মিথ্যা কথা বলার পরিণতি
এক কিশোরের মিথ্যা কথা, ভুল ও অনুতাপের গল্প
একটি মিথ্যা কথা মানুষকে সাময়িকভাবে বিপদ থেকে বাঁচাতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে মিথ্যা কথা বিশ্বাস, আস্থা, সম্মান এবং সম্পর্ক নষ্ট করে দেয়। একজন মানুষ যখন বারবার অসত্য বলে। তখন একসময় তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না।
এই শিক্ষামূলক গল্পটি শুধু শিশুদের জন্য নয়, সব বয়সের মানুষের জন্য একটি মূল্যবান শিক্ষা বহন করবে বলে আসা করছি।
মিথ্যা কথা বলার পরিণতি গল্প
সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি সুন্দর গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের মানুষ ছিল পরিশ্রমী, সৎ ও একে অপরের প্রতি সহানুভূতিশীল। কেউ বিপদে পড়লে সবাই ছুটে আসত। এই কারণেই গ্রামের মানুষের মধ্যে গভীর বিশ্বাস ও আস্থা ছিল।
সেই গ্রামেই বাস করত রবিন নামে এক কিশোর। সে ছিল মেধাবী, হাসিখুশি এবং সবার সঙ্গে সহজে কথা বলত। কিন্তু, তার একটি খারাপ অভ্যাস ছিল, সে প্রায়ই মিথ্যা কথা বলত।
কখনো বন্ধুদের হাসানোর জন্য, কখনো নিজের ভুল ঢাকার জন্য, আবার কখনো নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য সে বানানো গল্প তৈরি করত এবং বার বার মিথ্যা কথার মাধ্যমে নিজেকে অপরের কাছে তুলে ধরত।
প্রথমে সবাই বিষয়টিকে দুষ্টুমি ভেবে হেসে উড়িয়ে দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রবিনের মিথ্যাচার বাড়তে লাগল।
এভাবে কেটে গেল বহু দিন।
একদিন রবিন স্কুলে গেল। স্কুলের শিক্ষক জিজ্ঞেস করলেন, "রবিন, গতকালের তোমার বাড়ির কাজ কোথায়?"
রবিন মাথা নিচু করে বলল, "স্যার, আমার খাতা নদীতে পড়ে গেছে।"
শিক্ষক কিছু বললেন না। কিন্তু পরদিন তার এক বন্ধু জানাল, রবিন তো আগের দিন সারাদিন মাঠে খেলেছিল। শিক্ষক বুঝলেন, সে আবারও অসত্য কথা বলেছে।
বাড়িতেও একই অবস্থা ছিল। কোনো জিনিস ভাঙলে সে বলত, "আমি করিনি।" অথচ সবাই জানত, কাজটি সে-ই করেছে।
একদিন রবিন একটি বড় মিথ্যা কথা বলল, " সে গ্ৰামের সবাইকে বলল, “বাজারে নাকি মেলা বসেছে। সবাই তার কথায় বাজারে গেল। কিন্তু কেউ মেলা দেখতে পেল না।
রবিনের উপর সবাই রেগে গেল এবং মানুষের মধ্যে তাকে নিয়ে ক্ষোভ তৈরি হল। গ্ৰামের সবাই রবিন কে বিশ্বাসঘাতক এবং মিথ্যাবাদী হিসেবে চিনে নিল।
গ্ৰামের সবাই বলল, "কেউ তাঁকে আর কখনোই বিশ্বাস করবে না।
অনেক দিন পর রবিন কে বাঘে তাড়া করল এবং রবিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করল। কিন্তু, কেউ তাঁকে রক্ষা করতে এলো না।
কোন রকম রবিন বাঘের শিকারের পরিণত হওয়া থেকে রক্ষা পেল।
রবিন তার মাকে সব কথা খুলে বলল এবং রবিন বলল কেউ আমাকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করতে এলো না। আমি কি এতোটাই খারাপ হয়ে গেছি।
এই ঘটনার পর….
একদিন রবিনের মা সুযোগ বুঝে রবিন কে ডাকলেন এবং শান্তভাবে বললেন, "বাবা, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে তা ফিরে পেতে অনেক সময় লাগে।"
প্রথমে রবিন তার মায়ের কথায় পাত্তা দিল না।
কিন্তু, তার মা নিয়মিত বিভিন্ন ভাবে রবিন কে বোঝালো কেন মিথ্যা বলা উচিত নয় বরং কেন সত্য বলা উচিত।
এভাবে, তার মা তাকে বিভিন্ন ভাবে বোঝালো এক সময় রবিনের জ্ঞান বৃদ্ধি পেল।
একদিন সকালে সে গ্রামের প্রবীণদের কাছে গিয়ে মাথা নিচু করে বলল, "আমি বড় ভুল করেছি। আমার মিথ্যা কথা শুধু আমার নয়, পুরো গ্রামের ক্ষতি করেছে। আমাকে ক্ষমা করুন। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে কখনো মিথ্যা, প্রতারণা বা সত্য গোপন করব না।"
গ্রামের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ নাসিম চৌধুরী বললেন, "ক্ষমা চাইতে সাহস লাগে। কিন্তু মনে রেখো, বিশ্বাস অর্জন করতে সময় লাগে। এখন তোমার কাজই প্রমাণ করবে তুমি সত্যিই বদলেছ কিনা।"
সেদিনের পর থেকে রবিনের জীবন বদলে গেল।
সে ভুল করলে নিজেই স্বীকার করত। কাউকে বিভ্রান্ত করত না।
প্রয়োজনে অন্যদের সাহায্য করত।
বৃদ্ধ কৃষকদের সাহায্য করত।
বন্ধুদের সঙ্গে সব সময় সত্য কথা বলত।
স্কুলেও সে পরিশ্রমী ও সৎ ছাত্র হিসেবে পরিচিত হয়ে উঠল।
দিন গড়িয়ে মাস এল।
মাস গড়িয়ে বছর।
ধীরে ধীরে গ্রামের মানুষ আবার রবিনকে বিশ্বাস করতে শুরু করলেন।
একদিন গ্রামের প্রধান আবুল বরকত গ্ৰামের এক মজলিসে বললেন, "মানুষ ভুল করতেই পারে। কিন্তু নিজের ভুল বুঝে সততার পথে ফিরে আসাই একজন মানুষের সবচেয়ে বড় গুণ। রবিন আজ আমাদের সেই শিক্ষাই দিয়েছে।"
সে বুঝেছিল, সম্মান কিনে পাওয়া যায় না; সততা, নৈতিকতা ও সত্যবাদিতার মাধ্যমে অর্জন করতে হয়।
গল্পের শিক্ষা (moral of the story)
- মিথ্যা কথা সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়।
- একবার বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন।
- সততা, সত্যবাদিতা এবং নৈতিকতা মানুষের সবচেয়ে বড় সম্পদ।
- নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং একজন ভালো মানুষের পরিচয়।
- সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই সম্মান, আস্থা এবং শান্তি এনে দেয়।
মিথ্যা কথা বলার পরিণতি গল্প থেকে প্রশ্ন ও উত্তর
১০টি ছোট ও সাধারণ প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন: গল্পের প্রধান চরিত্র কে?
উত্তর: রবিন।
২. প্রশ্ন: রবিন খারাপ অভ্যাস কী ছিল?
উত্তর: সে প্রায়ই মিথ্যা কথা বলত।
৩. প্রশ্ন: কে বুঝতে পারল, মিথ্যা কথা বলা ঠিক নয়?
উত্তর: রবিন।
৪. প্রশ্ন: গ্রামের মানুষ কেন রবিন কে বিশ্বাস করা বন্ধ করে দেয়?
উত্তর: বারবার মিথ্যা বলার কারণে।
৫. প্রশ্ন: কে রবিন সত্য বলার উপদেশ দিত?
উত্তর: তার মা।
৬. প্রশ্ন: বিপদের সময় কেন কেউ কেন সাহায্য করতে আসে না?
উত্তর: বার বার মিথ্যা কথা বলার কারণে
৭. প্রশ্ন: মিথ্যা বলার পরে রবিন কী অনুভব করেছিল?
উত্তর: গভীর অনুতাপ।
৮. প্রশ্ন: রবিন সবার কাছে কী চেয়েছিল?
উত্তর: ক্ষমা চেয়েছিল।
৯. প্রশ্ন: এরপর রবিন কী প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: আর কখনো মিথ্যা কথা বলবে না।
১০. প্রশ্ন: গল্পের মূল শিক্ষা কী?
উত্তর: সব সময় সত্য কথা বলা উচিত, কারণ বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া কঠিন।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url