চালাক শিয়াল ও বোকা বাঘের গল্প

শিয়ালের বুদ্ধিতে বনের হল শিয়াল, বোকা হয়ে গেল বাঘ

একদিন বাঘ খুব জোরে হুংকার দিল। হুংকার শুনে শিয়াল এর খুব রাগ হল এবং বাঘ কে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করল এবং শিয়াল একটি বুদ্ধি বের করে বাঘ একটি উচিত শিক্ষা দিল। বাঘ শেয়াল কে বনের রাজা ভাবা শুরু করল এবং হুংকার দেওয়া বন্ধ করে দিল।‌

চালাক শিয়াল ও বোকা বাঘ

শিয়াল তাঁর কোন বুদ্ধিতে হিংস্র বাঘ বোকা বানিয়েছিল। জানতে পুরো গল্পটি পড়ুন। 

চালাক শিয়াল ও বোকা বাঘের গল্প 

একটি বিশাল বনের মধ্যে বসবাস করত অনেক বন্য প্রাণী। হাতি, গরু, হরিণ, ছাগল, মহিষ, বানর, কুমির, জিরাফ, জেব্রা সহ অনেক প্রাণী। তাঁরা সবাই জানতো এবং মানতো বাঘ হল বনের রাজা এবং সকল বনের প্রাণী তাঁকে দেখে ভয় পায়। 

একদিন বাঘ তাঁর নিজ আস্থানায় বসে ছিল এবং সে একটা প্রচন্ড জোরে হুংকার দিল।‌ তাঁর প্রচন্ড হুংকারে পশুপাখি ভয়ে পেয়ে গেল। গাছের ডালে বসে থাকা পাখি উড়ে গেল, হরিণ ডোবায় পানি খাচ্ছিলো - সে দৌড়ে পালালো, ছোট্ট হরগোশ মজা করে গাজর খাচ্ছিলো - সে ভয়ে গাজর ফেলল এবং তাঁর গর্তে গিয়ে আশ্রয় নিল। 

বনের সবাই ভয় পেল। 

কিন্তু শেয়াল বাঘের হুংকারে ভয় পেল না। সে বাঘের প্রতি বিরক্ত হল এবং বুদ্ধিমান শিয়াল মনে মনে বলল বাঘ কে একটা শিক্ষা দিতে হবে, যেনো সে যখন তখন হুংকার না দেয়।

শিয়াল বুদ্ধি করল এবং সে সরাসরি বাঘের কাছে গেল এবং বলল বাঘ মশাই আপনি তো বনের রাজা, আপনার এক হুংকারে বনের মধ্যে থাকা পশুপাখি ভয়ে গর্তে ঢুকে যায়। 

আমি তো মনে করি। আপনি তো বনের রাজা নন। আমি হলাম বনের রাজা। আমাকে দেখে বনের সকল পশুপাখি ভয়ে পালিয়ে যায়। 

বাঘ আবার দিল এক জোরে হুংকার এবং বলল শিয়াল তোমার কি মাথা ঠিক আছে। তুমি হলে সামান্য শিয়াল, তুমি করো সামান্য ছোট পশুপাখির শিকার। কখনো মুরগি, কখনো হাঁস, আবার কখনো ছোটখাটো ছাগল।‌

আর আমি বাঘ, আমি বনের প্রায় সকল বড় ছোট পশুপাখি সকল কিছু শিকার করে খায়। আমি শিকার করি হরিণ, গরু, মহিলা, ছাগল। 

আমাকেই বনের সকল পশুপাখি ভয় পায়। 

বাঘের কথা শুনে শিয়াল বলল, চলো তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেখায় - কে আসলে বনের রাজা! যদি বনের সকল প্রাণী আমাকে দেখে পালিয়ে যায়। তাহলে তোমাকে মানতে হবে আমি হলাম বনের রাজা, তুমি নও। 

বাঘ বলল চলো তোমাকে দেখে যদি বনের সকল প্রাণী শক্তিশালী ভেবে ভয়ে পালিয়ে যায়, তাহলে আমি তোমাকে বনের রাজা হিসেবে মেনে নেব।

চালাক শিয়াল হাটলো আগে আগে, পিছে পিছে হাঁটছে বাঘ। 

বনের মধ্যে একটা বিশাল পশুপাখির দলের মধ্যে প্রবেশ করল শিয়াল, পিছনে আছে বাঘ। 

বনের মধ্যে থাকা সকল প্রাণী শিয়ালের পিছনে বাঘ কে দেখে ভয়ে পালিয়ে গেল এবং চতুর শিয়াল বাঘ কে বলল দেখো বনের সকল প্রাণী আমাকে রাজা হিসেবে জানে, তোমাকে নয়। দেখো আমাকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে।।

শিয়ালের কাজ এবং বুদ্ধির কাছে হার মানলো বাঘ এবং বাঘ শিয়াল কে রাজা মানা শুরু করল। 

বাঘ কী ভেবেছিল?

বাঘ ভেবেছিল, বনের সব প্রাণী শিয়ালকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। তাই শিয়াল নিশ্চয়ই তার চেয়েও শক্তিশালী এবং বনের আসল রাজা। কিন্তু বাঘ বুঝতে পারেনি, প্রাণীরা আসলে শিয়ালকে দেখে নয়, শিয়ালের পেছনে থাকা ভয়ংকর বাঘটিকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিলো।

গল্পের শিক্ষা (Moral of the Story)

শুধু শক্তি থাকলেই কেউ শ্রেষ্ঠ হয় না; বুদ্ধি ও কৌশল অনেক সময় শক্তিকেও পরাজিত করতে পারে। তাই অহংকার না করে নিজের শক্তি ও ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত।

আর প্রতারক দের কথা শোনা উচিত নয়। তাঁরা সব সময় প্রতারণা করে পায়দা হাসিল করতে চাই। তাঁরা সব সময় জিততে চাই। এদের কথায় কান দেওয়া উচিত নয়। 

গল্পে চালাক শিয়াল বাঘ তাঁর বুদ্ধিতে বোকা বানালো এবং বনের রাজা হল শিয়াল। 

শিয়াল ও বাঘের গল্প থেকে প্রশ্ন ও উত্তর

৬টি ছোট প্রশ্ন ও উত্তর 

১. প্রশ্ন: বাঘ কেন হুংকার দিয়েছিল?

উত্তর: নিজের শক্তি দেখাতে এবং বনের প্রাণীদের ভয় দেখাতে বাঘ হুংকার দিয়েছিল।

২. প্রশ্ন: শিয়াল কেন বাঘকে শিক্ষা দিতে চেয়েছিল?

উত্তর: বাঘের অহংকার ও অকারণে হুংকার দেওয়ার কারণে শিয়াল তাকে শিক্ষা দিতে চেয়েছিল।

৩. প্রশ্ন: শিয়াল বাঘকে কী বলেছিল?

উত্তর: শিয়াল বলেছিল, সে-ই নাকি বনের আসল রাজা এবং প্রাণীরা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়।

৪. প্রশ্ন: বাঘ কেন শিয়ালের কথা বিশ্বাস করেছিল?

উত্তর: শিয়ালের পেছনে থাকা বাঘটিকে দেখে প্রাণীরা পালিয়ে যাচ্ছিল, তাই বাঘ ভুল করে ভেবেছিল তারা শিয়ালকে ভয় পাচ্ছে।

৫. প্রশ্ন: শিয়াল কীভাবে বাঘকে বোকা বানিয়েছিল?

উত্তর: শিয়াল বাঘটিকে নিজের পেছনে রেখে প্রাণীদের সামনে দিয়ে হাঁটছিল। প্রাণীরা বাঘকে দেখে পালিয়ে গেলে শিয়াল বলেছিল, তারা তাকে ভয় পেয়েছে।

৬. প্রশ্ন: গল্পটি থেকে কী শিক্ষা পাওয়া যায়?

উত্তর: বুদ্ধি ও কৌশল দিয়ে অনেক সময় শক্তিশালী ব্যক্তিকেও বোকা বানানো যায়; তাই অহংকার করা উচিত নয়।

আরো গল্প পড়ুন,

১. বাঘখেকো শেয়াল ছানার গল্প 

২. মোটা বাঘ ও চালাক ছাগলের গল্প 

৩. বুড়ো বাঘ ও বোকা বকের গল্প 

৪. বুদ্ধিমান খরগোশ এবং বাঘের গল্প 

৫. বাঘ ও বানরের গল্প

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url