লাল শাড়ি - মজার ভৌতিক গল্প

রাতিরপুর গ্রামের বটগাছের রহস্য ও একটি ভুল বোঝাবুঝির মজার ঘটনা

“লাল শাড়ি” একটি মজার ভৌতিক বাংলা গল্প, যেখানে ভয় আর হাসি একসাথে মিশে গেছে। রাতিরপুর গ্রামের চৌধুরী বাড়ির নতুন বউ সুমি আর তার স্বামী কার্তিকের জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক সাধারণ লাল শাড়িকে কেন্দ্র করে তৈরি হয় ভয়, আতঙ্ক এবং শেষ পর্যন্ত সুমির লাল শাড়ি কে কেন্দ্র করে হাসির ঝড় উঠে। 
লাল শাড়ি - মজার ভৌতিক গল্প

গল্পটি দেখায় কীভাবে ভুল বোঝাবুঝি অনেক সময় ভয়ের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত হাসিতে পরিণত হয়।

বউ এর লাল শাড়ি 

লেখক, মোঃ সামিউল আলী

অনেক অনেক দিন আগের কথা।

গ্রামের নাম রাতিরপুর। সেই গ্রামের চৌধুরী বাড়ির বড় বউ সুমি এবং তার স্বামী কার্তিকের নতুন বিয়ে হয়েছে বেশ কিছুদিন হল।

সুমি দুপুর বেলা গোসল করেছে। পরনে ছিল লাল বেনারসি শাড়ি। ঘাট থেকে ওঠার সময় শাড়িটা ভালো করে টেনে বাড়ি ফিরছিল।

ঘাট থেকে ফিরে আসার পথে দেখতে পেল এক বিরাট বটগাছ। সুমি সেই গাছে তার লাল টুকটুকে শাড়িটা শুকাতে দিল, যেন শাড়িটা ঠিকভাবে শুকিয়ে যায়।

গোসল করে বাড়ি ফিরে খাবার খেল এবং তার স্বামী কার্তিক বলল, আমাদের বাড়িতে শাকসবজি বেশি নেই। তুমি বাজারে গিয়ে শাকসবজি কিনে নিয়ে এসো।

কার্তিক বলল, ঠিক আছে, আমি বাজারে গিয়ে শাকসবজি ও বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছি।

আমি বাজারে গিয়ে শাকসবজি কেনাকাটা করতে করতে রাত হতে পারে, তুমি চিন্তা করো না, আমি দ্রুত ফিরে আসবো।

কার্তিক বাজারে যাবার পথে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি কেনাকাটা করল—বেগুন, আলু, লাউ, শসা সহ আরো অনেক কিছু।

পুরো বাড়ির বাজার কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল।

কার্তিক ভাবল, দেখি সাথে লাইট এনেছি কিনা। তখন মাথায় চিন্তা এলো, আরে লাইট তো সাথে আনিনি! এখন কীভাবে এই রাতে না দেখে বাড়ি যাব?

কার্তিক আকাশের দিকে তাকালো। দেখলো মিটিমিটি তারা আকাশে দেখা যাচ্ছে এবং পূর্ণিমার চাঁদও ঝলমল করে জ্বলছে। যাক, তাহলে একটু চাঁদের আলোতেই পথ দেখা যাবে এবং আমি বাড়ি ফিরতে পারবো।

কার্তিক বাড়ির পথ ধরলো। হাঁটতে হাঁটতে বাড়ির নদীটা দেখা যাচ্ছে। সে মনে মনে একটু খুশি হলো, কারণ এবার খুব দ্রুত বাড়ি ফেরা যাবে—আর মাত্র ৭ মিনিট পর।

কার্তিক খুব দ্রুত হাঁটতে লাগলো এবং তার অল্প অল্প ভয়ও পেতে লাগলো বটগাছের সামনে আসতেই।

সে তবুও হাঁটতে থাকলো। হঠাৎ তার চোখ পড়লো, কী যেনো বটগাছের ডালে ঝুলছে! সে ভাবল, এখন তো কেউ বটগাছের কাছে থাকার কথা নয়। অমনি সে ভয় পেয়ে গেল এবং বাজারের ব্যাগ ফেলে দিয়ে “ভূত! ভূত! ভূত…” বলে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দিল।

হাঁপাতে হাঁপাতে বাড়িতে পৌঁছালো কার্তিক। তার চিৎকার শুনে তার বউসহ বাড়ির সবাই ঘরের বাইরে বের হলো।

সবার আগে তার বাবা বেরিয়ে এসে বলল, কী হয়েছে রে কার্তিক? ভূত দেখেছিস নাকি?

কার্তিক বলল, হ্যাঁ বাবা, বটগাছের ডালে লাল শাড়ি পরা একটা বড় ভূত!

বাড়ির সবাই বলল, চলো তো দেখি। যদি ভূত থাকে তাহলে আমরা ওর চৌদ্দ গুষ্টি উদ্ধার করব। সবাই রেগে গিয়ে বলল, চলো সবাই!

তারা সবাই মশাল জ্বালিয়ে বটগাছের কাছে গেল।

বটগাছের কাছে গিয়ে সবাই তো অবাক! বটগাছের ডালে ঝুলছে লাল শাড়ি। সবাই লাল শাড়ি দেখে হাসতে থাকলো আর বললো, কার্তিক তুমি লাল শাড়িকে ভূত ভেবেছো! হা হা হা হা হা…

সবার পেছন থেকে সুমি এসে বলল, আরে এটা আমার লাল শাড়ি। আমি দুপুরে গোসল করতে এসে বটগাছের ডালে শাড়িটা শুকাতে দিয়েছিলাম এবং বাড়ি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম।

সুমির কথা শুনে বাকি সবাই আরো বেশি হাসতে লাগলো এবং হাসতে হাসতে, গল্প করতে করতে সবাই বাড়ি ফিরে গেল।

Story Summary (গল্পের মূলভাব)

এই গল্পের মূল বিষয় হলো ভয় এবং বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝা। কার্তিক রাতে বাজার থেকে ফেরার পথে বটগাছের ডালে ঝুলতে থাকা লাল শাড়িকে ভূত ভেবে ভয় পেয়ে যায়। পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। 

কিন্তু পরে জানা যায়, এটি কোনো ভূত নয়, বরং সুমিরই ভুলে রাখা লাল শাড়ি। এই ঘটনা প্রমাণ করে যে অন্ধকারে অল্প জ্ঞান বা ভুল ধারণা মানুষকে অযথা ভয় দেখাতে পারে। গল্পটি হাস্যরসের মাধ্যমে শিক্ষা দেয়, সবকিছুকে ভালোভাবে না জেনে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

গল্পের শিক্ষা (Moral of the Story)

এই গল্প আমাদের শেখায় যে, অন্ধকারে বা অজানার ভয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনেক সময় চোখের সামনে যা দেখা যায়, সেটা বাস্তবে ভিন্ন কিছু হতে পারে।

কার্তিক বটগাছে ঝুলতে থাকা লাল শাড়িকে ভূত ভেবে ভয় পেয়ে যায়, কিন্তু পরে জানা যায় সেটা ছিল শুধুই একটি শাড়ি। তাই এই গল্প থেকে শিক্ষা হলো:

১. কোনো কিছু না জেনে ভয় পাওয়া বা ভুল ধারণা তৈরি করা ঠিক নয়।
২.বাস্তবতা যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
৩.অনেক ভয়ের পেছনে আসলে কোনো সত্যিকারের কারণ থাকে না, শুধু ভুল বোঝাবুঝি থাকে।
৪. ঠান্ডা মাথায় চিন্তা করলে অনেক সমস্যাই সহজে সমাধান করা যায়।

সবশেষে বলা যায় যে, ভয় নয়, যুক্তি দিয়ে চিন্তা করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। 

লাল শাড়ি গল্পের প্রশ্ন ও উত্তর 

১০টি গুরুত্বপূর্ণ ও সহজ গল্পের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো: 

১. গল্পের নাম কী?

উঃ লাল শাড়ি

২. গল্পটি কোন গ্রামের?

উঃ রাতিরপুর গ্রামের

৩. কারা প্রধান চরিত্র?

উঃ সুমি ও কার্তিক

৪. সুমি কী রঙের শাড়ি পরেছিল?

উঃ লাল বেনারসি শাড়ি

৫. শাড়িটি কোথায় শুকাতে দেয়া হয়েছিল?

উঃ বটগাছের ডালে

৬. কার্তিক কী কিনে এনেছিল?

উঃ শাকসবজি ও প্রয়োজনীয় জিনিস

৭. কার্তিক কী ভেবেছিল?

উঃ বটগাছের ডালে ভূত আছে

৮. আসলে ভূতটি কি ছিল?

উঃ সুমির লাল শাড়ি

৯. সবাই কেন হাসলো?

উঃ ভুল বোঝাবুঝির কারণে

১০. গল্পের শিক্ষা কী?

উঃ অন্ধকারে না জেনে ভয় পাওয়া উচিত নয়

আরো গল্প পড়ুন,




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url