পানিতে নেমে গেল।

৯. প্রশ্ন: মা হাঁস কেন খুশি হলো?

উত্তর: কারণ তার সব বাচ্চা সাঁতার শিখে গেল।

১০. প্রশ্ন: গল্পের শিক্ষা কী?

উত্তর: ভয় না পেয়ে সাহস করে নতুন কিছু চেষ্টা করা উচিত।

আরো গল্প পড়ুন,



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url