এক রাজা ও তার বিড়াল

এক রাজার ঘুড়ি খুঁজে নিয়ে এলো তাঁর পোড়া বিড়াল 

এক রাজা ঘুড়ি উড়াতে ভালোবাসা এক রাজার প্রিয় ঘুড়ি ঝড়ো বাতাসে হারিয়ে যায়। সৈন্যরা অনেক খুঁজেও ঘুড়িটি উদ্ধার করতে পারে না। শেষ পর্যন্ত রাজার বিশ্বস্ত পোষা বিড়ালই নিজের বুদ্ধি ও আনুগত্যের পরিচয় দিয়ে হারিয়ে যাওয়া ঘুড়ি খুঁজে নিয়ে আসে। 

এক রাজা ও তার বিড়াল

কীভাবে হারিয়ে যাওয়া রাজার প্রিয় ঘুড়ি ফিরে এল? জানতে পড়ুন এই মজার গল্প। আসুন গল্পটি পড়ি।‌

এক রাজা ও তার বিড়াল

কোন এক সময় এক দেশে এক রাজা তাঁর রাজ্যে সুখে শান্তিতে বসবাস করত। রাজার নাম ছিল ঘোড়াল শেখ। তিনি ঘুড়ি উড়াতে খুবই পছন্দ করতেন। তিনি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসি পর্যন্ত শুষ্ক মৌসুমে ঘুড়ি উড়াতেন। তিনি তাঁর রাজ প্রাসাদের সামনের মাঠে ঘুড়ি উড়াতেন। 

অক্টোবর মাস শুরু হতেই ঘোড়াল শেখের অপেক্ষার প্রহর শুরু হল। নিয়মিত বিভিন্ন ঘুড়ি তৈরির কারিগর কে ডেকে এনে রাজা তারকা ঘুড়ি, সাপ ঘুড়ি, চিল ঘুড়ি তৈরি করিয়ে নিতেন। 

রাজার যখন যেটা দিয়ে ঘুড়ি উড়ানোর ইচ্ছে হতো, তখন সেই ঘুড়ি নিয়ে মাঠে গিয়ে ঘুড়ি উড়াতেন। 

অক্টোবর মাস শেষ হল এবং নভেম্বর মাস মাস শুরু হল। রাজা বিভিন্ন সময় ঘুড়ি নিয়ে মাঠে উড়াতেন এবং ঘুড়ি উড়িয়ে তিনি খুব মজা পাচ্ছিলেন। 

এভাবে কেটে গেল দুটি মাস। এখন রাজার নিয়মিত অভ্যাসে পরিণত হল ঘুড়ি উড়ানো। 

একদিন জানুয়ারি মাসে বেশ জোরে বাতাস বইছিল। রানী, মন্ত্রী, এবং অন্যান্য সভাসদরা বলল, মহারাজ আজকের আকাশ ভালো নয়। আজকে ঘুড়ি উড়ানো ঠিক হবে না। রাজা মশাই আপনার প্রাসাদে অবস্থান করা ঠিক হবে। 

রাজা কারো কথায় শুনলেন না। তিনি মাঠে গেলেন এবং ঘুড়ি উড়াতে লাগলেন। 

রাজা মাঠে ঘুড়ি উড়াচ্ছেন…..।

রাজার ঘুড়ি বাতাসে কখনো ডানে যাচ্ছে, আবার কখনো বামে যাচ্ছে, কখনো নিচে তো কখনো উপরে যাচ্ছে।

রাজার মন খারাপ হয়ে গেল এবং বললেন, আজ ঘুড়ি উড়িয়ে মজা পাচ্ছি না। বাতাস খুব জোরে বয়ছে। মনে হচ্ছে আমাকেও উড়িয়ে নিয়ে যাবে। 

ঘুড়ি উড়ার সময় হঠাৎ রাজা দেখতে পেলেন, তাঁর ঘুড়ি আকাশে অনেক উঁচুতে উঠে গেছে এবং খুব ভালো ভাবে উড়ছে। 

ঘুড়ি ভালো উড়া দেখে রাজা লাটাইয়ের সব সুতা ছেঁড়ে দিলেন এবং রাজা খুব আনন্দের সাথে ঘুড়ি উড়াতে লাগলেন।

রাজা বললেন, যাক আজকে সবচেয়ে উঁচুতে ঘুড়ি উড়াতে পেরেছি। আমার তো খুব খুশি অনুভব হচ্ছে। এই দৃশ্য রানী কে দেখানো উচিত। তিনি তাঁর রানীকে ডাক দিলেন এবং রানী রাজার পাশে এসে দাঁড়ালেন এবং দুজনে অনেক গল্প করতে করতে ঘুড়ি উড়াচ্ছেন। 

হঠাৎ, একটা প্রচন্ড বাতাস এলো এবং লাটাইয়ের সুতা ছিঁড়ে গেল এবং ঘুড়ি একটি জঙ্গলের মধ্যে গিয়ে পড়ল। 

রাজা হায় হায় একি হল একি হল বলতে লাগলেন এবং তিনি তাঁর রাজ্যে সৈন্য গুলো কে পাঠালেন ঘুড়ি খুঁজে আনতে। 

সবাই ঘুড়ি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। কেউ ঘুড়ি খুঁজে পাচ্ছে না। সবাই পেরেসানির মধ্যে পড়ে গেলেন। 

রাজ্যের সকল সৈন্য এসে বললেন, রাজা মশাই আমরা কোথাও আপনার পছন্দের ঘুড়ি পেলাম। আপনি ঘুড়ি পাওয়ার আসা ছেঁড়ে দিন। 

সৈন্যদের কথা শুনে রাজা রেগে গেলেন এবং বললেন সামান্য একটা ঘুড়ি কোথায় হারিয়ে গেছে। তোমরা খুঁজে পাচ্ছো না। 

আমি ঘোষণা দিলাম, যে আমার ঘুড়ি খুঁজে দিতে পারবে। তাঁকে আমি নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করব। 

আবার নতুন উদ্দমে সবাই আবার রাজার ঘুড়ি খুঁজতে লাগলেন। কেউ কোনো ভাবেই ঘুড়ি খুঁজে পাচ্ছে না। 

রাজা উদাস মনে তাঁর নিজ কক্ষে বসে আছন। রাজার মন খারাপ। 

হঠাৎ, রাজা দেখতে পেলেন তাঁর পোষা বিড়াল 🐈 মুখে কিছু একটা নিয়ে আছে এবং রাজা একটু সামনে গিয়ে দেখলেন যে, বিড়ালটি তাঁর ঘুড়ি মুখে ধরে আছে। 

রাজা খুব খুশি হল এবং বিড়াল কে কোলে নিয়ে রাজ্যসভায় গেলেন এবং রাজসভায় গিয়ে বসলেন। 

সবাই রাজার হাতে তাঁর বিড়াল দেখে বললেন, রাজা মশাই। আপনার হাতে আজ বিড়াল কেন। 

রাজা বললেন, আজ আমার এই ছোট্ট বিড়ালটি আমার হারিয়ে যাওয়া সখের ঘুড়ি খুঁজে এনে দিয়েছি। তাই, পুরষ্কার হিসেবে আজ থেকে বিবালটি সব সময় আমার রাজসভাই উপস্থিত থাকবে। 

রাজা ও বিড়াল গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

৭টি সাধারণ ছোট প্রশ্ন ও উত্তর 

১. কোন সময় রাজা ঘুড়ি উড়াতেন? 

উত্তর: নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এর মধ্যে। 

২. রাজা কী উড়াতে ভালোবাসতেন?

উত্তর: রাজা ঘুড়ি উড়াতে খুব ভালোবাসতেন।

৩. ঘুড়িটি কোথায় হারিয়ে গিয়েছিল?

উত্তর: ঘুড়িটি একটি জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল।

৪. সৈন্যরা কি ঘুড়ি খুঁজে পেয়েছিল?

উত্তর: না, সৈন্যরা ঘুড়িটি খুঁজে পায়নি।

৫. কে ঘুড়িটি খুঁজে এনে দিয়েছিল?

উত্তর: রাজার পোষা বিড়াল ঘুড়িটি খুঁজে এনে দিয়েছিল।

৬. বিড়ালকে কী পুরস্কার দেওয়া হয়েছিল?

উত্তর: রাজা বিড়ালকে সব সময় রাজসভায় থাকার সম্মান দেন।

৭. গল্প থেকে কী শিক্ষা পাওয়া যায়?

উত্তর: ছোট হলেও বিশ্বস্ততা, বুদ্ধিমত্তা ও আন্তরিকতা বড় কাজ করতে পারে।

আরো গল্প পড়ুন,

১. রাজা ও তার তোতা পাখির গল্প 

২. রাজা ও তার তিন রানীর গল্প 

৩. খরগোশ ও বিড়ালের গল্প 

৪. চিল ও বিড়ালের গল্প 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url