সোনার ডিম পাড়া হাঁসের গল্প [বাংলা ও ইংরেজি]

একজন লোভী কৃষক এবং হাঁসের গল্প

মানুষের জীবনে লোভ একটি বড় অংশ জুড়ে রয়েছে, যা কখনো কখনো তাকে উন্নতির দিকে নিয়ে যায়, আবার অনেক সময় ধ্বংসের মুখে ঠেলে দেয়। অল্পে সন্তুষ্ট না থেকে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা যখন নিয়ন্ত্রণ হারায়, তখন তা জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 

সোনার ডিম পাড়া হাঁসের ছবি

এমনই একটি শিক্ষণীয় গল্প হলো “সোনার ডিম পাড়া হাঁস”, যেখানে একজন সাধারণ কৃষক জীবন হঠাৎ করে পাওয়া একটি সোনার ডিম এর কারণে বদলে যায় এবং এই ডিমের লোভ কীভাবে তারই লোভের কারণে সোনার ডিম পাড়া হাঁস মারা যায় তা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চলুন গল্লটি পড়ি। 

সাদা হাঁসের সোনার ডিমের গল্প 

একটি পাহাড়ঘেরা শান্ত গ্রামে বাস করত এক সাধারণ কৃষক। কৃষকের জীবন যাপন ছিল খুবই সাধারণ। সে খেতের ফসল ফলিয়ে কোনোমতে সংসার চালাত। কখনো খাবার জুটত, কখনো না। ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে সে প্রায়ই চিন্তায় রাত কাটাত।

একদিন হাটে গিয়ে সে একটি ছোট সাদা হাঁস কিনে আনল। কৃষক ভাবল যাক একটি সাদা ধবধবে হাঁস পাওয়া গেছে।‌ আমি হাঁসের ডিম বিক্রি করে কিছুটা ইনকাম করতে পারব এবং আমার পরিবারের উপকার হবে। তাই হাঁসটিকে বাড়ির পেছনের ছোট খামারে রেখে দিল।

পরদিন ভোরে যখন সে খামারে গেল, তখন যা দেখল তাতে তার পুরো শরীর শিউরে উঠল। হাঁসটির পাশে রাখা ছিল একটি উজ্জ্বল জ্বলজ্বলে ডিম। 

কৃষক পুরোপুরি অবাক হয়ে গেল। সোনার মতো ঝকঝক করছে। প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি, ভেবেছিল চোখের ভুল। কিন্তু যখন ডিমটি হাতে নিল এবং তার ভার আর উজ্জ্বলতা দেখে নিশ্চিত হল। এটি সত্যিই একটি সোনার ডিম।

সে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সে হাঁসটিকে ধরে উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠলো এবং বলল আমি সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি। আমি বড় লোক হয়ে গেছি। আর আমার দুঃখ থাকবে না।‌

সে দেরি না করে ডিমটি নিয়ে শহরের সোনার ব্যবসায়ীর কাছে গেল। বিক্রি করতেই সে এমন টাকা পেল, যা সে জীবনে একসাথে কখনো দেখেনি। সেই দিন থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করল।

কিন্তু সময় যত এগোতে লাগল, তার ভেতরে এক অতিরিক্ত লোভের জন্ম নিল। সে ভাবল, এক দিনে যদি একটা ডিম পাই, তাহলে হাঁসটার ভিতরে নিশ্চয়ই অনেক সোনার ডিম জমা আছে”। এই ভাবনা তাকে শান্ত থাকতে দিল না। ধীরে ধীরে সে প্রতিদিনের সোনার ডিমকেও ছোট মনে করতে শুরু করল।

একদিন সে আর নিজেকে সামলাতে পারল না। লোভ তার বিচারবুদ্ধিকে ঢেকে ফেলল। সে ভাবল, হাঁসটাকে মেরে ফেললে একসাথে সব সোনার ডিম পাওয়া যাবে। আর অপেক্ষা করতে পারল না, আরও ধনী হওয়ার আশায় সে ভাগ্যবতী সোনার ডিম পাড়া হাঁস কে শেষ পর্যন্ত সে হত্যা করল।

কিন্তু যখন হাঁসের পেটের মধ্যে দেখল, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেখানে কোনো সোনা নেই, কোনো সোনার ডিম ও নেই, শুধু একটি সাধারণ হাঁসের দেহ। সে বুঝতে পারল, তার লোভই তাকে অন্ধ করে দিয়েছিল।

যে সোনার ডিম প্রতিদিন তার জীবন বদলাচ্ছিল, সেই সুযোগ এক মুহূর্তের ভুলে চিরতরে হারিয়ে গেল। আগের সেই হাঁসটিও আর ফিরে এলো না, আর সোনার ডিমও আর কখনো পাওয়া গেল না।

শেষে সে আবার সেই পুরনো দারিদ্র্যের জীবনেই ফিরে গেল, কিন্তু এবার তার কষ্টের সঙ্গে যুক্ত হলো অনুশোচনার ভার। এই গল্প আমাদের শেখায়, ধৈর্য, সন্তুষ্টি এবং বাস্তববোধই জীবনের প্রকৃত সম্পদ।

গল্পের মূল শিক্ষা

ধৈর্য এবং সন্তুষ্টি জীবনের আসল সম্পদ। অপ্রতিরোধ্য লোভ মানুষকে সাময়িক লাভের আশায় স্থায়ী ক্ষতির দিকে ঠেলে দেয়। কথায় আছে যে, অতি লোভে তাঁতি নষ্ট। তাই অল্প পেলে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

মনে রাখা উচিত যে, আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। বেশি পাওয়ার লোভ করতে গেলে যা আছে তাও হারাতে হবে।

“সোনার ডিম পাড়া হাঁস” গল্প প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট ও সহজ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল: 

১. প্রশ্ন: কৃষক কোথা থেকে হাঁসটি কিনেছিল?

উত্তর: কৃষক বাজার থেকে হাঁসটি কিনেছিল।

২. প্রশ্ন: হাঁসটি প্রথম কী পেড়েছিল?

উত্তর: হাঁসটি প্রথমে একটি সোনার ডিম পেড়েছিল।

৩. প্রশ্ন: কৃষক সোনার ডিম কোথায় বিক্রি করেছিল?

উত্তর: কৃষক সোনার দোকানে ডিমটি বিক্রি করেছিল।

৪. প্রশ্ন: হাঁসটি প্রতিদিন কী দিত?

উত্তর: হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত।

৫. প্রশ্ন: কৃষকের জীবন কেমন হয়ে উঠেছিল?

উত্তর: কৃষকের জীবন ধনী ও সুখী হয়ে উঠেছিল।

৬. প্রশ্ন: কৃষকের মনে কী জন্ম নিয়েছিল?

উত্তর: কৃষকের মনে লোভ জন্ম নিয়েছিল।

৭. প্রশ্ন: কৃষক কী ভুল ধারণা করেছিল?

উত্তর: সে ভেবেছিল হাঁসের পেটে অনেক সোনার ডিম আছে।

৮. প্রশ্ন: কৃষক হাঁসটির সাথে কী করেছিল?

উত্তর: কৃষক হাঁসটিকে হত্যা করেছিল।

৯. প্রশ্ন: হাঁসের পেট থেকে কী পাওয়া গিয়েছিল?

উত্তর: হাঁসের পেট থেকে কোনো সোনার ডিম পাওয়া যায়নি।

১০. প্রশ্ন: গল্পটির মূল শিক্ষা কী?

উত্তর: অতিরিক্ত লোভ মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়।

সোনার ডিম পাড়া হাঁস English ভাষায় 

The Story of a Greedy Farmer and the Goose 

Greed is a strong feeling. It can make people want more and more, even when they already have enough. This can sometimes bring big problems.

This is a story about a poor farmer and a special goose.

In a small village, there lived a poor farmer. He worked hard every day, but he did not have much money. Some days he had food, and some days he did not. He was often worried about his family.

One day, he bought a white goose from the market. He thought the goose would lay normal eggs, and he could sell them to earn some money.

The next morning, something amazing happened. The goose laid a shining golden egg!

The farmer was very surprised. He could not believe his eyes. He took the egg and saw that it was real gold.

He was very happy. He sold the golden egg in the town and got a lot of money. From that day, the goose laid one golden egg every day. The farmer became rich and happy.

But after some time, the farmer became greedy. He started thinking, “Why should I wait every day for one egg? There must be many golden eggs inside the goose.”

His greed grew stronger and stronger. He stopped feeling happy with what he had.

One day, he made a bad decision. He thought if he killed the goose, he could take all the golden eggs at once.

So, in his greed, he killed the goose.

But when he opened it, there were no golden eggs inside. It was just a normal goose.

The farmer felt very sad and regretful. He lost the goose and all the golden eggs forever.

In the end, he became poor again.

Moral of the story:

Be happy with what you have. Greed can make you lose everything.

আরো গল্প পড়ুন,

১. সোনার থালার গল্প 

২. পাখি গল্প কুমু 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url