ইউটিউব এর ইতিহাস [অজানা তথ্য]

ইউটিউব এর ইতিহাস [অজানা তথ্য] 

ইউটিউব এর নিজস্ব ইতিহাস অনেক পুরোনো। ইউটিউব ২০০৫ সাল থেকে শুরু করে বর্তমান সাল পর্যন্ত অনেক অজানা তথ্যের জম্ম দিয়েছে এবং সামনে আরো বিভিন্ন অজানা তথ্যের জম্ম দিবে। কিন্তু এই অজানা তথ্য গুলো সম্পর্কে কি আপনি জানেন? যদি না জানেন, তাহলে চলুন আপনাকে জানিয়ে দেয়।

আজকে যা যা জানবেন, 

  • ইউটিউব কি? 
  • ইউটিউব এর ইতিহাস।
  • ইউটিউব সম্পর্কে অজানা তথ্য।
ইউটিউব এর ইতিহাস এবং অজানা তথ্য

ইউটিউব কি? 

ইউটিউব (ইংরেজি: YouTube) হল একটি অনলাইন ভিত্তিক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম, যেখানে ইউটিউবাররা Long এবং short ভিডিও কন্টেন্ট তৈরি করে এবং ইউটিউব ভিজিটররা ভিডিও কন্টেন্ট দেখে। 

youtube.com মূলত ভিডিও ভিত্তিক প্লাটফর্ম, এখানে লাখ লাখ মানুষ ভিডিও দেখে এবং তাদের মূল্যবান সময় আনন্দ বিনোদনে ব্যয় করে। মানুষের কাছে জনপ্রিয়তার কারণে YouTube বিশ্বের সেরা প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। এখানে ইউটিউবাররা ভিডিও তৈরি করার মাধ্যমে নিজের যোগ্যতা কে জানান দেয় এবং ইউটিউব ভিজিটররা ইউটিউবারদের ভিডিও গুলো দেখে উপভোগ করে এবং তাদের মতামত, অভিপ্রায়, পছন্দ-অপছন্দ গুলো লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে অন্যদের সাথে তুলে ধরে। 

YouTube মূলত ভিডিও এর উপর নির্ভর করে তৈরি করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ভিডিও দেখা এবং অন্যদের নিজের ভিডিও আপলোড করে দেখানোর মধ্যে সীমাবদ্ধ। যদিও, বর্তমানে নানান ফিচার ইউটিউবে যুক্ত হওয়ার কারণে, এখানে বর্তমানে পোস্ট করা, পোল তৈরি করা, এবং কুইজ আপলোড করা যাচ্ছে। 

ইউটিউব একটি জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, এই জনপ্রিয়তার পেছনে রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে টাকা ইনকাম সহ ভিজিটরদের শিক্ষামূলক ভিডিও, নিউজ ভিডিও, কার্টুন ভিডিও, ব্লগিং ভিডিও এবং নাটক, সিনেমার ভিডিও দেখা। 

আরো পড়ুন: ৮ ধরনের ওয়েবসাইট, যা আপনাকে ব্র্যান্ড, ব্যবসা, এবং আয় বাড়াতে সাহায্য করে। 

ইউটিউব এর ইতিহাস

ইউটিউব ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি প্রথম বিটা সংস্করণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান মাতেও (San Mateo) যাত্রা শুরু করে। YouTube এর প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক মোট তিন জন, যারা ছিলেন তৎকালীন পেপ্যালের সাবেক তিন কর্মী, তারা হলেন চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম (বাংলাদেশি বংশোদ্ভূত)। 

২০০৫ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব, আর সেই দিন থেকেই শুরু হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মগুলোর একটির ইতিহাসগাথা। এই সূচনালগ্নেই প্রথম ইউটিউবার হিসেবে ইতিহাসে নিজের নাম লেখান জাভেদ করিম। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ছিল “Javed”, এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল (কিছু সূত্র অনুযায়ী ২৪ এপ্রিল) তিনি প্ল্যাটফর্মে প্রথম ভিডিওটি “Me at the zoo” প্রকাশ করেন। সেই ছোট্ট পদক্ষেপই পরবর্তীতে ডিজিটাল কনটেন্ট জগতের এক বিশাল বিপ্লবের সূচনা করে।

এই সূচনা বেশ বছর স্থায়ী হয় নি, ২০০৬ সালের নভেম্বর মাসে গুগল $1.65 বিলিয়ন ডলারে দিয়ে তিন ইউটিউব প্রতিষ্ঠাতা (চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম) এর কাছ থেকে ইউটিউব কিনে নেয়। এরপর, গুগল YouTube কে পরিচালনা শুরু করে। গুগল এর নিয়ন্ত্রণাধীন সার্ভার অবকাঠামো যুক্ত হওয়ার ফলে ইউটিউব আরও দ্রুত বৃদ্ধি পায়। এরপর, ইউটিউবের মধ্যে একের পর এক আপডেট ফিচার যুক্ত হতে থাকে। 

যদিও সবচেয়ে বড় ফিচার বা বড় পরিবর্তন আসে, যখন ইউটিউব partner program চালু করে। ২০০৭ সালে ইউটিউব চালু করে Partner Program,যার মাধ্যমে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও মনিটাইজেশন করে অনলাইন ইনকাম করা সুযোগ পায়। এটা ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য ছিল এক বড় সুখবর। 

এরপর, ইউটিউবে ২০১১ সালে লাইভ স্ট্রিমিং ফিচার, ২০১৫ সালে সাবস্ক্রিপশন সার্ভিস, ২০১৮ সালে শর্ট ভিডিও ফরম্যাট, এবং ২০২০ সালে এসে ইউটিউব AI রিকমেন্ডেশন ফিচারে উন্নত হয়। বর্তমানে ইউটিউব এখন পরিণত এবং আরো advanced. 

Google - এর আর্নিংস রিপোর্ট এবং Statista এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে YouTube এর মাসিক লগইন ব্যবহারকারী সংখ্যা প্রায় ২.৫ বিলিয়ন। প্ল্যাটফর্মটিতে প্রতি মিনিটে গড়ে ৫০০ ঘণ্টারও বেশি ভিডিও আপলোড হয়, যা এর কনটেন্ট বৃদ্ধির গতি কত দ্রুত তা স্পষ্ট করে। 

২০২৩ সালে শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই ইউটিউবের আয় ৩১ বিলিয়ন ডলারের বেশি হয়েছে, যা ডিজিটাল বিজ্ঞাপন বাজারে এর শক্তিশালী অবস্থানকে প্রমাণ করে।

আরো পড়ুন: ফেসবুক এর ইতিহাস এবং অজানা তথ্য 

ইউটিউব সম্পর্কে অজানা তথ্য

১. বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম ইউটিউব এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন। 

২. ইউটিউব এর সহপ্রতিষ্ঠাতা চ্যাড হার্লি (PayPal-এ ডিজাইনার) নিজেই ইউটিউব এর লোগো ডিজাইন করেন। এই লোগো ছিল ইউটিউব এর প্রথম লোগো। 

৩. জাভেদ করিম এর আপলোডকৃত প্রথম ভিডিও (Me at the zoo)। এটি মাত্র ১৯ সেকেন্ড এর একটি ছোট্ট ভিডিও ছিল। 

৪. ইউটিউব এর প্রথম CEO এর নাম হল Susan Wojcicki। যিনি ২০১৪ সালে আসে এবং ২০২৩ সালে পদত্যাগ গ্ৰহণ করেন। 

৫. বর্তমানে ইউটিউব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন, যেখানে কোটি কোটি মানুষ বিভিন্ন ভিডিও সার্চ দিয়ে দেখে। 

৬. ইউটিউব এর প্রধান কার্যালয় আমেরিকার স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়াতে।

৭. ইউটিউব প্রথমে একটি ডেটিং সাইট “Tune In Hook Up” হিসেবে আত্মপ্রকাশ করে, পরবর্তী ডেটিং সাইট ব্যর্থ হলে এটি একটি সাধারণ ভিডিও শেয়ারিং প্লাটফর্মে পরিণত হয়। 

৮. ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও হল Baby Shark Dance”

৯. বর্তমানে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেল হল MrBeast।

১০. ইউটিউবে সর্বোচ্চ লাইভ ভিউ হলো ৮০ লাখ ৬ হাজার, যা ইসরোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভারতের চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের সময় লাইভ করা হয়েছিল। 

১১. সবচেয়ে কম বয়সী ইউটিউবার রায়ান কাজি, যিনি মাত্র নয় বছর একজন শিশু ছেলে। 

১২. ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হতে হলে ইউটিউব এর বয়স সীমাবদ্ধতা অনুযায়ী শিশুর বয়স সর্বনিম্ন ১৩ বছর হতে হবে। ১০, ৯, ৮, ১২ বছরের ছেলে অথবা ইউটিউবার হতে পারে না। 

১৩. ইউটিউব যুক্তরাষ্ট্র তৈরি একটি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম। 

১৪. ২০১২ সালে Gangnam Style ছিল প্রথম ভিডিও, যা ১ বিলিয়ন ভিউ ছাড়ায়। 

১৫. ইতিহাসের সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিও হল বার্ষিক ভিডিও সিরিজ YouTube Rewind, যা ২০১৮ সালে প্রকাশিত হয়। 

১৬. ইউটিউবে shorts ভিডিও এর দৈর্ঘ্য ৬০ সেকেন্ড। 

১৭. ইউটিউব এ একাধিক চ্যানেল ব্যবহার করা যায়। 

১৮. ইউটিউব এর দেখা ভিডিও পুনরায় দেখতে, মূল একাউন্ট থেকে “history” তে গিয়ে পুনরায় ভিডিও দেখতে পারেন। 

১৯. YouTube এ পুরো playlist ডাউনলোড করা যায়।‌

২০. YouTube এ personal mode চালু করলে কেউ আপনার ভিডিও দেখতে পাবে না এবং public করলে যে কেউ ভিডিও দেখতে পাবে। 

২১. বর্তমানে Neal Mohan হচ্ছেন YouTube এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। যিনি ২০২৩ সালে শপথ নেন। 

২২. YouTube এর অধীনে আরো একটি প্লাটফর্ম রয়েছে, যাকে YouTube kids বলা হয়, যা মূলত ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url