কচ্ছপ ও খরগোশের গল্প
ধীরগতির কচ্ছপ কীভাবে অহংকারী খরগোশকে হারিয়ে সবাইকে গুরুত্বপূর্ণ জীবনের শিক্ষা দিল
শিশুদের জন্য শিক্ষামূলক গল্পের মধ্যে "কচ্ছপ ও খরগোশ" অন্যতম জনপ্রিয় একটি উপকথা। এই গল্পে ধৈর্য, নিয়মিত প্রচেষ্টা এবং অহংকারের পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে।
ছোট হলেও গল্পটি আমাদের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান বার্তা দেয়। চলুন গল্লটি পড়ি।
ধীরগতি কচ্ছপ ও দ্রুত গতির খরগোশ এর গল্প
এক বনে একটা খরগোশ থাকত। সে খুব জোরে দৌড়াতে পারত। তার এই গতি নিয়ে খুব অহংকার ছিল। সে সবাইকে বলত, "আমার সাথে দৌড়ে কেউ পারবে না।"
একদিন কচ্ছপ খরগোশের অহংকার দেখে বলল, "ভাই খরগোশ, তুমি জোরে দৌড়াও ঠিকই, কিন্তু চাইলে আমি তোমার সাথে দৌড়ে জিততে পারি।"
খরগোশ তো হেসেই খুন। বলল, "তুমি? তোমার মতো ধীরগতির প্রাণী আমার সাথে জিতবে? আচ্ছা, চলো একটি দৌড় প্রতিযোগিতা করি। দেখা যাক দৌড় প্রতিযোগিতা কে জেতে এবং কে হারে।"
দৌড় শুরু হলো। খরগোশ ও কচ্ছপের মধ্যে খরগোশ খুব দ্রুত ছুটে অনেক দূর চলে গেল। খরগোশ দৌড়ে অনেক দূর চলে গেল।
পিছনে পড়ে রইলো কচ্ছপ 🐢। কচ্ছপ এর দৌড় এতো ধীর গতির ছিল যে, খরগোশ এর চেয়ে ভালো শুধু হাঁটে।
অনেক দূর যাওয়ার পর খরগোশ পেছন ফিরে দেখল কচ্ছপ অনেক পেছনে আসতে আসতে আসছে। যেনো জং ধরা কোন যান।
কচ্ছপ এর দৌড় দেখে খরগোশ হাসল এবং ভাবল, "কচ্ছপ তো এখনও অনেক দূরে। একটু ঘুমিয়ে নিই। ও কাছাকাছি এলে আবার দৌড় দেব।" এই ভেবে সে একটা গাছের তলায় আরাম করে ঘুমিয়ে পড়ল।
এদিকে কচ্ছপ কিন্তু থামেনি। সে ধীরে ধীরে, কিন্তু একভাবে হাঁটতেই থাকল। না থেমে, না জিরিয়ে সে সামনে এগোতে থাকল।
খরগোশ এর অনেকক্ষণ পর ঘুম ভাঙল। সে লাফিয়ে উঠে দেখল, কচ্ছপ দৌড় শেষ করার লাইনের খুব কাছে চলে গেছে। এতোটাই কাছাকাছি চলে গেছে যে, খরগোশ সীমানায় পৌঁছানোর আগেই কচ্ছপ সীমানা পেরিয়ে জিতে যাবে।
খরগোশ প্রাণপণে ছুটল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ধীর পায়ে হেঁটে শেষ সীমানা পার হয়ে গেল।
কচ্ছপ জিতে গেল আর খরগোশ হেরে গেল।
গল্পটির মূলভাব
এই গল্পের মূলভাব হলো, সফলতার জন্য শুধু প্রতিভা বা গতি যথেষ্ট নয়; বরং ধৈর্য, অধ্যবসায় এবং নিয়মিত প্রচেষ্টাই মানুষকে প্রকৃত বিজয় এনে দেয়। অহংকার মানুষকে অসতর্ক করে তোলে, আর পরিশ্রম মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
যেমন: খরগোশ অহংকার করেছিল এবং কচ্ছপ কে ছোট হিসেবে দেখেছিল। কিন্তু, দৌড় প্রতিযোগিতায় খরগোশ নয়। বরং কচ্ছপ জিতে ছিল।
গল্পের শিক্ষা (Moral of the Story)
অহংকার কখনো ভালো ফল বয়ে আনে না। অহংকার ত্যাগ করুন। অহংকার এর চেয়ে ধৈর্য ও অধ্যবসায় করা উত্তম। সাফল্যের চাবিকাঠি ধৈর্য ও অধ্যবসায় এর নিহিত আছে।
নিয়মিত চেষ্টা করলে কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব। অনিয়মিত কাজ করার চেয়ে, নিয়মিত একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা করা সবচেয়ে উত্তম কাজ।
নিজের ক্ষমতা নিয়ে অতিরিক্ত গর্ব করা উচিত নয়। বরং, নিজের ক্ষমতার সঠিক প্রয়োগ করাই বুদ্ধিমানের কাজ।
ধীরে হলেও অবিরাম এগিয়ে গেলে একদিন সফলতা আসে। অল্প অল্প কাজ করো, আসতে আসতে এগিয়ে যাও, এক সময় উপলব্ধি করবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো।
খরগোশ আর কচ্ছপ এর গল্পের প্রশ্ন ও উত্তর
১০টি ছোট প্রশ্ন ও উত্তর
১. গল্পের প্রধান চরিত্র কারা?
উত্তর: কচ্ছপ ও খরগোশ।
২. খরগোশের কী নিয়ে অহংকার ছিল?
উত্তর: তার দ্রুত দৌড়ানোর ক্ষমতা নিয়ে।
৩. কচ্ছপ খরগোশকে কী প্রস্তাব দিয়েছিল?
উত্তর: দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছিল।
৪. দৌড় শুরু হলে খরগোশ কী করল?
উত্তর: খুব দ্রুত দৌড়ে অনেক দূর চলে গেল।
৫. খরগোশ কেন ঘুমিয়ে পড়েছিল?
উত্তর: সে ভেবেছিল কচ্ছপ অনেক পিছিয়ে আছে।
৬. কচ্ছপ কি মাঝপথে থেমেছিল?
উত্তর: না, সে থামেনি।
৭. কচ্ছপ কীভাবে এগিয়েছিল?
উত্তর: ধীরে ধীরে কিন্তু অবিরাম এগিয়েছিল।
৮. খরগোশের ঘুম কখন ভাঙল?
উত্তর: যখন কচ্ছপ গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
৯. প্রতিযোগিতায় কে জয়ী হয়েছিল?
উত্তর: কচ্ছপ।
১০. গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
উত্তর: ধৈর্য ও পরিশ্রম সাফল্য এনে দেয়, অহংকার নয়।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url