সুন্দরী খরগোসের হারানো লাল টুপির গল্প

নিখোঁজ টুপির খোঁজে খরগোস নিলার দুঃসাহসিক যাত্রা, যেখানে বন্ধুত্ব ও সহযোগিতাই এনে দিল সমাধান।

শিশুদের জন্য খরগোসের হারানো টুপি গল্পটি একটি মজার ও শিক্ষামূলক গল্প। এই গল্পে একটি ছোট্ট খরগোসের টুপি হারিয়ে যাওয়া, রহস্যময় বন অনুসন্ধান, বন্ধুত্ব, সহযোগিতা এবং সাহসিকতার চমৎকার কাহিনী তুলে ধরা হয়েছে। যখন নিলা প্রিয় লাল টুপিটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তখন শুরু হয় তার বন্ধুদের নিয়ে এক দারুণ খোঁজাখুঁজির অভিযান এবং শেষে টুপিটি পেল। 

সুন্দরী খরগোসের হারানো টুপি ফেরত পেল

ছোটদের জন্য গল্পটি শুধু বিনোদন নয়। বরং গল্পটি শিশুদের ধৈর্য, বন্ধুত্ব ও সমস্যার সমাধানের শিক্ষাও দেয়।

খরগোশের টুপি হানোর গল্প | রহস্যময় বন অভিযান ও বন্ধুত্বের শিক্ষামূলক গল্প

একটি সুন্দর দিনে এক সুন্দর সকালে ছোট্ট খরগোস নিলা তার গর্ত থেকে বের হলো। তার খুব আনন্দ হচ্ছিল। কারণ সে তার প্রিয় লাল টুপিটি পরে বনের মধ্যে ঘুরতে যাবে। 

লাল টুপিটি এখন তার সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু কে জানত, আজ সেই টুপিটিই হারিয়ে যাব! 

যাইহোক, নিলা তার লাল টুপিটা মাথায় পরে আনন্দে লাফাতে লাফাতে বনের পথে হাঁটতে লাগল। চারপাশে পাখির ডাক, গাছের পাতার নাচ, আর রঙিন ফুলের সৌন্দর্যে বনটা যেন এক গল্পের রাজ্য। নিলার দুই চোখ দিয়ে যা দেখতে পাই, তার সবকিছু ছিল সুন্দর এবং খুব মনোরম। 

পথে তার দেখা হলো বন্ধু কাঠবিড়ালি কুঠুর সাথে। কুঠু বলল, “কোথায় যাচ্ছ নিলা? তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে” 

নিলা বলল, “আজ আমি ফুল তুলতে আর নদীর ধারে খেলতে যাচ্ছি।”

কিছু দূর যেতেই পাখি বন্ধু লিবা এসে যোগ দিল। তিন বন্ধু মিলে নদীর ধারে খেলতে শুরু করল। তারা ফুল তুলল, প্রজাপতির পেছনে দৌড়াল, গাছে উঠল, আবার নদীর ধারে বসে গল্প করল। 

খেলতে খেলতে নিলা খুব ক্লান্ত হয়ে পড়ল। সে একটু বিশ্রাম নিতে বসলো। হঠাৎ, নিলা তার মাথায় হাত দিয়ে সে চমকে উঠল। নিলা বলল, “আরে! আমার টুপিটা কোথায়?”

তারপর নিলার  প্রিয় টুপিটি একেবারে নিখোঁজ! সে চারদিকে তাকাল। কিন্তু টুপির কোনো চিহ্ন পাওয়া পাওয়া গেল না। 

নিলা কিছু বুঝতে পারছে না। “লাল টুপিটা কীভাবে উধাও হলো?”

কুঠু বলল, আমি টুপি খুজতে খুজতে ক্লান্ত হয়ে পড়েছি। “টুপিটি হয়তো বাতাসে উড়ে গেছে।”

লিবা বলল, “না, বাতাসে উড়ে যাওয়ার মতো বস্তু নয়। এটা এত সহজে অদৃশ্য হতে পারে না। আমরা একটু খোজার চেষ্টা করতে পারি। আমাদের চেষ্টার কারণে হয়তো কোথাও পড়ে যাওয়া টুপি ও ফেরত পেতে পারি।”

নিলার চোখে পানি এসে গেল। “আমার প্রিয় টুপিটা যদি সত্যিই নিখোজ হয়ে গেল। আমি তো শুধু একবার টুপিটা ব্যবহার করেছি?”

নিলার বন্ধু কুঠু ও লিবা তাকে শান্তনা দিল। টিকু বলল, “চলো, আমরা খুঁজে দেখি। নিশ্চয় টুপিটা কোথাও আছে। চলো সবাই মিলে এক সাথে নদীর তীরে টুপিটি খুজি‌ ” 

শুরু হলো তাদের বড় খোঁজাখুঁজি অভিযান। 

প্রথমে তারা গেল ফুলের বাগানে। নিলা ভাবল, হয়তো খেলতে খেলতে সেখানে টুপিটা ফেলে দিয়েছি। কিন্তু না, কোথাও নেই।

তারপর তারা গেল নদীর ধারে।

হরিণ হিরা বলল, “হয়তো পাতার নিচে লুকিয়ে আছে।” সবাই মিলে পাতাগুলো সরালো। কিন্তু কিছুই পাওয়া গেল না।

এদিকে হঠাৎ বাতাস উঠল। ঝড়ের মতো হাওয়ায় চারপাশের চিহ্নগুলো যেন বিলীন করে দিল। নিলা আরও চিন্তিত হয়ে পড়ল।

“আমার টুপিটা বুঝি সত্যিই হারিয়ে যাবে!”

লিবা হঠাৎ বলল, “আমি আকাশে উড়ে দেখে আসি।”

লিবা আকাশে উড়ে চারপাশ দেখতে লাগল। কিন্তু উপরে থেকেও কিছু দেখা গেল না।

ঠিক তখন শিয়াল বিলু সেখানে এলো।

কুঠু ফিসফিস করে বলল, “আমার সন্দেহ, বিলু লাল টুপিটা ছিনিয়ে নিয়ে গেছে।।”

বিলু  রেগে বলল, “না না! আমি কিছু করিনি! তোমরা প্রমাণ ছাড়া কেন আমাকে সন্দেহ করছো।”

কিন্তু নিলার মনে সন্দেহ থেকেই গেল।

তারা আবার বনজুড়ে খুঁজতে লাগল। কখনো ঝোপে, কখনো গাছের নিচে, কখনো গুহার পাশে।

হঠাৎ নিলার মনে পড়ল, “আরে! আমার মনে নদীর ধারে পাহাড়ের কোনে টুপিটা রেখে এসেছি।”

সবাই আবার নদীর ধারে গেল। কিন্তু সেখানেও কিছু নেই। এবার নিলা খুব হতাশ হয়ে পড়ল।

সে বলল, “মনে হচ্ছে আমার টুপিটা পুরোপুরি গায়েব হয়ে গেছে। আমি আমার লাল টুপিটা কোথাও পাচ্ছি না‌”

কিন্তু, হঠাৎ লিবা দূরে একটা গাছের ডালে লাল কিছু দেখতে পেল। “ওই দেখো! ওটা কি তোমার টুপি?” সবাই দৌড়ে গেল।

সবাই সেখানে গিয়ে দেখল। সত্যিই নিলার লাল টুপিটা ডালে আটকে আছে!

আসলে নদীর ধারে খেলার সময় জোরে বাতাসে টুপিটা উড়ে গিয়ে গাছের ডাকে আটকে গিয়েছিল।‌

নিলা লাল টুপি পেয়ে আনন্দে লাফিয়ে উঠল। নিলা বলল, “আমি পেয়ে গেছি আমার প্রিয় লাল টুপি! আমার হারিয়ে যাওয়া টুপিটা ফিরে এসেছে!”

সে বন্ধুদের জড়িয়ে ধরল।

“তোমরা না থাকলে আমি লাল টুপিটা কখনোই খুঁজে পেতাম না।” 

নিলা সবাই কে ধন্যবাদ জানালো এবং সবাই নিজ নিজ বাসায় ফিরে গেল। 

গল্পটির নীতি কথা 

বন্ধুত্ব জীবনের বড় শক্তি। যখন একজন বন্ধু বিপদে পড়ে, তখন সকল বন্ধু মিলে একসাথে খুজলে দ্রুত হারিয়ে যাওয়া জিনিস খুজে পাওয়া যায়। মনে রাখুন, হারানো জিনিস খুঁজতে ধৈর্য দরকার।

আমরা গল্প থেকে শিখতে পারি যে, মিলেমিশে কাজ করলে ব‌ড় সমস্যা ও সহজে সমাধান করা যায়।

খরগোশের টুপি হানোর গল্প থেকে প্রশ্ন ও উত্তর

১০টি সহজ ও ছোট ছোট প্রশ্ন ও উত্তর

১. গল্পের প্রধান চরিত্র কে?

খরগোস নিলা।

২. নিলারর টুপির রং কী ছিল?

লাল।

৩. টুপিটি কোথায় হারিয়ে গিয়েছিল?

বনের মধ্যে।

৪. লিলির বন্ধু কারা ছিল?

কুঠু ও লিবা।

৫. টুপিটি কেন নিখোঁজ হয়েছিল?

বাতাসে উড়ে গিয়েছিল।

৬. তারা কোথায় কোথায় খুঁজেছিল?

নদীর ধারে, ফুলের বাগানে ও গাছের নিচে।

৭. লিলি প্রথমে কাকে সন্দেহ করেছিল?

শিয়াল বিলুকে।

৮. টুপিটি কোথায় পাওয়া গেল?

গাছের ডালে।

৯. কে টুপিটি দেখতে পেয়েছিল?

লিবা।

১০. গল্পের শিক্ষা কী?

বন্ধুত্ব ও ধৈর্যের গুরুত্ব।

আরো গল্প পড়ুন,

১. সিংহ ও খরগোসের গল্প

২. খরগোশ এবং বিড়ালের বন্ধুত্বের গল্প

৩. কচ্ছপ ও খরগোশের গল্প



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url