বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট সমূহ - অনলাইন শপিং মার্কেটপ্লেস

বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট সমূহ - অনলাইন শপিং মার্কেটপ্লেস 

বাংলাদেশের ই-কমার্স প্লাটফর্ম সমূহ

বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় জনপ্রিয়, নির্ভরযোগ্য, যাচাইকৃত, ও বিশ্বস্ত মার্কেট প্লেস রয়েছে, যেখানে বাংলাদেশি মানুষ অনলাইন শপিং করে থাকে, যেমন: Rokomari, Daraz, Govaly, Chaldal, AjkerDeal অন্যতম। প্রতিটি ই-কমার্স সাইট নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে জনপ্রিয় এবং বিশ্বস্ত। 

এখন প্রশ্ন হল কোন অনলাইন শপিং মার্কেটপ্লেস কী বিক্রি করে এবং কি বিক্রি করে না? 

মনে রাখা উচিত যে, কিছু প্লাটফর্ম সকল পন্যই বিক্রি করে, আবার কিছু প্লাটফর্ম মেয়েদের পন্য বা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে। চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি, যেনো আমরা সঠিক মার্কেটপ্লেস থেকে অনলাইন কেনাকাটা করতে পারি? 

বাংলাদেশের জনপ্রিয় ও সেরা ১২টি ই-কমার্স ওয়েবসাইট গুলো হল: 

১. রকমারি (Rokomari – rokomari.com)
২. দারাজ (Daraz – daraz.com.bd)
৩. গোভালি (Govaly – govaly.com)
৪. চালডাল (Chaldal – chaldal.com)
৫. আজকেরডিল (AjkerDeal – ajkerdeal.com)
৬. পিকাবু (Pickaboo – pickaboo.com)
৭. বাগডুম (Bagdoom – bagdoom.com)
৮. অথবা (Othoba – othoba.com)
৯. প্রিয়শপ (PriyoShop – priyoshop.com)
১০. বিডিশপ (BDShop – bdshop.com)
১১. গ্যাজেট অ্যান্ড গিয়ার (Gadget & Gear – gadgetandgear.com)
১২. আড়ং (Aarong – aarong.com)
১৩. স্টার টেক (Star Tech – startech.com.bd)
১৪. সাজগোজ (Shajgoj – shajgoj.com)

কোন অনলাইন শপিং মার্কেটপ্লেস থেকে কোন পন্য গুলো ক্রয় করবেন? 

১. রকমারি (Rokomari – rokomari.com)

রকমারি (Rokomari) হল অনলাইনে সবচেয়ে বড় অনলাইন স্টোর, যেখানে আপনি বাংলা ও ইংরেজি বই, একাডেমিক বই, গল্প, উপন্যাস, ইসলামিক বইসহ হাজার হাজার বই পাবেন। Rokomari বই ক্রেতা ও বই প্রেমীদের জন্য একটি বিশ্বস্ত, নিরাপদ, স্বীকৃত, সর্বাধিক ভিজিটেড ই-কমার্স সাইট হতে পারে, কারণ এখানে আপনি Amazon সাইটের মত ইবুক পড়তে ও ফিজিক্যাল বুক ক্রয় করতে পারেন। এখানে, ক্রেতারা খুচরা ও পাইকারি বই অডার করার সুযোগ পায়। 

এছাড়াও, এখানে রয়েছে লক্ষাধিক পন্য, রকমারি বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক্স, স্টেশনারি ও গ্ৰোসারি, এবং শিশুদের পন্য বিক্রি করে থাকে। রকমারিতে ৫ টাকার ইবুক থেকে শুরু করে হাজার টাকা মূল্যের বই পেয়ে যাবেন। অর্থাৎ, জ্ঞান অর্জন এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন ক্রয় করতে পারেন রকমারিতে। 

২. দারাজ (Daraz – daraz.com.bd)

দারাজ বাংলাদেশ (Daraz) হল বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় এবং কাস্টমারদের উচ্চ চাহিদা পূরণকারী একটি ই-কমার্স মার্কেটপ্লেস, যেখানে আপনি একজন কাস্টমার হিসেবে প্রায় সকল পন্য পন্য অনলাইন অডার করতে পারবেন। Daraz এ আপনি সাধারণত বিভিন্ন ধরনের পন্য পাবেন, যেমন: Women's & Girls' Fashion, Men's & Boys' Fashion, Electronic Accessories, TV & Home Appliances, Electronics Device, Mother & Baby, Automotive & Motorbike, Sports & Outdoors, Home & Lifestyle, Groceries, Health & Beauty
Watches, Bags এবং Jewellery পন্য। আপনি এই সকল পন্য গুলো খুবই সুলভ মূল্যে পেতে পারেন। 

ডারাজে লাখ লাখ পন্য রয়েছে এবং ডারাজ এই পন্যের মধ্য থেকে সারা বছর বিভিন্ন পন্যের উপর ডিসকাউন্ট সেল ও অফার দিয়ে থাকে, যা কাস্টমারদের কাছে বেশ জনপ্রিয়। চাইলে আপনি এই পন্য গুলো অডার করতে পারেন।‌

৩. গোভালি (Govaly – govaly.com)

গোভালি (Govaly) হল বাংলাদেশি নারী, পুরুষ, এবং শিশুদের লাইফস্টাইল এবং বিউটি কেয়ার এর উপর ভিত্তি করে তৈরি করা একটি ই-কমার্স প্লাটফর্ম। যেখানে বাংলাদেশি নারী, পুরুষ এবং শিশুদের জন্য রয়েছে Fashion Accessories, Bottomwear, Footwear, Topwear, clothes, Health & Beauty পন্য। 

Govaly একমাত্র অনলাইন ফ্যাশন মল ও marketplace, যেখানে বাংলাদেশিদের জন্য ফ্যাশনের উপর কাজ করে এবং আপনি একজন ফ্যাশন সচেতন মানুষ হলে Govaly আপনার জন্য সেরা ফ্যাশন ই-কমার্স সাইট হতে পারে। 

৪. চালডাল (Chaldal – chaldal.com)

চালডাল (Chaldal) হল একটি এমন অনলাইন মার্কেটপ্লেস, যেখানে আপনার বাড়ির বাজার পাবেন। চালডাল মূলত অনলাইনে অডার করার মাধ্যমে গ্রোসারি ও খাদ্য পন্য ও সামগ্ৰী ডেলিভারি দিয়ে থাকে। 

আমরা প্রতিদিন বাজারে যায় এবং বাজারে মুদি দোকান থেকে বিভিন্ন পন্য নেয় এবং সবজি, মাছ, এবং মাংস ক্রয় করি, যা বেশ সময়সাপেক্ষ, ঝামেলার এবং বেশ জটিল মনে হতে পারে। কিন্তু আমি যদি বলি প্রতিদিন এই বাজারে যাওয়ার ঝামেলা আপনাকে আর করতে হবে না। বেশ মজার শোনাচ্ছে ঠিক না। 

মজার হলেও এটাই বাস্তব যে, chaldal.com থেকে আপনি চাইলে বাড়ির প্রায় সকল পন্য অডার করতে পারেন। চালডাল ওয়েবসাইটে সাধারণত আপনি Food, Cleaning Supplies, Home & Kitchen, Fashion & Lifestyle, Baby Care, Personal Care, Stationery & Office, Pet Care, Toys & Sports, Beauty & MakeUp, Health & Wellness, Vehicle Essentials পন্য সামগ্রী গুলো পাচ্ছেন একেবারে মুদি দোকানের মত সুলভ মূল্যে। পরিশেষে বলা যায় যে, বাসায় বসে চাল, ডাল, এবং মুদি দোকানের পন্য অডার করুন এবং জব, ব্যবসা, এবং ব্যক্তিগত কাজে আরো মনোযোগ দিন। 


৫. আজকেরডিল (AjkerDeal – ajkerdeal.com)

আজকেরডিল (AjkerDeal) হল একটি B2C ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি আপনার পছন্দের পন্য গুলো অনলাইন অডার করার সুযোগ রয়েছে, যেমন: ছেলেদের ও মেয়েদের ফ্যাশন, ঘড়ি, কসমেটিক্স, গহনা, গ্যাজেটস, গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার এক্সেসরিজ, গৃহসজ্জা, কিচেন এন্ড ডাইনিং, গ্রোসারী ও খাদ্যসামগ্রী, গৃহ পরিচ্ছন্নতা সামগ্রী ইত্যাদি পাওয়া যায়। 

এখানে প্রায় আপনি সকল পন্যই পাবেন, যা আপনার বিশেষ অনুষ্ঠান, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে পারে। 

৬. পিকাবু (Pickaboo – pickaboo.com)

পিকাবু (Pickaboo) হল বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক শপিং ও ই‑কমার্স প্ল্যাটফর্ম, যেখানে মূলত আপনি ইলেকট্রনিক্স, স্মার্টফোন, গ্যাজেট, গৃহস্থালির যন্ত্রপাতি এমনকি অনেক ফ্যাশন ও লাইফস্টাইল পন্য ও পাবেন। Pickaboo মূলত একটি Online Electronics Store, যেখানে আপনি ইলেকট্রনিক পন্য সামগ্রী গুলো পাবেন। এখানে আপনি EMI ব্যবহার করে বড় বড় ইলেকট্রনিক্স পন্য গুলো ক্রয় করতে পারবেন। 

100% authentic products গুলো Pickaboo সব সময় ক্রেতাদের অফার করে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সাথে তাদের রয়েছে চুক্তি, ফলে আপনার পছন্দের ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পন্য খুজতে এখনি পিকাবু অফিসিয়াল সাইট ভিজিট করুন। 

৭. বাগডুম (Bagdoom – bagdoom.com)

বাগডুম (Bagdoom) online shopping platform, যেখানে ছেলে ও মেয়েদের lifestyle products অফার করে, বাগডুম দেশি এবং বিদেশি Brand এর পন্য কাস্টমার দের সেল দেয়। অর্থাৎ, আপনি যদি Brand এর পন্য অনলাইন খুঁজেন, তাহলে বাগডুম হল আপনার নির্ভরযোগ্য অনলাইন শপিং মল, যেখান থেকে সেরা Brand এর পন্য পেতে পারেন। 

৮. অথবা (Othoba – othoba.com)

অথবা (Othoba) হল একটি একটি বৈধ এবং নিরাপদ অনলাইন শপিং কমপ্লেক্স, যেখানে মোবাইল, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য, গয়না ও ফ্যাশন, কিচেন অ্যাপ্লায়েন্স, খাবার/গ্রোসারি ইত্যাদি পন্য পেয়ে যাবেন। 

Othoba বাংলাদেশের সেরা অনলাইন ই-কমার্স প্লাটফর্ম, যেখানে আপনি পন্য কিনলে দ্রুত এবং নিরাপদ ভাবে পন্য রিসিভ করার অভিজ্ঞতা অর্জন করবেন। তাই দেরি না করে অথবা সাইটে অডার করুন, এবং দ্রুত পন্য রিসিভ করুন। 

৯. প্রিয়শপ (PriyoShop – priyoshop.com)

প্রিয়শপ (PriyoShop) হল বাংলাদেশের একটি বৃহৎ B2B MSMEs পন্য সরবারহকারী অনলাইন ই-কমার্স প্লাটফর্ম, যেখানে খুচরা দোকানীরা পাইকারি দামে পন্য অডার দেয়, এবং PriyoShop নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। 

প্রিয়শপ সকল দোকানীগুলোকে পাইকারি মালিক বা পন্য উৎপাদকদের সাথে যুক্ত করেছে তাদের priyoshop.com ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ, আপনি যদি মুদি দোকান খোলেন বা মুদি দোকান থাকে তাহলে প্রিয়শপ মার্কেটপ্লেস আপনার জন্য পাইকারি পন্য খুব সহজেই আপনার দোকানের সামনে এনে দিতে পারে। আজি দোকান খুলুন এবং আপনার ব্যবসা শুরু করুন PriyoShop এর সাথে। 

১০. বিডিশপ (BDShop – bdshop.com)

বিডিশপ (BDShop) হল একটি বাংলাদেশিদের জন্য all in one ইলেকট্রনিক্স অনলাইন শপিং মল, যেখানে আপনি স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা, অডিও-ভিডিও গিয়ার, লাইভ-স্ট্রিমিং সেটআপসহ টেক-অ্যাক্সেসরিজ পন্য পাবেন। 

BDShop প্লাটফর্মটির মূলত 100% আসল ও অরিজিনাল পণ্য সরবরাহ করার চেষ্টা করে। অর্থাৎ, আসল ইলেকট্রনিক্স পন্য পেতে এখনি ভিজিট করুন। 

১১. গ্যাজেট অ্যান্ড গিয়ার (Gadget & Gear – gadgetandgear.com)

গ্যাজেট অ্যান্ড গিয়ার (Gadget & Gear) হল একটি প্রিমিয়াম গ্যাজেট ও ইলেকট্রনিক্স রিটেইল শপ, যেখানে মোবাইল, গ্যাজেট এবং ব্র্যান্ডেড প্রিমিয়াম অ্যাকসেসরিজ এর অনলাইন স্টোর এবং এটি একমাত্র গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে, যারা অ্যাপল অনুমোদিত রিসেলার।

Gadget & Gear এর অনলাইন শপ এর পাশাপাশি অফলাইন শোরুম ও রয়েছে। যারা অফিসিয়াল বা অরিজিনাল ইলেকট্রনিক্স নিতে চান, তাদের জন্য পরামর্শ হল এদের অফিশিয়াল সাইট ভিজিট করুন এবং এখানে আপনি অ্যাপল এর অরিজিনাল পন্য গুলো পেয়ে যান। আনন্দ লাগছে? Yes or no. 

১২. আড়ং (Aarong – aarong.com)

আড়ং (Aarong) হল একটি অনলাইন ভিত্তিক লাইফস্টাইল পন্য বিক্রেতা, যেখানে Women, Men, Kids, Home Décor, Jewellery, Skin & Hair, Gifts & Crafts, Wedding পন্য সহ বিভিন্ন Brand গুলোর পন্য পাবেন। 

লাইফস্টাইল পন্যের জন্য Aarong Number one অনলাইন শপ, বাংলাদেশে এমন কোন মানুষ নেই যারা Aarong এর পাঞ্জাবি, শাড়ি, শার্ট ব্যবহার করেন নি। তাদের প্রিমিয়াম পন্য গুলোর জন্য আজ তারা এতো জনপ্রিয়। 

১৩. স্টার টেক (Star Tech – startech.com.bd)

স্টার টেক (Star Tech) হল একটি অনলাইন ভিত্তিক Latest শপ। যেখানে আপনি ট্রেডিং ও আপডেট বিভিন্ন ইলেকট্রনিক্স পন্য পেয়ে যাবেন। এরা স্টারলিংক, ওয়াটার হিটার গিজার, ড্রোন, গিম্বল, টেবিল পিসি, টিভি, মোবাইল ফোন, মোবাইল আনুষাঙ্গিক, পোর্টেবল এসএসডি, ওয়াইফাই ক্যামেরা, ট্রিমার, স্মার্ট ঘড়ি, অ্যাকশন ক্যামেরা, ইয়ারবাডস, ব্লুটুথ স্পিকার এবং গেমিং কনসোল বিক্রি করে থাকে। Wow. 

Star Tech বাংলাদেশে আপডেট এবং প্রিমিয়াম ইলেকট্রনিক্স পন্য বিক্রি করে থাকে, এছাড়াও, Star Tech এর রয়েছে অফলাইন স্টোর বা ফিজিক্যাল স্টোর। বাংলাদেশে স্টার টেক এর রয়েছে বিশটির ও বেশি ফিজিক্যাল দোকান, যেখানে আপনি পায়ে হেঁটে পন্য অডার করার সুযোগ পাচ্ছেন। দ্রুত যান এবং তাদের ভিজিট করুন। 

১৪. সাজগোজ (Shajgoj – shajgoj.com)

সাজগোজ (Shajgoj) হল বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স বিউটি‑প্রোডাক্ট শপ, যেখানে হাজার হাজার পন্য মেয়েদের জন্য রয়েছে, যেমন: মেকআপ, স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, পার্সোনাল কেয়ার সহ মোটামুটি ৪০০+ ব্র্যান্ডের ১৫,০০০+ প্রোডাক্ট রয়েছে। 

আপনি যদি পার্সোনাল যত্ম নিতে চান এবং যদি বিউটি সচেতন মেয়ে হন, তাহলে Shajgoj হতে পারে আপনার জন্য সেরা বিউটি প্লাটফর্ম। 

FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর) 

নিচে ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া হল: 

১. ই-কমার্স প্লাটফর্ম কি? 

ই-কমার্স হল একটি অনলাইন ভিত্তিক কেনাবেচার প্লাটফর্ম, যেখানে ডোমেইন, হোস্টিং এর সাথে একটি ওয়েবসাইট তৈরি করা হয় এবং ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হাজার হাজার পন্য যুক্ত করা হয়। এভাবে তৈরি হয় একটি ই-কমার্স প্লাটফর্ম। 

২. সবচেয়ে বড় অনলাইন শপিং প্লাটফর্ম কোনটি? 

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্লাটফর্ম হল Daraz বাংলাদেশ। যারা লাখ লাখ পন্য, শত শত অফার এর কারণে বেশ জনপ্রিয় হয়েছে। 

৩. বই এর অনলাইন স্টোর এর নাম কি? 

বই এর জন্য অনলাইন স্টোর এর নাম হল রকমারি, যেখানে আপনি দেশি এবং বিদেশি নানান বই পাবেন। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বই অডার দেওয়ার সুযোগ রয়েছে। 

৪. কোন ই-কমার্স সাইট দিয়ে ব্যবসা শুরু করা যায়? 

Priyoshop ই-কমার্স সাইট ব্যবহার করে আপনি আপনার ব্যবসার মালামাল পাইকারি মূল্য নিতে পারবেন।‌

৫. অ্যাপেল এর পন্য নিতে চাই, কোন অনলাইন শপিং প্লাটফর্ম ভালো?

গ্যাজেট অ্যান্ড গিয়ার অ্যাপেল এর ভেরিফাইড রিসেলার, সুতরাং এখানে থেকে অ্যাপেল এর পন্য নিতে পারবেন, যেমন: ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি।‌

৬. বাংলাদেশের মধ্যে B2C ই-কমার্স সাইট কোনটি? 

বাংলাদেশের মধ্যে B2C ই-কমার্স সাইট হল AjkerDeal। 


উপসংহার 

বাংলাদেশের ই-কমার্স প্লাটফর্ম গুলো ফিজিক্যাল পন্য গুলো কে ডিজিটাল মাধ্যমে কাস্টমার এর কাছে সেল করে। এগুলো বেশ সমৃদ্ধ একটি অনলাইন শপ। বর্তমানে যে সমস্ত অনলাইন শপিং প্লাটফর্ম রয়েছে, ভবিষ্যতে এর চেয়েও আরো বেশি ই-কমার্স সাইট আসবে। সকল প্লাটফর্মেরই নিজস্ব বৈশিষ্ট্যের কারণে কাস্টমারদের কাছে জনপ্রিয়। আপনার জনপ্রিয় অনলাইন স্টোর কোনটি?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url