রকমারিতে অর্ডার করার নিয়ম (বই ও পন্য)

রকমারিতে অর্ডার করার নিয়ম (বই ও পন্য) 

রকমারি হল বৃহত ই-কমার্স প্লাটফর্ম, যেখানে লক্ষ লক্ষ বই ও পন্য রয়েছে। সেখান থেকে আপনি অনলাইনে বই ও পন্য অডার করতে পারেন। প্রতিদিন ডিসকাউন্ট এ পন্য নেওয়ার সুযোগ তো রয়েছে। 

কিন্তু সমস্যা একটাই, সেটি হল রকমারিতে অনলাইন অডার করার নিয়ম না জানা। আপনি কি নতুন এবং চাচ্ছেন রকমারিতে বই অডার করতে? যদি উত্তর হয় হ্যাঁ। তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে ছবি সহ দেখানো হবে রকমারিতে অর্ডার করার নিয়ম, এই নিয়ম অনুসরণ করে আপনি এক ব একাধিক বই ও পন্য রকমারিতে থেকে কিনতে পারবেন। 

আজকের এই প্রতিবেদনে থাকছে,

  • রকমারি কী
  • রকমারি থেকে বই কেনার সুবিধা
  • রকমারি থেকে বই অর্ডার করতে কী কী লাগবে
  • রকমারিতে অ্যাকাউন্ট খোলার নিয়ম
  • রকমারি থেকে বই ও পন্য খুঁজে বের করার উপায়
  • রকমারিতে অর্ডার করার নিয়ম (ছবিসহ ধাপে ধাপে বোঝানো হয়েছে)
  • অর্ডার ট্র্যাক করার নিয়ম
  • রকমারি থেকে বই কেনার টিপস
  • উপসংহার 
রকমারিতে অর্ডার করার নিয়মাবলী

রকমারি কী?

রকমারি (Rokomari) হল একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি বইসহ নানান পন্য সুলভ মূল্যে পেয়ে যাবেন। রকমারি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হল rokomari.com, যেখানে আপনি বাংলা ও ইংরেজি ভাষার একাডেমিক books, শিশু ও কিশোরদের বই, ইতিহাস ও মুক্তিযুদ্ধ, ব্যবসা ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বই, জীবনী ও স্মৃতিচারণ, আত্মউন্নয়ন ও মোটিভেশনাল বই, ধর্মীয় বই, শিক্ষামূলক বই, উপন্যাস (Novel, গল্প, কবিতা ও নাটক, এবং ধর্মীয় বই পেয়ে যাবেন। 

এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের পন্য পাবেন, যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই লাগে, যেমন: নিত্যপ্রয়োজনীয় পণ্য, ব্যাগ, বিউটি কেয়ার পন্য, ইলেকট্রনিক্স পন্য, খেলনা, এবং আরো অনেক কিছু। যা কিছু দরকারি, সব আছে রকমারি, অর্থাৎ রকমারির ওয়েবসাইটে যান এবং সার্চ বারে গিয়ে আপনার পছন্দের পন্য ও বই গুলো খুঁজুন এখনি। 

রকমারি থেকে বই কেনার সুবিধা

আপনি কেন রকমারি থেকে বই ও পন্য অডার করবেন? এই প্রশ্নের উত্তর পেতে নিচের সুবিধা গুলো পড়ুন। 
  • ঘরে বসে বই সহ অন্যান্য পন্য অর্ডার করার সুযোগ: রকমারি একটি অনলাইন ভিত্তিক বিশাল ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি লক্ষ লক্ষ বই এর পাশাপাশি, brand এবং non-brand বিভিন্ন পন্য পেয়ে যাবেন এবং এই পন্য ও বই ঘরে বসেই অডার করতে পারবেন। অডার করতে ভিজিট করুন রকমারির অফিসিয়াল ওয়েবসাইট।‌
  • লক্ষ লক্ষ বইয়ের সংগ্রহ: রকমারি মূলত একটি অনলাইন ভিত্তিক বইয়ের দোকান, যেখানে বিভিন্ন ধরনের বই পাবেন। রকমারিতে দেশি ও বিদেশি বই এর রয়েছে বিশাল সংগ্রহ। রকমারি হল বই এর সুবিশাল সাগর, বিশ্বাস হয় না। একবার ভিজিট করুন। 
  • ডিসকাউন্ট ও অফার: Rokomari যে সারা বছর ব্যাপী থাকে বিভিন্ন ডিসকাউন্ট ও অফার, যেমন: শীতকালীন ডিসকাউন্ট, ২১শে বই মেলা উপলক্ষে ডিসকাউন্ট, গ্ৰীষ্মকালীন অপর, ঈদ অফার সহ নির্দিষ্ট পন্য ও বই এ থাকে আলাদা অফার। 
  • ক্যাশ অন ডেলিভারিতে পন্য ও বই অডার করার সুযোগ: ক্যাশ অন ডেলিভারি মানে হল পন্য বা বই হাতে পেয়ে মূল্য পরিশোধ এর একটি জনপ্রিয় পদ্ধতি, যেখানে আপনি আগাম অডার এর মূল্য পরিশোধ না করেই অনলাইনে পন্য ও বই অডার করার সুযোগ পাচ্ছেন। ডেলিভারি ম্যান যখন আপনার বাড়ি বা অফিস এর সামনে আসবে, তখন পন্য ও বই এর মূল্য পরিশোধ করলেই হবে। 
  • সারা বাংলাদেশে ডেলিভারি: রকমারির বই ও পন্য গুলো আপনি বাংলাদেশের যে কোন প্রান্তে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন। এছাড়াও, ভারত, পাকিস্তান, সহ অন্যান্য দেশে বসে ও রকমারির পন্য অর্ডার দেওয়া যায়। যে কোন দেশ থেকে রকমারির পন্য অর্ডার করতে বা পাঠাতে কল করুন। 

রকমারি থেকে বই অর্ডার করতে কী কী লাগবে

রকমারি যেহেতু অনলাইন ভিত্তিক ই-কমার্স সাইট, তাই এখানে পন্য ও বই গুলো অডার হলে একটি মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক। 

এছাড়াও, আপনকে রকমারিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। (একাউন্ট খোলার প্রসেস এই প্রতিবেদনে রয়েছে, একটু চেক করুন) এবং ডেলিভারি ঠিকানা লাগবে। 

রকমারিতে অ্যাকাউন্ট খোলার নিয়ম

রকমারিতে মোট চারটি সহজ ধাপে একাউন্ট খুলুন। 

১. Rokomari sign up লিখে গুগলে সার্চ দিন। 

২. Sign Up বা Register বাটনে ক্লিক করুন

৩. পুরো নাম, ইমেইল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, লিঙ্গ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
রকমারির sign up পেজ এর ছবি দেখানো হয়েছে

৪. শেষে, ইমেইল বা মোবাইল ভেরিফিকেশন সম্পন্ন করুন


রকমারি থেকে বই ও পন্য খুঁজে বের করার উপায়

রকমারিতে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি বই ও পন্য রয়েছে। আপনি এতো বিশাল সংগ্রহে থাকা পন্য ও বই গুলো কীভাবে পাবেন তা নিচে দেখে নিন। 
  • সার্চ বক্স ব্যবহার করুন: রকমারি ওয়েবসাইটে যান এবং উপরে উল্লেখিত সার্চ বক্সে আপনার পছন্দের পন্য ও বই গুলো খুঁজুন। এটি রকমারি ওয়েবসাইটের হোমপেজ রয়েছে। 
  • ক্যাটাগরি ব্রাউজ করা: আপনি কি ধরনের পন্য বা বই চাচ্ছেন, সেটি ক্যাটাগরি অনুযায়ী দেখুন। যেমন: একাডেমীক বই, গ্ৰোসারি পন্য, শিশুদের পন্য, ইত্যাদি। 
  • লেখক অনুযায়ী খোঁজা: আপনার পছন্দের লেখকের নাম দিয়ে ও সার্চ বক্সে খুঁজতে পারেন, যেমন: শায়েখ আহমাদুল্লাহ, হুমায়ূন আহমেদ, কাজী নজরুল ইসলাম, জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, ইত্যাদি। 
  • বেস্ট সেলার তালিকা দেখা: যে সকল বই রকমারির বেস্ট সেলার হয়, সেই সকল বই সার্চ করে দেখতে পারেন 

রকমারি থেকে বই ও পন্য অর্ডার করার ধাপ

Rokomari তে পন্য ও বই অনলাইনে অর্ডার করার এই ধাপ গুলো আমি নিজে সম্পন্ন করার পর Screenshot এর মাধ্যমে দেওয়া হল। 

১. গুগলে ক্রোমে যান।
গুগল ক্রোম দেখানো হয়েছে

২. গুগলে সার্চ দিন, Rokomari লিখে (অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন), সেখানে ক্লিক করুন। 
রকমারির অফিসিয়াল ওয়েবসাইট দেখানো হয়েছে

৩. ওয়েবসাইটে প্রবেশ করার পর সার্চ বক্সে আপনার পছন্দের পন্য ও বই সার্চ দিন। 
রকমারির সার্চ বক্স দেখানো হয়েছে



৪. আপনি আপনার পছন্দের পন্য ও বই গুলো Add to cart লিখা বাটনে ক্লিক করে। Cart 🛒 এ পন্য ও বই গুলো লিস্ট করুন। এখানে আমি একটি বই add to cart করেছি।
Add to cart বাটন দেখানো হয়েছে

৫. এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আরো পন্য ও বই অর্ডার করতে চান, তাহলে "×" আইকন এর উপর ক্লিক করে আরো পন্য ও বই খুঁজে সেগুলো অডার এর জন্য লিস্ট করতে পারেন। আর যদি আপনি একটি পন্য বা বই অর্ডার করতে চান, তাহলে যেকোনো একটি go to cart বাটনে ক্লিক করতে পারেন। আমি এখানে একটি বই ক্রয় করতে চাই, তাই go to cart বাটনে ক্লিক করব। 
ক্যানসেল এবং go to cart অপশন দেখানো হয়েছে


৬. ডেলিভারি ঠিকানা দিন, এরপর process to order বাটন ক্লিক করুন। প্রথমে ডেলিভারি ঠিকানা দিতে change বা edit অপশনে ক্লিক করুন। 
ডেলিভারি ঠিকানা এবং order to process এর ছবি দেখানো হয়েছে check out page

৬. পেমেন্ট মেথড নির্বাচন। Cash on delivery সিলেক্ট করুন।
পেমেন্ট গেটওয়ে দেখানো হয়েছে

৭. শেষে, Order Confirm করুন। 

এতো ঝামেলা না নিতে চাইলে কল করুন। আপনার ঠিকানা এবং কি কি পন্য বা বই নিতে চাচ্ছেন, জানালেই অডার হয়ে যাবে। কল করুন এখনি। 

রকমারিতে অর্ডার ট্র্যাক করার নিয়ম

রকমারিতে দুটি পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার বই ও পন্যের অর্ডার ট্র্যাক করতে পারবেন। ১. আপনার একাউন্ট এর Order সেকশন থেকে, ২. মোবাইল নাম্বার ও অর্ডার আইডি ব্যবহার করে। 

আপনার একাউন্ট এর Order সেকশন থেকে অর্ডার ট্র্যাক করার নিয়ম 

১. My Account এ যান (আপনার প্রোফাইল ছবির উপর ক্লিক করুন)
প্রোফাইল ছবি দেখানো হয়েছে

২. Order History দেখুন
রকমারির আবার অপশন দেখানো হয়েছে

৩. Tracking status চেক করুন (আপনি আপনার যে পন্য বা বই এর order tracking করতে চাচ্ছেন তার উপর ক্লিক করুন)



৪. আপনার অর্ডার এর বিস্তারিত দেখুন।‌
অডার এর অবস্থান দেখানো হয়েছে


মোবাইল নাম্বার ও অর্ডার আইডি ব্যবহার করে অর্ডার ট্র্যাক করার নিয়ম

রকমারি ওয়েবসাইটের মেনু বার থেকে scroll করে নিচে নামুন এবং অর্ডার ট্র্যাক লেখার উপর ক্লিক করুন। এরপর, আপনার মোবাইল নাম্বার ও অর্ডার আইডি ইনপুট করুন এবং Submit বাটনে ক্লিক করুন। আপনার পন্য বা বই কোথায় আছে দেখতে পাবেন। 

রকমারি থেকে বই ও পন্য কেনার টিপস

রকমারি থেকে যে কোন জিনিস অডার করার জন্য নিচের টিপসগুলো ফলো করুন এবং সঠিক জিনিসটি পান। 

  • ডিসকাউন্ট দেখে পন্য অর্ডার করুন: রকমারি ওয়েবসাইটে প্রবেশ করলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেখা যাচ্ছে। এছাড়াও, আপনি রকমারি ওয়েবসাইটের মেনু বারে গিয়ে “আজকের অফার” সেকশন থেকে ও ডিসকাউন্ট গুলো দেখতে পারেন। 
  • বই ও পন্যের রিভিউ পড়ুন: ইতিমধ্যেই ক্রয় করেছে এমন পন্য ও বই এর রিভিউ অনেক কাস্টমার দেয়, এই রেটিং ও রিভিউ দেখে অডার করুন।
  • আরো পড়ে পড়ুন সেকশন দেখুন: বই কেনার আগে একটু পড়ে দেখুন। 
  • স্টক আছে কিনা নিশ্চিত করুন: products in stock এই লেখা দেখে পন্য ও বই অর্ডার দিলে দ্রুত পন্য পাওয়ার নিশ্চয়তা পাওয়া যায়। 
  • ছবি দেখুন: পন্য add to cart করার আগে পন্যের ছবিগুলো ভালোভাবে দেখে নিন। 

FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর) 

আপনার জন্য আরো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হল, যা আপনি রকমারি সম্পর্কে সব সময় করে থাকেন। 

১. অর্ডার কনফার্ম না হলে কী করবেন? 

রকমারিতে পন্য ও বই অর্ডার করার পর অর্ডার কনফার্ম না হলে এটি আপনার কোন সমস্যা নয়, এটি মূলত ওয়েবসাইটের সমস্যা। আপনার এখন কাজ হল দ্বিতীয় বার আবার করার জন্য চেষ্টা করা অথবা রকমারি সাপোর্ট টিম কে জানাতে পারেন। 

২. ডেলিভারি দেরি হলে কী করবেন? 

রকমারিতে অর্ডার করেছেন, কিন্তু ডেলিভারি ম্যান আপনার নিকট পন্য বা বই দিতে দেরি করলে অর্ডার ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে পন্য বা বই কোথায় আছে তা দেখতে পারেন। 

৩. ভুল ঠিকানা দিলে কী করবেন?

আপনি আপনার বই বা পন্যের অর্ডার কনফার্ম করেছেন এবং পরে চেক করে দেখছেন যে, ঠিকানা ভূল ব্যবহার করে অর্ডার করা হয়ে গেছে বা ভুল ঠিকানা ব্যবহার করে ফেলেছেন। তাহলে রকমারি কাস্টমার কেয়ার এ যোগাযোগ করে আপনার অর্ডারটি ক্যানসেল করতে হবে এবং দ্বিতীয়বা অর্ডার করতে হবে। 

৪. কীভাবে রকমারিতে অর্ডার ক্যানসেল করব?

rokomari.com সাইটে গিয়ে যদি আপনি অডার কনফার্ম করে থাকেন এবং যেকোনো কারণে অডার ক্যানসেল করতে চান, তাহলে আপনাকে রকমারি সাপোর্ট কেয়ার টিম এর সাথে যোগাযোগ করতে করে অর্ডার ক্যানসেল করতে হবে। এই অডার আইডি কাস্টমার কেয়ার এ দিতে হবে। 

৫. ডেলিভারি সময় কত? 

ঢাকা সাধারণত ২–৩ দিন
ঢাকার বাইরে ৩–৭ দিন (সময় পরিবর্তিত হতে পারে)

উপসংহার

রকমারি শুধু বই জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের Brand এবং non-brand এর পন্য। আপনি চাইলে বই এর পাশাপাশি আপনার প্রয়োজন অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অনলাইন অর্ডার করতে পারেন। কারণ, রকমারি (Rokomari) অথেনটিক এবং আসল পন্য গুলো অনলাইন ডেলিভারি দেয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url