ভালুক আর মৌমাছি: ভালুকের লোভের পরিণতি
লোভী ভালুক মৌমাছির কামড় খেয়ে পালালো
জঙ্গলের প্রাণীদের জীবনে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে। কখনো সতর্কতা তাদের বিপদ থেকে রক্ষা করে, আবার কখনো অসাবধানতা ও লোভ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
ভালুক আর মৌমাছি গল্পটিও এমনই একটি শিক্ষামূলক নীতিগল্প, যেখানে সাবধানতা, বুদ্ধি, সংযম এবং দূরদর্শিতা কতটা গুরুত্বপূর্ণ, তা সহজ ভাষায় গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত কীভাবে বড় বিপদ ডেকে আনতে পারে, আর ধৈর্য ও বিবেচনা কীভাবে নিরাপদ পথ দেখায়, সেই শিক্ষাই শিশুদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে এই গল্প। চলুন গল্লটি পড়ি।
ভালুক আর মৌমাছি
সবুজে ঘেরা এক বিশাল জঙ্গলে বাস করত একটি বড় বাদামি ভালুক। সে ছিল শক্তিশালী, কিন্তু খুবই মধুপ্রেমী। জঙ্গলের প্রতিটি গাছ আর পাহাড়ে তার ছিল মধু সংগ্রহের ছাপ। যখনই কোথাও মৌচাকের গন্ধ পেত, তখনই সে কোন কিছু চিন্তা ভাবনা না করেই মধু আহরণ করতে লাগত। অর্থাৎ, ভালুকটি ছিল প্রচণ্ড মধু লোভী।
একদিন সকালবেলা খাবারের খোঁজে বনের এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে ভালুকটি ক্লান্ত হয়ে পড়ল। সে একটি উঁচু গাছের নিচে এসে দাঁড়াল এবং বিশ্রাম নেওয়ার চিন্তা করল।
উঁচু গাছের নিচে শুয়ে পড়ল। হঠাৎ, সেই উঁচু গাছের মোটা ডালের সঙ্গে ঝুলে থাকা একটি বিশাল মৌচাক থেকে মধুর রস বেয়ে পড়ল ভালুকের নাকে। সোনালি রঙের মধু মৌচাকের কিনারা বেয়ে ঝরে পড়ছে।
ভালুকটি উঠে দাঁড়ালো এবং আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ, সে একটি মৌমাছির চাক দেখতে পেয়েছে।
ভালুক মনে মনে বলল,"আহা! এত মধু একসঙ্গে! আজ নিশ্চয়ই আমার ভাগ্য খুলে গেছে। আমি আজ সারাদিন শুধু মধুই 🍯 খাবো "
গাছের চারপাশে অসংখ্য মৌমাছি ভনভন করে উড়ছিল। তারা নিজেদের ঘর আর মধু রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করছিল।
একটি বয়স্ক কাঠবিড়ালি পাশের ডাল থেকে বলল,
"বন্ধু, একটু সাবধানতা অবলম্বন করো। মৌমাছি গুলো খুব পরিশ্রম করে এই মধু জমিয়েছে। তোমাকে বিনা পরিশ্রমে মৌমাছিরা মধু খেতে দেবে না। তুমি নিরাপত্তা নিয়ে মধু সংগ্রহ করো।"
কিন্তু ভালুকের মনে তখন শুধুই মধুর চিন্তা। সে সেই কাঠবিড়ালীর কথা মানলো না।
সে অনেক কষ্ট করে উঁচু গাছের ডালে উঠল। মৌচাকের কাছে যেতেই একটি ছোট্ট মৌমাছি এসে ভালুকের নাকের সামনে ঘুরতে লাগল। যেন সে বলতে চাইছে,
"আমাদের ঘর নষ্ট কোরো না।"
ভালুক বিরক্ত হয়ে হাত নেড়ে মৌমাছিটিকে তাড়িয়ে দিল। তারপর, সে গাছের ডালে ঝুলে মৌচাকের দিকে হাত বাড়াল।
এখানেই ভালুক অসচেতনতা হয়ে গেল।
যেই না সে মৌচাকে থাবা মারল, সঙ্গে সঙ্গে শত শত মৌমাছি গুঞ্জন তুলে চারদিকে ছড়িয়ে পড়ল।
ভন... ভন... ভন...
মুহূর্তের মধ্যেই মৌমাছির দল ভালুকটিকে ঘিরে ফেলল।
প্রথমে একটি মৌমাছি হুল ফুটাল।
তারপর আরেকটি। তারপর একসঙ্গে অসংখ্য মৌমাছি আক্রমণ শুরু করল।
ভালুক ব্যথায় চিৎকার করে উঠল।
"বাঁচাও! বাঁচাও!"
সে গাছ থেকে দ্রুত নিচে নেমে গেল। সে দৌড়াতে শুরু করল। কিন্তু মৌমাছিরাও হাল ছাড়ল না।
জঙ্গলের পথ ধরে দৌড়াতে দৌড়াতে ভালুক বুঝতে পারল, শুধু শক্তি থাকলেই সব সমস্যার সমাধান হয় না।
তার আরও সজাগ এবং হুঁশিয়ারি হোওয়া উচিত এবং মৌমাছি তাড়ানোর জন্য ধোঁয়া দরকার ছিল।
অনেক দূরে নদীর ধারে পৌঁছে সে পানিতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পর মৌমাছিরা ফিরে গেল।
ভালুক ক্লান্ত শরীরে নদীর ধারে বসে হাঁপাতে লাগল।
তার শরীরজুড়ে অসংখ্য হুলের ব্যথা।
ঠিক তখনই সেই কাঠবিড়ালি আবার কাছে এসে বলল,
"দেখলে তো? একটু বুদ্ধি আর বিচক্ষণতা থাকলে আজ এই কষ্ট পেতে হতো না।"
ভালুক মাথা নিচু করে বলল,
"তুমি ঠিকই বলেছ। আমি শুধু নিজের মধু খাওয়ার কথা কথা ভেবেছি। কীভাবে মধু সংগ্রহ করতে হয় তা একবারও ভাবিনি।"
ভালুক এবার নিজের ভুল বুঝতে শুরু করল। এরপর, যখন মধু সংগ্রহ করতে যায়, তখনি বিভিন্ন পরিকল্পনা করে মধু সংগ্রহ করে।
নীতিকথা
লোভ মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। ধৈর্য, সংযম, সতর্কতা ও বিবেচনা জীবনের প্রতিটি সিদ্ধান্তকে নিরাপদ ও সফল করে তোলে।
তাই, সকল কাজের পূর্বে ভেবে চিন্তে কাজ করতে হবে এবং বিপদ থেকে রক্ষা পেতে নিরাপত্তা সহ সকল ধরনের কাজ করতে হবে। কারণ, নিরাপত্তাই নিরাপদ রাখে সকল বিপদ থেকে। (Mind it)
ভালুক আর মৌমাছির গল্প থেকে প্রশ্ন ও উত্তর
চলুন ছোট প্রশ্ন ও উত্তর গুলো জেনে নিই:
১. ভালুক কেন বিপদে পড়েছিল?
উত্তর: লোভের কারণে মৌচাক ভাঙতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়েছিল।
২. মৌমাছিরা কেন ভালুককে আক্রমণ করেছিল?
উত্তর: তারা নিজেদের ঘর ও মধু রক্ষা করছিল।
৩. গল্পের মূল শিক্ষা কী?
উত্তর: লোভ না করে ধৈর্য ও সতর্কতার সঙ্গে কাজ করা উচিত।
৪. শিশুদের জন্য গল্পটি কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: এটি নৈতিক শিক্ষা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব শেখায়।
৫. ভালুক পরে কী শিখেছিল?
উত্তর: অন্যের পরিশ্রমের ফল জোর করে নেওয়া উচিত নয়।
৬. মৌমাছিরা কীসের প্রতীক?
উত্তর: পরিশ্রম, শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক।
৭. গল্পটি কোন ধরনের?
উত্তর: শিক্ষামূলক নীতিকথা।
৮. ভালুকের সবচেয়ে বড় ভুল কী ছিল?
উত্তর: লোভ ও অসাবধানতা।
৯. গল্পটি কোন বয়সের শিশুদের জন্য উপযোগী?
উত্তর: ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য।
১০. বাস্তব জীবনে এই গল্প থেকে কী শেখা যায়?
উত্তর: অন্যের অধিকার কে যাথাযথ সম্মান করতে হবে এবং লোভ থেকে দূরে থাকতে হবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url