এক চাষি আর তার বউ এর গল্প

চাষির বউ চাষিকে সম্মানের শিক্ষা দিল

দাম্পত্য সম্পর্ক শুধু একসঙ্গে বসবাস করার নাম নয়, বরং ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং সহযোগিতার বন্ধন। অনেক সময় আমরা অন্যের কাজকে সহজ মনে করি। কিন্তু সেই কাজ নিজের হাতে করতে গেলে তার প্রকৃত কষ্ট বুঝতে পারি।

এক চাষি আর তার বউ এর গল্প শোনাই

আজকের গল্প "এক চাষি আর তার বউ কে নিয়ে" গল্পটি আমাদের শেখাবে পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং সহমর্মিতার মূল্য বুঝতে সাহায্য করবে। এই শিক্ষামূলক নীতিকথাটি শিশুদের পাশাপাশি বড়দের জন্যও একটি দাম্পত্য সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। যা দুজন স্বামী ও স্ত্রী মাঝের দাম্পত্য জীবন কে আরো সুন্দর করবে। চলুন গল্লটি পড়ি। 

এক চাষি আর তার বউ

অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে রহিম নামে এক চাষি বাস করত। তার স্ত্রী সালমা ছিল খুব পরিশ্রমী ও দায়িত্বশীল। সে সকল কাজ কে সম্মান করত এবং পলিশ্রমী মানুষ কে ভালোবাসত। 

তার স্বামী রহিম চাষি প্রতিদিন মাঠে কাজ করত আর সালমা ঘরের সমস্ত কাজ সামলাত।

ভোরবেলা উঠেই সালমা রান্না করত, গরুকে খাওয়াত, মুরগির যত্ন নিত, ঘর পরিষ্কার করত এবং পরিবারের সবার খেয়াল রাখত। অন্যদিকে রহিম মাঠে বিভিন্ন ধরনের চাষাবাদ করত। 

এভাবে সালমা ও রহিমের সংসার চলছিল। 

একদিন সকালে সালমা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। মাঠের কাজ শেষ করে রহিম বাড়িতে এসে বসল এবং মুখ-হাত ধুয়ে রহিম সালমার কাছে ভাত খেতে চাইলো।

সালমা খুব ভদ্রভাবে বলল, “আপনি গিয়ে একটু ভাত নিয়ে খেয়ে নিন। আমি গরুর গোয়াল পরিষ্কার করছি।”

সালমার জবাবে রহিম বিরক্ত হয়ে বলল, "ভালো কথা বলেছো। মাঠ থেকে আমি কঠোর পরিশ্রম করে বাড়িতে আসবো। এরপর, বাড়িতে এসে নিজেই ভাত থালাতে নিয়ে খাবো। তুমি শুধু বাড়ির কাজ করে তাতেই হাঁপিয়ে গেছো। আমাকে তাড়াতাড়ি ভাত দাও”

সালমা স্বামীর কথায় চুপ করে থাকলেন এবং পুনরায় বাড়ির কাজে মনোযোগ দিলেন। 

কিছুক্ষণ, রহিম আরো বলল, "তোমার কাজ তো খুব সহজ। আমি মাঠে কত কষ্ট করি, আর তুমি শুধু ঘরের কাজ করো। একটু ভাত থালাতে তুলে দাও, আমি ভাত খাবো খুব খিদে পেয়েছে।"

সালমা কথাটি শুনে কষ্ট পেল। তবে সে রাগ না করে শান্তভাবে বলল,

 "তুমি যদি মনে করো আমার বাড়ির কাজ সহজ। তাহলে, চলো কাল আমরা কাজ বদল করি। তুমি ঘরের কাজ করবে আর আমি মাঠে যাব। কার কাজ সহজ এবং কার কাজ কঠিন বোঝা হয়ে যাবে।"

রহিম আত্মবিশ্বাসের সঙ্গে রাজি হয়ে গেল। কারণ, রহিম জানত মাঠে গিয়ে একটা মেয়ে মানুষ কাজ করতে পারবে না।

পরদিন ভোরে সালমা মাঠে চলে গেল। রহিম বাড়িতে থেকে বাড়ির বিভিন্ন কাজ করতে শুরু করল।

প্রথমে, সে সকালে গরুর দুধ দোহন করতে গেল। কিন্তু, গরুটি তাকে চিনত না। গরুটি প্রথমেই রহিম কে তেড়ে মারতে গেল। কিন্তু অল্পের জন্য রক্ষা পেল। 

এছাড়াও, রহিম ঠিকমতো গরুর ওলান থেকে দুধ দোহন করতে না পারায় গরু লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিল।‌ রহিম কোনোমতে উঠে দাঁড়াল।

এরপর, সে মুরগিগুলোকে খাবার দিতে গেল। কিন্তু অসাবধানতাবশত মুরগির খাবারের পাত্র উল্টে ফেলল। মুরগিগুলো চারদিকে ছুটোছুটি শুরু করল।

তারপর, সে রান্না করতে গেল। ভাত চুলায় রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পরে এসে দেখে ভাত পুড়ে গেছে। 

সব কাজ এলোমেলো হওয়ার কারণে রহিমের কপালে চিন্তার ভাঁজ পড়ল।

এরপর ঘর পরিষ্কার করতে গিয়ে সে বুঝতে পারল কাজটি মোটেও সহজ নয়। প্রতিটি কোণ পরিষ্কার করতে অনেক সময় ও পরিশ্রম লাগছিল। এর আগে কখনো ঘর পরিষ্কার এর কাজ না করাই পুরো বাড়ির চারটি ঘর পরিষ্কার করতে করতে তার শরীর থেকে ঘাম বেরিয়ে গেল। 

দুপুরের দিকে সে কাপড় ধোয়ার চেষ্টা করল। কিন্তু এত কাপড় ধুতে গিয়ে তার হাত ব্যথা হয়ে গেল।

বিকেলে সে গরুর জন্য খড় আনতে গেল। ভারী বোঝা টেনে আনতে গিয়ে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো।

খুব এলোমেলো ভাবে ঘরের কাজ শেষ হল। 

এদিকে সালমা মাঠে কাজ করছিল। সে আন্তরিকতার সঙ্গে জমিতে আগাছা পরিষ্কার করল, ফসলের তুললো এবং কৃষিকাজে নিজের দক্ষতার পরিচয় দিল। যদিও, সালমার মাঠে কাজ করতে কষ্ট হচ্ছিল।‌

মাঠের কাজ শেষ করে, যখন সন্ধ্যায় সালমা বাড়ি ফিরে এলো। তখন, সালমা দেখল তার স্বামী ক্লান্ত হয়ে বসে আছে। তার মুখে কোনো হাসি নেই।

সালমা মৃদু হেসে বলল, "আজ দিনটা কেমন গেল?"

রহিম মাথা নিচু করে বলল, "আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম ঘরের কাজ খুব সহজ। কিন্তু, আজ বুঝলাম প্রতিটি কাজের পেছনে কত পরিশ্রম, মমতা আর দায়িত্ববোধ লুকিয়ে থাকে।"

সালমা বলল, "মাঠের কাজও সহজ নয়। সংসার চালাতে দুজনেরই সমান অবদান থাকে। আসলে, আমার বোঝা উচিত ছিল এবং আমাকে তোমাকে ভাত দিতে হতো।"

রহিম বলল, "আজ আমি তোমার কাজের মূল্য বুঝতে পেরেছি। তোমার প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আরও বেড়ে গেছে। সালমা তুমি আমাকে কাজের মূল্য বোঝাতে পেরেছো। আসলে, কোন কাজই সহজ নয়। সব কাজ নিজ নিজ শারীরিক সক্ষমতার উপর সহজ। তোমার প্রতি আমি কখনোই আর বিরক্ত হবো না।"

সেদিন থেকে তাদের মধ্যে নতুন বোঝাপড়া তৈরি হলো এবং চাষি ও তার বউ এর মধ্যে দাম্পত্য সম্পর্ক আরো শক্তিশালী হল। 

তারা একে অপরকে সাহায্য করতে শুরু করল। সংসারে সহযোগিতা, সহমর্মিতা এবং বিশ্বাস আরও দৃঢ় হলো।

তাদের পরিবারে সম্প্রীতি ফিরে এল। তারা বুঝতে পারল যে সুখী সংসারের ভিত্তি হলো ভালোবাসা, একতা এবং পারস্পরিক নির্ভরতা। 

একে অপরের কাজ কে সম্মান করে, সংসার পরিচালনা করা সবচেয়ে উত্তম কাজ। 

এরপর থেকে রহিম কখনো সালমার কাজকে ছোট করে দেখেনি। বরং সবসময় তার অবদানের প্রশংসা করত।

তাদের সংসার সুখে শান্তিতে ভরে গেল। 

নীতিকথা

আমাদের কখনোই অন্যের কাজকে ছোট করে দেখা উচিত না। কোনো কাজের সমালোচনা করার আগে সেই কাজের কষ্ট, পরিশ্রম ও সময় বোঝা উচিত। পারস্পরিক সম্মান ও সহযোগিতাই সুখী জীবনের চাবিকাঠি।

এক চাষি আর তার বউ গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

১০টি সাধারণ ও ছোট প্রশ্ন ও উত্তর 

১. এই গল্পের নাম কী?

উত্তর: এক চাষি আর তার বউ।

২. চাষির নাম কী ছিল?

উত্তর: রহিম।

৩. তার স্ত্রীর নাম কী ছিল?

উত্তর: সালমা।

৪. সালমা প্রতিদিন কী কাজ করত?

উত্তর: ঘরের সব কাজ, রান্না, গরু-মুরগির দেখাশোনা ও পরিবারের যত্ন নিত।

৫. রহিম কী কাজ করত?

উত্তর: সে মাঠে কৃষিকাজ করত।

৬. রহিম কেন তার ভুল বুঝতে পারল?

উত্তর: কারণ সে একদিন স্ত্রীর সব কাজ নিজে করে দেখেছিল।

৭. ঘরের কাজে রহিমের কী সমস্যা হয়েছিল?

উত্তর: সে দুধ দোহন, রান্না, পরিষ্কার ও কাপড় ধোয়ার কাজ ঠিকভাবে করতে পারেনি।

৮. গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?

উত্তর: অন্যের কাজকে ছোট না করে তার পরিশ্রমের মূল্য বোঝা।

৯. সালমা কেমন স্বভাবের ছিল?

উত্তর: ধৈর্যশীল, পরিশ্রমী ও দায়িত্বশীল।

১০. শেষে তাদের সম্পর্ক কেমন হলো?

উত্তর: তারা একে অপরকে সম্মান ও সহযোগিতা করতে শিখল এবং সুখে থাকতে লাগল।

আরো গল্প পড়ুন,

১. চেষ্টা করো পারবে তুমিও 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url