মোবাইল ও কম্পিউটার দিয়ে PDF তৈরি করার সহজ উপায় (ছবি ও লেখা থেকে)
মোবাইল ও কম্পিউটার দিয়ে PDF তৈরি করার সহজ উপায় (ছবি ও লেখা থেকে)
PDF (Portable Document Format) হল গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি ফাইল ফরমেট, যা ব্যবহার করে ডিজিটাল ভাবে টেক্সট বা ছবির তথ্য গুলো অন্য কোন অফিস, অনলাইন প্লাটফর্ম, এবং ব্যাক্তির নিকট পাঠানো যায়। আমরা যদি টেক্সট বা ছবি গুলো একসাথে সুসজ্জিত আকারে রাখি এবং Pdf এর মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে কাজ গুলো সম্পাদন করি। তাহলে টেক্সট বা ছবি গুলো অন্যদের পাঠানো সহজ হবে।
কারণ, আমরা অনলাইনে যখন কোন ছবি বা টেক্সট অন্যদের সাথে শেয়ার করতে চাই, তখন যদি আমরা ছবি বা টেক্সট গুলো একে একে বা ছোট ছোট পেজ আকারে অন্যদের পাঠাই, তাহলে এটা একটি অপেশাদার, অগোছালো, এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, যা আপনি কখনোই চাইবেন না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে টেক্সট বা ছবি গুলোর একটি পিডিএফ তৈরি করা উত্তম এবং পেশাদারী সিদ্ধান্ত হতে পারে।
এখন, আপনার মনে প্রশ্ন হতে পারে? তাহলে,
- কীভাবে PDF বানাবেন?
- মোবাইলে পিডিএফ তৈরি করতে কোন কোন অ্যাপ লাগবে?
- কম্পিউটারে pdf তৈরি করতে কি সফটওয়্যার লাগবে?
- মোবাইল ও কম্পিউটার দিয়ে ছবি থেকে PDF কীভাবে বানাবেন?
- মোবাইল ও কম্পিউটার দিয়ে লেখা/Word থেকে PDF কীভাবে করবো?
- PDF কী এবং কেন PDF জনপ্রিয়?
- PDF কোথায় ব্যবহার হয়?
কীভাবে PDF বানাবেন?
ছবি এবং লেখা থেকে PDF বানানো বা তৈরি করা করা খুব সহজ, যদি আপনি অনলাইন টুলস, মোবাইল অ্যাপস বা কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখেন।
কীভাবে যেকোনো ইমেজ এবং টেক্সট থেকে পিডিএফ তৈরি করবেন?
প্রথমে যেকোনো মাধ্যম ব্যবহার করে ইমেজ সিলেক্ট করুন অথবা টেক্সট গুলো ইনপুট করুন। এরপর, টেক্সট গুলো Editing করুন, যেমন: হেডিং, সাব হেডিং, bold, কালার, ইত্যাদি যুক্ত করুন। তবে, ইমেজ এডিটিং এর প্রয়োজন নেই। এরপর save as pdf এ গিয়ে pdf ডাউনলোড করুন। এই প্রক্রিয়া ব্যবহার করে আপনি যে কোন ছবি বা লেখা থেকে পিডিএফ তৈরি করতে পারবেন।
মোবাইলে pdf তৈরি করতে কোন কোন অ্যাপ লাগবে?
মোবাইল থেকে text to pdf এবং picture to pdf তৈরি করতে চাইলে, এর জন্য রয়েছে কিছু অ্যাপস, অনলাইন টুল, এবং ফ্রি android কৌশল, যা ব্যবহার করে আপনি কয়েক মিনিটেই পিডিএফ তৈরি করতে পারবেন।
মোবাইলে পিডিএফ তৈরি করতে চাইলে Adobe Scan, Microsoft Lens, CamScanner, Google Drive, WPS Office, এবং Microsoft word অ্যাপ লাগবে। আপনি টেক্সট বা ছবি থেকে পিডিএফ তৈরি করার জন্য যে কোন এক বা একাধিক অ্যাপ ব্যবহার করতে পারেন।
কম্পিউটারে pdf তৈরি করতে কি কি সফটওয়্যার লাগবে?
কম্পিউটারে pdf তৈরি করতে Microsoft Word, Adobe Acrobat Pro, PDF24 Creator, এবং Foxit PDF Editor সফটওয়্যার লাগবে।
মোবাইল ও কম্পিউটার দিয়ে PDF তৈরি করার সহজ উপায় (ছবি ও লেখা থেকে)
মোবাইল ও কম্পিউটার এ ব্যবহার করা যায় এমন অ্যাপ ও সফটওয়্যার গুলো ব্যবহার pdf তৈরির উপায় জানবেন, যা ব্যবহার করে ছবি ও লেখা থেকে পিডিএফ তৈরি করতে পারবেন। আপনি এখন Google drive এবং Microsoft word ব্যবহার করে PDF তৈরি ধাপ গুলো দেখাবো, এটি একটি বাস্তব এবং অভিজ্ঞতা থেকে আপনাকে ছবি সহ জানানো হবে, যা অনুসরণ করে আপনি একটি সফল pdf তৈরি করতে সক্ষম হবে।
আপনি মোবাইলে ও কম্পিউটারে পিডিএফ তৈরি করতে চাইলে Google drive এবং Microsoft word দুটি অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করতে পারেন। এগুলো ব্যবহার করা সহজ, প্রফেশনাল পিডিএফ তৈরি করা যায় এবং নতুনরা ব্যবহার করতে পারে। আমি মোবাইলে পিডিএফ তৈরির ধাপ গুলো দেখাচ্ছি, আপনি একই ভাবে কম্পিউটারে ও পিডিএফ তৈরি করতে পারবেন।
Google drive (অ্যাপ) ব্যবহার করে পিডিএফ তৈরি করা ধাপ সমূহ
মোট আটটি ধাপে সফল ভাবে image to pdf convert করুন।
১. আপনার মোবাইল বা কম্পিউটার থেকে Google Drive এ যান।
২. প্রবেশ করার পর (+) বাটনে ক্লিক করুন।
৩. এরপর, বিভিন্ন অপশন আসবে। এর মধ্যে scan অপশন এ ক্লিক করুন।
৪. এরপর, Google drive এর ক্যামেরা চালু হবে, আপনি চাইলে সরাসরি ছবি তুলে পিডিএফ তৈরি করতে পারবেন। যদি সরাসরি ছবি তুলতে না চান, তাহলে ক্যামেরার বাশ পাশে থাকা Gallery আইকনে ক্লিক করুন।
৫. এরপর, Google drive আপনাকে আপনার Gallery তে নিয়ে যাবে। এখানে আপনি সেই সকল ছবি গুলো সিলেক্ট করুন, যা আপনি পিডিএফ তৈরি করতে চাচ্ছেন। আমি এখানে ছয়টি ছবি সিলেক্ট করেছি।
৬. ছবি সিলেক্ট করার পর "Next" বাটনে ক্লিক করুন। যদি আপনি ছবি থেকে pdf তৈরি আগ্ৰহী না হন, তাহলে " Discard scans" বাটনে ক্লিক করুন।
৭. এটি শেষ ধাপ, Pdf সিলেক্ট থাকা অবস্থায় উপরে থাকা "Upload" বাটনে ক্লিক করুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন।
৮. Pdf তৈরি হয়েছে কিনা চেক করতে, মোবাইল এর files অথবা File manager অ্যাপস এ গিয়ে চেক করুন। আপনার তৈরি হওয়া পিডিএফ ফাইল প্রথমেই থাকবে।
Microsoft word (অ্যাপ ও সফটওয়্যার) ব্যবহার করে পিডিএফ তৈরি করা ধাপ সমূহ
মোট সাতটি ধাপে সফল ভাবে ছবি এবং লেখা থেকে pdf এ convert করুন।
১. প্রথমে Microsoft word এ sign in বা sign up করে নিন। অর্থাৎ, এখানে একটি সফল একাউন্ট তৈরি করে নিন
২. এরপর, Microsoft word এ প্রবেশ করার পর উপরের ডান দিকে থাকা (+) আইকনে ক্লিক করুন।
৩. এরপর, "blank document" 📄 এর উপর ক্লিক করুন। আপনি চাইলে এই সেকশনে থাকা অন্য Document গুলো ও সিলেক্ট করতে পারেন। এটা একান্তই আপনার ইচ্ছা।
৪. এরপর, আপনার "Document" এর ছবি ও টেক্সট ইনপুট করুন, অথবা আপনি আপনার লিখার কাজ শুরু করতে পারেন। এখানে আপনি ইচ্ছেমত লিখা ও ছবি যুক্ত করতে পারেন। আপনার লেখা কে সুন্দর করতে bold, heading, bullet points ইত্যাদি ব্যবহার করতে পারে। একটু চেষ্টা করে দেখুন। ৫. আপনার document লেখা শেষ হলে, document এর উপরে থাকা ডান দিকের থ্রি ডট আইকনে ক্লিক করুন।
৬. এরপর, আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, এর মধ্যে থেকে "Print" বাটনে ক্লিক করুন।
৭. এরপর, Microsoft word দেখাবে কত পেজ document লিখেছেন। দেখা শেষে, উপরের ডান দিকে থাকা "pdf" আইকনে ক্লিক করুন।
৮. এরপর, "save" বাটনে ক্লিক করুন। আপনার কাঙ্খিত pdf তৈরি করতে।
৯. এরপর, ফাইল এর মধ্যে চেক করুন, আপনার pdf তৈরি হওয়া দেখতে পাবেন।
PDF কী, কেন জনপ্রিয় এবং কোথায় ব্যবহার করা হয়?
PDF (Portable Document Format) হল একটি ডিজিটাল ফাইল ফরমেট, যেখানে আপনি আপনার লেখা, ছবি, সিগনেচার, ফ্রন্ট, পাসওয়ার্ড ও এনক্রিপশন যুক্ত করে একটি ডকুমেন্ট তৈরি করতে পারবেন। pdf কম্পিউটারের Windows, macOS এবং মোবাইলের Android, iOS সহ সব ডিভাইসে রাখা যায় এবং পাঠানো যায়, যার ফলে pdf জনপ্রিয়।
PDF একটি বহুল জনপ্রিয় একটি ফাইল ফরমেট, যা সাধারণত একাডেমিক, অফিস ডকুমেন্ট, ইবুক (Ebook), ফর্ম (Application Form) এ ব্যবহার হয়।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
১২টি প্রশ্নের উত্তর দেওয়া হল:
১. মোবাইলে কি অ্যাপ ছাড়া PDF বানানো যায়?
হ্যাঁ, মোবাইল অ্যাপ ছাড়া PDF বানানোর জন্য Android এর Print to PDF অপশন ব্যবহার করতে পারেন। Pdf তৈরি করার জন্য যেকোনো ছবি বা ডকুমেন্ট এ ক্লিক করুন এবং Share বা তিন ডট মেনুতে ক্লিক করুন, এরপর Print সিলেক্ট করুন এবং Printer হিসেবে Save as PDF নির্বাচন করুন, শেষে Save অপশন ট্যাপ করুন। আপনার পিডিএফ তৈরি হয়ে গেছে। Files বা file manager এ গিয়ে চেক করুন।
এটি Android মোবাইলে ডিফল্ট প্রিন্ট সার্ভিসের অংশ। এটি ব্যবহার করার জন্য আলাদা কোন অ্যাপস বা টুল ব্যবহার করার প্রয়োজন নেই।
২. ছবি থেকে PDF বানালে কি কোয়ালিটি কমে?
ছবির রেজুলেশন, কম্প্রেস, এবং কম আলোতে ছবি তৈরি করলে ছবি থেকে PDF বানালে কোয়ালিটি কমে। PDF কোয়ালিটি ঠিক রাখতে উচ্চ রেজুলেশন (300 DPI প্রিন্টের জন্য) এবং ছবি কম্প্রেস না করে ছবি থেকে সিডিএফ তৈরি করুন। ডকুমেন্ট বা টেক্সট এর মধ্যে ছবি ব্যবহার করলেও একই নিয়ম ফলো করতে হবে।
৩. PDF ফাইল ছোট করার উপায় কী?
PDF ফাইল ছোট করার উপায় গুলো হল অনলাইন কমপ্রেশন টুল ব্যবহার করা, যেমন: Smallpdf এবং iLovePDF। PDF ফাইল ছোট করতে ফাইল আপলোড করুন, এরপর Compressed বাটননে ক্লিক করুন, এবং শেষে Download বাটনে ক্লিক করে ছোট pdf ডাউনলোড করুন।
৪. মোবাইল থেকে কম্পিউটার বা ল্যাপটপে কি পিডিএফ ফাইল পাঠানো যায়?
হ্যাঁ, মোবাইল থেকে কম্পিউটার বা ল্যাপটপে এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে মোবাইলে পিডিএফ ফাইল পাঠানো যায়। অর্থাৎ, pdf হল সর্বজনীন গ্ৰহণযোগ্য একটি ডিজিটাল ফাইল ফরমেট, যা ব্যবহার করে যে কোন ডিভাইসে pdf Send করা যায় এবং pdf আলাদা সফটওয়্যার ছাড়াও ব্রাউজারেই PDF দেখা যায়।
৫. PDF এর মধ্যে কি ডিজিটাল সিগনেচার যুক্ত করা যায়?
হ্যাঁ, PDF এর মধ্যে আপনি আপনার নিজস্ব ডিজিটাল সিগনেচার যুক্ত করতে পারবেন এবং ডিজিটাল সিগনেচার অফলাইন সিগনেচার এর মতই আপনার তথ্য কে নিরাপত্তা দিবে এবং সিগনেচার এর মাধ্যমে জানাতে পারেন ডকুমেন্টটি আপনার।
৬. PDF ফাইল এর মধ্যে কোন কালার সাপোর্ট করে?
PDF ফাইল এর মধ্যে CMYK কালার সাপোর্ট করে, যা pdf এর কোয়ালিটি ঠিক রাখে এবং প্রিন্টের জন্য এই কালার বেশ উপযোগী।
৭. ডকুমেন্ট আকারে Pdf রাখতে চাই, কত Pixel এবং DPI এর মধ্যে PDF তৈরি করব?
ডকুমেন্ট আকারে Pdf এর কোয়ালিটি ঠিক রাখতে, Pixel হতে হবে 1200px এবং DPI হতে হবে 150 DPI।
৮. প্রিন্ট এর জন্য Pdf তৈরি করতে চাই, কত Pixel এবং DPI এর মধ্যে PDF তৈরি করব?
প্রিন্ট এর জন্য Pdf এর কোয়ালিটি ঠিক রাখতে, Pixel হতে হবে 2000px বা তার বেশিএবং DPI হতে হবে 300 DPI।
৯. অনলাইনে কি PDF তৈরি করা সম্ভব?
হ্যাঁ, অনলাইনে টুল করে PDF তৈরি করা যায়। এসব ওয়েবসাইটে ছবি বা ডকুমেন্ট আপলোড করে সহজেই PDF ফাইল বানানো যায়। জনপ্রিয় অনলাইন টুলের মধ্যে আছে Smallpdf এবং iLovePDF।
১০. PDF ফাইল কি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা যায়?
হ্যাঁ, PDF ফাইল পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা যায়। এতে আপনার pdf ফাইল অন্য কেউ প্রবেশ করতে পারবে না এবং ফাইল খুলতে বা সম্পাদনা করার জন্য পাসওয়ার্ড এর প্রয়োজন হবে, যা আপনাকে ডিজিটাল ভাবে আপনার ডকুমেন্ট কে সুরক্ষা দিবে। অনেক PDF সফটওয়্যার ও অনলাইন টুলে এই নিরাপত্তা সুবিধা রয়েছে।
১১. PDF ফাইল কি প্রিন্ট করার জন্য ভালো?
হ্যাঁ, PDF ফাইল প্রিন্ট করার জন্য সবচেয়ে ভালো এবং উত্তম মাধ্যম, যা ব্যবহার করে আপনি আপনার ডিজিটাল ডকুমেন্ট কে অফলাইনে কাগজে কনভার্ট করতে পারবেন এবং যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
১২. একটি ছবি দিয়ে কি Pdf তৈরি করা যায়?
হ্যাঁ, আপনি একটি ছবি দিয়ে Pdf তৈরি করতে পারবেন। একটি ছবি থেকে pdf file তৈরি করতে চাইলে আপনি আপনার ইমেজ Gallery তে যান এবং যেকোনো একটি ইমেজ এর উপর ক্লিক করার পর Share বাটনে ক্লিক করুন এবং এরপর, print বাটনে ক্লিক করে print as pdf বাটনে ক্লিক করলেই Pdf তৈরি হয়ে যাবে।
১৩. কতগুলো টেক্সট, শব্দ, বা লেখা দ্বারা pdf তৈরি করা যায়?
আপনি একটি শব্দ, কিছু প্যারা, অথবা কয়েকটি পেজ নিয়ে pdf তৈরি করতে পারবেন। Pdf তৈরি করার জন্য কোন শব্দের সংখ্যার প্রয়োজন নেই। আপনি যে কোন পরিমাণ শব্দ এবং টেক্সট ইনপুট করুন পিডিএফ তৈরি করতে পারেন।
উপসংহার
PDF (Portable Document Format) তৈরি করার জন্য মোবাইলে দ্রুত কাজ করে Google drive, Microsoft word ব্যবহার করা উচিত এবং কম্পিউটারে পিডিএফ তৈরির জন্য Adobe Acrobat Pro ব্যবহার করা উচিত, এতে কন্ট্রোল বেশি পাওয়া যায়। এছাড়াও, অনলাইন টুল ব্যবহার করতে পারেন, যদি জরুরি মনে হয়। আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন? কমেন্টে জানান।











অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url