হযরত বায়েজিদ বোস্তামী ও কুকুরের ঘটনা (গল্প আকারে)
বায়েজিদ বোস্তামী এক কুকুরছর কাছ থেকে মনের আত্মশুদ্ধি অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারল
বায়েজিদ বোস্তামীর জীবন ছিল আত্মশুদ্ধি, বিনয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর প্রতিটি ঘটনা মানুষের জন্য শিক্ষা, আত্মসমালোচনা এবং আধ্যাত্মিক উপলব্ধির এক অনন্য উৎস। দীর্ঘ সাধনা, ইবাদত ও আত্মসংযমের মাধ্যমে তিনি এমন এক অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন, যা সাধারণ মানুষের পক্ষে সহজে অর্জন করা সম্ভব নয়।
তেমনি একটি ঘটনা বায়েজিদ বোস্তামী ও কুকুরের মধ্যে ঘটে, যা বায়েজিদ বোস্তামী কে আত্মশুদ্ধি অর্জনের সহায়তা করে। আসলে কী ঘটেছিল বায়েজিদ বোস্তামী ও কুকুরটির মধ্যে? চলুন গল্লটি পড়ি।
বায়েজিদ বোস্তামীর কুকুরের থেকে পাওয়া আধ্যাত্মিক শিক্ষা
হযরত বায়েজিদ বোস্তামী যিনি ছিলেন একজন সুফি সাধক এবং আল্লাহর এক প্রিয় বান্দা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে এক শহর অন্য শহর এবং এক গ্ৰাম থেকে অন্য গ্ৰামে ছুটে যেতেন।
এমনি কোন কারণে একদিন বায়েজিদ বোস্তামী তাঁর এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাচ্ছিলেন। যেতে যেতে চৌরা রাস্তা পেরিয়ে একটি সরু এবং চিকন রাস্তা দিয়ে চলতে থাকলেন।
পথটি ছিল বেশ জটিল এবং কাদামাক্ত, পথটি এতোটাই চিকন ছিল যে, একজন মানুষ একবার পথটি দিয়ে গেলে দ্বিতীয় জন পাশাপাশি যাওয়া অসম্ভব।
বায়েজিদ বোস্তামী তাঁর নিজের পরনের কাপড়টা একটু উপরে তুলে যাচ্ছিলেন। যেনো তাঁর কাপড়ে কোন ধরনের নাপাকী না লাগে।
সরু পথের উপর দিয়ে হাঁটছেন বায়েজিদ বোস্তামী। অনেক দূর পথ অতিক্রম করার পর বায়েজিদ বোস্তামী একটি কুকুরের সামনাসামনি হলেন।
বায়েজিদ বোস্তামী ও কুকুরটি সামনাসামনি রয়েছে। বায়েজিদ বোস্তামী কুকুরের দিকে তাকাচ্ছে। আবার, কুকুরটি বায়েজিদ বোস্তামীর দিকে তাকাচ্ছেন।
পথটি চিকন এবং পানি যুক্ত হওয়াই কুকুরটি বায়েজিদ বোস্তামী কে পাশ কাটিয়ে যেতে পারছে। আবার, বায়েজিদ বোস্তামী ও নাপাক কুকুরের ছোঁয়া লেগে যাবে - এই ভয়ে পাশ কাটিয়ে যেতে পারছে না।
কুকুর ও বায়েজিদ বোস্তামী দাঁড়িয়ে রয়েছেন।
ঠিক তখনই বায়েজিদ বোস্তামীর অন্তরে একটি উপলব্ধি জেগে উঠল। কাহিনিতে বর্ণিত আছে, কুকুরটি যেন তাকে উদ্দেশ্য করে বলল, “হে বায়েজিদ! আপনি আমার শরীরের নাপাকির ভয়ে দূরে সরে থাকতে চান, অথচ নিজের অন্তরের দিকে কি কখনও তাকিয়েছেন? আমার শরীরে যদি কোনো অপবিত্রতা থেকেও থাকে, তা সামান্য পানি দিয়েই ধুয়ে ফেলা যায়। কিন্তু মানুষের অন্তরে যদি অহংকার, আত্মগর্ব, হিংসা বা ঘৃণার মতো অপবিত্রতা বাসা বাঁধে, তবে তা কোনো পানি দিয়ে ধোয়া যায় না। সেই নাপাকি দূর হয় কেবল তাওবা, বিনয় এবং আত্মশুদ্ধির মাধ্যমে।”
কুকুরটি আরো বলল, “আমার নাপাকী তো পানি দিয়ে পরিষ্কার করা যায়। কিন্তু, মনের মধ্যে যে নাপাকি রয়েছে তা তো সাত সমুদ্র আর তেরো দিয়ে ধুলে ও নাপাকী যাবে না।
কুকুরের ভাব দেখে বায়েজিদ বোস্তামী কেঁদে ফেললেন এবং নিজের প্রতি আরো যত্নশীল হলেন।
গল্পের শিক্ষা (Moral of the story)
শরীর নাপাকী পানি দিয়ে পরিষ্কার করা যায়। কিন্তু, মনের নাপাকী কখনোই পানি দিয়ে পরিষ্কার করা যায় না।
কারণ, শরীরের নাপাকী দেখা যায় আর মনের নাপাকী দেখা যায় না। শরীর নাপাকী দূর করার জন্য দরকার পানি আর মনে নাপাকী, অহংকার, হিংসা দূর করার জন্য দরকার মনের আত্মশুদ্ধি। মনে রাখা উচিত যে, আত্মশুদ্ধি অর্জন করা যায় আধ্যাত্মিক মানুষে পরিণত হওয়ার পর।
বায়েজিদ বোস্তামী ও কুকুরটির গল্প থেকে প্রশ্ন ও উত্তর
১০টি ছোট প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন: হযরত বায়েজিদ বোস্তামী কার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন?
উত্তর: একটি কুকুরের ঘটনা থেকে।
২. প্রশ্ন: ঘটনাটি কোথায় ঘটেছিল?
উত্তর: একটি সরু ও কাদাময় পথে।
৩. প্রশ্ন: বায়েজিদ বোস্তামী কেন কাপড় তুলে হাঁটছিলেন?
উত্তর: নাপাকী থেকে কাপড় রক্ষা করার জন্য।
৪. প্রশ্ন: কুকুরটি কী শিক্ষা দিয়েছিল?
উত্তর: বাহ্যিক পরিচ্ছন্নতার চেয়ে অন্তরের পবিত্রতা বেশি গুরুত্বপূর্ণ।
৫. প্রশ্ন: কুকুরের শরীরের নাপাকী কী দিয়ে দূর করা যায়?
উত্তর: পানি দিয়ে।
৬. প্রশ্ন: মনের নাপাকী কী দিয়ে দূর হয়?
উত্তর: তাওবা, বিনয় ও আত্মশুদ্ধির মাধ্যমে।
৭. প্রশ্ন: কুকুরের কথা শুনে বায়েজিদ বোস্তামী কী করেছিলেন?
উত্তর: তিনি কেঁদে ফেলেছিলেন।
৮. প্রশ্ন: গল্পে কোন দোষ থেকে সতর্ক করা হয়েছে?
উত্তর: অহংকার ও আত্মগর্ব থেকে।
৯. প্রশ্ন: এই গল্পের মূল শিক্ষা কী?
উত্তর: অন্তরকে পবিত্র করাই প্রকৃত সফলতা।
১০. প্রশ্ন: আত্মশুদ্ধি কেন জরুরি?
উত্তর: আল্লাহর নৈকট্য ও উত্তম চরিত্র অর্জনের জন্য।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url