আয়াতুল কুরসি পাঠের ফজিলত: বাস্তব জীবনের গল্প

আল্লাহর উপর ভরসা, নিয়মিত আমল এবং আয়াতুল কুরসির বরকতে ইয়াসিন সাহেবের পরিবারের নিরাপত্তা দিল ফেরেস্তা।

আয়াতুল কুরসি পবিত্র কুরআনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়াত। সহীহ হাদিসে এর বহু ফজিলত বর্ণিত হয়েছে। তবে মনে রাখতে হবে, এর ফজিলত আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। এই গল্পটি সেই বিশ্বাস, নিয়মিত আমল এবং আল্লাহর ওপর তাওয়াক্কুলের একটি শিক্ষণীয় উপস্থাপনা, যা আমাদের প্রতিদিনের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নে উৎসাহিত করে।
আয়াতুল কুরসি পাঠের ফজিলত নিয়ে শিক্ষণীয় বাস্তবধর্মী গল্প

দ্রষ্টব্য: গল্পে ফেরেশতা দ্বারা পাহারা দেওয়ার ঘটনাটি শিক্ষামূলকভাবে উপস্থাপিত হয়েছে। এটিকে নির্দিষ্ট বাস্তব ঘটনা বা নিশ্চিত শরয়ি প্রমাণ হিসেবে নয়, বরং আয়াতুল কুরসির ফজিলত বোঝানোর জন্য একটি কাহিনি হিসেবে বিবেচনা করতে হবে।

আয়াতুল কুরসির গল্প 

বানীরপুর গ্ৰামের ছোট্ট একটি বিশাল বড় বাড়িতে বাস করে ইয়াসিন নামের এক বৃদ্ধ এবং তার পরিবার। তাঁরা ছিল খুবই গরিব এবং খাঁটি মুসলিম। 

তাঁরা, কুরআন ও সহীহ হাদিসের আলোকে জীবন অতিবাহিত করত। তাঁরা একবার শুনলো যে, আয়াতুল কুরসি পাঠ করলে বাড়ির নিরাপত্তা নিশ্চিত হয়। 

সেই বাড়ির কর্তা আয়াতুল কুরসির ফজিলত শুনে প্রথমে আয়াতুল কুরসি মুখস্থ করল এবং এটা উপর আমল শুরু করল। ইয়াসিন সাহেব প্রতিদিন আয়াতুল কুরসির আমল করেন। 

একদিন ইয়াসিন সাহেবের বাড়িতে একটি আমন্ত্রণ পত্র এলো। ইয়াসিন সাহেব কে ও তার পরিবারের সকল কে বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

ইয়াসিন সাহেব আত্মীয়ের আমন্ত্রণ পত্র গ্ৰহণ করলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি ও তাঁর পরিবারের সকল সদস্য বিয়ের দাওয়াতে যাবেন। 

বিয়ের দাওয়াতে যাওয়ার দিনে ইয়াসিন সাহেব বাড়ির চারদিকে দাঁড়িয়ে চারবার আয়াতুল কুরসি পাঠ করলেন এবং বিয়ের দাওয়াতে চলে গেলেন। 

সেই দিন রাতে গ্ৰামের এক ধূর্ত চোর আসল। ইয়াসিন সাহেব এর বাড়ি থেকে মূল্যবান জিনিস পত্র চুরি করতে। 

চোর ইয়াসিন সাহেব এর বাড়ির উঠোনের দরজা খোলার সময় কিছু আওয়াজ শুনতে পেল। যেনো কেউ রাতে গল্প করছে। 

চোর ভাবল এখন চুরি করব না। বাড়ির সকল লোক যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। তখন আমি চুরি করব। এখন বাড়িতে চুরি করতে ঢুকলে বাড়ির সবাই জেনে যাবে। 

গভীর রাতে চোর ব্যাটা আবার হাজির চুরি করতে। এবারো ঐ একি আওয়াজ শুনতে পেল। যেনো কেউ গল্প করছে। 

চোর আবার ঘুরে গেল। চোর এবার ভাবল রাত ৩-৪টার মধ্যে চুরি করব। তখন সবাই ঘুমিয়ে যাবে। 

অনেক রাত তখন প্রায় ৩.৩০টা বাজছে আবার চোর চুরি করতে এলো এবং একই আওয়াজ শুনতে পেল। যেনো কেউ গল্প করছে। 

চোর এবার রেগে গেল এবং সিদ্ধান্ত নিল আজকে আর ইয়াসিন সাহেবের বাড়িতে চুরি করবে না। সে তার নিজ বাড়িতে ফেলত চলে গেল।

ইয়াসিন সাহেব সকালে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে এলো। 

ইয়াসিন সাহেব দুপুর বেলা নদীতে গেল  গোসল করতে এবং চোর পরিচয় না দিয়ে ইয়াসিন সাহেব কে বলল, “চাচা, আপনারা কি কালকে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন?" 

ইয়াসিন সাহেব বলল, “হ্যাঁ বাবা, আমার পরিবারের সবাই মিলে একসাথে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তোমার কি কোন সমস্যা হয়েছে।" 

চালাকির সঙ্গে একটু মাথা নিচে করে, চোর বলল, “আসলে চাচা, আপনার বাড়ির পাশ দিয়ে গতকাল রাতে যাওয়ার সময় আমার মনে হল আপনার বাড়ির মধ্যে কেউ গল্প করছিল। তাই, আপনাকে কথাটি বললাম যে, আপনারা সবাই বিয়ের দাওয়াতে গিয়েছিলেন কিনা?”

সঙ্গে সঙ্গে ইয়াসিন সাহেব বুঝতে পারলেন আমার ভাতিজা কাল রাতে চুরি করতে এসেছিল এবং আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহ তায়ালা আমার বাড়ি হেফাজত করার জন্য ফেরেস্তা নিযুক্ত করেছিলেন। 

ইয়াসিন সাহেব ভাতিজা কে বিদায় জানিয়ে বাড়ি ফিরলেন এবং আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করলেন।

গল্পের শিক্ষা (moral of the story) 

শুধু সূরা, দোয়া, দরুদ মুখস্থ করে লাভ নেই। বরং, দোয়া গুলো প্রতিদিন আমল করবেন। তখন, এর আসল ফজিলত অনুভব করা যায়। 

আয়াতুল কুরসি একটি খুবই শক্তিশালী দোয়া, যা পাঠ করলে এবং এটার উপর বিশ্বাস সহ আমল করলে এটার ফল সাথে সাথে পাওয়া যায়। 

গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর

১০টি সাধারণ ছোট প্রশ্ন ও উত্তর 

১. গল্পের প্রধান চরিত্র কে?

উত্তর: ইয়াসিন নামের একজন বৃদ্ধ।

২. ইয়াসিন সাহেব কোথায় বাস করতেন?

উত্তর: বানীরপুর গ্রামের বিশাল বড় বাড়িতে।

৩. ইয়াসিন সাহেব কী মুখস্থ করেছিলেন?

উত্তর: আয়াতুল কুরসি।

৪. তিনি প্রতিদিন কী আমল করতেন?

উত্তর: প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করতেন।

৫. পরিবারটি কোথায় গিয়েছিল?

উত্তর: একটি বিয়ের দাওয়াতে।

৬. বাড়ি থেকে বের হওয়ার আগে ইয়াসিন সাহেব কী করেছিলেন?

উত্তর: বাড়ির চারদিকে দাঁড়িয়ে চারবার আয়াতুল কুরসি পাঠ করেছিলেন।

৭. রাতে কে বাড়িতে এসেছিল?

উত্তর: একজন চোর।

৮. চোর কী শুনতে পেয়েছিল?

উত্তর: মনে হয়েছিল বাড়ির ভেতরে কেউ গল্প করছে।

৯. ইয়াসিন সাহেব কী উপলব্ধি করেছিলেন?

উত্তর: আল্লাহ তাঁর বাড়ির হেফাজত করেছেন।

১০. গল্পের মূল শিক্ষা কী?

উত্তর: কুরআনের দোয়া শুধু মুখস্থ নয়, আন্তরিক বিশ্বাস নিয়ে নিয়মিত আমল করা উচিত।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url