২০২৬ সালের সেরা ২১টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেশি ও বিদেশি সম্পূর্ণ তালিকা

২০২৬ সালের সেরা ২১টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেশি ও বিদেশি সম্পূর্ণ তালিকা

২০২৬ সালে অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য সেরা ২১টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর দেশি ও বিদেশি সম্পূর্ণ তালিকা থাকবে, যা খুবই লাভজনক। আপনি কি অ্যাফিলিয়েট প্লাটফর্ম গুলোতে জয়েন করতে ইচ্ছুক? 

তাহলে আপনাকে জানতে হবে, 
  1. অ্যাফিলিয়েট মার্কেটিং কি? 
  2. ২০২৬ সালের সেরা ২১টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো কি কি? 
  3. উপসংহার? 
২০২৬ সালে সেরা ২১টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেশি ও বিদেশি

অ্যাফিলিয়েট মার্কেটিং কি? 

অ্যাফিলিয়েট মার্কেটিং হল একটি অনলাইন ভিত্তিক প্যাসিভ ইনকাম পদ্ধতি, এখানে অ্যাফিলিয়েট অর্থ সংযুক্ত ব্যক্তি, অংশীদার, পার্টনার বা প্রতিষ্ঠান এবং মার্কেটিং অর্থ বিপণন। অর্থাৎ, অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে জয়েন করার পর অ্যাফিলিয়েট লিংক বিভিন্ন চ্যানেলে প্রচার বা শেয়ার করে কমিশন আয় করা। 

২০২৬ সালের সেরা ২১টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম

আজকের এই প্রতিবেদনে, ২১টি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এর দেশি এবং বিদেশি কোম্পানি বা প্লাটফর্ম কে আলাদা আলাদা করে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে।

আন্তর্জাতিক বা বিদেশী ১৮ affiliate program 

Amazon Associates

Amazon Associates হল বিশ্বের সবচেয়ে বড় অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কারণ, এদের রয়েছে লক্ষ লক্ষ প্রোডাক্ট এবং লক্ষ লক্ষ কাস্টমার, এই সুবিশাল কাস্টমার এবং প্রোডাক্ট কে প্রমোট করে কমিশন আয়ের সুযোগ দিচ্ছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এছাড়াও, সারা পৃথিবীতে Amazon ইতিমধ্যেই একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত লাভ করেছে। এই পরিচিত কে পুজি করে অ্যামাজন এর অ্যাফিলিয়েট লিংক কে মার্কেটিং করুন। এখনি, বিশ্বব্যাপী কাস্টমার এর থেকে ইনকাম করুন এবং আপনার অনলাইন ইনকাম কে তরান্বিত করুন। 

Amazon এ অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কি কি পাবেন,
  • কমিশন রেট: Amazon অ্যাফিলিয়েটদের বিভিন্ন কমিশন ক্যাটাগরি ভিত্তিক কমিশন দেয়। এটি 1% থেকে 10% পর্যন্ত হয় থাকে। 
  • কুকি টাইমস: ২৪ ঘন্টা বা ১ দিন হয়ে থাকে। 
  • পেমেন্ট মেথড সমূহ: Direct Deposit, Amazon Gift Card, Check (চেক)।
  • মার্কেটিং ডিমান্ড: অ্যামাজনে Electronics, Beauty, Fashion, Home Appliances, Baby Products ইত্যাদি ক্যাটাগরি মার্কেটিং ডিমান্ড বেশি। অ্যাফিলিয়েট লিংক শেয়ার করলেই আয় হবে নিশ্চিত।
  • Minimum payout: Direct Deposit: $10, Amazon Gift Card: $10, Check: $100
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: Amazon সাধারণত মাসিক ভিত্তিতে পেমেন্ট দেয়‌। 
কমিশন রেট কম হলে অ্যামাজন এর বিশ্বব্যাপী বিশাল কাস্টমার, অসংখ্য পন্য, বড় ব্র্যান্ড, এবং নির্ভরযোগ্য পেমেন্ট প্রসেস এর কারণে অন্য যে অ্যাফিলিয়েট কোম্পানি বা প্লাটফর্ম এর চেয়ে আলাদা।

eBay Partner Network

eBay Partner Network হল eBay এর অফিসিয়াল অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, eBay মূলত বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং সাইট, যেখানে (ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম গুডস, কালেক্টিবলস ইত্যাদি) পন্য রয়েছে। বিশ্বব্যাপী এর পন্যের চাহিদা রয়েছে, যা আয় তৈরি করতে অ্যাফিলিয়েট মার্কেটারা একটি বড় সুযোগ পাবেন। 

ইবে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম এ জয়েন করলে কি কি পাবেন

  • কমিশন রেট: eBay Partner Network পণ্যও লোকেশনের ওপর নির্ভর করে কমিশন দেয়। এটি 1% – 4% হতে পারে, তবে কখনো কখনো 6% ও কমিশন দেয়। 
  • কুকি টাইম: অ্যামাজন এর মত eBay Partner Network ও 24 ঘন্টা কুকি টাইম দেয়। 
  • পেমেন্ট মেথড: PayPal, Electronic Funds Transfer (EFT) অথবা Direct Bank Transfer 
  • মার্কেটিং ডিমান্ড: eBay সাইটে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গৃহস্থালি, কালেক্টিবলস ইত্যাদি পন্য বিক্রি বেশি হয়।
  • Minimum payout: মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড $10
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে পেমেন্ট দেয় এবং কমিশন পেতে দুই মাসের মত সময় লাগতে পারে। 
মিনিমাম পেআউট, বিশ্বস্ত ব্র্যান্ড, অনেক পন্য, এবং অফার ভিভিক প্রমোশন এর সুযোগ রয়েছে eBay Partner Network এ, অর্থাৎ এখনি জয়েন করুন। 

Shopify Affiliate marketing Program

Shopify হল বিশাল ই-কমার্স সফটওয়্যার প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের লক্ষ লক্ষ ব্যবসায়ী অনলাইন স্টোর চালায়। তাদের রয়েছে ই-কমার্স প্লাটফর্ম তৈরির সহজ প্লান, যা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে Shopify এর সাথে ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ইউটিউবার, ই-কমার্স কোচ বা ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনার উচিত Shopify এর Affiliate marketing Program sign up করে ফেলা। 

এই প্রোগ্রাম এ জয়েন করলে কি কি পাবেন
  • কমিশন রেট: 200% কমিশন পেতে পারেন। 
  • কুকি টাইম: 30 দিন
  • পেমেন্ট মেথড: PayPal বা Direct Bank Transfer
  • মার্কেটিং ডিমান্ড: অনলাইন ই-কমার্স স্টোর তৈরি। 
  • Minimum payout: পেমেন্ট থ্রেশহোল্ড $25
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসে দু’বার
উচ্চ কমিশন, 30 দিনের কুকি ডিউরেশন, এবং বিশ্বব্যাপী মার্কেটিং সুযোগ এর সুযোগ থাকার কারণে Shopify কোম্পানির মার্কেটিং প্রোগ্রাম এ জয়েন করা উচিত। 

Fiverr Affiliates

Fiverr Affiliates হলো Fiverr এর অফিশিয়াল অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, যেখানে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সারদের একাউন্ট প্রমোট করে অনলাইন অর্থ উপার্জন করতে পারবেন। এখানে, আপনাকে ক্লাইন্টদের নিকট ফ্রিল্যান্সারদের একাউন্ট গুলো তুলে ধরতে হবে, যেনো ক্লাইন্ট ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে এবং আপনি মাঝখানে একটি সেতু হিসেবে কাজ করে অ্যাফিলিয়েট কমিশন উপার্জন করতে পারেন।

আমরা জানি, Fiverr একটি বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে ডিজিটাল সার্ভিস (গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কপি রাইটিং ইত্যাদি) ক্রেতা-বিক্রেতাদের জন্য উপলভ্য থাকে। অর্থাৎ আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আপনার কাজ হল ডিজিটাল সার্ভিস গুলো ক্লাইন্টদের কাছে নিয়ে যাওয়া। আপনি জেনে খুশি হবেন যে, fiverr প্রথম অর্ডারের উপর CPA এবং পরে রিকারিং কমিশন শেয়ার করে, অর্থাৎ একবার অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে একাধিক বার কমিশন পাওয়ার সুযোগ। 

Fiverr এর মার্কেটিং প্রোগ্রাম এ জয়েন করলে কি কি পাবেন

  • কমিশন রেট: একটি অ্যাফিলিয়েট লিংক থেকে Fiverr অ্যাফিলিয়েট মার্কেটারদের তিনটি কমিশন দেয়, যেমন: Marketplace Services, Fiverr Pro, এবং Logo Maker। 
  1. Marketplace Services (Fiverr.com) : ২৫% কমিশন প্রথম অর্ডারের উপর এবং পরে ক্লাইন্ট একই ফ্রিল্যান্সার কে হায়ার করলে প্রতিরিনিউ এ ১০% করে পাওয়া যায় এবং এটি পরবর্তী ১২ মাসের জন্য। 
  2. Fiverr Pro: সাধারণত ৭০% কমিশন প্রথম অর্ডারের উপর এবং ক্লাইন্টের পরবর্তী অডারে ১০% রিভিনিউ শেয়ার। 
  3. Logo Maker: প্রথম প্লানে CPA (যেমন $৩০) এবং ১০% রিভিনিউ শেয়ার রেফারকৃত বায়ারের পরবর্তী ক্রয়ের উপর। 

  • কুকি টাইম: কুকি ডিউরেশন ৩০ দিন
  • পেমেন্ট মেথড: PayPal, Payoneer, এবং Wire Transfer অথবা ACH (বৃহৎ কমিশনের ক্ষেত্রে)
  • মার্কেটিং ডিমান্ড: গ্রাফিক ডিজাইন, কনটেন্ট, SEO, এবং ডিজিটাল মার্কেটিং
  • Minimum payout: মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড $100
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসে একবার পেমেন্ট দেয়
ফাইবার (fiverr) অ্যাফিলিয়েট মার্কেটারদের CPA এবং Recurring কমিশন দেয় এবং ৩০-দিনের কুকি ডিউরেশন, বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড, এবং নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম থাকায় অন্য যেকোনো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম এর চেয়ে ফাইবার (fiverr) সবচেয়ে সেরা এবং অন্যতম একটি অ্যাফিলিয়েট কোম্পানি। 

Canva Affiliate Program (impact)

Canva হল ডিজাইনারদের জন্য সেরা এবং জনপ্রিয় মার্কেটপ্লেস, যেখানে আপনি Canva এর প্রিমিয়াম ডিজাইন প্ল্যান (Canva Pro) এর সাবস্ক্রিপশন (মাসিক এবং বাৎসরিক) প্লান প্রোমোট করে কমিশন আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য Canva এর প্রোগ্রাম এ প্রোমোশনাল টুলস ও রিসোর্স পেয়ে যাবেন। যেমন: ব্যানার, টেক্সট লিংক ইত্যাদি, এগুলো অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে পাওয়া যায়। 

Canva এর অ্যাফিলিয়েট লিংক শেয়ার করলে কি কি পাবেন
  • কমিশন রেট: মাসিক প্লান সেল হলে প্রথম দুই মাস ৮০% কমিশন দেয়, বার্ষিক প্লান এর উপর 15% কমিশন দেয় একবার, এবং সর্বোচ্চ প্রিমিয়াম প্লানে ৩৬% কমিশন দেয়। 
  • কুকি টাইম: 30 দিন
  • পেমেন্ট মেথড: PayPal, Direct Bank Transfer অথবা E-transfer (ভাগ ক্ষেত্রে Impact বা অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে)
  • মার্কেটিং ডিমান্ড: বিশেষত ডিজাইন-সম্পর্কিত টিউটোরিয়াল, রিভিউ এর ক্যানভা এর অ্যাফিলিয়েট লিংক শেয়ার করা যায়। 
  • Minimum payout: $10 হলেই পেমেন্ট পাওয়া যায়। 
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: 30 দিন
মিনিমাম পেআউট, কুকি টাইম ৩০ দিন, এবং সকল ডিজাইনার এই ক্যানভার মার্কেটিং প্রোগ্রাম এ জয়েন করতে পারে, এখানে ডিজাইনারদের টার্গেট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে ভালো পরিমাণ কমিশন পাওয়া যেতে পারে। 

HubSpot Affiliate Program

HubSpot হলো বিশ্বব্যাপী B2B কোম্পানির জন্য অন্যতম জনপ্রিয় Growth and Marketing প্ল্যাটফর্ম। HubSpot এর অফিসিয়াল অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, যেখানে আপনি HubSpot-ষ এর CRM, মার্কেটিং অটোমেশন, সেলস টুলস এবং বিজনেস সফটওয়্যার সার্ভিসগুলোকে আপনার ট্রাফিক বা অডিয়েন্স এর মধ্যে প্রোমোট করে কমিশন আয় করতে পারেন। 

HubSpot এ অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কি কি পাবেন
  • কমিশন রেট: 30% রিকারিং কমিশন (এক বছরের জন্য)
  • কুকি টাইম: কুকি উইন্ডো হলো 180 দিন
  • পেমেন্ট মেথড: PayPal, Direct Deposit / EFT (ব্যাংক ট্রান্সফার)
  • মার্কেটিং ডিমান্ড: CRM এবং Growth SaaS প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত। 
  • Minimum payout: মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড সাধারণত $50
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে কমিশন পেমেন্ট করে। 
রিকারিং কমিশন উপার্জন, ১৮০ দিনের কুকি টাইম, এবং মার্কেটিং সুবিধার কারণে HubSpot এ অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত বলে আমি মনে করি। 

SEMrush Affiliate marketing program 

SEMrush একটি বিশ্বজুড়ে ব্যবহৃত ডিজিটাল মার্কেটিং এবং SEO সফটওয়্যার, যা ব্লগার, SEO এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার এবং অনলাইন ব্যবসায়ী দের কাছে বিশেষ জনপ্রিয়। Semrush রয়েছে নিজস্ব অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, যা ব্যবহার করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। যেখানে আপনি SEMrush‌ এর SEO, মার্কেটিং ও ডেটা টুলগুলোকে প্রোমোট করে কমিশন আয় করতে পারেন।

SEMrush এর অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন করলে কি কি পাবেন
  • কমিশন রেট: প্রতি ট্রায়াল সাইন আপে $10 কমিশন পাওয়া যায় এবং প্রথম সেলে affiliate tier অনুযায়ী, $100 থেকে $300 পর্যন্ত হয়ে থাকে। 
  • কুকি টাইম: 120 দিন পর্যন্ত। 
  • পেমেন্ট মেথড: PayPal, Electronic Funds Transfer (Bank Transfer)
  • মার্কেটিং ডিমান্ড: SEO ও ডিজিটাল মার্কেটিং টুল গুলো সেল করতে পারেন। 
  • Minimum payout: নিম্নতম পেমেন্ট থ্রেশহোল্ড সাধারণত $10
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: প্রত্যেক মাসের 10 তারিখ ও 25 তারিখ
উচ্চ অ্যাফিলিয়েট কমিশন রেট, 120 দিনের কুকি সময়, বিভিন্ন টুলস, এবং Impact.com এর সাপোর্ট এর কারণে এটি অনেক অ্যাফিলিয়েট মার্কেটারদের কাছে বেশ জনপ্রিয়। 

Kinsta Affiliate Program

Kinsta একটি কোয়ালিটি সম্পন্ন হোস্টিং প্রদানকারী প্লাটফর্ম, যা উন্নত ইনফ্রাসট্রাকচার, নিরাপত্তা, এবং 24/7 সাপোর্টের জন্য জনপ্রিয়। যেখানে আপনি Kinsta প্লাটফর্ম এর প্রিমিয়াম Managed WordPress Hosting সার্ভিস কে প্রোমোট করে কমিশন আয় করতে পারেন। এটি ডেভেলপার, এজেন্সি মালিক, টেক ব্লগার, ওয়েবসাইট পর্যালোচক, এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ ভালো একটি অ্যাফিলিয়েট কোম্পানি। 

  • কমিশন রেট: প্রতিটি রেফারাল এ $50 থেকে $500 পর্যন্ত পাওয়া যায় (একবার) 
  • কুকি টাইম: কুকি সময় 60 দিন
  • পেমেন্ট মেথড: PayPal 
  • মার্কেটিং ডিমান্ড: WordPress এবং হোস্টিং
  • Minimum payout: পেমেন্ট থ্রেশহোল্ড $50
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিকভাবে পেমেন্ট প্রদান করে। অর্থাৎ, ৩০ দিন পর পর পেমেন্ট পেয়ে যাবেন। 
বেশ কমিশন উপার্জন, দীর্ঘ কুকি টাইম, এবং বিশেষ হোস্টিং মার্কেট করা কারণে এই অ্যাফিলিয়েট সিস্টেম এ জয়েন করা উচিত। 

Bluehost Affiliate marketing Program

Bluehost হল হোস্টিং সার্ভিস প্রোভাইডার, যারা WordPress হোস্টিং সার্ভিস দেয়। যেখানে আপনি Bluehost এর ওয়েব হোস্টিং সার্ভিস (বিশেষ করে WordPress হোস্টিং) এর রেফারাল মার্কেটিং করে উচ্চ কমিশন আয় করতে পারেন। 

Bluehost অ্যাফিলিয়েট করলে কি কি পাবেন
  • কমিশন রেট: প্রতিটি রেফারাল সেলের জন্য $৬৫ থেকে $100 বা তার বেশি কমিশন দেয়। 
  • কুকি টাইম: 90 দিন পর্যন্ত
  • পেমেন্ট মেথড: PayPal, Direct Bank Transfer
  • মার্কেটিং ডিমান্ড: ওয়েব হোস্টিং
  • Minimum payout: মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড $100
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে পেমেন্ট দেয়
জনপ্রিয় ওয়েব হোস্টিং কোম্পানি, অধিক কমিশন, এবং সহজ পেমেন্ট মেথড এর কারণে এটি বেশ জনপ্রিয়। 

Namecheap Affiliate marketing Program

Namecheap হল ডোমেইন, হোস্টিং, SSL সার্টিফিকেট পাওয়ার একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম, যেখানে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে ডোমেইন, হোস্টিং, SSL ইত্যাদি রেফারাল শেয়ার করে অ্যাফিলিয়েট কমিশন আয় করতে পারেন। এটা একটি ওয়েবসার্ভিস প্লাটফর্ম, Namecheap এর পরিষেবাগুলো সাধারণত ওয়েবসাইট বিল্ডিং, ডিজাইন, ছোট ও বড় ব্যবসা সহ বিভিন্ন ডিজিটাল প্রজেক্টে ব্যবহার হয়। 


  • কমিশন রেট: সার্ভিস ভিত্তিক ভিন্ন ভিন্ন কমিশন দেয়, যেমন: Domain registration/transfer: 20%, Web Hosting packages: 35%, SSL certificates: 35%, Private Email: 20%, VPN সার্ভিসে উচ্চ কমিশন (১-বছরের জন্য): 50% (সাধারণ affiliate page অনুযায়ী)। 
  • কুকি টাইম: 30 দিন
  • পেমেন্ট মেথড: PayPal, Bank Transfer অথবা ACH বা Direct Deposit। এছাড়াও Payoneer, Bank Wire অথবা Check এর মাধ্যমে পেমেন্ট করে।‌
  • মার্কেটিং ডিমান্ড: ডোমেইন, ওয়েব হোস্টিং এবং ওয়েবসাইট সম্পর্কিত সার্ভিস।
  • Minimum payout: $10 USD থেকে $50 USD
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে পেমেন্ট করে। 
সার্ভিস ভিত্তিক কমিশন প্রদান করে, একাধিক ডিজিটাল সার্ভিস রয়েছে, এবং পুরোনো একটি ব্র্যান্ড হওয়ার কারণে এটা বেশ জনপ্রিয়। 

NordVPN Affiliate System 

NordVPN একটি জনপ্রিয় VPN (Virtual Private Network) সার্ভিস প্লাটফর্ম, যা নিরাপত্তা, গোপনীয়তা ও ভৌগোলিকভাবে ব্লক করা কনটেন্টে অ্যাক্সেস দিতে সাহায্য করে। এখানে আপনি VPN এর সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যান গুলো মার্কেটিং করে অ্যাফিলিয়েট ইনকাম তৈরি করতে পারেন। 

  • কমিশন রেট: 30% recurring কমিশন লাইফটাইম, এছাড়াও, ১ মাস এর সাবস্ক্রিপশন প্লান সেল করতে পারলে 100% কমিশন প্রথমবারে এবং ৬ মাস, ১ বছর এবং 2 বছর সাবস্ক্রিপশন এর ক্ষেত্রে 40% কমিশন প্রথমবার প্রদান করে। 
  • কুকি টাইম: 30 দিন
  • পেমেন্ট মেথড: PayPal, Bank Transfer অথবা Wire 
  • মার্কেটিং ডিমান্ড: VPN সার্ভিস
  • Minimum payout: Minimum payout থ্রেশহোল্ড $10
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে পেমেন্ট প্রদান করে।‌
মিনিমাম পেআউট, Bank Transfer, এবং 30% recurring কমিশন থাকায় VPN সার্ভিস সেল করে আয় করতে NordVPN এর অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত। 

Grammarly Affiliate Program

Grammarly হল লেখা সহায়ক সফটওয়্যার, Grammarly ডিজিটাল ভাবে কন্টেন্ট রাইটার দের লেখার মধ্যে ভুল‑ত্রুটি, ব্যাকরণ, বানান, শব্দের প্রয়োগ ইত্যাদি ঠিক করতে সাহায্য করে‌। এটি শিক্ষার্থী, পেশাদার, ব্লগার, লেখক, শিক্ষাবিষয়ক ও কর্পোরেট পেশাদার এর কাছে বেশ জনপ্রিয়। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে Grammarly এর পরিষেবা প্লান সেল করে ইনকাম করতে পারেন।‌ চিন্তা করবেন না, এখানে ব্যানার, টেক্সট লিংক ও কো‑ব্র্যান্ডেড ল্যান্ডিং পেজ সহ বিভিন্ন প্রোমোশনাল অ্যাসেট রয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করতে পারবেন। 

  • কমিশন রেট: ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রায় $0.20, এবং প্রতি প্রিমিয়াম আপগ্রেডে $20 বেশি কমিশন দেয়। এছাড়াও, অনেক সময় 20-30% কমিশন অফার করে।‌
  • কুকি টাইম: 90 দিন
  • পেমেন্ট মেথড: Bank Wire অথবা Direct Bank Transfer। এছাড়াও ACH (Direct Deposit) এবং 
  • Check (US Residents only) এর মাধ্যমে ও পেমেন্ট দেয়। 
  • মার্কেটিং ডিমান্ড: লেখালিখি 
  • Minimum payout: $50
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: ২৫ দিনের মধ্যে পেমেন্ট ইস্যু হয়। 
মাস শেষ হওয়ার আগেই পেমেন্ট এবং ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য ও কমিশন দেয়, যা যে কোন অ্যাফিলিয়েট সিস্টেম এর থেকে আলাদা এবং অনন্য।‌

Adobe Affiliate Program

Adobe হল সফটওয়্যার টুল, এটি ডিজাইন, ভিডিও এডিটিং, ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও অন্যান্য পেশাগত সফটওয়্যার ব্যবহারে জন্য একটি সেরা ব্র্যান্ড। এখানে আপনি Adobe এর সৃজনশীল ও প্রোডাকটিভিটি সফটওয়্যার (যেমন Creative Cloud, Adobe Express, Document Cloud, Adobe Stock ইত্যাদি) কে প্রোমোট বা শেয়ার করে অ্যাফিলিয়েট কমিশন আয় করতে পারেন। 

  • কমিশন রেট: 85% প্রথম মাসে, এবং বার্ষিক প্রিপেড 8.33% কমিশন দেয়। এছাড়াও, 
  • কুকি টাইম: 30 দিন
  • পেমেন্ট মেথড: Bank Transfer অথবা Direct Deposit, PayPal (Region বা Partnerize নেটওয়ার্কের ওপর নির্ভর করে)
  • মার্কেটিং ডিমান্ড: Creative Cloud, Photoshop, Illustrator, Premiere Pro, Acrobat ইত্যাদি
  • Minimum payout: $50 USD এর মত
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: অ্যাফিলিয়েট মার্কেটারদের মাসিক ভিত্তিতে পেমেন্ট করা হয়। 
জনপ্রিয় ব্র্যান্ড, বিভিন্ন ডিজিটাল টুলস আছে, যা বিশ্বব্যাপী ব্যবহার হচ্ছে। যার ফলে এর অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত। যদি আপনি ভিডিও এডিটিং, ডিজাইন ইত্যাদি নিয়ে আগ্ৰহী হন। 

Microsoft Affiliate Program

আমরা জানি, Microsoft হল একটি বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্ট, যার ভিতর Windows, Microsoft 365, Surface ডিভাইস, Xbox, সফটওয়্যার, অ্যাপ ও অন্যান্য সার্ভিস রয়েছে। আপনি এদের অ্যাফিলিয়েট সিস্টেম এ জয়েন করে, Microsoft এর সফটওয়্যার, গেম, হার্ডওয়্যার ও বিভিন্ন ডিজিটাল পণ্য ও সেবা‌র বিপণন করে কমিশন আয় করার সুযোগ পাচ্ছেন।‌ দেরি না করে আজি জয়েন করুন। 

  • কমিশন রেট: প্রোডাক্টভিত্তিক 0.8% থেকে 5.6% পর্যন্ত কমিশন পাওয়া যায়।
  • কুকি টাইম: 14 দিন
  • পেমেন্ট মেথড: PayPal ও ব্যাংক ট্রান্সফার (ACH/Wire)
  • মার্কেটিং ডিমান্ড: Software, Services, Hardware & Entertainment। 
  • Minimum payout: মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ড $50
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: সাধারণত মাসিক ভিত্তিতে পেমেন্ট প্রদান করে।
Microsoft একটি বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড, যার ফলে এর ডিজিটাল পন্য ও সেবা গুলো প্রচার করে কমিশন পাওয়া সহজ। 

Walmart Affiliate Program

Walmart অনলাইন ভিত্তিক সবচেয়ে বড় স্টোর, যেখানে আপনি বিভিন্ন ধরনের পন্য পেয়ে যাবেন। আপনি ওয়ালমার্টের বিশাল অনলাইন প্রোডাক্ট গুলো (যেমন; ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম গুডস, টয়স, বাজেট সামগ্রী ইত্যাদি) কে আপনার ওয়েবসাইট, ব্লগ, বা সোশ্যাল চ্যানেল থেকে রেফার করে অ্যাফিলিয়েট কমিশন আয় করতে পারেন। এটা বেশ সহজ এবং কার্যকর। 


  • কমিশন রেট: বিভিন্ন ক্যাটাগরির পন্যের উপর 1% থেকে 4% পর্যন্ত কমিশন পাবেন।‌
  • কুকি টাইম: ৩ দিন (72 ঘন্টা) ট্র্যাকিং কুকি সময় থাকে।
  • পেমেন্ট মেথড: PayPal,
  • Direct Deposit অথবা ACH, এবং 
  • নির্দিষ্ট অঞ্চলে Check এর মাধ্যমে পেমেন্ট দেয়।
  • মার্কেটিং ডিমান্ড: টেক গ্যাজেট, ফ্যামিলি প্রোডাক্ট সহ অন্যান্য পন্যের খুব চাহিদা রয়েছে। 
  • Minimum payout: মিনিমাম কমিশন $50 হলেই withdrawal করতে পারবেন। 
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে 
সহজেই পন্য প্রচার করা যায়, এবং বিভিন্ন ক্যাটাগরির পন্য ও প্রচার করার সুযোগ রয়েছে। 

AliExpress Portals Affiliate Program

AliExpress হল একটি অনলাইন ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন ধরনের পন্য অনলাইন থেকে ক্রয় করতে পারেন এবং আপনি AliExpress এর বিশাল অনলাইন মার্কেটপ্লেসের পণ্যগুলোকে প্রচার করে কমিশন ও আয় করতে পারেন। ক্রয় করতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে ও আয় করতে পারেন, এটা বেশ দারুন ঠিক। এদের রয়েছে মিলিয়ন মিলিয়ন ক্রেতা, যারা আপনার অ্যাফিলিয়েট কাস্টমার হতে পারে, যদি আপনি এদের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম এ জয়েন করেন। 

  • কমিশন রেট: 3‑9% কমিশন রেট প্রদান করে। 
  • কুকি টাইম: ৩০ দিন
  • পেমেন্ট মেথড: International Bank Transfer, কিছু নেটওয়ার্কে PayPal, এবং কিছু ক্ষেত্রে WebMoney 
  • মার্কেটিং ডিমান্ড: Fashion, Accessories, Jewelry, Electronics এবং Home Appliances
  • Minimum payout: $16 USD
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিক
মিনিমাম পেআউট, বিভিন্ন ধরনের জনপ্রিয় পন্য প্রচার করার সুযোগ, এবং International Bank Transfer এর মাধ্যমে পেমেন্ট পাওয়া যায়। 

Booking.com Affiliate Partner Program

Booking.com হল বিশ্বের অত্যন্ত জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম, যেখানে আপনি Booking.com এর বিশাল অনলাইন হোটেল ও অ্যাকোমোডেশন লিস্টিং কে আপনার ওয়েবসাইট, ব্লগ বা ট্রাফিক সোর্সে শেয়ার করে অর্থ আয় করতে পারেন। বিশেষ করে যদি আপনার ট্রাভেল ব্লগ, ভ্রমণ গাইড, হোটেল রিভিউ বা ট্রিপ প্ল্যানিং কনটেন্ট তৈরি করে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি booking.com এর বিভিন্ন ট্রাভেল জায়াগার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এখানে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে এদের মার্কেটিং টুলস যেমন: ব্যানার, সার্চ বক্স, ডিপ লিংক ইত্যাদি পেয়ে যাবেন, যা ব্যবহার করে আরো সহজেই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। 

  • কমিশন রেট: নিজস্ব কমিশনের শেয়ারে অংশ, যা 25 থেকে 40% হতে পারে। 
  • কুকি টাইম: session‑based tracking
  • পেমেন্ট মেথড: PayPal এবং Direct Bank Transfer (Wire Transfer)
  • মার্কেটিং ডিমান্ড: হোটেল, অ্যাপার্টমেন্ট, রিসর্ট, ইউনিক স্টে এর জন্য বুকিং।
  • Minimum payout: €100
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিতে
বুকিংডটকম গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, Tiered কমিশন মডেল (বেশি বুকিং করলে কমিশন রেটও বাড়ে), হাজার হাজার হোটেল ও ইউনিক স্টে প্রচারের সুযোগ, যা আপনাকে এর অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে বাধ্য করবে। আজি জয়েন করুন এবং আয় শুরু করুন। 

Expedia affiliate program 

Expedia ও একটি অনলাইন ভিত্তিক ট্রাভেল বুকিং সাইট, এখানে আপনি Expedia Group এর অফিসিয়াল অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, যার মাধ্যমে আপনি Expedia, Hotels.com, Vrbo, Travelocity সহ অনেক ভ্রমণ ব্র্যান্ডের ট্রাভেল বুকিং (হোটেল, ফ্লাইট, কার রেন্টাল, অ্যাক্টিভিটি) এর রেফারাল করে অ্যাফিলিয়েট কমিশন আয় করতে পারেন।

  • কমিশন রেট: 2 থেকে 6% কমিশন দেয়
  • কুকি টাইম: ৭ দিন
  • পেমেন্ট মেথড: PayPal, Direct Bank Transfer অথবা Electronic Funds Transfer এর পেমেন্ট পাওয়া যায়। 
  • মার্কেটিং ডিমান্ড: হোটেল রুম, ফ্লাইট টিকিট, কার রেন্টাল, অ্যাক্টিভিটি বুকিং ও ভ্রমণ প্যাকেজ
  • Minimum payout: $50 USD
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: Trip completion এর উপর ভিত্তি করে। 
ডিপ লিংক, সার্চ উইজেট ও ব্যানারসহ বিভিন্ন মার্কেটিং অ্যাসেট রয়েছে, যা ব্যবহার করে আপনি অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করতে পারেন। হোটেল ছাড়া ফ্লাইট, গাড়ি ভাড়া, অ্যাক্টিভিটি ও প্যাকেজ বুকিং এর ও অ্যাফিলিয়েট লিংক তৈরি করে মার্কেটিং করতে পারেন। 

স্থানীয় বা দেশি ৩টি জনপ্রিয় এবং স্বীকৃত অ্যাফিলিয়েট সিস্টেম 

Daraz Affiliate Program

Daraz হল বাংলাদেশি সবচেয়ে বড় ই-কমার্স প্লাটফর্ম, যেখানে লাখ লাখ পন্য অনলাইনে কেনাকাটা করা যায়। আপনি চাইলে বাংলাদেশ থেকে Daraz এর পন্য গুলো প্রচার করে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। 

ডারাজ এর অ্যাফিলিয়েট মার্কেটার হলে কি কি পাবেন
  • কমিশন রেট: বিভিন্ন পন্যের উপর নির্ভর করে ১৮% পর্যন্ত কমিশন পাওয়া যায়। 
  • কুকি টাইম: ৭ দিন
  • পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, রকেটের মতো লোকাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কমিশন পাওয়া যায়, এছাড়াও, Direct Bank Transfer এর ও ব্যবস্থা রয়েছে। 
  • মার্কেটিং ডিমান্ড: ফ্যাশন, ইলেকট্রনিক্স, গৃহস্থালি, সৌন্দর্য ও লাইফস্টাইলসহ নানা পণ্যের লিংক শেয়ার করে বিক্রয় থেকে বেশি অ্যাফিলিয়েট কমিশন পাওয়া যায়। 
  • Minimum payout: BDT ২,৫০০
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিক
আমরা যারা বাংলাদেশি রয়েছি তারা Daraz এর marketing program এ জয়েন করে অর্থ উপার্জন করতে পারি। 

Rokomari Affiliate Program

Rokomari বাংলাদেশের জনপ্রিয় এবং বিশ্বস্ত ই-কমার্স প্লাটফর্ম, যেখানে সকল ধরনের বই ও পন্য প্রচার বা প্রোমোট করে অ্যাফিলিয়েট কমিশন উপার্জন করতে পারেন। যারা বইপ্রেমী তারা হয়তো এই সাইট চিনে থাকবেন। 

  • কমিশন রেট: ১০%
  • কুকি টাইম: ৭ দিন
  • পেমেন্ট মেথড: bKash, Nagad, এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট দেয়
  • মার্কেটিং ডিমান্ড: বই ও বিভিন্ন পন্য। 
  • Minimum payout: ৫০৳ 
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: মাসিক ভিত্তিক 
বই ও পন্য এক সাথে মার্কেটিং করতে চাইলে রকমারি আপনার জন্য সেরা। এছাড়াও রকমারির প্রোগ্রামটি থেকে ৫০৳ হলে অ্যাফিলিয়েট কমিশন withdrawal করা যায়। 

Affiliate Program - 10 Minute School

10 Minute School হল অনলাইন ভিত্তিক শিক্ষা বান্ধব প্লাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। আপনি চাইলেই অনলাইনে 10 Minute School এর কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। 

10 Minute School এর অ্যাফিলিয়েট মার্কেটার হলে কি কি পাবেন
  • কমিশন রেট: 15 থেকে 22% 
  • কুকি টাইম: ৭ দিন
  • পেমেন্ট মেথড: bKash ও অন্যান্য পেমেন্ট গেটওয়ে
  • মার্কেটিং ডিমান্ড: কোর্স
  • Minimum payout: নির্দিষ্ট তথ্য নেই
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: নির্দিষ্ট তথ্য নেই

Star tech affiliate 

Star tech হল একটি অনলাইন tech প্লাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের tech পন্য পাবেন। আপনি StarTech এর পণ্যগুলো (যেমন ল্যাপটপ, ডেক্সটপ, গ্যাজেট, অ্যাক্সেসরিজ ইত্যাদি) সফলভাবে বিক্রি করতে পারলে কমিশন আয় করতে পারবেন। 

  • কমিশন রেট: ৫%
  • কুকি টাইম: ৭ দিন
  • পেমেন্ট মেথড: bKash এবং Cheque
  • মার্কেটিং ডিমান্ড: ল্যাপটপ, মোবাইল, হেডফোন, গেমিং অ্যাক্সেসরিজ
  • Minimum payout: BDT ১,০০০
  • কত দিন পর পর পেমেন্ট দেয়: অ্যাফিলিয়েট কমিশন পাওয়ার পর এফিলিয়েট হটলাইন 16793 নাম্বার এ ফোন করে জানাতে হবে।‌ 
বিকাশ এর মাধ্যমে পেমেন্ট পাওয়া যায় এবং বাংলাদেশে প্রযুক্তি বাজারে Star tech এর রয়েছে জনপ্রিয় অবস্থান, যার ফলে পন্য গুলো প্রচার করার সাথে সাথেই মার্কেটিং এ সফলতার হার বেশি।‌

FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর) 

নিচে ১০টি প্রশ্নের উত্তর দেওয়া হল: 

১. কারা অ্যাফিলিয়েট partner program এ জয়েন করে? 

যারা অ্যাফিলিয়েট মার্কেটার, ইমেইল মার্কেটার, ব্লগার, ইউটিউবার, এবং স্যোশাল মিডিয়া ইনফুলেন্সসাররা অ্যাফিলিয়েট partner program এ জয়েন করে। অর্থাৎ, প্রায় সকল মার্কেটার অ্যাফিলিয়েট এ জয়েন হয়ে করে এবং কোম্পানি বা প্লাটফর্মের পন্য বা সার্ভিস গুলো কাস্টমার এর কাছে নিয়ে যায়। 

২. কেন কোম্পানি গুলো অ্যাফিলিয়েট সিস্টেম তৈরি করে? 

সহজ ভাবে বললে, অ্যাফিলিয়েট সিস্টেম মূলত কোম্পানি গুলোর মার্কেটিং কৌশল, যা ব্যবহার করে অ্যাফিলিয়েটর বা সহযোগী বিপণনকারীর কাজ থেকে মার্কেটিং করিয়ে নেয়। এখানে কোম্পানি এবং অ্যাফিলিয়েটর উভয়েই লাভবান হয়ে থাকে। কোম্পানি তার পন্য বা সার্ভিস সেল করে এবং অ্যাফিলিয়েট মার্কেটাররা পন্য বা পরিষেবা মার্কেটিং করে অর্থ উপার্জন করে। 

৩. প্রতিটি অ্যাফিলিয়েট মার্কেটার এর জন্য কি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এ জয়েন করা বাধ্যতামূলক? 

হ্যাঁ, প্রতিটি অ্যাফিলিয়েট মার্কেটার এর জন্য অ্যাফিলিয়েট সিস্টেম এ জয়েন করা বাধ্যতামূলক। কারণ, অ্যাফিলিয়েট সিস্টেম মূলত কোম্পানি বা প্লাটফর্ম কে মার্কেটারদের সাথে সংযুক্ত করে এবং এখান থেকেই অ্যাফিলিয়েট মার্কেটাররা তাদের বিপণন ব্যবস্থা পরিচালনা করে। 

৪. অ্যাফিলিয়েট মার্কেটার এর ডেসবোর্ডে কি কি থাকে? 

একজন অ্যাফিলিয়েট মার্কেটার এর ডেসবোর্ডে বিভিন্ন ধরনের টুলস থাকে, যেমন: Earnings রিপোর্ট, Click Statistics, Conversion Rate, Pending product and services ইত্যাদি।‌

৫. অ্যাফিলিয়েট সিস্টেম এ জয়েন করার পর কি করব? 

যদি আপনি একটি অ্যাফিলিয়েট সিস্টেম এ জয়েন বা sign up করে থাকেন, তাহলে আপনার কাজ হবে email অথবা Username এবং password দিয়ে আপনার অ্যাফিলিয়েট একাউন্টে প্রবেশ করা। এরপর, অ্যাফিলিয়েট লিংক কপি করে মার্কেটিং করতে পারেন অথবা আপনার একাউন্ট এ যদি কোন এডভাটাইজিং টুলস (ব্যানার এডস) থাকে তাহলে তা দিয়ে মার্কেটিং শুরু করতে পারেন। তবে, সবচেয়ে ভালো কাজ হবে, আপনি আপনার পুরো অ্যাফিলিয়েট একাউন্ট দেখা এবং প্রত্যক্ষ করা কোথায় কি আছে, যেনো আপনার মার্কেটিং যাত্রা মসৃণ হয়। 

৬. কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করব? 

অ্যাফিলিয়েট মার্কেটিং হল একটি প্যাসিভ ইনকাম সোর্স, যেখানে আপনি আপনার কিছু মূল্যবান সময় ব্যয় করে বার বার ইনকাম পেতে পারেন এবং Recurring Affiliate মার্কেটিং করলে তো একবার সেল করে লাইফটাইম ইনকাম এর সুযোগ আছেই, সুতরাং এখনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করুন। 

৭. একজন অ্যাফিলিয়েট মার্কেটার কতটি অ্যাফিলিয়েট প্লাটফর্ম এ জয়েন হতে পারে? 

একজন অ্যাফিলিয়েট মার্কেটার ইচ্ছে মত অ্যাফিলিয়েট প্লাটফর্ম এ জয়েন হতে পারে। তবে, একসাথে ১০টি প্রোগ্ৰাম এ জয়েন করা সম্পূর্ণ ভূল একটি সিদ্ধান্ত। আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে জয়েন করতে হবে। যেমন: প্রথমে একটি প্রোগ্রাম এ জয়েন করার পর সফলতা পেলে অন্য প্রোগ্রাম এ জয়েন করার চিন্তা করতে হবে। যেনো আপনি একাধিক প্রোগ্রাম এ জয়েন করে সফল হতে পারেন। 

৮. কোন ধরনের অ্যাফিলিয়েট সিস্টেম এ সকল অ্যাফিলিয়েট মার্কেটার কে জয়েন হওয়া উচিত? 

Recurring অ্যাফিলিয়েট সিস্টেম এ সকল অ্যাফিলিয়েট মার্কেটার কে জয়েন হওয়া উচিত। কারণ, এখানে cps এর উপর কমিশন এর বদলে Recurring কমিশন দেয়। অর্থাৎ, এই সিস্টেমে একবার একটি পন্য বা সার্ভিস সেল করতে পারলেই বার বার আয় হয়। 

৯. অ্যাফিলিয়েট সিস্টেম এ জয়েন হওয়ার আগে একজন মার্কেটার এর কি কি থাকা বাধ্যতামূলক? 

একজন অ্যাফিলিয়েট মার্কেটার এর বিভিন্ন ধরনের গুণ বা দক্ষতা থাকতে হবে, যেমন: মার্কেটিং দক্ষতা, ডেটা এনালাইসিস করার সক্ষমতা, এবং মার্কেটিং প্লাটফর্ম সম্পর্কে অবগত থাকতে হবে, যেনো অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করতে পারে।‌

১০. Affiliate partner program গুলোতে জয়েন হতে কী অর্থ লাগে? 

না, Affiliate partner program গুলোতে জয়েন হতে অর্থ লাগে না। তবে, যে জিনিস অবশ্যই লাগবে, তা হল: মার্কেটিং দক্ষতা, সময়, ধৈর্য্য এবং মার্কেটিং করার জন্য কিছু অর্থ। 

উপসংহার 

অ্যাফিলিয়েট মার্কেটিং একটি ঘরে বসে অনলাইন ইনকাম এর সুযোগ দেয়, এবং এটি একটি প্যাসিভ ইনকাম এর উপায় ও বটে, অ্যাফিলিয়েট মার্কেটিং ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে আয় করা যায়। তাই, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভবিষ্যৎ খুবই Brite। আপনি বিগিনার হিসেবে দেশি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম(যেমন: rokomari, Daraz, 10 minutes school) এ জয়েন করতে পারেন এবং আন্তর্জাতিক ভাবে Amazon, Expedia, grammarly, ইত্যাদিতে ও জয়েন করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url