অনলাইন প্যাসিভ ইনকাম নিখুঁত গাইডলাইন (বুঝুন এবং আয় করুন)
অনলাইন প্যাসিভ ইনকাম নিখুঁত গাইডলাইন (বুঝুন এবং আয় করুন)
অনলাইন প্যাসিভ ইনকাম হল এক ধরনের ইনকাম, যা Active income এর থেকে আলাদা এবং বিপরীত। এই ইনকাম শুধু এর আয়ের বৈচিত্র্যের কারণে অনলাইন Worker দের কাছে খুবই জনপ্রিয়। এই ইনকাম মডেল ব্যবহার করে আপনি ও অনলাইন ইনকাম করতে পারবেন, যদি আজকের নিখুঁত গাইডলাইন বুঝেন এবং আয় করতে আগ্ৰহী হন। তাহলে, এই গাইডলাইন আপনার জন্য অতিরিক্ত টাকা ইনকাম এর পথ তৈরি করবে।
অতিরিক্ত ইনকাম করতে চাইলে, আপনাকে বুঝতে হবে।
- অনলাইন প্যাসিভ ইনকাম কি?
- অনলাইন প্যাসিভ ইনকাম আইডিয়া গুলো কি কি?
- এটির সুবিধা ও অসুবিধাগুলো কি কি?
- এটি কীভাবে শুরু করতে হয়?
অনলাইন প্যাসিভ ইনকাম কি?
অনলাইন প্যাসিভ ইনকাম (ইংরেজি: Passive income, বাংলা: নিষ্ক্রিয় আয়) হল ঘরে বসে ইনকাম করার বিশেষ পদ্ধতি, যা ব্যবহার করে একবার কাজ করে বার বার আর করা যায়। এটি কোন আলাদা কাজ বা Task নয়, এটি মূলত অটোমেটিক সিস্টেম, যা একবার তৈরি করলে বার বার আয় দেয়। এটি অনেকের কাছে “ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম” পদ্ধতি নামে ও পরিচিত।
জনপ্রিয়, সমাদৃত, এবং সর্বজন স্বীকৃত Passive income examples হল: অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউবিং, ব্লগিং, ড্রপসিপিং, এবং ডিজিটাল প্রোডাক্ট, যেখানে আপনি একবার কাজ করবেন এবং বার বার ইনকাম পেতে থাকবেন। যেমন: ইউটিউবে ভিডিও তৈরি করার পর মনিটাইজেশন চালু করলেই আপনার ভিডিও থেকে অনলাইন ইনকাম হতে থাকবে, যদি আপনি বাড়িতে বসে থাকেন বা ঘুমিয়ে থাকেন।
Passive income এবং Active income দুটি ইনকাম পদ্ধতি দুই রকম। কারণ দুটি ইনকামই আলাদা বৈশিষ্ট্য, ধরণ, এবং ইনকাম এর ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ। যেখানে active income এর ক্ষেত্রে প্রতিদিন একই কাজ করতে হয়, যেমন: অফিস যাওয়া বা কাজ করতে বসা, একই কাজ সাবমিট বা সম্পন্ন করা এবং মাস শেষে একই রকম সেলারি পাওয়া।
অন্যদিকে, প্যাসিভ আয় এর ক্ষেত্রে ঘরে বসে অনলাইন এ অর্থ ইনকাম করার সুযোগ দেয়, যেখানে একই কাজ করতে হয় না - একবার কাজ করলেই হয়, প্রতিদিন একই কাজ করার প্রয়োজন নেই, এবং প্রতিদিন কাজ সাবমিট বা সম্পন্ন করার ও প্রয়োজন নেই। সবচেয়ে বড় প্রার্থক্য হল: এ্যাকটিভ ইনকাম হল প্রচলিত বা traditional কাজ, অন্যদিকে প্যাসিভ ইনকাম হল Smart 🤓 কাজ। আপনি কোন ইনকাম করতে আগ্ৰহী?
যাইহোক, অনলাইন প্যাসিভ আয় এমন একটি ইনকাম মডেল, যেখানে একবার প্ল্যাটফর্ম, কোর্স, বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার পর নিয়মিত আয় করা যায়। পৃথিবীর সফল মিলিয়নিয়াররা, যেমন Ankur Nagpal, Eren Bali, Tobias Lütke, এবং Collis Ta’eed, প্রাথমিকভাবে অনেক পরিশ্রম করেছেন, কিন্তু এখন তাদের আয়ের বড় অংশ অনলাইন প্লাটফর্ম থেকে আসে। তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে অনলাইন প্যাসিভ ইনকামকারী।
উদাহরণ স্বরূপ: Udemy হলো বিশ্বের অন্যতম বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এর সহ-প্রতিষ্ঠাতা Eren Bali ২০০৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে লক্ষ লক্ষ শিক্ষার্থী কোর্সে অংশ নিচ্ছে এবং শিক্ষকরা অনলাইন শিক্ষা দিয়ে আয় করছে। Eren Bali বহু বছর আগে Udemy তৈরি করেছেন এবং এখন সক্রিয়ভাবে প্রতিদিন কোর্স পরিচালনা না করলেও বিক্রির মাধ্যমে নিয়মিত অর্থ উপার্জন করছেন। মালিকানা ও ডিজিটাল পণ্য ভিত্তিক আয় মডেলের কারণে তিনি সক্রিয় কাজ না করেও আয় পাচ্ছেন।
আপনি কি বুঝলেন? অর্থাৎ, বাস্তব জীবনে ৯০% মানুষ আয়ের জন্য সক্রিয়ভাবে কাজ করে এবং একটি ছোট অংশের মানুষ তাদের সৃজনশীলতা, উদ্যোগ ও অনলাইন প্যাসিভ ইনকাম মডেল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে আয় করছে।
আপনি যদি অনলাইন প্যাসিভ অর্থ উপার্জন করার মাধ্যমে সফল হতে চান, তাহলে আপনাকে স্মার্ট পরিকল্পনা, দক্ষতা এবং ধারাবাহিক কাজ করা প্রয়োজন, যার মাধ্যমে আপনি একজন smart মানুষ এ পরিণত হবেন। আপনি কি চান smart মানুষ হতে চান smart income করে?
অনলাইন প্যাসিভ ইনকাম আইডিয়া গুলো কি কি?
অনলাইনে বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকাম আইডিয়া রয়েছে, যা আপনি ব্যবহার করলে ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করা Start করতে পারবেন।
ব্লগিং ওয়েবসাইট তৈরি করে ইনকাম
ব্লগিং থেকে অর্থ উপার্জন হল সবচেয়ে লাভজনক অনলাইন কাজ, যেখানে আপনার কাজ হল seo Friendly কন্টেন্ট বা আর্টিকেল লিখা এবং গুগল এডসেন্স এর জন্য eligible হলে আবেদন করা। শুরু হয়ে গেল ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম এর যাত্রা। যতগুলো কন্টেন্ট গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন (বিং, Yahoo) rank করবে বা domain এর বয়স যত বৃদ্ধি পাবে, তত ভিজিটর বাড়তে থাকবে এবং আপনার টাকা ইনকাম ও বাড়তে থাকবে।
ইউটিউব ও ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ইউটিউব ও ফেসবুক। এই দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করে ও ইনকাম করা যায়, যেখানে একটি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে গেলে প্যাসিভ একটি আয়ের মাধ্যমে পরিণত হয়।
অ্যাফিলিয়েট মার্কেটিং করা
অ্যাফিলিয়েট মার্কেটিং প্যাসিভ আয়ের জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম। যেখানে আপনি ঘরে বসে থেকে আয়ের একটি সুযোগ পাবেন। সবচেয়ে উত্তম কাজ হবে যদি Recurring Affiliate প্রোগ্ৰামে জয়েন হয়ে বেশি বেশি মার্কেটিং করতে পারেন, তাহলে পরবর্তীতে এখান থেকে অর্থ উপার্জন করার জন্য চিন্তা করতে হবে না। Recurring Affiliate মানে হল এমন একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যেখানে পন্য বা সার্ভিস একবার সেল করতে পারলেই কাস্টমার যতবার ক্রয় করবে তার উপর নির্দিষ্ট কমিশন পাবেন।
আরো পড়ুন: অ্যাফিলিয়েট মার্কেটিং নিখুঁত গাইডলাইন
ইমেইল মার্কেটিং করে ইনকাম
ইমেইল মার্কেটিং হল মার্কেটিং জগতে এক নাম্বার মার্কেটিং পদ্ধতি, যা ব্যবহার করে একজন মার্কেটার তার পন্য ও সার্ভিস সম্পর্কে কাস্টমার কে জানিয়ে ইনকাম তৈরি করতে পারে। এটা passively অর্থ উপার্জন এর একটি পদ্ধতি, যখন আপনি হাজার হাজার বা লাখ লাখ ইমেল কাস্টমার এর নিকট ইমেল পাঠাবেন MailChimp বা অন্যান্য ইমেল সেন্ডার দ্বারা তখন একদিনে সবার ইমেল বক্সে চলে যাবে, এরপর কোন কাজ না করলে ও আপনার একাউন্টে টাকা প্রবেশ হতে থাকবে। যদি আপনি ইমেইল মার্কেটিং করে ইনকাম করার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে একটি সাজানো-গোছানো, পরিপাটি, Clickable ইমেল লিখা শিখতে হবে। কারণ, যত ভালো করে ইমেল লিখা হবে, তত কাস্টমার এর ক্রয় চাহিদা বৃদ্ধি পাবে।
ডিজিটাল প্রোডাক্ট বিক্রি
অনলাইন প্যাসিভ ইনকাম করতে চাইলে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে অর্থ উপার্জন করা, আপনার জন্য সবচেয়ে সহজ এবং আধুনিক মাধ্যম হতে পারে। এটি আপনাকে কম সময়ে ইনকাম তৈরি করতে সাহায্য করবে। আপনি সকল ডিজিটাল পন্য একবার তৈরি করে, বার বার সেল করে অর্থ উপার্জন করতে পারেন। যেমন: ইবুক, বিজনেস কার্ড, ডিজাইন বান্ডেল, এবং টেমপ্লেট।
স্টক ফটোগ্ৰাফি করা
ফটোগ্ৰাফি একটি শখ বা হবি, যা আপনাকে অনলাইন থেকে রিপিটেটিভ ইনকাম তৈরি করতে সাহায্য করতে পারে। কীভাবে? প্রথমে এআই দিয়ে ছবি জেনারেট করুন, অথবা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলুন, এরপর Shutterstock বা ছবি আপলোড করতে দেয় এমন প্লাটফর্মে জয়েন করুন এবং ছবি আপলোড করুন। বেশ, আপনার কাজ শেষ যত ছবি সেল হবে, সব সেলের ইনকাম আপনার একাউন্টে চলে আসবে। আমরা তো কতশত ছবি তুলি, এই ছবি গুলো এখন বিক্রি করুন এবং আয় করুন।
Tools ওয়েবসাইট তৈরি করা
Tools ওয়েবসাইট তৈরি করে চুপ করে ঘুমিয়ে যান - অর্থ উপার্জন হবে গুগল এডসেন্স এর মাধ্যমে। একবার তৈরি করুন আজীবন ইনকাম নিন, গ্যারান্টি সহকারে। কীভাবে?
প্রথমে আপনাকে ডোমেইন-হোস্টিং ক্রয় করে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং এরপর এআই মডেল (canva, chatgpt, Gemini) ব্যবহার করে একটি টার্গেটেড niche অনুযায়ী টুলস তৈরি করতে হবে এবং ভিজিটর বৃদ্ধি পেলে গুগল এডসেন্স এ আবেদন করে ইনকাম শুরু করুন। আপনি বিভিন্ন ধরনের টুলস তৈরি করতে পারেন, যেমন: ইমেজ কনভার্টার, টাইম ক্যালকুলেটর, ইত্যাদি।
Saas প্রোডাক্ট তৈরি করা
Saas প্রোডাক্ট তৈরি করে smartly ইনকাম করুন। Saas প্রোডাক্ট বিক্রি করার মানে হল অনলাইন আপনার মালিকাধীন একটি ব্যবসা থাকা, যেখান থেকে মাসিক এবং বাৎসরিক ইনকাম আসবে সব সময়। যখন আপনি অন্য ব্যবসা বা চাকরি নিয়ে ব্যস্ত সময় পার করবেন। কীভাবে?
আপনি প্রথমে অনলাইনের একটি সমস্যা খুঁজে বের করুন এবং তার উপর ভিত্তি করে একটি ওয়েবসাইট বা অ্যাপস তৈরি করুন। আপনি যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করলেন তা সাবস্ক্রিপশন আকারে প্রকাশ করুন এবং ব্যবহারকারীরা আপনার Saas প্রোডাক্ট ব্যবহার করবে এবং আপনার Saas প্রোডাক্ট ব্যবহার করার জন্য মাসিক অথবা বাৎসরিক ফি দিতে থাকবে এবং আপনার ইনকাম তৈরি হতে থাকবে। বেশ আগ্ৰহপূর্ণ ঠিক না।
অ্যামাজনে kindle এ বই বিক্রি করা
অ্যামাজন kindle অনলাইনে বই বিক্রি করার উত্তম ঠিকানা, যা ব্যবহার করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বই প্রেমীদের কাছে বই বিক্রি করার সুযোগ পাওয়া যায়। যেখানে আপনি low content এবং high content books বিক্রি করতে পারবেন।
Kindle Direct Publishing (KDP) ব্যবহার করে যখন বই, নোটবুক গুলো পাবলিশ করবেন, এরপর আপনার যত গুলো বই বিক্রি হবে তার উপর Amazon kindle ইনকাম দেবে। তারা আপনাকে লাইফটাইম ইনকাম দেবে, যতদিন আপনার বই গুলো কাস্টমার কিনবে, এটা মূলত এক ধরনের Royalty Income।
ড্রপসিপিং করে ব্যবসা করা
ড্রপসিপিং হল অনলাইন ভিত্তিক বিশাল ব্যবসা, আপনি ড্রপসিপিং ব্যবসা কে একটি ইউনিক, আধুনিক এবং সমৃদ্ধশালী ব্যবসা বলতে পারেন। যেখান থেকে আপনি চাইলেই আপনার ই-কমার্স প্লাটফর্ম তৈরি করতে পারবেন, ড্রপসিপিং করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হল Shopify।
Shopify এ স্টোর তৈরি করুন, পন্য লিস্ট করুন এবং পন্য বিক্রি করুন। এখানে আপনি শুধু মার্কেটিং করবেন এবং স্টোর পরিচালনা করবেন। বাকি ইনভেন্টরি, প্যাকেজিং বা শিপিং পরিচালনা করে Shopify কোম্পানি। এটা একটি ঝামেলাহীন বিজনেস মডেল, যেখানে যে কোন মার্কেটার চাইলেই ড্রপসিপিং ব্যবসা করতে পারে। কারণ, এখানে মার্কেটিং যত শক্তিশালী এবং কোয়ালিটি সম্পন্ন হবে, তত ড্রপসিপিং থেকে ইনকাম করা সহজ হবে।
Ai automation তৈরি করা
AI অটোমেশন তৈরি করে সাবস্ক্রিপশন ভিত্তিক আয় করা যায়। একবার সিস্টেমটি তৈরি ও চালু করলে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যায় এবং ব্যবহারকারীরা নিয়মিত ফি প্রদান করার মাধ্যমে আপনার জন্য ধারাবাহিক আয়ের উৎস তৈরি করে। উদাহরণ হিসেবে বলা যায়, অটোমেটেড লিড জেনারেশন ওয়েবসাইট তৈরি করা, এআই ভিত্তিক সফটওয়্যার বা টুল বিক্রি করা, অথবা ব্যবসার জন্য চ্যাটবট ও সাপোর্ট এজেন্ট তৈরি করা। এসব সিস্টেম একবার সেটআপ হয়ে গেলে কম রক্ষণাবেক্ষণেই দীর্ঘ সময় ইনকাম দেয়।
এই ধরনের AI অটোমেশন ওয়েবসাইট একবার তৈরি ও চালু করা হলে ব্যবহারকারীরা সেটি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন বা লাইসেন্স ফি প্রদান করে। ব্যবহারকারীরা নিয়মিত আপনার অটোমেশন টুল ব্যবহার করতে থাকে, আর সেই ব্যবহারভিত্তিক ফি থেকেই আপনার ধারাবাহিক আয় হতে থাকে।
Print on demand (POD) ব্যবসা করা
Print on demand (POD) হল দারুণ অনলাইন বিজনেস আইডিয়া, যা আপনাকে পুনরাবৃত্তিক কাজ থেকে ইনকাম তৈরি করতে সাহায্য করে। তবে, মনে রাখা উচিত যে, এই ব্যবসা করার জন্য আপনাকে একজন ভালো মানের ডিজাইনার হতে হবে। কারণ, POD ব্যবসার মূল কাজ হল ডিজাইন তৈরি করা এবং বিভিন্ন ধরনের পণ্যের ডিজাইন হতে পারে, যেমন: টিশার্ট, মগ, ব্যাগ, হুডি, ক্যাপ ইত্যাদি। এই ব্যবসায় পন্যের ডিজাইন প্রিন্ট করিয়ে বিক্রি করার পর প্রফিট পাওয়া যায়। একবার ডিজাইন জনপ্রিয় হলে বারবার বিক্রি হবে এবং বার বার ইনকাম হতে থাকে।
এটা দারুন ব্যবসা হতে পারে, যদি আপনি একজন ডিজাইনার হন এবং অনলাইনে প্যাসিভলি অর্থ ইনকাম করতে চান।
অডিও কোর্স বিক্রি করা
অনলাইন থেকে ইনকাম চাইলে নিজের দক্ষতা বা জ্ঞানকে অডিও ফরম্যাটে রূপান্তর করুন। অডিও কোর্স বিক্রি করা, আর ভিডিও কোর্স বিক্রি করা এক নয়, যদিও দুটি কোর্স থেকে যত বার বিক্রি হয়, ততবার ইনকাম করা যায়।
ইংরেজি শেখা, মার্কেটিং, সেলফ-হেলথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পডকাস্ট ভিডিও, ভিডিও ফরমেট থেকে রুপান্তরিত করে অডিও ফরমেটে নিলে এটা বিক্রি বাড়ায়। কারণ, বর্তমানে অনেকেই ভিডিও দেখার চেয়ে অডিও শোনা পছন্দ করে। প্রতিটা কোর্স বিক্রির করে পেমেন্ট পাওয়া যায়, এটা আপনি হাজার হাজার মানুষের কাছে সেল করতে পারেন।
Online passive income এর সুবিধা ও অসুবিধা সমূহ?
Passive অর্থ উপার্জনের সুযোগ রয়েছে সবার, কিন্তু এটির সুবিধা ও অসুবিধা রয়েছে, যা জেনে এবং বুঝে এই ইনকাম করার কথা চিন্তা করতে হবে।
সুবিধা সমূহ
১. অতিরিক্ত বা সাইড ইনকাম তৈরি: ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করার সবচেয়ে বড় কারণ হলো এই ইনকাম দিয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায়, এবং একটি ইনকাম এর বিপরীতে সহজ ইনকাম তৈরি করা যায়।
২. বিপদে পড়ার সম্ভাবনা কম: ধরুন, প্রতিদিন আপনি চাকরিতে যান এবং কোন একদিন চাকরিতে না যাওয়ার কারণে আপনার চাকরি চলে গেল, তাহলে আপনি নতুন চাকরি না পাওয়া পর্যন্ত বেকার। কিন্তু আপনার যদি এমন একটি passive source থাকতো, তাহলে আপনাকে চাকরি হারানোর ভয়ে থাকতে হতো না। passive source হতে পারে আপনার জন্য ইনকাম এর মাধ্যম এবং চাকরি হারানোর ঝুঁকি কমায়। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ই-মেল মার্কেটিং এখনি শুরু করতে পারেন।
৩. একবার তৈরি করে বার বার আয়: কোনো একটি কাজ একবার তৈরি করে বার বার আয় হয়, যেমন: ইউটিউবিং করা, যেখানে আপনাকে প্রথমে অধিক সাবস্ক্রাইবার অর্জন করতে হয় এবং পরে অনিয়মিত ভিডিও পাবলিশ করে লাইফটাইম ইনকাম করা যায়।
৪. লাইফটাইম ইনকাম তৈরি করা যায়: আপনি যখন অনেক কষ্ট করে একটি passive প্লাটফর্ম তৈরি করবেন, সেখান থেকে লাইফটাইম ইনকাম করা সুযোগ পাবেন। ধরুন, আপনার একটি ব্লগিং সাইট আছে এবং সেখানে নিয়মিত আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করেন এবং সেখান থেকে আয় করেন। এখন বলুন, আপনার এই ব্লগিং সাইট কি আপনার নিজস্ব সম্পদ নয়, অবশ্যই নিজস্ব সম্পদ এবং এখান থেকে আপনি লাইফটাইম ইনকাম করতে পারবেন।
৫. সময় দিলে ইনকাম বৃদ্ধি পায়: যারা বৈধ এবং অনলাইনে ব্যবসা করতে চান তারা passively ইনকাম বৃদ্ধি করতে পারবেন। শুধু আপনাকে ৬ মাস থেকে ৩ বছর সময় দিতে হবে, তাহলে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। আপনাকে ঘরের বাইরে যেতে হবে না। এখানে আপনার ইনকাম ডে বাই ডে ইনকাম বৃদ্ধি পাবে ১০০%।
৬. অনলাইনে সব কাজ প্যাপিভলি করা যায়: মজার ব্যাপার হলো, অনলাইন ভিত্তিক প্যাসিভ ইনকাম পদ্ধতিতে আপনাকে অফলাইনে তেমন কোন কাজ করতে হবে না, অনলাইনেই সকল কাজ করা যাবে, যেমন: কাজ করা, প্লাটফর্ম তৈরি করা, প্লাটফর্ম উন্নয়ন করা সব কাজ অনলাইনে।
অসুবিধা সমূহ
১. সময় এবং অর্থ বিনিয়োগ করতে হয়: ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করতে চাইলে আপনাকে সময় এবং অর্থ বিনিয়োগ করতে হবে। যেমন: ব্লগিং করে ইনকাম করতে চাইলে, ডোমেইন-হোস্টিং ক্রয় করতে হবে, কন্টেন্ট লিখা শিখতে হবে এবং seo করতে হবে, প্রতি বছর ডোমেইন রিনিউ করতে হবে, যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং অর্থ বিনিয়োগ এর ও দরকার। প্রায় সকল প্যাসিভ আইডিয়া গুলো বাস্তবায়ন করার জন্য সময় এবং অর্থ বিনিয়োগ বাধ্যতামূলক।
২. ধৈর্য্য ধারণ করতে হয়: একটি প্রোডাক্ট বা প্লাটফর্ম তৈরি করতে দীর্ঘদিন সময় লাগতে পারে, যেখানে আপনার বাধ্যতামূলক ধৈর্য্য ধারণ করতে হবে। যদি ধৈর্য্য ধারণ করতে না পারেন, তাহলে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। উদাহরণ স্বরূপ: ঘুমিয়ে ঘুমিয়ে নিস্ক্রিয় আয় করতে হলে ইউটিউব এবং ফেসবুক এ ধৈর্য্য ধারণ করে ভিডিও বানাতে হবে এবং ধারাবাহিক পরিশ্রম করতে হবে। এরপর, একটি ডিজিটাল প্রোডাক্ট বা প্লাটফর্মের উপর সফল ইনকাম জেনারেট করতে পারবেন।
৩. মিনিমাম বিনিয়োগ করতে হবে: আপনাকে অনলাইন নিস্ক্রিয় আয় করার জন্য সর্বনিম্ন ৫০০ থেকে ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে, এটা বাস্ততামূলক। কারণ, পৃথিবীতে কোনো ফ্রি জিনিস ভালো হয় না, অবশ্যই, সব সময় বিনিয়োগ করার কথা চিন্তা করে ব্যবসা বা কাজ শুরু করা উত্তম।
৪. অনিয়মিত কাজ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন খরচ লাগবে: প্যাসিভ প্লাটফর্ম বা প্রোডাক্ট তৈরি করার পর আপনাকে যে আর কাজ করতে হবে না, এটা ভূল ধারণা।
আসলে online passive income কনটিনিউ করার জন্য অনিয়মিত কাজ করতে হবে, যেমন: ইউটিউব এ সাত দিন পর হলেও একটি ভিডিও পাবলিশ করা, অ্যাফিলিয়েট মার্কেটিং করলে মাসে দুই থেকে তিন দিন কাজ করা।
রক্ষণাবেক্ষণ করা, যেমন: ডিজিটাল প্রোডাক্ট হলে আপডেট তথ্য বা আপডেট ডিজাইন যুক্ত করা, এবং ওয়েবসাইটের seo ঠিক করা ইত্যাদি।
উন্নয়ন খরচ লাগবে, যেমন: প্রতি বছর ডোমেইন-হোস্টিং রিনিউ করা, প্রতি এড এর জন্য খরচ করা, API key এর জন্য সাবস্ক্রিপশন ফি প্রদান করা ইত্যাদি।
Online প্যাসিভ ইনকাম কীভাবে শুরু করব?
একটি অনলাইন নিষ্ক্রিয় আয় করার জন্য কীভাবে শুরু করবেন, আসুন ধাপে ধাপে জেনে নিন।
১. Niche সিলেক্ট করুন।
আপনি কি নিয়ে আগ্ৰহী, আপনার দক্ষতা, এবং অভিজ্ঞতা অনুযায়ী niche সিলেক্ট করুন। যেমন: আপনি যদি প্রযুক্তি সম্পর্কে জানেন, তাহলে আপনি প্রযুক্তি নিয়ে ইউটিউব চ্যানেল খুলুন অথবা প্রযুক্তি নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করুন অথবা প্রযুক্তি পন্য নিয়ে ড্রপসিপিং ব্যবসা শুরু করুন। আশাকরি, বুঝতে পেরেছেন।
২. এরপর, কোন প্লাটফর্মে কাজ করবেন তা সিলেক্ট করুন।
প্যাসিভ আয়ের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ইনকাম আইডিয়া গুলো বেছে নিন বা কোন প্লাটফর্মে কাজ করবেন তা সিলেক্ট করুন। যেমন: অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ড্রপসিপিং, প্রিন্ট অন ডিমান্ড, ইউটিউবিং, এবং ডিজিটাল প্রোডাক্ট।
৩. এরপর, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন বা প্যাসিভ প্লাটফর্মে কাজ করুন।
আপনার ধৈর্য্য, দক্ষতা, সময়, এবং অর্থ বিনিয়োগ করে আপনার ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন অথবা এমন প্লাটফর্মে কাজ করুন, যেখান থেকে প্যাসিভ অর্থ উপার্জন করা সম্ভব।
ডিজিটাল প্রোডাক্ট গুলো তৈরি করুন, যেমন: ইবুক, প্লানার, টেমপ্লেট তৈরি করুন এবং ইউটিউব, Shopify, Gmail, ইত্যাদি ব্যবহার করে আপনার প্যাসিভ আয়ের যাত্রা শুরু করুন।
৪. এরপর, অটোমেশন যুক্ত করুন বা ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করুন।
অটোমেশন যুক্ত করুন, যদি আপনি ai automation ব্যবহার করে অটোমেটিক সিস্টেম ব্যবহার করে কাজ করলে, আপনার কাজ দ্রুত এবং সহজে যেকোনো অনলাইন কাজ শুরু করা যাবে। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে বা নিজে নিজে সকল কাজ গুলো পরিচালনা করুন।
৫. প্রচারণা শুরু করুন।
ডিজিটাল ভাবে প্যাসিভ আয় তৈরি করতে চাইলে মার্কেটিং বা প্রচারণা করা খুবই গুরুত্বপূর্ণ। এডস, ইমেইল মার্কেটিং, এবং স্যোশাল মিডিয়া মার্কেটিং করার মাধ্যমে আপনার ডিজিটাল প্রোডাক্ট বা প্লাটফর্ম সম্পর্কে অন্য ইউজারদের আগ্ৰহী করে তুলুন।
৬. শেষে আয় করুন।
কোনো কাস্টমার পন্য ক্রয় বা ব্যবহার করতে চাইলে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পন্য ব্যবহার করতে অনুমতি দিন। যদি ব্লগিং বা ইউটিউবিং করেন, তাহলে আপনাকে আরো বেশি করে ভিডিও কন্টেন্ট বা আর্টিকেল নিয়মিত পোস্ট করতে হবে।
FAQs (অতিরিক্ত প্রশ্নের উত্তর)
প্যাসিভ আয় সম্পর্কে এখানে ১০টি প্রশ্নের উত্তর দেওয়া হল, যা আপনাকে এই ইনকাম সম্পর্কে অতিরিক্ত ধারণা দিবে।
১. নিষ্ক্রিয় আয় কি বা বলতে কী বোঝায়?
নিষ্ক্রিয় আয় হল হল সেই অনলাইন ভিত্তিক ইনকাম পদ্ধতি, যা একবার তৈরি করলে বা গঠন করলে, সেখানে থেকে ইনকাম আসতেই থাকে আসতেই থাকে। যার কখনো শেষ হয় না, যতক্ষণ না সেটা নষ্ট বা ধ্বংস হয়ে যাচ্ছে, যেমন: ইউটিউব ইনকাম, ব্লগিং ইনকাম, এবং ড্রপসিপিং ইনকাম।
২. লাইফটাইম ইনকাম কাকে বলে?
সংজ্ঞা অনুযায়ী, যে ইনকাম পদ্ধতি একবার শুরু করলে পুরো জীবন বা লাইফ পর্যন্ত ইনকাম দেয় এমন ইনকাম কে লাইফটাইম ইনকাম বলে।
৩. প্যাসিভ প্লাটফর্ম বলতে কী বোঝায়?
প্যাসিভ প্লাটফর্ম হল ঐ সকল প্লাটফর্ম যেখান থেকে প্যাসিভ আয় করা যায়, অনলাইন ভিত্তিক বিভিন্ন প্যাসিভ প্লাটফর্ম রয়েছে, যেমন: ইউটিউব, ওয়েবসাইট, ফেসবুক, Instagram, এবং অ্যাপস। যেখানে আপনি একবার বড় সাবস্ক্রাইবার বা ফলোয়ার তৈরি করলে বার বার ইনকাম করতে দিবে, যেমন: ইউটিউব এ ১ লাখ সাবস্ক্রাইবার মনিটাইজেশন থেকে ইনকাম করতে দেয়।
৪. প্যাসিভ অ্যাসেট বা সম্পদ বলতে কী বোঝায়?
প্যাসিভ অ্যাসেট বা সম্পদ বলতে এমন সম্পদ কে বোঝায়, যা মূলত অনলাইন ভিত্তিক সম্পদ হয়ে থাকে, যেমন: ডিজিটাল প্রোডাক্ট এবং ব্লগিং সাইট। এই সকল সম্পদ আপনার নিজস্ব এবং এখান থেকে ডিজিটালি ইনকাম হবে লাইফটাইম।
৫. ঘরে বসে ইনকাম বলতে কি বোঝায়?
ঘরে বসে ইনকাম বলতে এমন ইনকাম কে বোঝায়, যা মূলত অনলাইন ভিত্তিক ইনকাম তৈরি করে দেয় এবং ঘরের বাইরে গিয়ে ইনকাম করতে হয় না। যেমন: অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এবং print on demand (POD)।
৬. প্যাসিভ আয়ের জন্য সবচেয়ে বড় অনলাইন ইনকাম আইডিয়া কোনগুলো?
প্যাসিভ আয়ের জন্য সবচেয়ে বড় অনলাইন ইনকাম আইডিয়া হল অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপসিপিং, প্রিন্ট অন ডিমান্ড, ইমেইল মার্কেটিং, ব্লগিং, এবং ডিজিটাল প্রোডাক্ট, যা আপনাকে প্যাসিভলি সারাজীবন ইনকাম তৈরি করতে সাহায্য করবে এবং এটি ইতিমধ্যেই প্রমাণিত।
৭. অনলাইন ইনকাম আইডিয়া গুলো কি প্যাসিভ আয়ের সুযোগ দেয়?
হ্যাঁ, অনলাইন ইনকাম আইডিয়া গুলো প্যাসিভ আয়ের সুযোগ দেয়। ai automation এবং ai Agent এর কারণে সকল অনলাইন প্লাটফর্ম থেকে প্যাসিভ ইনকাম তৈরি করা যাবে। অর্থাৎ, এখনি আপনার অনলাইন যাত্রা কে Ai এর সাথে অটোমেট করুন।
৮. সকল online passive money তৈরি করতে হলে কী অর্থ বিনিয়োগ করা বাধ্যতামূলক?
হ্যাঁ, সকল online passive money তৈরি করতে হলে অর্থ বিনিয়োগ করা বাধ্যতামূলক। কারণ, ফ্রি ম্যাথোড এ প্যাসিভ আয় করতে চাইলে ইনকাম হবে সিমীত এবং ফ্রি ম্যাথোডে প্যাসিভ ক্যারিয়ার গড়া ঝুঁকির হতে পারে। এছাড়া সময় ও বেশি লাগতে পারে।
৯. Active income কি?
Active income (অ্যাকটিভ ইনকাম) হল এক ধরনের প্রতিদিনের কাজের পদ্ধতি, যেখানে আপনি একজন কর্মী হিসেবে নিয়মিত কাজ করতে হয়। Active income প্যাসিভ আয়ের সম্পূর্ণ বিপরীত এবং প্যাসিভ আয় সবচেয়ে উত্তম ইনকাম পদ্ধতি গুলোর মধ্যে অন্যতম।
১০. এআই অটোমেশন এর মাধ্যমে কি প্যাসিভ আয় করা যাবে?
হ্যাঁ, এআই অটোমেশন এর মাধ্যমে প্যাসিভ আয় করা যাবে। তবে, সবচেয়ে বড় খুশির খবর হল: অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং এবং ইউটিউবিং, ইমেইল মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট সেলিং, ড্রপসিপিং, এবং প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা সব এখনি Ai automation এর মাধ্যমে অটোমেট করতে পারবেন এবং হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এটা আপনি লাইফটাইম ঘরে বসে অনলাইনে থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এখনি সিদ্ধান্ত নিন এবং অর্থ উপার্জন করুন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url