সেরা দুই বন্ধু ও একটি ভালুক

বিপদের সময় প্রকৃত বন্ধুর পরিচয়, ভালুক যখন দুই বন্ধু কে ভয় দেখালো। 

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পর্ক। একজন সত্যিকারের বন্ধু শুধু আনন্দের সময় নয়, বরং দুঃখ, কষ্ট, বিপদ ও সংকটের মুহূর্তেও পাশে থাকে। কিন্তু সব বন্ধু কি সত্যিই বন্ধু হয়? অনেক সময় সুখের দিনে সবাই পাশে থাকলেও কঠিন পরিস্থিতিতে প্রকৃত বন্ধুর পরিচয় প্রকাশ পায়।
সেরা দুই বন্ধু ও একটি ভালুক

আজকের এই শিক্ষণীয় গল্পে আমরা জানতে পারব দুই বন্ধুর জীবনের এমন একটি ঘটনা, যেখানে হঠাৎ এক ভয়ংকর ভালুকের মুখোমুখি হয়ে তাদের বন্ধুত্বের সত্যতা প্রকাশ পায়। গল্পটি আমাদের শেখায় যে, মুখে বন্ধুত্বের কথা বলাই যথেষ্ট নয়; প্রকৃত বন্ধু সেই, যে বিপদের সময়ও পাশে থাকে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

চলুন, পড়ি "দুই বন্ধু ও ভালুক" গল্পটি।

দুই বন্ধু ও ভালুক

দুই বন্ধু একসাথে বনের ভেতর দিয়ে যাচ্ছিল। এক সময় তারা দুজন গহীন জঙ্গল এবং পশুপাখি ভয়ে তারা এক প্রতিজ্ঞা করল, "আমরা দুজন সারা জীবন একসাথে বিপদে আপদে সাহায্য কর এবং যেকোনো বিপদে একজন আরেকজনকে ছেড়ে যাব না।"

তারা দুজনই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। কিছুদূর যেতেই হঠাৎ সামনে একটা বিশাল ভালুক এসে হাজির। ভালুকটি ছিল ক্ষুধার্ত এবং দেখতে খুবই ভয়ংকর। প্রচন্ড জোরে সে হুংকার দিল। 

দুইজন বন্ধু ভালুক দেখে ভয় পেল এবং দুই বন্ধুই ভয়ে কাঁপতে লাগল। দুজনেই দাঁড়িয়ে ছিল। 

প্রথম বন্ধুটা গাছে উঠতে জানত এবং দ্বিতীয় বন্ধুটি গাছে উঠতে পারত না। হঠাৎ, প্রথম বন্ধুটা দৌড়ে গিয়ে পাশের একটা গাছে তরতর করে উঠে পড়ল। সে কিন্তু তার বন্ধুর কথা একবারও ভাবল না।

দ্বিতীয় বন্ধুটা গাছে চড়তে জানত না, তাই কী করবে ভেবে না পেয়ে সে মাটিতে শুয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে রইল। সে শুনেছিল, ভালুক নাকি মরা মানুষকে ছোঁয় না এবং কোন ক্ষতি করে না। 

ভালুকটা এসে শুয়ে থাকা দ্বিতীয় বন্ধুর কাছে গেল এবং তার কান, নাক, মুখ শুঁকল। অনেকক্ষণ শুঁকে যখন দেখল নড়াচড়া নেই, নিঃশ্বাসও পড়ছে না, তখন ভালুকটা তাকে মরা ভেবে চলে গেল।

ভালুক চলে যেতেই প্রথম বন্ধু গাছ থেকে নেমে এলো। মুচকি হেসে জিজ্ঞেস করল, "কিরে বন্ধু, ভালুক তোর কানে কী বলে গেল?"

দ্বিতীয় বন্ধু উঠে দাঁড়িয়ে বলল, "ভালুক আমাকে বলে গেল, যে বন্ধু বিপদের সময় ফেলে পালায়, সে আসল বন্ধু নয়। তার সঙ্গ ত্যাগ করাই ভালো।"

এই কথা শুনে প্রথম বন্ধু লজ্জায় মাথা নিচু করে ফেলল।

গল্পের শিক্ষা (Moral of the story) 

বিপদেই বন্ধুর পরিচয়। মুখে বন্ধু বললেই বন্ধু হওয়া যায় না। যে সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকে, সেই আসল বন্ধু। 

যদি কোন বন্ধু, বিপদে, দুঃখে, অভিমান, অভিযোগে, সংকটে, দুঃসময়ে, গভীর রাতে, শিক্ষায়, মানসিক চাপে, পাশে না থাকে। তাহলে, সে আসল বন্ধু নয়। 

বন্ধু শুধু সুখে, হাঁসিতে, মজাতে, ঘুরতে, আড্ডা দিতে, মনের কথা বলতে, খেলাধুলা করতে, ব্যবসা করতে, চাকরি করতে, পাশে থাকলে চলবে না। 

বরং, আপনার বন্ধুর স্বভাব, পছন্দ, সখ, আবেগ, অনুভূতি, মন, মানসিকতা, চাহিদা, এবং শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে একজন বন্ধু কে সাহায্য সহযোগিতা করতে হবে। 

দুই বন্ধু ও ভালুক: ছোট প্রশ্ন ও উত্তর

১০টি ছোট ও সাধারণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো: 

১. দুই বন্ধু কোথায় যাচ্ছিল?

উত্তর: বনের ভেতর দিয়ে যাচ্ছিল।

২. বন্ধুরা কী প্রতিজ্ঞা করেছিল?

উত্তর: বিপদে-আপদে একে অপরকে সাহায্য করবে।

৩. হঠাৎ তাদের সামনে কী এসেছিল?

উত্তর: একটি বিশাল ভালুক।

৪. ভালুকটিকে দেখে বন্ধুরা কী করল?

উত্তর: ভয়ে কাঁপতে লাগল।

৫. প্রথম বন্ধু কী করতে জানত?

উত্তর: গাছে উঠতে জানত।

৬. প্রথম বন্ধু কী করেছিল?

উত্তর: দৌড়ে গাছে উঠে পড়েছিল।

৭. দ্বিতীয় বন্ধু কী করতে পারত না?

উত্তর: গাছে উঠতে পারত না।

৮. দ্বিতীয় বন্ধু নিজেকে কীভাবে বাঁচানোর চেষ্টা করল?

উত্তর: মাটিতে শুয়ে মরা মানুষের মতো পড়ে রইল।

৯. ভালুকটি কেন চলে গেল?

উত্তর: সে দ্বিতীয় বন্ধুকে মৃত ভেবেছিল।

১০. গল্পের শিক্ষা কী?

উত্তর: বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়।

আরো গল্প পড়ুন,





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url