রুপকথার ডালিমকুমার ও কঙ্কাবতীর গল্প

রাজপুত্র ডালিমকুমার ও রাজকন্যা কঙ্কাবতীর গল্প 

বাংলা লোককাহিনির জগতে ‘ডালিমকুমার ও কঙ্কাবতী’ একটি জনপ্রিয় রূপকথার গল্প। এই গল্পে রাজপুত্র ডালিমকুমারের সাহসিকতা, দুঃসাহসিক অভিযান এবং রাজকন্যা কঙ্কাবতীকে উদ্ধার করার কাহিনি বর্ণিত হয়েছে। 

রুপকথার ডালিমকুমার ও কঙ্কাবতীর গল্পের ছবি

গল্পটিতে কল্পনা, রহস্য, বীরত্ব এবং বুদ্ধিমত্তার চমৎকার সমন্বয় দেখা যায়। ডালিমকুমার ও কঙ্কাবতীর সংগ্রাম আমাদের শেখায় যে সাহস, দৃঢ় সংকল্প এবং উপস্থিত বুদ্ধি থাকলে যেকোনো বিপদকে জয় করা সম্ভব। শিশু-কিশোরদের কাছে এই গল্পটি যেমন আনন্দদায়ক, তেমনি শিক্ষণীয়ও হবে।

ডালিমকুমার ও কঙ্কাবতীর গল্প 

এক ছিল রাজপুত্র। তার নাম ডালিমকুমার।

তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ-বিদেশে ঘুরে বেড়াত।

একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করল। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল।

ওই গাছে থাকত ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি। তারা কথা বলছিল।

রাজকন্যা কঙ্কাবতীর কী হয়েছে জানো?

কী হয়েছে?

সে এখন রাক্ষসপুরীতে বন্দি।

কী সর্বনাশ!

ডালিমকুমারের ঘুম ভেঙে গেল।

রাক্ষসপুরী অনেক দূরে। সাত সাগর তেরো নদীর ওপারে।

কঙ্কাবতীকে বাঁচাতে হবে...

ডালিমকুমার সাত সাগর তেরো নদী পার হলো।

তারপর রাক্ষসপুরীতে পৌঁছাল।

ওঠো, কঙ্কাবতী!

তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না।

ডালিমকুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রুপার কাঠি। আর পায়ের কাছে সোনার কাঠি।

কী সর্বনাশ! এখনি তো রাক্ষস চলে আসবে।

তখন ডালিমকুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো। আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি।

অমনি কঙ্কাবতী জেগে উঠল।

হাঁউ মাঁউ খাঁউ বলে, ঠিক তখনি রাক্ষস ঘরে ঢুকল।

সাথে সাথে ডালিমকুমার তরবারি বের করল।

এভাবে রাক্ষস মারা যাবে না!

কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে।

ডালিমকুমার জানে না সেই কৌটা কোথায়।

তোমার তরবারি আমার কাছে দাও।

কঙ্কাবতীর ছিল অনেক সাহস।

সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করল।

ঘ্যাচাং

কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল।

তারপর?

তারপর ডালিমকুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।

ডালিমকুমার ও কঙ্কাবতী গল্পের মূলভাব

সাহস, বুদ্ধিমত্তা এবং অন্যের বিপদে সাহায্য করার মানসিকতা মানুষকে সফলতার পথে নিয়ে যায়। ডালিমকুমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজকন্যা কঙ্কাবতীকে উদ্ধার করতে গিয়েছিল। অন্যদিকে কঙ্কাবতীও সাহস ও উপস্থিত বুদ্ধি দিয়ে রাক্ষসের প্রাণভ্রমর ধ্বংস করে মুক্তি লাভ করে। গল্পটি আমাদের শেখায় যে সাহস ও বুদ্ধি থাকলে বড় বড় বিপদও জয় করা যায়।

ডালিমকুমার ও কঙ্কাবতী গল্পের প্রশ্ন ও উত্তর

নিচে ১০টি গুরুত্বপূর্ণ ও উপযোগী প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরা হলো: 

১. রাজপুত্রের নাম কী ছিল?

উত্তর: রাজপুত্রের নাম ছিল ডালিমকুমার।

২. ডালিমকুমারের কী ছিল?

উত্তর: ডালিমকুমারের একটি পঙ্খিরাজ ঘোড়া ছিল।

৩. ডালিমকুমার কোথায় ঘুমিয়ে পড়েছিল?

উত্তর: সে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছিল।

৪. গাছে কারা থাকত?

উত্তর: গাছে ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমি থাকত।

৫. কঙ্কাবতী কোথায় বন্দি ছিল?

উত্তর: কঙ্কাবতী রাক্ষসপুরীতে বন্দি ছিল।

৬. রাক্ষসপুরী কোথায় ছিল?

উত্তর: রাক্ষসপুরী সাত সাগর তেরো নদীর ওপারে ছিল।

৭. কঙ্কাবতীর ঘুম কীভাবে ভাঙল?

উত্তর: মাথার কাছে সোনার কাঠি এবং পায়ের কাছে রুপার কাঠি রাখলে তার ঘুম ভাঙে।

৮. রাক্ষসকে কীভাবে মারা হয়?

উত্তর: রাক্ষসের প্রাণভ্রমরকে কেটে ফেললে রাক্ষস মারা যায়।

৯. প্রাণভ্রমর কোথায় ছিল?

উত্তর: প্রাণভ্রমর একটি টিনের কৌটার ভিতরে ছিল।

১০. শেষ পর্যন্ত কী ঘটেছিল?

উত্তর: ডালিমকুমার ও কঙ্কাবতী রাক্ষসপুরী থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসে।


Dalim Kumar and Kankabati (English Version)

Once there was a prince named Dalim Kumar. He had a magical flying horse called Pankhiraj. Riding his horse, he traveled across many lands.

One day, while traveling, he reached a strange kingdom and became very tired. He fell asleep under a tree.

On that tree lived Bangoma and Bangomi. They were talking about Princess Kankabati.

"Do you know what happened to Princess Kankabati?" asked Bangoma.

"What happened?" asked Bangomi.

"She has been imprisoned in the land of the demons."

Dalim Kumar woke up and heard everything.

The demon kingdom was far away, beyond seven seas and thirteen rivers. Dalim Kumar decided to rescue Kankabati.

After crossing seven seas and thirteen rivers, he finally reached the demon kingdom.

Inside a palace, Princess Kankabati was sleeping on a golden bed. Near her head was a silver wand, and near her feet was a golden wand.

Dalim Kumar exchanged their positions. Immediately, Kankabati woke up.

Just then, a demon entered the room.

Dalim Kumar drew his sword, but Kankabati said, "The demon cannot be killed like this. His life is hidden inside a tin box."

Kankabati bravely took the sword and 

pulled out a tin box from beneath the bed.

When she opened it, a bee flew out. She quickly cut the bee with the sword.

At once, the demon died.

Finally, Dalim Kumar and Kankabati escaped from the demon kingdom and lived happily.

Moral: Courage, intelligence, and determination can overcome even the greatest dangers.


আরো গল্প পড়ুন,

১. রাজা ও তার তিন কন্যার গল্প - পারুলের গল্প

২. রাজা ও ভূতের গল্প 

৩. রাজা ও রানীর প্রেমের গল্প 

৪. রাখাল ও পরীর গল্প 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url