৮ ধরনের ওয়েবসাইট - যা অনলাইনে ব্র্যান্ড, ব্যবসা ও আয় বাড়াতে সাহায্য করবে

৮ ধরনের ওয়েবসাইট - যা অনলাইনে ব্র্যান্ড, ব্যবসা ও আয় বাড়াতে সাহায্য করবে


ওয়েবসাইট হল একটি ডিজিটাল পৃষ্ঠা বা বই, যেখানে একটি পৃষ্ঠার মধ্যে বা বইয়ের মধ্যে যেমন অনেক তথ্য, উপাত্ত এবং নানান গল্প লিখা বা উপস্থাপন করা যায়। ঠিক তেমনি, একটি ওয়েবসাইটে ও নিজের পরিচিতি, কোম্পানি বা ব্যবসার পরিচিতি সহ অনলাইন আয় ইনকামের ও প্লাটফর্ম তৈরি করা যায়। অর্থাৎ, একটি ওয়েবসাইট ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে শুরু করে ব্যবসায়িক এবং অনলাইন ইনকাম জন্য একটি অসাধারণ মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়।‌ 
৮ ধরনের ওয়েবসাইট ছবি

কিন্তু জেনে রাখা ভালো যে, ওয়েবসাইট এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এবং এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন: কন্টেন্ট লিখে আয় করার জন্য ব্লগিং ওয়েবসাইট, বিভিন্ন পন্য অনলাইনে বিক্রি করে আয় হয় ই-কমার্স ওয়েবসাইটে, ব্যবসায়িক কাজ পরিচালনা করার জন্য ব্যবসা বা কোম্পানির ওয়েবসাইট ইত্যাদি। আসুন বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে জানি এবং কারা ব্যবহার করতে পারে, কেন ব্যবহার করতে পারে, উদাহরণ, কি কি থাকা উচিত উক্ত ওয়েবসাইটের মধ্যে তা জানতে পারবেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকলেও, ওয়েবসাইট প্রধানত ৮ ধরনের হয়। 

৮ ধরনের ওয়েবসাইট - যা অনলাইনে ব্র্যান্ড, ব্যবসা ও আয় বাড়াতে সাহায্য করবে


১. ব্যক্তিগত পরিচিতি ও ব্র্যান্ডিংয়ের জন্য ওয়েবসাইট

২. ব্যবসা বা কোম্পানির জন্য ওয়েবসাইট

৩. অনলাইন পণ্য বিক্রির জন্য ওয়েবসাইট

৪. কনটেন্ট প্রকাশ ও অনলাইনে আয়ের জন্য ওয়েবসাইট

৫. অনলাইন টুল ও ক্যালকুলেটরের জন্য ওয়েবসাইট

৬. শিক্ষা ও শেখানোর জন্য ওয়েবসাইট

৭. সার্ভিস বুকিং ও অর্ডারের জন্য ওয়েবসাইট

৮. কমিউনিটি ও ইনফরমেশন প্ল্যাটফর্মের জন্য ওয়েবসাইট

১. ব্যক্তিগত পরিচিতি ও ব্র্যান্ডিংয়ের জন্য ওয়েবসাইট

ব্যক্তিগত ব্র্যান্ডিং ওয়েবসাইট হলো আপনার নিজের নাম, দক্ষতা এবং অভিজ্ঞতার অনলাইন পরিচয়। এটি একটি পোর্টফোলিওর মতো কাজ করে। ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার, ডিজাইনার বা লেখক। আপনার কাজগুলো দেখাতে এবং ক্লায়েন্টদের বোঝাতে একটি ওয়েবসাইট থাকলে তারা সহজে আপনার প্রোফাইল দেখতে পারবে এবং আপনি যে রিয়েল পারশোন এবং রিয়েল ফ্রিল্যান্সার, ডিজাইনার বা লেখক তা বুঝতে পারবে। এতে ক্লাইন্টদের বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনাকে কাজ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে।‌

এই ধরনের ওয়েবসাইটে সাধারণত থাকে: About Me পেজ, Work Samples পেজ, Contact পেজ, এবং প্রয়োজন হলে CV বা Resume হোস্ট করা যায়। এই সব দেখে ক্লায়েন্টরা সরাসরি যোগাযোগ করতে পারে। SEO ব্যবহার করে, যেমন আপনার নাম, কাজের দক্ষতা এবং বিষয়ভিত্তিক ট্যাগ, গুগলে আপনার প্রোফাইল র‍্যাঙ্ক হয়। এছাড়া Testimonials বা ক্লায়েন্ট রিভিউ দেখালে বিশ্বাসযোগ্যতা বাড়ে।  

উদাহরণ: রহিম নামের একজন গ্রাফিক ডিজাইনার নিজের ওয়েবসাইটে তার সেরা ২০টি ডিজাইন প্রদর্শন করছে, About Me পেজে তার দক্ষতা, অভিজ্ঞতা এবং Contact পেজে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করেছে। যেকোনো ক্লায়েন্ট Google সার্চ করলে তার প্রোফাইল দেখতে পারে এবং এর মাধ্যমে সে আরো কাজ পাচ্ছে।‌

কিছু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য তৈরি ওয়েবসাইট গুলো হল: NeilPatel.com, Nicholas Kusmich.com, Aja Frost, Sean Halpin, Gary Le Masson ইত্যাদি।‌

এই ধরনের ওয়েবসাইট গুলো wix, WordPress, এবং পোর্টফোলিও বানানোর জনপ্রিয় প্ল্যাটফর্ম Pixpa, Format, Portfolio Box, UXfolio, canva অথবা বর্তমান অনেক ai প্লাটফর্ম একটি prompt দিলেই ভালো ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে। এছাড়াও, Instagram, Starconnect সাইটের মাধ্যমে ব্যাক্তিগত পরিচয় তুলে ধরা যায়। 

২. ব্যবসা বা কোম্পানির জন্য ওয়েবসাইট

আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান বা ব্যবসা করছেন, তাহলে আপনার একটি ওয়েবসাইট‌ থাকা বাধ্যতামূলক। একটি ব্যবসা ওয়েবসাইট হলো আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানকে অনলাইনে পেশাদারভাবে উপস্থাপন করার মাধ্যম। যদি আপনি ছোট বা মাঝারি ব্যবসার মালিক হন। তাহলে আপনার সার্ভিস বা প্রোডাক্টগুলো দেখাতে, যোগাযোগের ঠিকানা দিতে এবং ব্র্যান্ডের পরিচয় তৈরি করতে ওয়েবসাইট দরকার। এটি আপনার ব্যবসা কে অনলাইনে তুলে ধরে এবং আরো বেশি কাস্টমার বা ব্যবহারকারী বৃদ্ধি করতে সাহায্য করে। এর মাধ্যমে কাস্টমার বা অন্য ব্যক্তিরা আপনার পন্য বা পরিষেবা সম্পর্কে পরিষ্কার ধারণা গ্ৰহণ করতে পারবে এবং পন্য বা সেবা নিতে পারবে। 

আপনি একটি সাধারণ ব্যবসায়িক ওয়েবসাইটের মধ্যে রাখতে পারে কিছু সাধারণ ফিচার: Home Page-এ কোম্পানির সারসংক্ষেপ, About Us পেজে ভিশন ও মিশন, Services বা Products Page-এ পরিষেবা বা পণ্যের বর্ণনা, Contact Page-এ ঠিকানা, ফোন ও ম্যাপ, সহ আরো মূল ফিচার সমূহ, যা আপনার ব্যবসা বা কোম্পানি সম্পর্কে ব্যবহারকারীদের Clear message দিবে যে, আসলে আপনার কোম্পানী কি, কী পরিষেবা দেয়, বা পন্য বিক্রি করে। 

যাইহোক, আপনি একটি Blog বা News সেকশন যোগ করতে পারেন, যেখানে নিয়মিত কনটেন্ট প্রকাশ করতে পারেন, যা SEO-তে সাহায্য করে‌ এবং আপনার কোম্পানী বা ব্যবসা সম্পর্কে আরো মানুষ জানতে পারবে। অবশ্যই একটি ব্যবসা বা কোম্পানির ওয়েবসাইটটি হতে হবে, Mobile Optimise, Fast Loading Speed, Social Media Integration এবং Analytics Integration ব্যবহার করে ওয়েবসাইটকে কার্যকর ও কাস্টমার বান্ধব করতে হবে।

উদাহরণ: একটি ছোট ফার্ম হোমপেইজে তাদের সেবার তালিকা, About Us পেজে প্রতিষ্ঠার ইতিহাস এবং Contact Page-এ ল্যাপটপ সার্ভিসের ঠিকানা দেখাচ্ছে। যা একটি ফার্ম সাইটের কথা ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরেছে।‌ এটি বর্তমানে অনলাইন থেকে ভালো কাস্টমার পাচ্ছে এবং আয় বৃদ্ধি পেয়েছে। 

কিছু ব্যবসা বা কোম্পানির জন্য ওয়েবসাইট হল উদাহরণ, Apple – apple.com, HubSpot – hubspot.com, Wix – wix.com, Will Ventures – willventures.com, Leeroy, Northvolt – northvolt.com, Golden Lake Capital, awwwards.com, The New Atlantic, DesignRush, GoingClear / Cazena, Othoba.com, Bagdoom.com, Pickaboo.com, prothoalo.com ইত্যাদি। 

৩. অনলাইন পণ্য বিক্রির জন্য ওয়েবসাইট

E-commerce বা অনলাইন দোকান ওয়েবসাইট হলো আপনার পণ্য বিক্রি করার সরাসরি প্ল্যাটফর্ম। যেখানে একজন E-commerce ব্যবসায়ী তার পন্য গুলো তুলে ধরতে পারে। ধরুন, আপনি হ্যান্ডমেড ব্যাগ, পোশাক, ইলেকট্রনিক্স পণ্য বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চান। তাহলে পণ্য বিক্রির ওয়েবসাইটে Product Page-তে পণ্যের ছবি, নাম, মূল্য ও বিবরণ দেখাতে পারেন, Category Page-তে একই ধরনের পণ্যগুলো রাখা হয়। Cart & Checkout Page ব্যবহার করে ক্রেতারা সহজে অর্ডার দিতে পারে। 

এছাড়াও, Payment Gateway Integration, Stock Management, Discount System, Mobile-Friendly Design, SEO-ফ্রেন্ডলি URL এবং Product Schema Google র‍্যাঙ্কিং এবং কাস্টমার অভিজ্ঞতা বাড়ায়। Review ও Wishlist ফিচার ক্রেতার আস্থা বাড়ায়। এই ধরনের ওয়েবসাইট দীর্ঘমেয়াদি আয় এবং ব্র্যান্ড বৃদ্ধি করতে সহায়তা করে।

উদাহরণ: একজন হ্যান্ডিক্রাফট বিক্রেতা তার ব্যাগ, জুতো ও জুয়েলারি ওয়েবসাইটে প্রদর্শন করছে। ক্রেতা পছন্দ হলে Cart-এ রেখে Checkout করে এবং Payment Gateway ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করে। 

আপনি রিসার্চ পারপাশ কিছু সাইট ভিজিট করতে পারেন, যেমন: rokomari.com, Chaldal.com, Bikroy.com, daraz.com, govaly.com, Amazon.com ইত্যাদি। এই সকল সাইট ঘুরে দেখতে পারেন এবং আপনার জন্য সেরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। 

৪. কনটেন্ট প্রকাশ ও অনলাইনে আয়ের জন্য ওয়েবসাইট

কনটেন্ট পাবলিশিং ওয়েবসাইট হলো ব্লগ, আর্টিকেল বা টিউটোরিয়াল প্রকাশ করার প্ল্যাটফর্ম, যেখানে একজন author বা লেখক ব্লগিং ওয়েবসাইটে নিজের ভাষায় আর্টিকেল লিখে থাকে। এই ধরনের সাইট গুলো মূলত ইনকাম এর জন্য আর্টিকেল লিখে থাকে। ধরুন আপনি কোনো বিষয়ে বিশেষজ্ঞ এবং আপনার জ্ঞান শেয়ার করতে চান। এখানে SEO-ফ্রেন্ডলি টাইটেল, Meta Description, Heading Structure ব্যবহার করে গুগলে র‍্যাঙ্কিং বৃদ্ধি করা যায়।

এবং ওয়েবসাইটটি Google AdSense, Affiliate Marketing, Sponsored Content বা Digital Product বিক্রি করে আয় করে থাকে। About Author Page, Comment Section, Newsletter Integration এবং Social Media Sharing ফিচার ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ায়। এমন ওয়েবসাইট দীর্ঘমেয়াদে আপনার ব্র্যান্ড ও অথরিটি তৈরি করে।

উদাহরণ: একজন কুকিং ব্লগার তার ওয়েবসাইটে ৫০টি রেসিপি, SEO টাইটেল, ছবি এবং ভিডিও সহ প্রকাশ করছে। বর্তমানে তিনি AdSense এবং Affiliate Links ব্যবহার করে আয় করছেন।

কিছু সাইট ঘুরে দেখতে পারেন, যা আপনাকে অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম এর জন্য একটি পথ তৈরি করে দিতে পারে, যেমন: ordinaryit.com, techtunes.io, bdtips.com, tuneBangla.com, trickbd.com, techshohor.com, medium.com, hubspot.com/blog, investopedia.com ইত্যাদি। 

বর্তমান যুগ ai এর যুগ, অনেকেই ai automation তৈরি করে auto blogging শুরু করেছে, এবং totapakhi.com বা affipilote.com এর মত সাইট গুলোর মাধ্যমে ai দিয়ে কন্টেন্ট তৈরি হচ্ছে। বসে না থেকে শুরু করুন। 

৫. অনলাইন টুল এর জন্য ওয়েবসাইট

অনলাইন টুল ওয়েবসাইট ব্যবহারকারীর নির্দিষ্ট সমস্যার দ্রুত সমাধান দেয় এবং বর্তমানে এটি খুবই কম প্রতিযোগিতা পূর্ণ, এই ধরনের সাইট অনেক কম আছে বাংলাদেশে, যেমন Age Calculator, Profit-Loss Calculator, Area Calculator, Password Generator, Gradient Generator, QR Code Generator, converter ইত্যাদি। এই ধরনের টুল গুলো বর্তমানে ai দিয়ে তৈরি করা যাচ্ছে, chatgpt, Gemini, canva code ইত্যাদি। 

Fast Loading, Mobile Optimization, Call-to-Action, Schema Markup এবং Internal Linking SEO-তে সহায়ক। Interactive Elements, Download Option এবং User-Friendly Design ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ায়। এই ধরনের ওয়েবসাইট Evergreen Traffic দেয় এবং High Retention Time নিশ্চিত করে। এই ধরনের সাইট থেকে হাজার ডলার আয় করা যায়। 

উদাহরণ: একজন শিক্ষার্থী Age Calculator ব্যবহার করে সহজে বয়স বের করছে। Gradient Generator দিয়ে ওয়েব ডিজাইনার CSS কোড তৈরি করছে এবং টুলস সাইট তৈরি কারী মালিক লাখ টাকা আয় করছে। 

রিয়েল রিসার্চ করতে পারেন এমন কিছু ওয়েবসাইটের উদাহরণ হল: multiProtools.com, calculator.net, unitconverters.net ইত্যাদি। 

৬. শিক্ষা ও শেখানোর জন্য ওয়েবসাইট

শিক্ষা ওয়েবসাইট হলো অনলাইন কোর্স, টিউটোরিয়াল, ভিডিও লেসন, PDF নোট বা প্র্যাকটিস ম্যাটেরিয়াল শেয়ার করার প্ল্যাটফর্ম। এখানে Free ও Paid Course Integration, Quiz, Assignment, Certificate System, Topic-based Category Structure ব্যবহার করা হয়।

Mobile-Friendly Design, Analytics Integration, Social Media Sharing এবং Newsletter Subscription ওয়েবসাইটকে কার্যকর করে। এই ধরনের ওয়েবসাইট শিক্ষার্থী ধরে রাখে, Authority তৈরি করে এবং দীর্ঘমেয়াদি আয় উৎস হিসেবে কাজ করে।

উদাহরণ: একজন ইংরেজি শিক্ষক তার ওয়েবসাইটে ১০টি পেইড কোর্স তৈরি করেছেন। শিক্ষার্থীরা অনলাইনে লেসন দেখে কুইজ সমাধান করছে এবং সার্টিফিকেট পাচ্ছে। 

শিক্ষামূলক কিছু ওয়েবসাইটের নাম হল: rokomari.com, 10minuteschool.com, bohubrihi.com, bohubrihi.com, ordinaryit.com, dreameritschool.net ইত্যাদি। 

৭. সার্ভিস বুকিং ও অর্ডারের জন্য ওয়েবসাইট

সার্ভিস বুকিং ওয়েবসাইট কাস্টমারকে স্বয়ংক্রিয়ভাবে সময় নির্ধারণ ও অর্ডার করার সুযোগ দেয়। Appointment Booking, Online Scheduling, Multiple Service Packages, Payment Gateway Integration এবং Google Map Integration এর মাধ্যমে কাজ হয়।

Booking Confirmation, Reminder System, Mobile-Friendly Form এবং Fast Loading Speed কনভার্সন বাড়ায়। Local SEO এবং Review Section স্থানীয় কাস্টমার আকর্ষণ করে। এই ধরনের ওয়েবসাইট ম্যানুয়াল কাজ কমিয়ে দেয় এবং ব্যবসা স্কেলিং সহজ করে।

উদাহরণ: একজন হেয়ারস্টাইলিস্টের ওয়েবসাইটে ক্লায়েন্টরা সরাসরি তার সময়সূচি দেখে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে।

কিছু উদাহরণ হল: Sheba.xyz, TruckLagbe.com, Khadok.com, Upwork.com, Booking.com, Shohoz, Amartrip.com.bd ইত্যাদি । 

৮. কমিউনিটি ও ইনফরমেশন প্ল্যাটফর্মের জন্য ওয়েবসাইট

কমিউনিটি ওয়েবসাইট হলো একই আগ্রহ বা বিষয়ভিত্তিক মানুষের জন্য কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। Forum বা Discussion Board, Member Profile, Reputation System এবং User-generated Content দিয়ে নিয়মিত নতুন কনটেন্ট তৈরি হয়।

SEO-optimized Thread Titles, Internal Linking, Structured Data এবং Long-tail Keyword Capture Google-এ র‍্যাঙ্কিং বাড়ায়। Membership, Ads, Sponsored Post এবং Premium Access মনিটাইজেশনের পথ তৈরি করে। এই ধরনের ওয়েবসাইট দীর্ঘমেয়াদি Community Growth, Authority এবং Engagement তৈরি করে।

উদাহরণ: একটি প্রযুক্তি ফোরামে ব্যবহারকারীরা প্রশ্ন করছে, অন্যরা উত্তর দিচ্ছে এবং টপিক ভিত্তিক আলোচনা চলছে। 

এমন কিছু কমিউনিটি ও ইনফরমেশন প্ল্যাটফর্মের নাম হল: Baidu Tieba, MetaFilter, Quora, Reddit, Somewhereinblog.net ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে তৈরি কৃত Quora, Reddit এর মত ওয়েবসাইট নেই। 

উপসংহার,

উপরে মূলত ওয়েবসাইটের আটটি ক‌্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে আপনি সকল ধরনের ওয়েবসাইট কে রাখতে পারবেন এবং যেকোনো ওয়েবসাইট উপরের আটটি ক‌্যাটাগরির মধ্যে পড়ে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url