সিংহ ও খরগোশ: বুদ্ধি দিয়ে শক্তিশালী সিংহকে হারানোর গল্প

এক চালাক খরগোশের বুদ্ধি, এক অহংকারী সিংহের পতন এবং পুরো বনকে রক্ষা করার অসাধারণ কাহিনি।

অনেক দিন আগে একটি ঘন সবুজ বনে এক ভয়ঙ্কর সিংহ বাস করত। সে ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু একই সঙ্গে নিষ্ঠুর ও অহংকারী। প্রতিদিন শিকারের খোঁজে বের হয়ে সে বনের নিরীহ পশুদের খেতো। তার ভয়ে বনের প্রতিটি প্রাণী দিন কাটাত আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে।

ঠিক এমন সময় এক ছোট্ট খরগোশের পালা এল সিংহের খাবার হওয়ার। অন্যদের মতো ভাগ্যের কাছে হার না মেনে সে ভাবল, শক্তির সঙ্গে লড়াই করা না গেলেও বুদ্ধির সাহায্যে বিপদ থেকে মুক্তির পথ খুঁজে বের করা যায়। তারপর শুরু হলো এক অসাধারণ ঘটনা, যেখানে এক ক্ষুদ্র খরগোশ তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণীকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করল।
সিংহ ও খরগোশ: বুদ্ধি দিয়ে শক্তিশালী সিংহকে হারানোর গল্প

চলুন, জেনে নেওয়া যাক বুদ্ধি, সাহস এবং উপস্থিত বুদ্ধির এই চমৎকার শিক্ষামূলক গল্প। 

সিংহ ও খরগোশের গল্প 

এক বনে একটা খুব অত্যাচারী সিংহ থাকত। সে রোজ একটা করে জন্তু ধরে খেত। কখনো হরিণ খেত, কখনো বানর খেতো। এই নিয়ে বনের পশুরা ভয়ে অস্থির হয়ে গেল।

একজন কে শিকার করতে গেলে বনের অন্য পশুপাখিরা ও ভয়ে ছুটোছুটি করত। বনের পশুপাখিরা মনে করতে লাগল, এভাবে সবাই অস্থিরতা আর ভয়ের মধ্যে ফেলা যাবে না। 

তাই, সবাই মিলে সিংহের কাছে গিয়ে বলল, "মহারাজ, আপনি রোজ শিকার করতে গিয়ে কষ্ট করেন কেন? আমরা রোজ একজন করে আপনার গুহায় যাব। আপনি ঘরে বসেই খাবার পাবেন।"

লোভনীয় এবং আরামের কথা চিন্তা করে, সিংহ রাজি হলো। এরপর থেকে রোজ একটা করে পশু সিংহের কাছে যেত এবং সিংস সেই পশু খেয়ে নিতো।‌

একদিন এক খরগোশের পালা পড়ল। খরগোশটা ছিল খুব চালাক। সে ভাবল, "এভাবে রোজ রোজ মরার চেয়ে একটা বুদ্ধি বের করি। যদি সিংহ মেরে না ফেলি, তাহলে আমাদের বনের সবাইকে খেয়ে ফেলবে"

সে ইচ্ছে করে অনেক দেরি করে সিংহের গুহায় গেল। সিংহ তো রেগে আগুন। গর্জন করে বলল, "এত দেরি করলি কেন? আমার ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। তোর এত বড় সাহস আমার কাছে আসতে তুই দেরি করলি"

খরগোশ কাঁপতে কাঁপতে বলল, "মহারাজ, কী করব বলুন! আসার পথে আরেকটা সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে বলল, এই বনের রাজা নাকি সে। সে-ই নাকি আমাকে খাবে। অনেক কষ্টে তার হাত থেকে ছুটে এসেছি।"

এই কথা শুনে সিংহ আরও রেগে গেল। বলল, "কী! আমার বনে আরেক সিংহ? কোথায় সে? এখনই তাকে দেখা। আমি তাকে মেরে ফেলবো। আমি এই বনের একমাত্র রাজা। আর কাউকে আমি রাজা হতে দেবো না"

খরগোশ বলল, "আসুন মহারাজ, আপনাকে দেখিয়ে দিচ্ছি।" খরগোশ সিংহটিকে বনের একেবারে শেষে নিয়ে গেল এবং সে সিংহকে নিয়ে একটা গভীর কুয়ার ধারে গেল।

কুয়ার ভেতর উঁকি দিয়ে খরগোশ বলল, "ওই দেখুন মহারাজ, কুয়ার ভেতরে সে লুকিয়ে আছে।"

সিংহ কুয়ার পানিতে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবল, সত্যিই তো আরেকটা সিংহ! রাগে গর্জন করে উঠল। কুয়ার পানিতেও আরেকটা সিংহ গর্জন করে উঠল।

সিংহ ভাবল, ওই সিংহটা তাকে ভয় দেখাচ্ছে। রাগে সে লাফিয়ে কুয়ার ভেতরে পড়ল আর পানিতে ডুবে মরে গেল।

এভাবে ছোট্ট খরগোশ বুদ্ধি দিয়ে শক্তিশালী সিংহকে মারল আর পুরো বনকে বাঁচাল।

গল্পের শিক্ষা (Moral of the story)

বুদ্ধির কাছে শক্তি হার মানে। অহংকার আর রাগ মানুষকে ধ্বংস করে। বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে ছোট মানুষও বড় কাজ করতে পারে।

পৃথিবীতে বুদ্ধি এমন একটি সম্পদ, যা সবসময় এর জন্য একটি কার্যকর সেরা সমাধান। তাই, বুদ্ধি তৈরি করুন এবং সকল সমস্যা থেকে মুক্তি লাভ করুন। 

আর, নিজের মধ্যে শুধু বুদ্ধি রেখে কাজ করলে হবে না। বরং, নিজের মধ্য থেকে অহংকার নামের বদ গুণটা ও ত্যাগ করতে হবে। যদি অহংকার ত্যাগ না করতে পারেন, তাহলে ধ্বংস বা পতন অনিবার্য।‌

শেষ কথা, অবশ্যই বুদ্ধি গুলো বিপদের সময় কাজে লাগানো উচিত এবং খারাপ বুদ্ধি বা কুবুদ্ধি ত্যাগ করা উচিত। 

সিংহ ও খরগোশের গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর: 

১. গল্পের প্রধান চরিত্র কারা?

উত্তর: সিংহ ও খরগোশ।

২. সিংহ কেমন ছিল?

উত্তর: অত্যাচারী ও অহংকারী ছিল।

৩. সিংহ প্রতিদিন কী করত?

উত্তর: একটি করে পশু শিকার করে খেত।

৪. পশুরা কেন ভয়ে ছিল?

উত্তর: সিংহের অত্যাচারের কারণে।

৫. পশুরা সিংহকে কী প্রস্তাব দিয়েছিল?

উত্তর: প্রতিদিন একজন পশু তার গুহায় যাবে।

৬. একদিন কার পালা পড়েছিল?

উত্তর: একটি খরগোশের।

৭. খরগোশ কেন দেরি করেছিল?

উত্তর: সিংহকে ফাঁদে ফেলার জন্য।

৮. খরগোশ সিংহকে কোথায় নিয়ে গিয়েছিল?

উত্তর: একটি গভীর কুয়ার কাছে।

৯. সিংহ কুয়ার পানিতে কী দেখেছিল?

উত্তর: নিজের প্রতিবিম্ব দেখেছিল।

১০. গল্পের শিক্ষা কী?

উত্তর: বুদ্ধির কাছে শক্তি হার মানে।

আরো গল্প পড়ুন,





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url