দুই কাঠুরিয়ার কুড়াল গল্প: ভোতরা ও ধারালো কোড়াল
দুই কাঠুরিয়ার কুড়ালের গল্প: ভোতরা কোড়াল ও ধারালো কোড়াল – পরিশ্রম, দক্ষতা ও বুদ্ধিমত্তার শিক্ষামূলক গল্প
সবাই মনে করে শুধু পরিশ্রম করলেই সফলতা আসে। কিন্তু সত্যিই কি তাই? এই শিক্ষামূলক গল্পে আমরা জানব দুই কাঠুরিয়ার জীবন, যেখানে ধারালো কোড়াল, ভোতা কোড়াল, দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সময় ব্যবস্থাপনা মিলিয়ে সফলতার প্রকৃত অর্থ প্রকাশ পায়।
এই গল্পে রহিমের ভোতা কুড়াল নয়। বরং, কীভাবে করিমের ধারালো কুড়াল দিয়ে অনেক গাছ কাটল তা ফুটিয়ে তোলা হয়েছে। চলুন গল্লটি পড়ি।
দুই কাঠুরিয়ার কুড়ালের গল্প
সবুজে ঘেরা এক শান্ত গ্রামের পাশে ছিল বিশাল একটি ঘন বন, যেখানে ছিল প্রচুর বিভিন্ন প্রজাতির গাছ। সেই বনে পাশাপাশি কাজ করত দুই কাঠুরিয়া। একজনের নাম রহিম, অন্যজন করিম।
রহিম ছিল খুবই কর্মঠ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে একটানা গাছ কাটত। কিন্তু তার একটি বড় ভুল ছিল। সে অল্প সময়ের জন্য নিজের কোড়াল ধার দিত। তার বিশ্বাস ছিল, "যত বেশি কাজ করব, তত বেশি কাঠ পাব। কোড়াল ধার দেওয়ার পিছনে সময় নষ্ট করা উচিত নয়।"
অন্যদিকে করিম প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের কোড়াল ধার দিত। সে অনেকক্ষণ সময় ব্যয় করে কোড়াল ধারালো করত।
করিম এর বিশ্বাস আমার কোড়াল যত ধারালো হবে, তত বেশি গাছ কাটা যাবে এবং খুব অল্প পরিশ্রমে অনেক বেশি গাছ কাটতে পারব। ফলে, আমি ইনকাম আরো বেশি করতে পারব।
একদিন গ্রামের জমিদার ঘোষণা দিলেন যে, যে কাঠুরিয়া এক দিনে সবচেয়ে বেশি কাঠ কাটতে পারবে, তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
রহিম মনে মনে খুব খুশি হলো। সে ভাবল, "আমি তো সারাদিন কঠোর পরিশ্রম করি। নিশ্চয়ই আমিই পুরষ্কার আমিই জিতব।"
করিমও প্রতিযোগিতায় অংশ নিল। তবে সে আগের মতোই গাছ কাটার আগে কোড়াল প্রচন্ড ধার দিল। সে আগের চেয়ে অনেক বেশি সময় ধরে কোড়াল ধার দিল। লোহাল কুড়াল চকচক করতে লাগলো।
প্রতিযোগিতা শুরু হল, সকাল থেকে রহিম একটানা গাছ কাটতে লাগল। রহিমের এর কোড়ালে ধার না থাকাই গাছ কাটতে কষ্ট হচ্ছিল। আগের তুলনায় তাকে দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে হচ্ছিল। তবুও সে থামল না।
অন্যদিকে করিম শান্তভাবে কাজ করছিল। কোড়াল ধারালো থাকায় প্রতিটি আঘাতে গাছ সহজে কেটে যাচ্ছিল।
করিম কম পরিশ্রম করেও বেশি কাঠ সংগ্রহ করছে। করিমের দ্রুত গাছ কাটা দেখে বনের অন্য কাঠুরিয়ারা অবাক হয়ে দেখল।
দিনের শেষে হিসাব করা হলো।
রহিম কেটেছে ২টি গাছ।
করিম কেটেছে ৫টি গাছ।
সবাই বিস্মিত হয়ে গেল। জমিদার করিমকে জিজ্ঞেস করলেন, "তুমি কীভাবে এত বেশি কাঠ কাটলে?"
করিম হাসিমুখে বলল, "শুধু গাছ কেটে নিজের কষ্ট বাড়াইনি। কাজের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং সঠিক পরিকল্পনাও দরকার। আমি প্রতিদিন নির্দিষ্ট সময় কোড়াল ধার দিই এবং এতোটাই কুড়াল ধারালো করি যে যেনো এক কপেই গাছ কেটে যায়। তাই আমার কাজ দ্রুত শেষ হয় এবং অনেক গাছ কাটতে পারি।"
রহিম লজ্জা পেল। সে বুঝতে পারল, শুধু শক্তি দিয়ে সব সময় সফল হওয়া যায় না। বরং, কাজের জিনিস পত্র গুলো কে ও ধারালো করতে হয়।
পরদিন থেকে রহিম নিজের অভ্যাস বদলে ফেলল।
সে প্রতিদিন কাজ শুরুর আগে কোড়াল ধার দিতে লাগল। নতুন নতুন পদ্ধতি শিখতে শুরু করল। নিয়মিত অনুশীলন করল। নিজের ভুল থেকে শিক্ষা নিল।
কয়েক মাসের মধ্যেই তার পারদর্শিতা অনেক বেড়ে গেল। সে আগের চেয়ে ও কম সময়ে বেশি কাজ করতে লাগল।
করিম বলল, "শেখার কোনো শেষ নেই। প্রতিদিন নিজের যোগ্যতা, নৈপুণ্য এবং কর্মদক্ষতা বাড়াতে হবে।"
নীতিকথা
শুধু কঠোর পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনা, দক্ষতা, নিয়মিত অনুশীলন এবং বুদ্ধিমত্তাই মানুষকে প্রকৃত সফলতার পথে নিয়ে যায়। নিজের "কুড়াল" অর্থাৎ নিজের জ্ঞান ও দক্ষতাকে সব সময় ধারালো রাখতে হবে।
অর্থাৎ, যত বেশি কাজের চর্চা করবে, ততবেশি তোমার কাজ সহজ হবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজের ফল উপভোগ করতে পারবে।
গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর
১০টি ছোট প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন: গল্পে কয়জন কাঠুরিয়া ছিল?
উত্তর: দুইজন কাঠুরিয়া ছিল।
২. প্রশ্ন: রহিমের কোড়াল কেমন ছিল?
উত্তর: রহিমের কোড়াল ভোতা ছিল।
৩. প্রশ্ন: করিম কী করত?
উত্তর: করিম নিয়মিত কোড়াল ধার দিত।
৪. প্রশ্ন: কে বেশি গাছ কাটতে পেরেছিল?
উত্তর: করিম বেশি গাছ কাটতে পেরেছিল।
৫. প্রশ্ন: রহিম কেন পিছিয়ে পড়েছিল?
উত্তর: সে কোড়াল ধার দিত না।
৬. প্রশ্ন: করিমের সফলতার কারণ কী ছিল?
উত্তর: সঠিক পরিকল্পনা ও ধারালো কোড়াল।
৭. প্রশ্ন: রহিম পরে কী শিখেছিল?
উত্তর: নিয়মিত কোড়াল ধার দিতে শিখেছিল।
৮. প্রশ্ন: গল্পে কোন গুণের গুরুত্ব দেখানো হয়েছে?
উত্তর: পরিশ্রম, দক্ষতা ও বুদ্ধিমত্তার গুরুত্ব।
৯. প্রশ্ন: দুই কাঠুরিয়ার কি ধনী ছিল?
উত্তর: না, তাঁরা দুজনই গরিব ছিল।
১০. প্রশ্ন: গল্পের নীতিকথা কী?
উত্তর: শুধু পরিশ্রম নয়, দক্ষতা ও সঠিক পরিকল্পনাও সফলতার চাবিকাঠি।
আরো গল্প পড়ুন,
১. এক কাঠুরিয়ার লোহার কুড়ালের গল্প
২. এক সত্যবাদী কাঠুরিয়ার গল্প

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url