পড়া মনে রাখার উপায়: ইসলামিক দোয়া ও বিজ্ঞানসম্মত ১০টি কৌশল

শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের পড়া মনে রাখার উপায়: তিনটি ইসলামিক দোয়া ও ১০টি বিজ্ঞানসম্মত কৌশল

আপনি একজন শিক্ষার্থী ও পরীক্ষার্থীর হিসেবে একটি সাধারণ সমস্যা পড়েন। তা হল পড়া পড়ে কিছুক্ষণ পরেই ভুলে যাওয়া। আপনি যখন পাঠ্যবই, গণিতের বই, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও ধর্মীয় শিক্ষার বই ঘণ্টার পর ঘণ্টা পড়েন এবং পড়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যান। তখন পড়া জিনিস আর মনে না পড়ে না। 

ফলে আপনার মধ্যে হতাশা, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। তখন আপনার মনে হতে পারে “আমি কিছুই মনে রাখতে পারি না? আমার স্মৃতিশক্তি দূর্বল” হয়ে গেছে। কিন্তু সবসময় শুধু স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে পড়ালেখা মনে থাকে না, এমনটি বলা যাবে না। স্মৃতিশক্তি দুর্বলতা ছাড়াও বেশ কিছু কারণে পড়া মনে থাকে না। 
 
পড়া মনে না থাকার কিছু কারণ রয়েছে। যেমন: ভুলভাবে পড়া, দীর্ঘ সময় বিরতিহীনভাবে পড়াশোনা করা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব, অতিরিক্ত তথ্য একসঙ্গে মুখস্থ করার চেষ্টা, পুনরাবৃত্তির অভাব এবং Active Recall বা সক্রিয়ভাবে মনে করার অনুশীলন ইত্যাদি। 

এই সকল কারণে হয়তো আপনার ও পড়া মনে থাকে না, তাই বিজ্ঞান সম্মত কিছু কৌশল জানা উচিত। 

আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে জানতে পারবেন, বিজ্ঞান সম্মত ১০টি কার্যকর কৌশল ও ইসলামী দোয়া, যা আপনাকে সকল বিষয়ের পড়া মনে রাখতে সাহায্য করবে। 
পড়া মনে রাখার উপায়: ইসলামিক দোয়া ও বিজ্ঞানসম্মত ১০টি কৌশল

চলুন আজকের গুরুত্বপূর্ণ lesson এ প্রবেশ করি। 

পড়া মনে রাখার জন্য ইসলাম ও বিজ্ঞান কী শিক্ষা দেয়?

ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব ও মর্যাদা অত্যন্ত বেশি। যদি আমরা কুরআনের দিকে তাকায় তাহলে দেখতে পাবো। কুরআনের প্রথম নাজিল হওয়া ওহির শুরুতেই এসেছে “ইকরা”, যার অর্থ “পড়ো” বা “পাঠ করো”। এটি জ্ঞান, শিক্ষা ও পড়াশোনার গুরুত্বের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। 

একইভাবে আল্লাহ তায়ালা বলেন, আরবি “রব্বি জিদনি ইলমা” বাংলা অনুবাদ “হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন”, যা সূরা ত্ব-হা (২০:১১৪)-তে উল্লেখ রয়েছে।

তবে ইসলাম শুধু জ্ঞান অর্জনের কথা বলে না; বরং উপকারী জ্ঞান চাওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা এবং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়ার শিক্ষাও দেয়। এছাড়াও বিজ্ঞান প্রমাণিত কিছু কৌশলের শিক্ষা দেয়, যা পড়ালেখায় কাজে লাগালে পড়াশোনা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। 

তাই আপনি যদি একজন শিক্ষার্থী হন। তাহলে পড়াশোনার আগে “রব্বি যিদনী ইলমা” (হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন) দোয়া পড়ে আল্লাহর কাছে উপকারী জ্ঞান, বোঝার ক্ষমতা ও কল্যাণ প্রার্থনা করতে হবে। 

পাশাপাশি আপনাকে সঠিক নিয়ত করতে হবে। যেমন: আল্লাহর সন্তুষ্টি অর্জন, নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যতে নিজে ও অন্যের উপকার করা এবং হালাল পথে জীবিকা অর্জনের জন্য জ্ঞানকে কাজে লাগানো ইত্যাদি। 

এভাবে আপনি আপনার পড়াশোনাকে শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। বরং আপনার নিজের জীবনের উন্নতি, পরিবার ও সমাজের কল্যাণ এবং মানুষের উপকারের সঙ্গে যুক্ত করে পড়াশোনা করতে পারেন। 

এই সামান্য ভালো কাজের জন্য নিয়ত আপনার পড়াশোনার গতি কে বহুগুণ বৃদ্ধি করবে এবং পড়াশোনা দীর্ঘ দিন মনে রাখতে সাহায্য করবে। 

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে, আপনি ইসলামের কোথাও পাবেন না যে, পড়লেই পড়াশোনা না করে সবকিছু মুখস্থ হয়ে যাবে, ইসলামে এমন ধারণা, মত, দোয়া নেই। দোয়া আপনার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি মাধ্যম। 

আল্লাহ তায়ালার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন, পুনরাবৃত্তি এবং বৈজ্ঞানিক উপায়ে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করতে হবে।‌

তাই, ইসলামি দৃষ্টিভঙ্গিতে আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনার জন্য দোয়া ও তাওয়াক্কুলের সঙ্গে নিজের সর্বোচ্চ চেষ্টা করা ফরজ। আর এটাই আপনার হওয়া উচিত পড়াশোনার পথ।

আর বিজ্ঞান পড়াশোনা মনে রাখার জন্য কিছু কৌশল রেখেছে, যা আপনাকে আপনার পড়াশোনা মনে রাখতে সাহায্য করবে। তবে কৌশল জানার পর অবশ্যই বাস্তবে পড়ালেখা করার সময়, এই সকল কৌশল অবলম্বন করে পড়ালেখা করতে হবে।‌  

পড়া মনে রাখার উপায়: ইসলামিক দোয়া ও বিজ্ঞানসম্মত ১০টি কৌশল

পড়া মনে রাখার জন্য ১০টি বিজ্ঞানসম্মত কার্যকর কৌশল

  • 1. Active Recall (সক্রিয় স্মরণ) ব্যবহার করুন
  • 2. Spaced Repetition (বিরতিতে পুনরাবৃত্তি) করুন
  • 3. Practice Testing (অনুশীলনী পরীক্ষা) দিন
  • 4. Feynman Technique (নিজের ভাষায় ব্যাখ্যা) ব্যবহার করুন
  • 5. Interleaving (বিষয় ও সমস্যার ধরন মিশিয়ে অনুশীলন) করুন
  • 6. Chunking (বড় তথ্যকে ছোট অংশে ভাগ) করে শিখুন
  • 7. Elaborative Learning (নতুন তথ্যের সঙ্গে পূর্বজ্ঞান ও উদাহরণ যুক্ত) করুন
  • 8. Dual Coding (শব্দের সঙ্গে ছবি, ডায়াগ্রাম বা ভিজ্যুয়াল ব্যবহার) করুন
  • 9. পর্যাপ্ত ঘুম ও বিরতি নিশ্চিত করুন
  • 10. মনোযোগী পরিবেশে পড়ুন এবং Distraction কমান।

১. Active Recall বা সক্রিয় স্মরণ পদ্ধতি ব্যবহার করুন

পড়া মনে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হলো Active Recall বা সক্রিয়ভাবে তথ্য স্মরণ করা। এর অর্থ হলো বই, নোট বা উত্তর দেখে না নিয়ে নিজের Long-Term Memory থেকে পড়া বিষয়টি মনে করার চেষ্টা করা। এই প্রক্রিয়া আপনি অনুসরণ করতে পারেন।‌ 

ধরুন, আপনি জীববিজ্ঞানের মানবদেহের পরিপাকতন্ত্র অধ্যায় পড়লেন। পড়া শেষ করে বই বন্ধ করুন এবং নিজেকে প্রশ্ন করুন, কি কি প্রশ্ন করবেন এটি আপনার বিষয়, অধ্যায়, পৃষ্ঠার উপর নির্ভর করবে এবং আপনি কি নিয়ে কতটুকু পড়ছেন তার উপর। আপনি যে প্রশ্ন গুলো তৈরি করবেন তা হলো: 

পরিপাকতন্ত্রের প্রধান অঙ্গগুলো কী কী?
মুখ থেকে খাদ্য পাকস্থলীতে কীভাবে পৌঁছায়?
পাকস্থলীর কাজ কী?
ক্ষুদ্রান্ত্রে কী ঘটে?
আমি কি পুরো প্রক্রিয়াটি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারি?

এবার বই বা নোট খুলে নিজের উত্তর যাচাই করুন। যে অংশগুলো মনে করতে পারেননি, সেগুলো আবার পড়ুন এবং কিছুক্ষণ পর আবার নিজেকে প্রশ্ন করুন।

আপনি Active Recall কৌশল ব্যবহার করতে পারেন, ৬টি উপায়ে এই কৌশল অবলম্বন করে দেখতে পারেন।‌
  1. বই বন্ধ করে প্রশ্নের উত্তর দিন
  2. Flashcard ব্যবহার করে
  3. নিজের তৈরি Quiz সমাধান করে
  4. একটি বিষয়ের মূল পয়েন্ট লিখে
  5. অন্য কাউকে না দেখে বিষয়টি ব্যাখ্যা করে
  6. পূর্বের পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে
এটি আপনাকে পড়া মনে রাখতে সাহায্য করবে এবং আপনার পড়াকে আরো সহজ করে মনে রাখার উপযোগী করবে। 

২. Spaced Repetition বা বিরতিতে পুনরাবৃত্তি করুন

একদিনে একটি বিষয় বারবার পড়ে শেষ করার পরিবর্তে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি করাকে Spaced Repetition বলা হয়। এটি Long-Term Memory তৈরি ও তথ্য ধরে রাখার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ Learning Strategy।

একটি বিষয় একবার পড়ার পর সময়ের সঙ্গে সঙ্গে সেটি ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তাই অনেক দিন পর একবার দীর্ঘ রিভিশন করার পরিবর্তে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার বিষয়টি মনে করার অনুশীলন করা সবচেয়ে উত্তম কাজ।‌ 

ধরুন, আপনি আজ একটি ইতিহাসের অধ্যায় পড়লেন। শুধু আজই সেটি পাঁচবার পড়ার পরিবর্তে এভাবে রিভিশন করতে পারেন।‌ যেমন: 
  • আজ: প্রথমবার বিষয়টি বুঝে পড়ুন এবং শেষে Active Recall বা বই বন্ধ করে নিজে নিজে বলার চেষ্টা করুন।
  • আগামীকাল: বই বন্ধ করে মূল ঘটনাগুলো মনে করুন।
  • ৩ দিন পর: গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখগুলো আবার Recall করুন।
  • ৭ দিন পর: নিজেকে প্রশ্ন করে বা Practice Test দিয়ে যাচাই করুন।
  • ১৪ দিন পর: পুরো বিষয়টি দ্রুত Review করুন।
  • পরীক্ষার আগে: ভুলে যাওয়া বা দুর্বল অংশগুলো Final Revision করুন।
তবে, প্রতিদিন নতুন নতুন বিষয় বা অধ্যায় পড়ার চেষ্টা না করে আপনি আগের পড়া বর্তমান পড়ার সাথে যুক্ত করে পড়াশোনা করতে পারেন।‌

উদাহরণস্বরূপ, ইংরেজি Vocabulary শেখার সময় আজ ১০টি শব্দ শিখলেন। পরদিন শব্দগুলোর বাংলা অর্থ দেখে ইংরেজি শব্দ মনে করুন, আবার ইংরেজি শব্দ দেখে বাংলা অর্থ মনে করুন। ৩ দিন পর বাক্যে ব্যবহার করুন এবং ৭ দিন পর নিজেকে ছোট একটি Vocabulary Test দিন।

এভাবে তথ্যকে নির্দিষ্ট বিরতিতে পুনরায় স্মরণ করলে দীর্ঘমেয়াদি মনে রাখার সম্ভাবনা বাড়বে এবং পড়া জিনিস মনে থাকবে।‌

৩. পড়া বিষয় নিজের ভাষায় ব্যাখ্যা করুন

কোনো বিষয় সত্যিই বুঝেছেন কি না, তা যাচাই করার একটি ভালো উপায় হলো সেটি নিজের ভাষায় ব্যাখ্যা করা। শুধু বইয়ের সংজ্ঞা বা লেখকের লেখা মুখস্থ করার পরিবর্তে বিষয়টির মূল ধারণা বুঝে সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করুন।

একটি বিষয় পড়ার পর এমনভাবে বোঝার চেষ্টা করুন, যেন আপনি একজন ছোট শিক্ষার্থী, বন্ধু বা পরিবারের সদস্যকে বিষয়টি শেখাচ্ছেন। ব্যাখ্যা করার সময় বইয়ের কঠিন শব্দের পরিবর্তে নিজের পরিচিত ও সহজ শব্দ ব্যবহার করুন।

ধরুন, আপনি বাষ্পীভবন (Evaporation) পড়েছেন এবং প্রশ্ন এমন যে, রোদে কাপড় কীভাবে শুকিয়ে যায়? এর উত্তর বইয়ের ভাষায় মুখস্থ করার পরিবর্তে নিজের ভাষায় বলতে পারেন। যেমন: 

“গরমের কারণে পানির কিছু অংশ ধীরে ধীরে জলীয়বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়। তাই রোদে ভেজা কাপড় শুকিয়ে যায়।”

যদি কোনো বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে না পারেন, তাহলে বুঝতে হবে বিষয়টির কোনো অংশ এখনো পরিষ্কারভাবে বোঝা হয়নি। তখন আবার বই খুলে সেই অংশটি পড়ুন, মূল ধারণাটি বুঝুন এবং পুনরায় নিজের ভাষায় ব্যাখ্যা করুন।

এই পদ্ধতিটি Feynman Technique নামে পরিচিত। 

এই কৌশল এর উপর উদাহরণ দেওয়া যাক, উদাহরণ স্বরূপ, আপনি যদি মাধ্যাকর্ষণ (Gravity) পড়েন, তাহলে প্রথমে নিজের ভাষায় ব্যাখ্যা করুন এটি কী। এরপর পৃথিবীতে কোনো বস্তু ওপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন তা বোঝার চেষ্টা করুন। যদি ব্যাখ্যা করতে গিয়ে কোনো জায়গায় আটকে যান, সেই অংশটি আবার পড়ুন।

ফলে আপনি শুধু “আমি পড়েছি” না বলে “আমি বুঝেছি এবং অন্যকে বোঝাতে পারি” এই পর্যায়ে যেতে পারেন। 

আপনি কি বুঝতে পেরেছেন? আজ থেকে আব্বু-আম্মু বা স্যার কে বলবেন না। আমি বই পড়েছি। বরং বলবেন আমি বুঝেছি এবং অন্য জন কে বোঝাতে পারি। 

৪. শুধু পড়বেন না, নিজেকে পরীক্ষা করুন

শুধু বই পড়লে অনেক সময় মনে হয় বিষয়টি জানা হয়ে গেছে। কিন্তু পরীক্ষার প্রশ্ন সামনে এলে উত্তর মনে না-ও আসতে পারে। এই সমস্যাকে কমাতে পড়াশোনার সঙ্গে Practice Testing বা অনুশীলনী পরীক্ষা যুক্ত করুন।

Practice Testing হলো এমন একটি Retrieval Practice যেখানে আপনি বই বা নোট না দেখে নিজের জ্ঞান যাচাই করেন। এতে শুধু কোন বিষয় মনে আছে তা বোঝা যায় না; বরং কোন অংশ দুর্বল, কোন ধারণা ভুল বোঝা হয়েছে এবং কোন বিষয় আরও অনুশীলন করা দরকার তাও শনাক্ত করা যায়। একটি অধ্যায় পড়ার পর যে সমস্ত কাজ আপনাকে করতে হবে তা হল: 

  • বই বন্ধ করে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিন।
  • অধ্যায়ের শেষে থাকা প্রশ্নগুলো সমাধান করুন।
  • আগের বছরের Board Exam বা পরীক্ষার প্রশ্ন অনুশীলন করুন।
  • নিজে ৫–১০টি প্রশ্ন তৈরি করুন।
  • Flashcard দিয়ে নিজেকে পরীক্ষা করুন।
  • গণিত বা বিজ্ঞানের ক্ষেত্রে বই না দেখে সমস্যা সমাধান করুন।
  • নির্দিষ্ট সময় ধরে Mock Test বা Model Test দিন।
  • ভুল উত্তরগুলো আলাদা করে লিখে আবার শিখুন।
ধরুন, আপনি শতকরা (Percentage) অধ্যায় পড়েছেন। বই পড়ার পর আবার উদাহরণগুলো দেখে যাওয়ার পরিবর্তে নিজেকে প্রশ্ন করুন।

“১,০০০ টাকার একটি পণ্যে ২০% ছাড় দিলে ক্রয়মূল্য কত হবে?”

বই না দেখে উত্তর দিন। এরপর নিজের উত্তর যাচাই করুন। ভুল হলে শুধু সঠিক উত্তর দেখে থেমে যাবেন না; কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করুন এবং একই ধরনের আরও ২–৩টি সমস্যা সমাধান করুন।

এটি আপনার জন্য খুব সহায়ক হবে, কারণ আপনি বুঝতে পারবেন কোন বিষয় সত্যিই জানেন এবং কোন বিষয় শুধু বই দেখে পরিচিত মনে হচ্ছে।

তাই পরীক্ষার প্রস্তুতিতে শুধু “ আপনি কত ঘণ্টা পড়েছেন” এটি গুরুত্বপূর্ণ নয়। বরং “আপনি বই বন্ধ করার পর কতটা মনে করতে পারছেন এবং প্রশ্নের মাধ্যমে কতটা প্রয়োগ করতে পারছেন ”এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ধারাবাহিক প্রক্রিয়ায় পড়াশোনা করলে শুধু তথ্য পড়ে যাওয়ার পরিবর্তে তা মনে করা, ব্যবহার করা এবং দীর্ঘমেয়াদে ধরে রাখার অনুশীলন তৈরি হয়।

৫. একসঙ্গে অনেকক্ষণ পড়ার পরিবর্তে সেশন তৈরি করুন

অনেক শিক্ষার্থী মনে করে, যত বেশি সময় বইয়ের সামনে বসে থাকবে, তত বেশি পড়া মনে থাকবে। বাস্তবে দীর্ঘ সময় বিরতিহীনভাবে পড়লে মনোযোগ, Working Memory এবং শেখার কার্যকারিতা কমে যায়। 

তাই Deep Work বা গভীর মনোযোগের ধারণা অনুসরণ করে পড়াশোনাকে ছোট ছোট সেশনে ভাগ করতে হবে। এ ক্ষেত্রে Pomodoro Technique-এর মতো সময়ভিত্তিক স্টাডি পদ্ধতিও ব্যবহার করা যায়।

৪০ মিনিটের একটি স্টাডি সেশনে কী করবেন?

প্রথম ৫ মিনিট: আগের পড়া বিষয় দ্রুত মনে করার চেষ্টা করুন। বই বন্ধ রেখে Active Recall বা পুনরায় পড়া পদ্ধতিতে নিজেকে প্রশ্ন করুন।

পরের ২৫ মিনিট: নতুন একটি নির্দিষ্ট বিষয় মনোযোগ দিয়ে পড়ুন। গুরুত্বপূর্ণ ধারণা বুঝুন, প্রয়োজনীয় তথ্য নোট করুন এবং মুখস্থ করার পরিবর্তে বিষয়টির অর্থ বোঝার চেষ্টা করুন।

শেষ ১০ মিনিট: বই বন্ধ করে আজ যা পড়েছেন তা নিজের ভাষায় মনে করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ সূত্র, সংজ্ঞা, তারিখ বা ধারণাগুলো লিখে ফেলুন এবং নিজেকে ২–৩টি প্রশ্ন করে উত্তর দিন।

এরপর বিরতি নিন।‌

এরপর ৫–১০ মিনিটের বিরতিতে কী করবেন?

এই সময়টিকে Brain Break হিসেবে ব্যবহার করুন। চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন, পানি পান করুন, চোখকে বিশ্রাম দিন বা হালকা স্ট্রেচিং করুন। তবে বিরতির সময় সামাজিক যোগাযোগমাধ্যম, YouTube Shorts, Reels বা মোবাইল গেমে ঢুকে পড়া এড়িয়ে চলুন, কারণ কয়েক মিনিটের বিরতি সহজেই দীর্ঘ সময়ের ডিজিটাল বিভ্রান্তিতে পরিণত হতে পারে।

বিরতির পর কীভাবে আবার পড়া শুরু করবেন?

বিরতি শেষে সরাসরি নতুন অধ্যায় শুরু না করে প্রথম ২–৩ মিনিট আগের ৪০ মিনিটে পড়া বিষয়টি বই না দেখে মনে করার চেষ্টা করুন। এরপর যেখানে শেষ করেছিলেন সেখান থেকে পড়া শুরু করুন। নতুন সেশনের শুরুতে আগের বিষয়ের সংক্ষিপ্ত ভাবে পুনরায় পড়ুন এবং নতুন পড়া শুরু করুন।

তবে সবার মনোযোগের ক্ষমতা, বয়স, বিষয়ের কঠিনতা এবং পড়ার পরিবেশ এক নয়। তাই ৪০ মিনিট আপনার জন্য উপযুক্ত না হলে ২৫, ৩০ বা ৫০ মিনিটের সেশনও ব্যবহার করতে পারেন। 

মূল লক্ষ্য হলো দীর্ঘ সময় শুধু বইয়ের সামনে বসে থাকা নয়; বরং নির্দিষ্ট সময়ে গভীর মনোযোগ দিয়ে শেখা, বিরতি নেওয়া এবং বিরতির পর আগের শেখা বিষয় সক্রিয়ভাবে মনে করে আবার পড়ায় ফিরে আসা। এভাবে পড়ালেখা করুন জীবনে একদিন না একদিন সফল হবেন। 

৬. পর্যাপ্ত ঘুমকে পড়াশোনার অংশ হিসেবে নিন

রাত জেগে পড়াশোনা করাকে অনেক শিক্ষার্থী বেশি পরিশ্রমের প্রতীক মনে করে। কিন্তু পর্যাপ্ত ঘুম, Memory Consolidation এবং Cognitive Performance-এর মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনি সারাদিন যা শিখেছেন, ঘুমের সময় মস্তিষ্ক সেই তথ্য প্রক্রিয়াকরণ করে এবং Memory Consolidation-এর মাধ্যমে শেখা বিষয়কে দীর্ঘমেয়াদি স্মৃতিতে সংরক্ষণে সহায়তা করে। 

বিশেষ করে Deep Sleep এবং REM Sleep ঘুমের বিভিন্ন পর্যায় শেখা, স্মৃতি ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। মোট ৬-৭ ঘন্টা পড়ুন।‌

রাত জেগে পড়লে কী হতে পারে?

রাত জেগে পড়লে ঘুমের সময় কমে যায় এবং পরদিন মনোযোগ, স্মৃতি, তথ্য প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত নেওয়া ও শেখার ক্ষমতার উপর খারাপ প্রভাব পড়বে। ফলে আপনি বেশি সময় বইয়ের সামনে বসে থাকলেও পড়া কার্যকরভাবে মনে রাখা কঠিন হতে পারে। 

দীর্ঘদিন অনিয়মিত ঘুমের অভ্যাস থাকলে Circadian Rhythm বা শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণ চক্রও ব্যাহত হতে পারে। যা আপনার পড়াশোনার অনেক বড় ক্ষতি করতে পারে। তাই নিয়মিত সঠিক পরিমাণ ঘুমাতে হবে। 

তাই শুধু “কত ঘণ্টা পড়লাম” তা নয়, “কতটা মনোযোগ দিয়ে শিখলাম এবং পর্যাপ্ত বিশ্রাম নিলাম কি না” এটিও গুরুত্বপূর্ণ।

একজন শিক্ষার্থী কখন ঘুমাবে এবং কখন ঘুম থেকে উঠবে?

ঘুমের সময় ব্যক্তির বয়স ও ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। সাধারণভাবে কিশোর-কিশোরীদের প্রতি রাতে ৮–১০ ঘণ্টা এবং ১৮–৬০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের অন্তত ৭ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। তাই একজন শিক্ষার্থীকে এমন ঘুমের রুটিন তৈরি করা উচিত, যাতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম হয় এবং ঘুম ও ঘুম থেকে উঠার সময় যতটা সম্ভব নিয়মিত থাকে।

উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থী যদি সকাল ৬টায় ঘুম থেকে উঠতে চায় এবং তার ৮–১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়, তাহলে তার রাতের ঘুমের সময় আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুরু হতে পারে। তবে ব্যক্তিভেদে ঘুমানোর সময় কিছুটা আগে-পরে হতে পারে।

কখন পড়া মস্তিষ্ক দ্রুত গ্রহণ করে?

সবার মস্তিষ্ক একই সময়ে সমানভাবে কাজ করে না। কারও সকালে মনোযোগ বেশি থাকে, আবার কেউ বিকেল বা সন্ধ্যায় ভালো পড়তে পারে। তবে পর্যাপ্ত ঘুমের পর সকালে অনেক শিক্ষার্থীর Alertness, Attention এবং Cognitive Performance ভালো থাকতে পারে। 

তাই কঠিন বিষয়, নতুন অধ্যায় বা গুরুত্বপূর্ণ ধারণাগুলো আপনার দিনের যে সময়ে মনোযোগ সবচেয়ে ভালো থাকে, সেই সময়ে পড়তে পারেন।

দিনের সময় অনুযায়ী আপনার জন্য বিশেষ রুটিন।‌

  • সকালে: নতুন ও কঠিন বিষয় শিখতে পারেন।‌
  • দুপুরে: অনুশীলন ও সমস্যা সমাধান করতে পারেন। 
  • বিকেল/সন্ধ্যায়: পুনরাবৃত্তি ও পুনরায় পড়াশোনা করতে পারেন। শেখা জিনিস আবার পড়ুন। 
  • রাতে: হালকা রিভিশন ও পরের দিনের পড়ার পরিকল্পনা করুন। 
  • রাতে ঘুমের আগে: অতিরিক্ত রাত জেগে নতুন বিষয় মুখস্থ করার পরিবর্তে পর্যাপ্ত ঘুমান। 
তবে এটি একটি সাধারণ উদাহরণ; আপনার Chronotype, স্কুল-কলেজের সময়সূচি এবং ব্যক্তিগত মনোযোগের সময় অনুযায়ী রুটিন পরিবর্তন করতে পারেন।

পরীক্ষার আগের রাতে কী করবেন?

পরীক্ষার আগের রাতে নতুন করে পুরো বই শেষ করার চেষ্টা না করে আগে থেকে পড়া বিষয়গুলো দ্রুত Revision করুন। গুরুত্বপূর্ণ সূত্র, সংজ্ঞা, তারিখ, শব্দার্থ বা মূল ধারণাগুলো একবার দেখে নিন এবং পুনরায় বই বন্ধ করে নিজেকে পরীক্ষা করুন এবং চেষ্টা করুন আগের পড়া গুলো মনে করার। 

এরপর পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে সময়মতো ঘুমাতে যান। পরীক্ষার আগের রাতে অতিরিক্ত রাত জেগে পড়ার পরিবর্তে পর্যাপ্ত ঘুম ও মানসিক সতেজতা বজায় রাখা পরদিনের মনোযোগ ও পরীক্ষার পারফরম্যান্সের জন্য বেশি উপকারী হবে।

৭. পড়ার সময় মোবাইল ও অন্যান্য বিভ্রান্তি দূরে রাখুন

আপনি যখন পড়ছেন, তখন বারবার মোবাইলের কল, SMS, Messenger, WhatsApp, Facebook, Instagram, TikTok, YouTube ও ই-মেইলের নোটিফিকেশন দেখা আপনার মনোযোগের ধারাবাহিকতা নষ্ট করে। 

একইভাবে মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যমের Feed, Reels, Shorts, অনলাইন গেম, বিনোদনমূলক ভিডিও বা চ্যাট ব্যবহার করতে করতে পড়াশোনা করলে আপনার মস্তিষ্ক বারবার এক কাজ থেকে অন্য কাজে চলে যাবে। ফলে পড়াশোনা ঠিকভাবে হবে না এবং কোন কিছু বুঝতে ও পারবেনা। শুধু টাইম লস করাই হবে। তাই পড়ার সময় আপনাকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে তা হল: 

মোবাইল সাইলেন্ট বা Do Not Disturb মোডে রাখুন।
কল, SMS, Messenger, WhatsApp, Facebook, Instagram, TikTok ও অন্যান্য অ্যাপের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন।
সম্ভব হলে মোবাইলটি পড়ার টেবিল থেকে দূরে অন্য ঘরে রাখুন।
  • পড়ার সময় Reels, Shorts, YouTube ভিডিও, অনলাইন গেম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকুন।
  • পড়ার টেবিল পরিষ্কার রাখুন এবং শুধু প্রয়োজনীয় বই, খাতা, কলম ও শিক্ষাসামগ্রী রাখুন।
  • একসঙ্গে অনেক বিষয় পড়ার পরিবর্তে একটি নির্দিষ্ট বিষয় ও একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়ুন।
  • পড়ার সময় বারবার মোবাইল, কম্পিউটার বা অন্য ডিভাইস চেক করার অভ্যাস কমিয়ে আনুন।
  • Multitasking করার পরিবর্তে এক সময়ে একটি কাজ করুন, যেমন, ৩০–৪০ মিনিট শুধু গণিতের একটি অধ্যায় পড়ুন, তারপর বিরতি নিন।
  • পড়ার জন্য নির্দিষ্ট Focus Session তৈরি করুন এবং সেই সময়ে শুধু পড়াশোনায় মনোযোগ দিন।

উদাহরণস্বরূপ, আপনি যদি ৪০ মিনিটের একটি Deep Study Session করেন, তাহলে এই সময়ে মোবাইলের নোটিফিকেশন বন্ধ রেখে শুধু একটি অধ্যায় পড়তে পারেন। ৪০ মিনিট শেষে ৫–১০ মিনিটের বিরতিতে প্রয়োজনীয় মেসেজ বা নোটিফিকেশন দেখতে পারেন। এরপর আবার মোবাইল দূরে রেখে পরবর্তী Focus Session শুরু করুন। এভাবে পড়ালেখা করলে পড়ালেখায় মনোযোগ বাড়বে ও পড়া মনে থাকবে। 

মনে রাখবেন, ভালো মনোযোগ শুধু বেশি সময় পড়ার ওপর নির্ভর করে না; বরং পড়ার সময় কতটা নিরবচ্ছিন্নভাবে মনোযোগ ধরে রাখতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ। পড়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পুরোপুরি বন্ধ রাখুন।‌

৮. পড়ালেখার গুরুত্বপূর্ণ তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন

একসঙ্গে অনেক তথ্য, সংজ্ঞা, তারিখ, সূত্র বা ধারণা মুখস্থ করার চেষ্টা করলে Working Memory-এর ওপর অতিরিক্ত Cognitive Load তৈরি হতে পারে। ফলে তথ্যগুলো একে অপরের সঙ্গে গুলিয়ে যেতে পারে এবং পড়া শেষ করার পর অনেক কিছু মনে না-ও থাকতে পারে। 

তাই বড় একটি অধ্যায় বা জটিল বিষয়কে ছোট ছোট অর্থপূর্ণ অংশে ভাগ করে পড়ুন। এই পদ্ধতিকে Chunking বলা হয়, যেখানে বড় তথ্যকে ছোট ও সম্পর্কযুক্ত অংশে সাজিয়ে শেখা হয়।

ইতিহাসের বাস্তব উদাহরণ

ধরুন, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ অধ্যায়টি পড়ছেন। পুরো অধ্যায়টি একসঙ্গে মুখস্থ করার চেষ্টা না করে এভাবে ভাগ করতে পারেন—

১. পটভূমি: পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য পড়ুন 

২. গুরুত্বপূর্ণ ঘটনা: ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন পড়ুন 

৩. প্রধান ঘটনা: ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের গণহত্যা, স্বাধীনতার ঘোষণা, এবং মুক্তিযুদ্ধ পড়ুন 

৪. গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ভূমিকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঘটা ঘটনা পড়ুন। 

৫. ফলাফল: ১৬ ডিসেম্বর ১৯৭১ বিজয় ও বাংলাদেশের স্বাধীনতা কীভাবে পেল তা পড়ুন 

৬. ঐতিহাসিক গুরুত্ব: একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা হল তা পড়ুন।‌

গণিতের বাস্তব উদাহরণ

ধরুন, আপনি শতকরা (Percentage) অধ্যায় পড়ছেন। পুরো অধ্যায় একসঙ্গে মুখস্থ না করে এটিকে ছোট ছোট অংশে ভাগ করতে পারেন—

১. মূল ধারণা: শতকরা বলতে কী বোঝায়? তা পড়ুন খুব মনোযোগ সহকারে। 

২. সূত্র: শতকরা = (অংশ ÷ মোট) × ১০০ সূত্রটি মুখস্থ করুন 

৩. সহজ উদাহরণ: ২০০ টাকার ১০% = ২০ টাকা

৪. বাস্তব প্রয়োগ: ১,০০০ টাকার পণ্যে ৩০% ছাড়, তাহলে কত টাকা ছাড়, = ৩০০ টাকা ছাড়

৫. অনুশীলন: বিভিন্ন সংখ্যার শতকরা নির্ণয়

৬. ভুল সংশোধন: কোথায় ভুল হয়েছে তা খুঁজে আবার সমাধান করা

এভাবে প্রথমে ধারণা, তারপর সূত্র, এরপর সহজ উদাহরণ, তারপর বাস্তব জীবনের সমস্যা এবং শেষে অনুশীলন করলে গণিতের বিষয়টি শুধু মুখস্থ নয়, বরং বুঝে শেখা সম্ভব হয়।

বিজ্ঞান পড়ার বাস্তব উদাহরণ

ধরুন, আপনি সালোকসংশ্লেষণ (Photosynthesis) পড়ছেন। পুরো প্রক্রিয়াটি একসঙ্গে মুখস্থ করার পরিবর্তে—

১. উদ্ভিদের কী প্রয়োজন? → সূর্যালোক + পানি + কার্বন ডাই-অক্সাইড

২. কোথায় ঘটে? → পাতার ক্লোরোফিল

৩. কী তৈরি হয়? → গ্লুকোজ ও অক্সিজেন

৪. কেন গুরুত্বপূর্ণ? → উদ্ভিদের খাদ্য তৈরি ও পরিবেশে অক্সিজেন সরবরাহ

এভাবে একটি জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়াকে ছোট ছোট অংশে ভাগ করলে Conceptual Understanding তৈরি হয় এবং পুরো বিষয়টি মনে রাখা সহজ হয়। আপনি চেষ্টা করতে পারেন।‌

তবে Chunking-এর উদ্দেশ্য শুধু তথ্যকে ছোট করা নয়; বরং সম্পর্কযুক্ত তথ্যকে একসঙ্গে অর্থপূর্ণভাবে সাজানো। এতে পড়াশোনার লোড নিয়ন্ত্রণে রাখা, বিষয়ের কাঠামো বোঝা এবং পরে বিরতির পর শেখা ও পুনরায় পডার মাধ্যমে শেখা তথ্য পুনরুদ্ধার করা আরও সহজ হয়।

৯. পড়া বিষয়ের সঙ্গে বাস্তব উদাহরণ যুক্ত করুন

শুধু সংজ্ঞা বা তথ্য মুখস্থ করার পরিবর্তে কোনো বিষয়কে বাস্তব জীবনের ঘটনা, নিজের অভিজ্ঞতা বা পরিচিত পরিস্থিতির সঙ্গে যুক্ত করলে সেটি বোঝা এবং মনে রাখা সহজ হয়। এই পদ্ধতিকে Real-World Application বা বাস্তব জীবনে জ্ঞানের প্রয়োগ বলা যায়। 

এতে শুধু মুখস্থ জ্ঞান নয়, বরং ধারণাভিত্তিক শেখার অভ্যাস তৈরি হয়।

ধরুন, আপনি বিজ্ঞানে বাষ্পীভবন (Evaporation) পড়ছেন। বইয়ের সংজ্ঞা মুখস্থ করার পাশাপাশি নিজের চারপাশের উদাহরণ খুঁজুন, যেমন: ভেজা কাপড় রোদে শুকিয়ে যাওয়া, বৃষ্টির পর রাস্তার পানি ধীরে ধীরে শুকিয়ে যাওয়া বা শরীরের ঘাম শুকিয়ে যাওয়া। এরপর নিজেকে প্রশ্ন করুন, “এখানে পানি কোথায় গেল?” এবং বইয়ের ধারণার সঙ্গে বাস্তব ঘটনাটি মিলিয়ে দেখুন। আপনি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন।‌

বই পড়ার পর কীভাবে নিজের বাস্তব উদাহরণ তৈরি করবেন?

বইয়ের কোনো নতুন বিষয় পড়ার পর নিজেকে পাঁচটি প্রশ্ন করুন: 

১. এটি আসলে কী? বিষয়টির মূল ধারণা নিজের ভাষায় বলুন।

২. এটি কোথায় দেখা যায়? আপনার বাড়ি, স্কুল, বাজার, প্রকৃতি বা দৈনন্দিন জীবনে এর উদাহরণ খুঁজুন।

৩. এটি কীভাবে কাজ করে? বাস্তব ঘটনাটির সঙ্গে বইয়ের ধারণার সম্পর্ক খুঁজে বের করুন।

৪. আমি কি নিজের একটি উদাহরণ তৈরি করতে পারি? বইয়ের উদাহরণ নকল না করে নিজের জীবনের একটি নতুন উদাহরণ তৈরি করুন।

৫. আমি কি অন্য কাউকে বোঝাতে পারি? বিষয়টি সহজ ভাষায় কাউকে বোঝান বা নিজেই উচ্চস্বরে ব্যাখ্যা করুন। এটি Feynman Technique-এর মতো শেখার পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিভিন্ন বিষয়ে বাস্তব উদাহরণ তৈরি করার পদ্ধতি

বিজ্ঞান: বিষয় হল ঘর্ষণ, বাস্তব উদাহরণ: জুতা পরে হাঁটার সময় মাটির সঙ্গে জুতার ঘর্ষণ আপনাকে পিছলে পড়া থেকে সাহায্য করে।

জীববিজ্ঞান: বিষয় হল শ্বাস-প্রশ্বাস, বাস্তব উদাহরণ: দৌড়ানোর পর দ্রুত শ্বাস নেওয়ার সঙ্গে শরীরের শক্তির চাহিদার সম্পর্ক বোঝার চেষ্টা করুন।

পদার্থবিজ্ঞান: বিষয় হল মাধ্যাকর্ষণ, বাস্তব উদাহরণ: হাত থেকে কলম ছেড়ে দিলে সেটি মাটিতে পড়ে।

ভূগোল: বিষয় হল বৃষ্টিপাত, বাস্তব উদাহরণ: বর্ষাকালে আপনার এলাকার বৃষ্টিপাত, নদী-খাল বা কৃষিকাজের সঙ্গে বিষয়টি মিলিয়ে দেখুন।

আশা করি, বাস্তব উদাহরণ কীভাবে তৈরি করবেন তা বুঝতে পেরেছেন। 

আচ্ছা চলুন বাস্তব উদাহরণ তৈরির পদ্ধতিটিকে একটি বড় উদাহরণ এর সাথে মিলিয়ে নেয়। 

উদাহরণস্বরূপ, আপনি যদি বাষ্পীভবন পড়েন, তাহলে প্রথমে সংজ্ঞাটি বুঝুন। এরপর ভেজা কাপড় শুকানোর ঘটনা লক্ষ্য করুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, “কাপড়ের পানি কীভাবে অদৃশ্য হলো?” এরপর বই বন্ধ করে নিজের ভাষায় ব্যাখ্যা করুন যে তাপের প্রভাবে পানির কিছু অংশ তরল অবস্থা থেকে জলীয়বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়।

এভাবে তথ্যকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে শেখা আপনার শেখার অভিজ্ঞতাকে আরও অর্থপূর্ণ করবে । এতে নতুন তথ্যকে পূর্বের জ্ঞান ও পরিচিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা সহজ হয়।

১০. পড়াশোনার জন্য নিয়মিত রুটিন তৈরি করুন

পড়া মনে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা, আর ধারাবাহিকতা তৈরি করতে পারে একটি রুটিন। পরীক্ষার কয়েক দিন আগে একসঙ্গে অনেক পড়ার পরিবর্তে প্রতিদিন অল্প অল্প করে পড়া, নির্দিষ্ট বিরতিতে পড়া, বই বন্ধ করে পুনরায় পড়া এবং নিজেকে Practice Testing-এর মাধ্যমে পরীক্ষা করা দীর্ঘমেয়াদি শেখার জন্য কার্যকর হবে

একজন শিক্ষার্থীর জন্য ভালো রুটিনের অর্থ সারাদিন শুধু বই নিয়ে বসে থাকা নয়। বরং পড়াশোনা, ঘুম, খাবার, নামাজ, খেলাধুলা, শরীরচর্চা, পরিবার ও বিনোদন, সবকিছুর মধ্যে একটি ভারসাম্য তৈরি করা। এতে পড়াশোনার প্রতি বিরক্তি কমে এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয় এবং পড়াশোনা দ্রুত হয়।

একজন শিক্ষার্থীর জন্য ভারসাম্যপূর্ণ দৈনিক রুটিন

ভোর ৫:৩০–৬:০০: ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ ও দিনের প্রস্তুতি

৬:০০–৬:৩০: আগের দিনের পড়া বই না দেখে Active Recall

৬:৩০–৭:০০: নাশতা ও স্কুল/কলেজের প্রস্তুতি

সকাল ৮:০০–দুপুর ১:০০: স্কুল বা কলেজের ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা

দুপুর ১:০০–২:০০: বাড়ি ফেরা, খাবার, জোহরের নামাজ ও বিশ্রাম

২:০০–২:৩০: হালকা বিশ্রাম বা প্রয়োজনে ছোট ঘুম

২:৩০–৩:৩০: ২৫–৩০ মিনিটের ২টি Focus Session, আজকের গুরুত্বপূর্ণ পড়া

৩:৩০–৪:০০: বিরতি ও হালকা নাশতা

৪:০০–৫:০০: খেলাধুলা, হাঁটাহাঁটি বা Physical Exercise

৫:০০–৬:০০: গোসল, আসরের নামাজ ও বিশ্রাম

৬:০০–৭:০০: গণিত, বিজ্ঞান বা কঠিন বিষয়ের Practice ও Problem Solving

৭:০০–৮:০০: মাগরিবের নামাজ, রাতের খাবার ও পরিবারের সঙ্গে সময়

৮:০০–৯:০০: দিনের পড়ার Revision করা, বিরতি দিয়ে পড়া এবং কি কি পড়া ইতিমধ্যেই শেষ হয়েছে তা পড়া

৯:০০–৯:৩০: ইশার নামাজ, পরের দিনের পড়ার পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি

৯:৩০–১০:০০: মোবাইল ও অন্যান্য Digital Distraction থেকে দূরে থেকে ঘুমের প্রস্তুতি

রাত ১০:০০: ঘুম

রুটিন মাফিক পড়াশোনা করার আপনার লক্ষ্য একদিন অর্জন হবেই। 

পড়ালেখা মনে রাখার ইসলামীক দোয়া 

ইসলামে বেশ কিছু ইসলামিক দোয়া রয়েছে, স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য পড়া হয়। নিচে পড়ালেখা মনে রাখার সহজ ও ছোট ইসলামীক দোয়া দেওয়া হল: 

১. বক্ষ প্রশস্ততা ও জিহ্বার জড়তা দূর হওয়ার দু'আ

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْلِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي)

(রব্বিশরহ্ লী স্বদরী অইয়াসসিরলী 'আমরী অঙ্গুল 'উক্বদাতাম মিল লিসা-নী ইয়াফকুহু কুওলী।)

অর্থ: 'হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দিাও এবং আমার বিষয়কে (কাজ) সহজ করে দিাও। আর আমার মুখের জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে।' (সূরা ত্বহা: ২০:২৫-২৮)।

জ্ঞাতব্য: হযরত মূসা () মুখের জড়তা দূর করার জন্য এই দু'আ পড়ে আল্লাহর নিকট প্রার্থনা করে ছিলেন। 

২. হালাল রুযী ও উপকারী বিদ্যা প্রার্থনার দু'আ

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُّتَقَبْلًا

(আল্লা-হুম্মা ইন্নী 'আসআলুকা ইলমান না-ফি'আওঁ অ রিযক্বান তুইয়িবাওঁ অ'আমালাম মুতাক্বব্বালা।)

অর্থ: 'হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী বিদ্যা, পবিত্র রুযী ও গ্রহণীয় আমল প্রার্থনা করছি।' (ইবনে মাজাহ হা/৭৫৩, বাইহাক্বী হা/১৭৮২, মিশকাত হা/২৪৯৮, সহীহ: তাহক্বীক্ব আলবানী রহ.)।

৩. জ্ঞান বৃদ্ধির দু'আ

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا

(আল্লা-হুম্মান ফা'নী বিমা-আল্লামতানী অ 'আল্লিমনী মা- ইয়ানফা'উনী অ যিদনী ইলমা-।)

অর্থ: 'হে আল্লাহ! তুমি আমাকে যা শিখিয়েছ তা দিয়ে আমাকে উপকৃত কর। আর আমার জন্য যা উপকারী তা আমাকে শিখিয়ে দাও এবং আমার জ্ঞান বাড়িয়ে দাও।'

(তিরমিযী হা/৩৫৯৯, ইবনে মাজাহ হা/৩৮২৩, মিশকাত হা/২৪৯৩ সহীহ: তাহক্বীক্ব আলবানী রহ.)।

পড়া মনে রাখার ইসলামিক ও বৈজ্ঞানিক সমন্বিত রুটিন

ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ। ইসলামে বলা হয়েছে যে, পড়ালেখায় নিজের সর্বোচ্চ চেষ্টা, এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করলে খুব সহজেই যেকোন পড়া সহজে বোঝা যায় এবং দীর্ঘমেয়াদী কাজে লাগানো যায়। 

এছাড়াও বিজ্ঞান কিছু প্রমাণিত অভ্যাস কে কেন্দ্র পড়ালেখা করার উপর গুরুত্ব আরোপ করে। নিচে পড়া মনে রাখার ইসলামিক ও বৈজ্ঞানিক সমন্বিত রুটিন দেওয়া হল, যা অনুসরণ করলে পড়া মনে থাকবে আজীবন। 

১. নিয়ত ঠিক করুন: জ্ঞান অর্জনকে ভালো ও উপকারী উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করুন। যেমন: আপনি একটি পুকুরের পানির ঘনত্ব মাপা শিখলেন। শেখার পর এটি আপনার চাচা, মামা, ও আত্মীয় স্বজন এর পুকুরের পানির ঘনত্ব মাপুন। 

এটি আপনাকে দীর্ঘদিন শেখা জিনিস মনে রাখতে সাহায্য করবে। এছাড়াও, গণিতের কোনো অঙ্ক শেখার পর শুধু নিজেই শিখবেন না। এটি আপনার ছোট ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এর সাথে শেখা জিনিস পুনরায় প্রয়োগ করার চেষ্টা করুন। 

এই ছোট্ট চেষ্টা আপনার শেখার আগ্ৰহ এবং পড়া মনে রাখাকে সহজ করবে।‌

২. আল্লাহর কাছে সাহায্য চান: “রব্বি যিদনী ইলমা” দোয়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করুন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং মাথায় হাত রেগে রব্বি যিদনী ইলমা পাঠ করুন। এই দোয়া আপনার স্মরণ শক্তি আরো শক্তিশালী করবে। 

৩. নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন: আজ কোন অধ্যায় বা বিষয় পড়বেন, তা আগে ঠিক করুন। কত সময় লাগতে পারে তা ঠিক করুন এবং পড়াতে মনোযোগ দিন।‌ লক্ষ্য নিয়ে পড়ালেখা করলে পড়া সহজ হবে এবং দীর্ঘ দিন মনে থাকবে। 

৪. মনোযোগ দিয়ে পড়ুন: পড়ার সময় মোবাইল ও অন্যান্য বিভ্রান্তিকর বস্তু থেকে দূরে থাকুন। মোবাইল অন্য ঘরে রেখে পড়াশোনা করুন। মোবাইলের নোটিফিকেশন বন্ধ করুন। 

৫. বই বন্ধ করে মনে করুন: সক্রিয়তার সাথে নিজের স্মৃতি যাচাই করুন। পড়া শেষে বই বন্ধ করে স্মরণ করার চেষ্টা করুন। এই ছোট্ট অভ্যাস আপনার পড়া মনে রাখতে সাহায্য করবে।

৬. প্রশ্নের উত্তর দিন: Practice Testing-এর মাধ্যমে নিজেকে পরীক্ষা করুন। নিজের শেখা জিনিস বাস্তবে কাজে লাগান। নিজে নিজেকে পরীক্ষা করুন আপনি যা শিখেছেন তা প্রয়োগ করতে পারবেন কিনা? উদাহরণ স্বরূপ: একটি সূত্র মুখস্থ করার পর, সেই সূত্র ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করুন।‌

৭. বিরতি দিয়ে আবার পড়ুন: পড়ালেখার Spaced Repetition কৌশল বা বিরতি দিয়ে পড়ুন এবং কয়েক দিন পরপর রিভিশন করুন। প্রথমে একটি বিষয় সম্পর্কে পড়ুন এবং বাস্তবে তা প্রয়োগ করুন। প্রয়োগ করার ২-৪ বা এক সপ্তাহ পর পুনরায় একই পড়া পড়ার চেষ্টা করুন, স্মরণ করার চেষ্টা করুন বা প্রয়োগ করার চেষ্টা করুন। 

৮. পর্যাপ্ত ঘুমান: একজন শিক্ষার্থী হিসেবে নিয়মিত ঘুমকে পড়াশোনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচন করুন। প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমানো চেষ্টা করুন। ঘুম আপনার নার্ভ কে পুনরায় সক্রিয় করে তুলতে সাহায্য করবে এবং পড়াশোনা মনে রাখার capacity বৃদ্ধি করবে এবং পড়াশোনা ভূলে যাওয়া রোধ করবে।

৯. ভুলগুলো খুঁজে বের করুন: যে বিষয়গুলো ভুলে যাচ্ছেন, সেগুলো আলাদা করে পুনরায় অনুশীলন করুন। যে বিষয়ের পড়া ভূলে যাচ্ছেন তা বাস্তবে বেশি বেশি প্রয়োগ করুন। পড়া বিষয় গুলো বাস্তবে বেশি বেশি প্রয়োগ করলে আপনার ভূল হওয়া কমে যাবে। 

ধরুন আপনি একটি অঙ্ক বার চেষ্টা করছেন। কিন্তু অঙ্কটির ফলাফল নিয়ে আসতে পারছেন না। এখন আপনার কাজ হল পুনরায় অঙ্কটি দেখা ও অন্য সহপাঠী কে অঙ্কটির ফলাফল বের করে দেখানো। কয়েক বার ব্যর্থ হবেন। কিন্তু এক সময় সঠিকভাবে অঙ্ক সমাধান করতে পারবেন। 

১০. আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখুন এবং চেষ্টা চালিয়ে যান: ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে নিজের সর্বোচ্চটা পড়ালেখা করার চেষ্টা করুন। এই ছোট্ট প্রচেষ্টা আপনার পড়াশোনা গতি বৃদ্ধি করবে এবং পড়াশোনা মনে থাকবে। 

উপসংহার 

কার্যকর বৈজ্ঞানিক কৌশল গুলোর নিয়মিত অনুশীলন এবং অভ্যাস আপনার পড়া মনে রাখার শক্তি কে ধীরে ধীরে বৃদ্ধি করবে। এছাড়াও, ইসলামিক দোয়া গুলো আপনার মনের ভেতরের আত্মবিশ্বাস কে বহুগুণে বাড়াবে এবং পড়াশোনা মনে রাখা সহজ করবে। তবে, দুঃখের বিষয় হল ইসলামীক দোয়া ও বৈদেশিক কৌশল ছাড়া পড়া মনে রাখা সম্ভব নয়। তাই, আপনার বৈজ্ঞানিক কৌশল ও ইসলামীক দোয়া গুলো কে পড়াশোনার একটি অংশ হিসেবে নিয়মিত পড়া ও কৌশল গুলো কে অনুসরণ করা আবশ্যক। 

আরো পোস্ট পড়ুন,





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url