কাক ও কলসির গল্প - তৃষ্ণার্ত কাকের গল্প
তৃষ্ণার্ত কাকের গল্প, চালক কালের অভিনভ কৌশলে পানি পান
তৃষ্ণার্ত কাক ও কলসির গল্প একটি জনপ্রিয় শিক্ষামূলক গল্প। এই গল্পে একটি বুদ্ধিমান কাকের ধৈর্য, চিন্তাশক্তি ও সমস্যার সমাধানের কৌশল সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি শিশুদের জন্য যেমন আনন্দদায়ক, তেমনি শিক্ষণীয়ও।
এখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই গল্পটি উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠকেরা সহজে গল্পের অর্থ বুঝতে পারে এবং একই সঙ্গে ভাষাগত জ্ঞানও বৃদ্ধি পায়।
কাক আর কলসির অসাধারণ ছোট গল্প বাংলা
শুনি ও বলি
বড় একটা মাঠ। মাঠের ওপারে ঘন বন।
এক ছিল কাক। সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উড়তে শুরু করল।
উড়তে উড়তে তার খুব পিপাসা পেল। কাক এদিক ওদিক তাকাল পানির খোঁজে। কারণ, কাক খুবই পিপাসার্ত ছিল। তখন তৃষ্ণার্ত কাকের একটা কলসি পড়ল তার চোখে।
সে খুব খুশি হলো। পিপাসিত কাক উড়ে গিয়ে বসল কলসির ওপর।
সে দেখল পানি কলসির তলার দিকে। তৃষ্ণার্ত কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে। কিন্তু পানির নাগাল পেল না। সে খুব দুঃখ পেল এবং জলকাতর কাক একটা দারুণ বুদ্ধি বের করল।
কাক তখন কলসিটাকে কাত করতে চাইল। কিন্তু পারল না। তাই পানি খাওয়াও হলো না। তার আবার খুব দুঃখ হলো।
সে এদিক ওদিক তাকাল। কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো।
সে একটা করে নুড়ি আনতে লাগল। ফেলতে লাগল কলসির ভিতরে।
কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়ল। তলার পানিও ওপরে উঠতে লাগল।
এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। একসময় পানি কলসির মুখে উঠে এলো।
তখন পিপাসার্ত কাকটি প্রাণ ভরে পানি খেল। তার পিপাসা মিটল।
কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। তারপর উড়াল দিল বনের দিকে।
তৃষ্ণার্ত কাকের গল্প – নীতিকথা
পরিশ্রম, ধৈর্য ও বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও সমাধান করা যায়। বিপদে হতাশ না হয়ে চিন্তা করে কাজ করা উচিত।
জীবনে অনেক সময় কঠিন সমস্যা ও বাধা আসে। তখন হতাশ না হয়ে ধৈর্য ধরে চিন্তা করা উচিত। বুদ্ধি ও সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।
শুধু শক্তি দিয়ে সব কাজ করা যায় না, অনেক ক্ষেত্রে বুদ্ধির প্রয়োজন হয়। উপস্থিত বুদ্ধি মানুষকে কঠিন পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করে। তাই আমাদের সবসময় চিন্তাশীল হতে হবে।
সফলতা একদিনে আসে না। লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন হয়। নিয়মিত চেষ্টা করলে একসময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।
কোনো কাজে ব্যর্থ হলে মন খারাপ করে বসে থাকা উচিত নয়। বরং নতুন উপায় খুঁজে আবার চেষ্টা করা উচিত। চেষ্টা ও আত্মবিশ্বাস মানুষকে সফলতার পথে এগিয়ে নেয়।
ইচ্ছাশক্তি মানুষের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। কোনো কাজ করার দৃঢ় মনোভাব থাকলে পথ নিজেই তৈরি হতে শুরু করে। তাই জীবনে বড় কিছু অর্জন করতে হলে চেষ্টা ও ইচ্ছা দুটোই প্রয়োজন।
The Thirsty Crow (English Version)
Once there was a crow. One day he was very thirsty and flew here and there in search of water.
At last, he saw a pitcher in a field. He flew down and sat on it happily. Looking inside, he saw that there was only a little water at the bottom of the pitcher.
He tried to reach the water with his beak, but he could not. He tried to push the pitcher over, but it was too heavy.
Then he looked around and saw some small pebbles nearby. Suddenly, he got an idea.
He picked up the pebbles one by one and dropped them into the pitcher. Slowly, the water level began to rise.
After some time, the water came near the top. The crow drank the water and quenched his thirst.
He became very happy and flew away.
Moral: Where there is a will, there is a way. / Intelligence and hard work can solve difficult problems.
তৃষ্ণার্ত কাকের গল্পের প্রশ্ন ও উত্তর
“তৃষ্ণার্ত কাক ও কলসি” একটি জনপ্রিয় ও শিক্ষণীয় গল্প। এই গল্পে একটি বুদ্ধিমান কাকের ধৈর্য, পরিশ্রম এবং উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। গল্পটি আমাদের শেখায় যে, সমস্যার সময় হতাশ না হয়ে বুদ্ধি খাটিয়ে সমাধানের পথ খুঁজতে হয়। নিচে গল্পটি থেকে ১৫টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
১. প্রশ্ন: গল্পটির নাম কী?
উত্তর: গল্পটির নাম “তৃষ্ণার্ত কাক ও কলসি”।
২. প্রশ্ন: কাক কোথায় যেতে চেয়েছিল?
উত্তর: কাক খাবারের খোঁজে বনে যেতে চেয়েছিল।
৩. প্রশ্ন: উড়তে উড়তে কাকের কী হয়েছিল?
উত্তর: উড়তে উড়তে কাকের খুব পিপাসা পেয়েছিল।
৪. প্রশ্ন: কাক কী খুঁজছিল?
উত্তর: কাক পানির খোঁজ করছিল।
৫. প্রশ্ন: কাক কী দেখতে পেল?
উত্তর: কাক একটি কলসি দেখতে পেল।
৬. প্রশ্ন: কাক কলসির কোথায় বসেছিল?
উত্তর: কাক কলসির ওপরে বসেছিল।
৭. প্রশ্ন: কাক কলসির ভিতরে কী দেখল?
উত্তর: কাক দেখল কলসির তলার দিকে অল্প পানি আছে।
৮. প্রশ্ন: কাক কেন পানি খেতে পারছিল না?
উত্তর: কাকের ঠোঁট পানির কাছে পৌঁছাতে পারছিল না।
৯. প্রশ্ন: কাক কলসিটিকে কী করতে চেয়েছিল?
উত্তর: কাক কলসিটিকে কাত করতে চেয়েছিল।
১০. প্রশ্ন: কাক কেন কলসি কাত করতে পারেনি?
উত্তর: কলসিটি ভারী ছিল বলে কাক কাত করতে পারেনি।
১১. প্রশ্ন: কাক আশেপাশে কী দেখতে পেল?
উত্তর: কাক আশেপাশে অনেক নুড়ি দেখতে পেল।
১২. প্রশ্ন: কাকের মাথায় কী বুদ্ধি এলো?
উত্তর: কাকের মাথায় নুড়ি কলসির ভিতরে ফেলার বুদ্ধি এলো।
১৩. প্রশ্ন: কাক কীভাবে কাজ শুরু করল?
উত্তর: কাক একটি করে নুড়ি এনে কলসির ভিতরে ফেলতে লাগল।
১৪. প্রশ্ন: নুড়ি ফেলার ফলে কী ঘটল?
উত্তর: নুড়ি ফেলার ফলে পানির স্তর উপরে উঠতে লাগল।
১৫. প্রশ্ন: গল্পটি থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তর: আমরা শিক্ষা পাই যে বুদ্ধি, ধৈর্য ও পরিশ্রম থাকলে কঠিন সমস্যারও সমাধান করা যায়।




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url