বিয়োগ ক্যালকুলেটর - subtraction calculator

অনলাইন পাশাপাশি বিয়োগ ও লম্বা বিয়োগ করার ক্যালকুলেটর 

বিয়োগ ক্যালকুলেটর (subtraction calculator) ব্যবহার করে আপনি পাশাপাশি বিয়োগ যেমন: 5,000 − 2,750 = 2,250 এবং লম্বা বিয়োগ করতে পারবেন।‌ সহজ, দ্রুত, এবং ফ্রি টুল।

এটি long addition calculator এর বিপরীত। এই ক্যালকুলেটরটি দুটি সংখ্যা কে বাদ দেয়, যা যোগের ক্ষেত্রে দুটি সংখ্যাকে যুক্ত করতে হয়। 

আপনি দুটি সংখ্যা ইনপুট দিলে সরাসরি ফলাফল দেখাবে। এই টুল ক্যালকুলেটর ব্যবহার আপনি Horizontal Subtraction calculation এবং Long/Vertical Subtraction ক্যালকুলেশন সমাধান করতে পারবেন।‌ 

তাই, এটি শুধু ফলাফল দেওয়ার ক্যালকুলেটর না হয়ে আপনি একজন শিক্ষার্থী হিসেবে ধাপে ধাপে বিয়োগ শেখার টুল হিসেবেও কাজ করবে, যা আপনার গণিতের উপর ভয় কে ও দূর করতে সাহায্য করবে।‌ বিশেষ করে যারা বিয়োগ করতে পারেন না তাদের জন্য। 

বিয়োগ ক্যালকুলেটর (Subtraction Calculator) হলো শুধু বিয়োগ ফলাফল বের করার জন্য উপযুক্ত একটি অনলাইন টুল, যার ব্যবহার আপনি একটি সংখ্যা থেকে অন্য সংখ্যা বিয়োগ করে দ্রুত ও নির্ভুল ফলাফল বের করা যায়, যেমন: ২-৩=১। বিয়োগ কে কখনো মাইনাস হিসেবে ও ডাকা হয়। 

মনে রাখা উচিত যে, একটি কাঠামোর উপর নির্ভর করে বিয়োগ হয়। অর্থাৎ, বিয়োজ্য (Minuend) − বিয়োজক (Subtrahend) = বিয়োগফল (Difference) এবং “−” = বিয়োগের চিহ্ন হিসেবে ধরা হয়। 
বিয়োগ ক্যালকুলেটর - subtraction calculator

একটি সাধারণ বিয়োগকে এভাবে লেখা যায়:

৩০ − ১০ = ২০ এখানে,

৩০ = বিয়োজ্য (Minuend)

১০ = বিয়োজক (Subtrahend)

২০ = বিয়োগফল বা পার্থক্য (Difference)

− = বিয়োগের চিহ্ন

বিয়োগ ক্যালকুলেটর | Subtraction Calculator

বিয়োগ ক্যালকুলেটর

দ্রুত ও নির্ভুলভাবে বিয়োগ করার অনলাইন টুল

ফলাফল
ফলাফল কপি করা হয়েছে!

পাশাপাশি বিয়োগ বা Horizontal Subtraction কি? 

পাশাপাশি বিয়োগ বা Horizontal Subtraction হল একটি বিয়োগ করার পদ্ধতি, যেখানে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করার হয়, যেমন: ৫৬৭৮ − ২৩৪৫ = ৩৩৩৩। 

এছাড়াও, টুলটি ব্যবহার করার পর আপনি যদি বিয়োগের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার চেয়ে বড় দেন, তাহলে ফলাফলের সামনে অটোমেটিক বিয়োগ চিহ্ন (−) বসবে।  

পাশাপাশি বিয়োগ (Horizontal Subtraction) 

ছোট সংখ্যা:
১২ − ২৫ = −১৩
৩৫ − ৮৭ = −৫২

বড় সংখ্যা:
২৩,৪৫৬ − ৫৬,৭৮৯ = −৩৩,৩৩৩
৩,২১,০৯৮ − ৯,৮৭,৬৫৪ = −৬,৬৬,৫৫৬

লম্বা বিয়োগ (Long/Vertical Subtraction) কি? 

পাশাপাশি বিয়োগ বা Horizontal Subtraction হল একটি বিয়োগ করার পদ্ধতি, যেখানে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করার হয়, যেমন: 

   ৫৬৭৮
− ২৩৪৫
────────
   ৩৩৩৩

এছাড়াও, টুলটি ব্যবহার করার পর আপনি যদি বিয়োগের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার চেয়ে বড় দেন, তাহলে ফলাফলের সামনে বিয়োগ চিহ্ন (−) বসবে।  

লম্বা বিয়োগ (Long/Vertical Subtraction)

যদি প্রথম সংখ্যা ছোট হয়:
   ২৫
− ৮৭
──────
  −৬২

আর বড় সংখ্যার ক্ষেত্রে:

    ২৩,৪৫৬
− ৫৬,৭৮৯
───────────
   −৩৩,৩৩৩

অনলাইন পাশাপাশি বিয়োগ বা Horizontal Subtraction এবং লম্বা বিয়োগ (Long/Vertical Subtraction) কীভাবে ফলাফল বের করব?

পাশাপাশি ও লম্বা বিয়োগের সময় একই ভাবে বিয়োগ করতে হবে। প্রথম ঘরে “প্রথম সংখ্যা (Minuend)" এর ইনপুট ফিল্ডে আপনার সংখ্যা বসান এবং দ্বিতীয় ঘরে “দ্বিতীয় সংখ্যা (Subtrahend)" এর ইনপুট ফিল্ডে আপনার পরের সংখ্যা বসান। 

কিছুক্ষণ অপেক্ষা করুন। টুলটি আপনার বিয়োগ সংখ্যা ক্যালকুলেশন করে, অটোমেটিক ফলাফল দেখাবে। এটা বেশ সহজ। 

বিয়োগ ক্যালকুলেটরের সুবিধা সমূহ 

১. দুটি সংখ্যার বিয়োগ: দুটি সংখ্যা দিয়ে দ্রুত বিয়োগের ফলাফল বের করা যাবে। ছোট-বড় উভয় সংখ্যার হিসাব করা সম্ভব। উদাহরণ: ৫৬৭৮ − ২৩৪৫ = ৩৩৩৩

২. বড় সংখ্যা ও দশমিক সংখ্যার হিসাব: বড় পূর্ণসংখ্যার পাশাপাশি দশমিক সংখ্যাও বিয়োগ করা যাবে। উদাহরণ: ৯,৮৭,৬৫৪ − ৩,২১,০৯৮ = ৬,৬৬,৫৫৬, ২৫.৫০ − ১২.৭৫ = ১২.৭৫

৩. ঋণাত্মক সংখ্যার হিসাব: ফলাফল ঋণাত্মক হলে তার সামনে − চিহ্ন দেখাবে এবং ঋণাত্মক সংখ্যার সঙ্গেও হিসাব করা যাবে। উদাহরণ:২৫ − ৫০ = −২৫, 
−১০ − ৫ = −১৫

৪. তাৎক্ষণিক ফলাফল: সংখ্যা ও বিয়োগের অপারেশন দেওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে, তাই হাতে করে হিসাব করার প্রয়োজন কমে যাবে।
উদাহরণ: ৮৫০ − ৩৭৫ লিখলেই ফলাফল ৪৭৫ দেখাবে।

৫. মোবাইল, ট্যাব ও কম্পিউটারে Responsive Design: ক্যালকুলেটরটি বিভিন্ন স্ক্রিনের আকার অনুযায়ী নিজে থেকে মানিয়ে নেবে। ফলে মোবাইল, ট্যাবলেট ও ডেস্কটপ - সব ডিভাইসেই সহজে ব্যবহার করা যাবে।

৬. Offline Calculation: ক্যালকুলেশনের জন্য কোনো ডেটা সার্ভারে পাঠানোর প্রয়োজন না থাকলে ব্যবহারকারী ইন্টারনেট ছাড়াও হিসাব করতে পারবেন।
উদাহরণ: ইন্টারনেট সংযোগ না থাকলেও ৫০০০ − ২৭৫০ = ২২৫০ হিসাব করা যাবে।

৭. ফলাফল Copy করার সুবিধা: হিসাবের ফলাফল এক ক্লিকে কপি করে অন্য জায়গায় ব্যবহার করা যাবে। উদাহরণ: ১২,৫০০ − ৪,৭৫০ = ৭,৭৫০। Copy Result চাপলে ৭৭৫০ কপি হবে।

৮. এক ক্লিকে Clear: আগের হিসাব মুছে নতুন হিসাব শুরু করার জন্য Clear বাটন থাকবে। উদাহরণ: ৯০০ − ৩৫০ = ৫৫০ হিসাব করার পর Clear চাপলে ইনপুট ও ফলাফল উভয়ই খালি হয়ে যাবে।

বিয়োগ কোথায় ব্যবহার হয়?

বিয়োগ শুধু গণিতের বইয়ের হিসাব নয়; দৈনন্দিন জীবনেও এর ব্যবহার রয়েছে। যেমন: কত খরচ হয়েছে, বয়সের পার্থক্য কত, কতটা পথ বাকি ইত্যাদি জানার জন্য দরকার বিয়োগ (-)। এই সময় গুলোতে আপনাকে বিয়োগ করে জানতে হবে। 

১. টাকা খরচ: ৫০০ টাকা ছিল, ১৭৫ টাকা খরচ করলে, ৫০০ − ১৭৫ = ৩২৫ টাকা

২. বয়সের প্রার্থক্য: একজনের বয়স ২০ বছর এবং অন্যজনের ১৫ বছর হলে পার্থক্য, ২০ − ১৫ = ৫ বছর

৩. বাকি দূরত্ব:‌ ১০ কিলোমিটারের মধ্যে ৬ কিলোমিটার অতিক্রম করলে বাকি, ১০ − ৬ = ৪ কিলোমিটার

৪. বাকি সময়: একটি কাজের জন্য ৬০ মিনিটের মধ্যে ২৫ মিনিট চলে গেলে বাকি, ৬০ − ২৫ = ৩৫ মিনিট

উপসংহার 

এই ক্যালকুলেটর টুলটি একটি অনলাইন ক্যালকুলেটর, যা অন্যান্য গণনাকারী যন্ত্রের মতোই কাজ করে। এর বিশেষ সুবিধা ও সিমাবদ্ধতা হল এটি শুধু বিয়োগ করতে ব্যবহার করা যায়। এখনি টুলটি ব্যবহার করুন।‌





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url