এক বোকা ছেলে ও এক কচ্ছপ এর মজার গল্প
গুনিত ও এক কচ্ছপের ঘটনা
কচ্ছপ হল একটি ধীরগতি সম্পন্ন প্রাণী, যা জলে এবং স্থলে উভয় পরিবেশে খুব সাচ্ছন্দ্যের সাথে চলাফেরা করে। প্রানীটির ধীর গতিতে চলার কারণে এটা মানুষের চোখে খুব সহজেই পড়ে যায়।
এই কচ্ছপ নিয়েই আজকের মজার গল্পটি লেখা হয়েছে, যেখানে বোকা ছেলে “গুনিত” একদিন মাঠে পায়খানা করে এবং তাঁর পায়খানা চলতে শুরু করে। কীভাবে গুনিতের পায়খানা চলতে শুরু করল। চলুন তা জেনে নিই। আসুন গল্পটি পড়ি।
বোকা ছেলে ও এক কচ্ছপ এর গল্প
বিছানাই শুয়ে আছে ৭ বছরের ছোট ছেলে গুনিত। তাঁর ঘুম ভাংতে চাচ্ছেন না। ঘুমে চোখ জুড়িয়ে আসছে।
তবুও সে ঘুম থেকে উঠলো এবং একটি নিম গাছের মেশোওয়াক নিয়ে দাঁত ব্রাশ করতে করতে বাড়ি থেকে বের হল।
মাঠের এক সুরু রাস্তা দিয়ে হাঁটছে গুনিত। পথটি ছিল চিকন ও সরু। দুই পাশে ঘাস এবং মাঝখানে দিয়ে মাটির আঁকাবাঁকা লাইনের মত পথ।
কিছুক্ষণ পর….
হঠাৎ, গুনিতের পায়খানা বেগ পেল।
গুনিত নিরাপদ জায়গা খুঁজতে লাগল, যেখানে বসে পায়খানা করা যায়।
সে একটি গাছপালার ঝোপ দেখতে পেল এবং সেখানেই সে পায়খানা সারতে বসে পড়ল। সে নিশ্চিন্তে পায়খানা করল।
কিন্তু গুনিত জানতো না যে, সে পায়খানা সারছে মাটিতে নয়। বরং, একটি কচ্ছপ এর উপর।
সে পায়খানা শেষ করল এবং সে তাঁর পায়খানা নড়তে দেখল। সে একটু অবাক হল।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল এবং দেখতে পেল তাঁর পায়খানা চলতে শুরু করেছে।
সে কৌতুহলী হয়ে পড়ল এবং চিৎকার দিয়ে বলতে লাগলো। আমার পায়খানা হাঁটছে, আমার পায়খানা হাঁটছে……। 😆😆😆😆😆😬
মাঠে ফসলের কাজ করছিল কয়েকজন কৃষক। গুনিত এর চিৎকার শুনে তাঁরা বলল, কি হে গুনিতে কি হয়েছে? কে হাঁটছে বললে?
গুনিত বলল, আমার পায়খানা হাঁটছে।
এটা কি আদোতেই সম্ভব। কোথায় তোর পায়খানা? সে আঙ্গুল দিয়ে তাঁর পায়খানা দেখালো।
কয়েক জন কৃষক দেখল আসলে গুনিতে পায়খানা হাঁটছে। তবে, একটি কচ্ছপের উপর।
একজন কৃষক হেসে বললেন, "আরে বোকা ছেলে, ওটা তোমার পায়খানা হাঁটছে না। ওটা একটি কচ্ছপ। ভয়ে খোলসের ভেতরে লুকিয়ে ছিল। তুমি উঠে যেতেই আবার হাঁটতে শুরু করেছে। আর তুমি ভাবছো পায়খানা হাঁটছে। তুমি আসলে পায়খানা করেছো একটি কচ্ছপের উপর 🐢"
সবাই হো হো করে হেসে উঠল।
গুনিত লজ্জায় মাথা নিচু করে বলল, "আমি তো ভেবেছিলাম আজ বুঝি পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা দেখে ফেলেছি!” 😆😆😆😆
সেও হাসতে লাগলো।
গল্পের শিক্ষা (moral of the story)
না জেনে, না বুঝে কোন সিদ্ধান্ত আগাম নেওয়া উচিত নয়। না জেনে, না বুঝে সিদ্ধান্ত নিলে সবার কাছে হাসির পাত্রে পরিণত হতে হয়। তাই, সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে, বুঝে সিদ্ধান্ত নিতে হবে।
কারণ, আমাদের চোখ এড়িয়ে যাওয়া অনেক কিছু বাস্তবতার সাথে কখনোই মিলে না। যেমন: গল্পে গুনিত দেখল যে, তার গু/পায়খানা হাঁটছে। কিন্তু, বাস্তবে কখনোই গু/পায়খানা হাঁটে না।
বোকা ছেলে ও কচ্ছপের গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর
৮টি সহজ এবং সাধারন প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন: বোকা ছেলেটির নাম কী ছিল?
উত্তর: বোকা ছেলেটির নাম ছিল গুনিত।
২. প্রশ্ন: গুনিত সকালে কী দিয়ে দাঁত মাজছিল?
উত্তর: নিম গাছের মেসওয়াক দিয়ে দাঁত মাজছিল।
৩. প্রশ্ন: গুনিত কোথায় হাঁটছিল?
উত্তর: মাঠের সরু মাটির পথ দিয়ে হাঁটছিল।
৪. প্রশ্ন: গুনিত কোথায় পায়খানা করতে বসেছিল?
উত্তর: একটি ঝোপের আড়ালে বসেছিল।
৫. প্রশ্ন: গুনিত আসলে কিসের ওপর পায়খানা করেছিল?
উত্তর: একটি কচ্ছপের ওপর।
৬. প্রশ্ন: গুনিত কেন ভয় পেয়ে চিৎকার করেছিল?
উত্তর: সে দেখেছিল তার পায়খানা নড়ছে এবং হাঁটছে।
৭. প্রশ্ন: গুনিতের চিৎকার শুনে কারা সেখানে এসেছিল?
উত্তর: মাঠে কাজ করা কয়েকজন কৃষক এসেছিল।
৮. প্রশ্ন: কৃষকেরা কী দেখে হেসে উঠেছিল?
উত্তর: তারা দেখেছিল কচ্ছপটি হাঁটছে আর গুনিত ভাবছে তার পায়খানা হাঁটছে।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url