জর্ডানের বরকতময় সাহাবী গাছের গল্প (The Blessed Tree)
বিস্ময়কর সাহাবী গাছ (অজানা গল্প)
অসাধারণ গাছ হল সাহাবী গাছ, যা আল্লাহ তায়ালার ক্ষমতা এবং মুহাম্মদ (সা.) এর স্মৃতি বিজড়িত একটি দর্শনীয় স্থান। এটি বর্তমান জর্ডানের মরুভূমি অঞ্চলে অবস্থিত একটি বিশেষ গাছ।
সাহাবী গাছ কে ইংরেজিতে Sahabi Tree বলা হয় এবং এটি The Blessed Tree নামে পরিচিতি। The Blessed Tree এর বাংলা অনুবাদ হল আশীর্বাদ প্রাপ্ত গাছ।
The blessed tree মুহাম্মদ (সা.) এর কারণে রহমতপ্রাপ্ত হয়েছে। কারণ ব্যবসার উদ্দেশ্যে বাল্যকালে যখন মুহাম্মদ (সা.) তার চাচা আবু তালিব বিশ্রামের উদ্দেশ্যে এই শুকনো, পাতাহীন গাছটিতে বসে ছিলেন, সে ১৫০০ বছর থেকে আজ পর্যন্ত গাছটি সবুজ পাতায় আচ্ছাদিত রয়েছে। যা অবিশ্বাস্য একটি ব্যাপার।
সাহাবী গাছ শুধু একটি গাছ নয়। এটি একটি মুহাম্মদ (সা.) এর দেখা প্রাপ্ত এবং আল্লাহ তায়ালার অনুগ্ৰহ প্রাপ্ত একটি গাছ। নবীজির জীবনদশায় যাঁরা নবীজিকে দেখেছেন তাদের বলা হয় সাহাবী বা সাহাবা। আর, জর্ডানের মরুভূমিতে থাকা গাছটি মুহাম্মদ (সা.) কে দেখেছেন এবং তাই এটি সাহাবী গাছ নামে পরিচিত।
সাহাবী গাছের বর্তমান অবস্থান জর্ডানের মরুভূমি অঞ্চলে। এটি মক্কা ও দামেস্কের মধ্যে অবস্থিত, যা মূলত একটি বানিজ্য রুট।
গাছটি দর্শনের জন্য যেতে হলে জর্ডানে যেতে হবে এবং এটি জর্ডানের রাজধানী আম্মান থেকে সাফাভি (Safawi) পর্যন্ত যেতে হলে আপনাকে প্রায় ১৫০ থেকে ১৫৬ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। কারণ, সাহাবী গাছ জর্ডানের সাফাভি নামক মরুভূমি অঞ্চলে অবস্থিত।
সাহাবী গাছ মূলত আটলান্টিক পিস্তাসিও (Atlantic Pistachio) নামক একটি গাছ, যা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। যাকে বাংলায় আটলান্টিক পেস্তা বৃক্ষ নামে পরিচিত।
জর্ডানের বরকতময় সাহাবী গাছের গল্প (The Blessed Tree)
৫৮২ খ্রিস্টাব্দে এয়াতিম নবী মুহাম্মদ (সা.) এর বয়স মাত্র ১২ বছর। তিনি তাঁর নিজ গৃহে অবস্থান করছেন। চাচা আবু তালিব ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, হে মুহাম্মাদ তুমি কি আমার সাথে বানিজ্যের উদ্দেশ্যে সিরিয়া যাবে।
ছোট মুহাম্মাদ উত্তর দিলেন হ্যাঁ চাচা জান, আমি আপনার সাথে সিরিয়া যাব।
চাচা আবু তালিব সামনে হাঁটছে এবং পেছনে মুহাম্মদ (সা.) ।
একটি বিশাল কাফেলা নিয়ে রওনা হলেন, গন্তব্য মক্কা থেকে শ্যাম বা সিরিয়া।
অনেক দূর যাওয়ার পর মক্কা ও দামেস্কের মধ্যকার একটি ধুধু মরুভূমি অঞ্চলে পৌঁছালেন। নেই কোনো গাছ, নেই পানি। একটি জনমানবহীন এলাকায় প্রবেশ করলেন।
মাথার উপর প্রচন্ড রোদ, মরুভূমি অঞ্চল, দীর্ঘ পথ, সব মিলিয়ে মুহাম্মদ (সা.) ও চাচা আবু তালিব ক্লান্ত হয়ে পড়লেন।
চাচাজান আমাদের কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত এবং তারপর আবার রওনা দেওয়া উচিত।
ক্লান্ত চাচা-ভাতিজা মরুভূমিতে গাছের সন্ধান করতে লাগলেন। দূরদূরান্তে নেই কোনো গাছ যেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়।
হঠাৎ, মুহাম্মদ (সা.) ও চাচা আবু তালিব একটি শুকনো, পাতাহীন গাছ দেখতে পেলেন এবং তাঁরা সিদ্ধান্ত নিলেন সেখানে বিশ্রাম নেবেন। তাই, দুজনে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘটে যায় অলৌকিক ঘটনা।
আল্লাহ তায়ালার রহমতে প্রাণহীন, শুকনো, পাতাহীন গাছ আবার সবুজ পাতায় ভরে গেল এবং এক বিশাল গাছে পরিণত হল।
দূর থেকে এই সমস্ত কিছু স্বচক্ষে দেখছিলেন খ্রিস্টান এক পাদ্রী। নাম তার সারজিস ওরফে বুহাইরা।
আবু তালিব কে ডেকে খ্রিষ্টান পাদ্রী বলেন আমি এর আগে কাউকে এই গাছের নিচে বসতে দেখিনি। এ গাছটিও ছিল পাতা বিহীন গাছ। কিন্তু, গাছটি যেন আজ তার যৌবনে ফিরে গেছে। এই গাছটির আজ অনেক গুলো পাতা বের হয়েছে।
এরপর, খ্রিস্টান পাদ্রী আবু তালিবকে জিজ্ঞেস করলেন। এই বালকের নাম কি?
আবু তালিব বললেন, এই ছেলের নাম মোহাম্মদ।
খ্রিস্টান পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, এর বাবার নাম কি?
আবু তালিব আবার উত্তরে বললেন, এর বাবার নাম আব্দুল্লাহ।
খ্রিস্টান পাদ্রী তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলেন, এই ছেলের মায়ের নাম কি?
আবু তালিব তৃতীয়বারের মতো প্রশ্নের উত্তরে বললেন, এই ছেলের মাতার নাম হল আমিনা।
দূরদৃষ্টি সম্পন্ন খ্রিষ্টান পাদ্রী বুঝে ফেললেন, এই বালকটিই হল সেই জামানার নবী।
খ্রিস্টান পাদ্রী আবু তালিব কে ডেকে বললেন, এই বালক হল শেষ নবী, সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সব রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসুল, সারা বিশ্বের নেতা।
আমি এই বালক সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটিই হল শেষ নবী।
এরপর, মক্কা বিজয়, নবীজির মৃত্যু। সব ঘটে গেছে আজ থেকে ১৫০০ বছর আগে। কিন্তু, জর্ডানের সাফাভি নামক স্থানে এখনো ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাহাবী গাছ (The blessed tree)।
জর্ডানের বরকতময় সাহাবী গাছের গল্প থেকে প্রশ্ন ও উত্তর
৬টি ছোট সাধারণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
১. সাহাবী গাছ কে ইংরেজিতে কি বলা হয়?
উত্তর: The blessed tree
২. ২০২৬ সাহাবী গাছের বয়স কত?
উত্তর: দেড় হাজার বছর
৩. খ্রিস্টান পাদ্রীর নাম কি?
উত্তর: সারজিস ওরফে বুহাইরা
৪. কত খ্রিস্টাব্দে চাচা আবু তালিব এর সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যান?
উত্তর: ৫৮২ খ্রিস্টাব্দে
৫. কত বছর বয়সে মুহাম্মদ (সা:) সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে যান?
উত্তর: ১২ বছর বয়সে
৬. ২০২৬ সালে সাহাবী গাছ কোথায় আছে?
উত্তর: জর্ডানের সাফাভি নামক মরূভূমির অঞ্চলে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url